#আয়কর আইনজীবীদের মানববন্ধনে বক্তারা
টিআরপি বিধি চালু হলে দেশের রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে
স্টাফ রিপোর্টার
অর্থ আইন ২০২৩ এর প্রস্তাবিত ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারক (টিআরপি) বিধি চালু হলে দেশের রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে। এই বিধির অপপ্রয়োগ করদাতাদের মনে বিরূপ প্রভাব ফেলবে। এছাড়াও সর্বনিম্ন আয়কর দুই হাজার টাকা করা হলে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়বে।
বুধবার সকাল ১০টায় বয়রাস্থ কর কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন, খুলনার আয়কর আইনজীবী নেতৃবৃন্দ। টিআরপি বিধি ও সর্বনিম্ন দুই হাজার টাকা কর প্রদানের বিধান বাতিলের দাবী জানিয়ে তারা বলেন, ‘যেখানে আইন রয়েছে করযোগ্য আয় না থাকলে আয়কর দিতে হবে না। সেখানে টিআইএন থাকলে দুই হাজার টাকা আয়কর দিতে হবে এই বিধি কোনভাবেই সঠিক হতে পারে না। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড যে টিআরপি (এসআরও-১৬৮/২৩) বিধির প্রস্তাব করেছে তাতে দেশের রাজস্ব ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে। কোন এজেন্সিকে দিয়ে রিটার্ন প্রস্তুত ও আয়কর আদায় করানো হলে তা সঠিক হবে না। কারণ অনভিজ্ঞ কেউ কাজটি করলে করাদাতাগণ ক্ষতিগ্রস্ত হবেন।’ তারা কোম্পানীর অডিট প্রসঙ্গে বলেন, ‘ডিভিসি প্রবর্তন একটা কালো আইন, এতে করদাতাগণ ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে ডিভিসি নিয়ম বাতিল করতে হবে।’
খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. গোলাম রসুল গাজীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় কর আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সুলতান আহমেদ টুলু, শেখ আবুল কাশেম, এম হারুন অর রশিদ, হারুন অর রশিদ (হেলাল), মোঃ নজরুল ইসলাম হাওলাদার, খান মনিরুজ্জামান, শিব দাস মিত্র, অখিল চন্দ্র সাহা, এবিএম মোস্তফা জামান, মহসিন কবির দুলু, মোঃ মজিবর রহমান, নাসিমা খাতুন, মোঃ আমিনুর রহমান, আলি আকবর, বিমল সাহা, মনি শংকর নাগ, মোঃ নুরুল হুদা, প্রহলাদ ঘোষ, মোঃ আওরঙ্গজেব, মোঃ নজরুল ইসলাম, মোঃ এম হানিফ হোসেন, প্রার্থ প্রতীম হিরক, বিকাশ মন্ডল, জেনিফা শাহমিন, কে এম রোকনুজ্জামান, জি এম সোহাগ, মোঃ ইফতেখারুল কামাল প্রমুখ।##
ফকিরহাটে যায়যায়দিন প্রত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে যায়যায়দিন প্রত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা যায়যায়দিন পত্রিকার ফকিরহাট প্রতিনিধি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ডিএফও নুরজাহান খাতুন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, আওয়ামী লীগ নেতা সমারেশ রায় চৌধুরী, ফকির কওসার আলী, মো. সাইফুল ইসলাম, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না কুমার দে, সাংবাদিক শেখ আছাদুজ্জামান, শেখ সৈয়দ আলী ও সৈয়দ অনুজ প্রমূখ। ##
ফকিরহাটে পৃথক প্রতিপক্ষের হামলায় দুইজন আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা ও চাকুলী এলাকায় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় আছেন। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাঙ্গা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ি মাইকেল মধুসুদন অধিকারী (৪৬) নিজ বাড়ি থেকে ফকিরহাট বাজারে আসার পথে নলধা এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে ৩/৪জন মিলিত হয়ে প্রতিপক্ষরা তাকে মারপিট করে আহত করে। এসময় প্রতিপক্ষরা মাইকেল মধুসুদন অধিকারীর কাছে থাকা নগদ টাকা ও সোনার চেন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। বুধবার সকালে নলধা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহত মাইকেল মুধুসুদন ব্রহ্মডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্রনাথ অধিকারীর ছেলে। এ ব্যাপারে আহতের স্ত্রী জয়ন্তী অধিকারী বাদী হয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেন বলে ভুক্তভোগী পরিবার জানান।
অপরদিকে, বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. আনোয়ার শিকারী (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত আনোয়ার শিকারী চাকুলী গ্রামের ফজলুর রহমান শিকারীর ছেলে। আহতের পরিবার জানান, প্রতিপক্ষরা ৪/৫জন মিলিত হয়ে জোর পূর্বক বাড়িতে প্রবেশ করে আনোয়ার শিকারীকে মারপিট করে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে ভুক্তভোগী নিজ বাদী হয়ে ঘটনার দিন রাতে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। #
১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিস বিশ্বাসের পথসভায় নৌকায় ভোট চাইলেন বুলু বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬নং ওয়ার্ডের রায়েরমহল বাঙ্গালবাগীর মোড়ে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাসের ‘ঘুড়ি’ প্রতীকের সংক্ষিপ্ত পথসভায় তাৎক্ষনিকভাবে উপস্থিত হয়ে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা’ মার্কায় ভোট চাইলেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। গতকাল বুধবার (০৭ জুন) বিকেলে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তালুকদার আব্দুল খালেকের নৌকা মার্কায় ভোট দিন। আর ১৬নং ওয়ার্ডকে মাদক, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত রাখতে আনিস বিশ্বাসের ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে আপনাদের সৎ, যোগ্য ও পরীক্ষিত জনপ্রতিনিধিকে পুনরায় জয়যুক্ত করুন।
নৌকা ও ঘুড়ি প্রতীকে ভোট চেয়ে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস বলেন, ‘১৬নং ওয়ার্ডের মানুষ বিগত দুই দশক তাদের পবিত্র ভোট আমাকে দিয়ে মহান দায়িত্ব অর্পন করেছেন। আমি সেই পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আমার জীবনের বিনিময়ে হলেও আমি এলাকাবাসীর সুখে-দুঃখে ও উন্নয়নের সারথী হয়ে থাকবো ইনশাআল¬াহ্। মিথ্যা প্রলোভন ও কালো টাকার ছোঁবল থেকে নিজের, পরিবার-পরিজন ও এলাকাবাসীর পবিত্র ভোট সুরক্ষিত রেখে আমার ঘুড়ি মার্কায় প্রদান করুন। আমি আগামী পাঁচ বছরও আপনাদের অতন্ত্র প্রহরীর ন্যায় আপনাদের পাহারা দেবো।#
খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নির্বাচন প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নির্বাচন প্রচারণা অংশ হিসাবে খালিশপুর থানা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে বুধবার সন্ধ্যায় কলেজিয়েট গালর্স স্কুল খলিশপুর খুলনায় বীর মুক্তিযোদ্ধাদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। খালিশপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবর রহমান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনার মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা , খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার মাহবুবার রহমান , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধ শেখ অহেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আনসার আলী, অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন ও শেখ অহেদুর রহমান। মত বিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা আগামী ১২ই জুন পর্যন্ত তালুকদার আব্দুল খালেকের পক্ষে বিরামহীন ভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া আজ সকালে প্রচারণা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আলমগীর কবিরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের পক্ষে সারাদিন ব্যাপী নগরীর ৯ নং ওয়ার্ড মুজগুনি বয়রা, বৈকালি এলাকায় দোকানপাটে যেয়ে নৌকা মার্কার লিফলেট বিতরন করে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার ,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (খোকা), বীর মুক্তিযোদ্ধা এস, এম হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শেখ অহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধাশেখ আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ: অদুদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা এম এ দাউদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা শেখ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী খান, বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মুকিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ,
বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সহ প্রমুখ।
বঙ্গবন্ধু পরিষদ খুলনার গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর পক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনার গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। নগরীর রেলওয়ে স্টেশন হতে শুরু হয়ে স্টেশন রোড, বড় বাজারের আংশিক, ডাব ঘাট, ডাবঘাট, মামার দর্গা এলাকা, টার্মিনাল, ৫ নং ঘাট, ৭ নং ঘাট আশপাশের বসতবাড়ী এলাকা ও বস্তি হয়ে ৭ নং ঘাটে গিয়ে শেষ হয়। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ জেলা কমিটি সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন। এই গণসংযোগে অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ এর নেতৃত্বে এবং কার্যকরী সভাপতি এস এম নুরুল হক নুরুর সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়। গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মাহবুবুল হক চৌধুরী, মোঃ মিজানুল ইসলাম, শেখ মোঃ জামাল উদ্দিন, মোঃ আরিফ নেওয়াজ, এম আলমগীর হোসেন, কাজী আব্দুল ওহাব, মাসুম হুদা বাপ্পী, সৌদি প্রবাসি মোঃ জাকারিয়া, মোঃ জাহাঙ্গীর শিকদার, এ্যাড সুশিল কুমার দে, ফারহানা আফরোজ মনা, সাবিনা ইয়াসমিন, রীনা পারভীন, রেহেনা আক্তার শোভা, আঞ্জুয়ারা সুখি, পারভীন আক্তার হীরা, মোমতাহীনা জোসনা, রাবেয়া, মোমেনা, রিক্তা খাতুন, রিক্তা আক্তার, সোনিয়া খাতুন, ইরানী পারভীন এলএলবি, উপাধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ। বঙ্গবন্ধু পরিষদের সকল নেতৃবৃন্দ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে তালুকদার আব্দুল খালেকের নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন এবং তার জন্য সকলের কাছে দোয়া চান। জনগণ স্বতঃস্ফুর্তভাবে আশস্ত করেন এবং বলেন খুলনা উন্নয়নে খালেক ভাইয়ের যে অসমাপ্ত কাজ আছে তা সমাপ্ত করার জন্যই তাকে ভোট দেয়া আমাদের একান্ত প্রয়োজন।
কালীগঞ্জের মোচিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
বিশেষ প্রতিনিধি ॥
বকেয়া অবসরোত্তর ও গ্র্যাচুইটি ভাতার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বুধবার সকালে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ কর্মসূচীর আয়োজন করে মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতি।
ঝিনাইদহ- যশোর মহাসড়কের মোচিকের প্রধান সড়কের পাশে প্রায় ৩০ মিনিটি ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা অংশ নেয়। সে সময় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে মোবারকগঞ্জ সুগার মিলের ২২০ জন শ্রমিক-কর্মচারীর গ্র্যাচুয়েটি দেওয়া বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্তরা। তাই দ্রুত তাদের পাওনা ১৭ কোটি ৩২ লাখ টাকা দেওয়ার দাবী জানান। ঈদের আগে টাকা পরিশোধের ব্যবস্থা না হলে ঈদের পর কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারি দেওয়া হয়। পরে কিছু সময়ের জন্য ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করেন তারা।
খুলনাকে স্বাস্থ্য সম্মত পরিবেশ বান্ধব নগরী করা হবে: আব্দুল খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে স্বাস্থ্য সম্মত পরিবেশ বান্ধব নগরী করা হবে। খুলনায় বিনোদণ বা মনোবিকাশের জন্য কোন পার্ক ছিলো না। আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে ময়ূর নদীর তীরে মনোরম পার্ক স্থাপন করেছি। এ ছাড়া শহীদ হাদিস পার্ক, গোলকমনি শিশুপার্ক, জাতিসংঘ শিশু পার্ক, খালিশপুরে ওয়ান্ডারল্যান্ড পার্কসহ বিভিন্ন অব্যবহার্য স্থানকে আধুনিকায়ন করে নগরবাসির ঘোরা ফেরা এবং মনোবিকাশের জন্য পার্ক করে দিয়েছি। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে খুলনায় বৃহৎ আকারে পার্ক, সাংস্কৃতিক ও সাহিত্য কেন্দ্র করা হবে। যেখানে আগামী প্রজন্ম সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বস্তির জন্য আসতে পারবে। তিনি আরো বলেন, নগরীতে যখন সাংস্কৃতিক ও সাহিত্য চর্চা হবে তখন কমে যাবে সন্ত্রাস, চাঁদাবাজি, সাম্প্রদায়িক সহিংসতা ও গোড়া মৌলবাদিত্ব। সেজন্যে দরকার অধিক পরিমানে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা। তিনি নগরবাসির প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে এই নগরীকে স্বাস্থ্য সম্মত পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলি।
গতকাল বুধবার রাইজিং সান হেলথ ক্লাবের সাথে শহীদ হাদিস পার্কে সকাল সাড়ে ৭টায়, ২৮নং ওয়ার্ডের সেন্ট্রাল রোডে, কালিবাড়ি ও ২৯নং ওয়ার্ডে, জাকের পার্টি ও বিএমএ ভবনে স্বাচিপের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, এমডিএ বাবুল রানা, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. আব্দুর রউফ, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, আযম খান, মো. সফিকুর রহমান পলাশ, স্বাচিপের সভাপতি ডা. শামছুল আহসান, সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, মোল্লা আব্দুল হাই, এ্যাড. তারিক মাহমুদ তারা, খান সাইফুল ইসলাম, মো. সফিকুর রহমান শফি, অসীম আনন্দ দাস, আব্দুর রহীম, কবীর হোসেন মৃধা, সুশান্ত রায়, অধ্যক্ষ খালিদ হোসেন, মোল্লা মফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নাগরিক ও দলের নেতাকর্মী।
শরণখোলায় কৃষি উন্নয়নে দখলীয় খাল উদ্ধার ও খননের দাবি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলাকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে হলে সেচ ব্যবস্থা উন্নত করতে হবে। এজন্য মৃত খাল উদ্ধার করে পূন:খননের মাধ্যমে পানিপ্রবাহ তৈরীর কোনো বিকল্প নেই। বুধবার (৭জুন) খুলনা কৃষি অঞ্চলের আয়োজনে দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহনকারী চাষি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এই দাবি জানান।
তাদের দাবি, শরণখোলার চারটি ইউনিয়নে ফসলি জমির মধ্য থেকে প্রবাহিত পুরনো অসংখ্য খাল দখল হয়েছে। অনেক খাল ভারট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। পানি সংকটের কারণে এক ফসল ওঠার পর এখনো হাজার হাজার বিঘা জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকে। এসব খাল দখলমুক্ত করে পুন:খনন এবং ফসলের মাঠে সেচ নালা তৈরী করে পানিপ্রবাহ তৈরী করতে পারলে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না।
কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগীতায় শরণখোলার বিভিন্ন এলাকায় এক জমিতে একাধিক ফসল উৎপাদন শুরু হয়েছে। এবছর আমন ধান ওঠার পর উপজেলার শত শত বিঘা জমিতে বোরো, সরিষা, সূর্যমুখী, ভুট্টা, বাদামসহ নানা প্রজাতির ফসল উৎপাদন হয়েছে। পানি ব্যবস্থাপনা নিশ্চিত হলে শরণখোলা কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন চাষি ও উদ্যোক্তারা।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রদান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।
কর্মমালায় অংশগ্রহনকারীদের মধ্যে দাবি উপস্থাপন করেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন, সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন খলিল, চাষি মহিউদ্দিন মধু, মনির হোসেন সওদাগর প্রমুখ। ##
সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মঈন জমাদ্দার’র কৃতজ্ঞতা প্রকাশ
।। খবর বিজ্ঞপ্তি।।
সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মঈন জমাদ্দার’র মাতা সখিনা খাতুন গত শুক্রবার (২জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।
মমতাময়ী মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে যে সকল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শেরে বাংলা রোডস্থ আমতলা মোড়ে বাসভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। যারা নামাজে জানাজায় অংশগ্রহন করেছেন, যারা কবরস্থানে দাফনের সময়ে উপস্থিত ছিলেন ও গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞা প্রকাশ করেছেন মঈন জমাদ্দার। তিনি শুভাকাঙ্খীদের এভাবে তাদেও পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।
ক্যাপ্টেন আফজালের মৃত্যুতে জেলা আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বটিয়াঘাটার কৃতি সন্তান ক্যাপ্টেন আফজাল হোসেন শেখ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারীসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছে খুলনা মহানগর যুবলীগ। বুধবার বিকালে নগরীর ৩১নং ওয়ার্ডে প্রচারনা করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শওকত হাসান, অভিজিৎ চক্রবর্তী দেবু, নগর যুবলীগ নেতা আরীফুজ্জামান আরীফ, বিপুল মজুমদার, পলাশ মন্ডল, রফিকুল ইসলাম রফিক, এ্যাড: আব্দুল¬াহ আল মামুন, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক, রাসেল সৈকত, সোহাগ প্রমুখ।
॥ মহানগর কৃষকলীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকালে নগরীর কেডিএ এভিনিউ, শেখপাড়া বাজার, তেতুঁল তলা, লোহাপট্টি, শেরেবাংলা রোড এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ এবং ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন কৃষকলীগ নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক মো. মোন্তাকিম লালু, সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল, কৃষক লীগ নেতা মো. সামসুদ্দোহা বাঙালী, কানাই রায়, অনিক রায়, জাহাঙ্গীর চৌধুরী টিপু, আবু বক্কর সিদ্দিকী বাবুল, আবু নাঈম, মনিরুল ইসলাম গাজী, জাহিদুর রহমান টিটু, লুৎফর রহমান, শামীম হাসানসহ ২০নং ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ।
॥ যুব মহিলা লীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর
যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। গতকাল বুধবার দিনব্যাপী যুব মহিলা লীগ নেত্রী আফরোজা জেসমিন বীথি’র নেতৃত্বে দোলখোলা রায়পাড়া, বাগমারা, মুসলমান পাড়া, সবেদাতলা, আমতলা, শেরে বাংলা রোড থেকে নিরালা পর্যন্ত গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মমতাজ কবিতা, অধ্যাপিকা সুরাইয়া পারভীন, নাঈমা সুলতানা পলি, বেদৌরা আফরোজ বনি, সাঈদা আক্তার রিনি, নুরুন্নাহার এ্যানি, কৃষ্ণা দাস, আজমিরা আলো, জেসমিন আক্তার জুঁই, লামিয়া আক্তার প্রমুখ।
দাকোপে বিএনপির সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিন এস এম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে মোল্যা সাইদুর রহমান মিন্টু, মোল্যা মোশারফ হোসেন মফিজ, মোঃ মনিরুল হক বাবুল, কে এম আশরাফুল আলম নান্নু, শামীম কবির। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান,চালনা পৌর বিএনপির সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, পৌর যুগ্ম আহবায়ক আইয়ুব আলী কাজী, শেখ শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, কামরুল ইসলাম টুকু, বিল্লাল মোল্যা, বেনী মাধব সরকার, এস এম ফয়সাল, শেখ সেকেন্দার আলী, আব্দুর রউফ সরদার, মইজদ্দিন সরদার, রহিম হাওলাদার, মানস গোলাদর, আব্দুল মালেক গাজী, মোঃ বাচ্চু ফকির, আব্দুল হালিম হাওলাদার, সুধাম রায়, ইসরাফিল শেখ, মাইনুদ্দিন খান, হেলাল শেখ কাঞ্চন, মোঃ আবু খায়ের, আফজাল সানা, মোয়াজ্জেম মোল্যা, কৌশল্যা রায়, জান্নাতুল ফেরদাউস, পারুল বেগম, অমল গোলদার, আমিনুল ইডলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ, শেখ দেলোয়ার হোসেন, হাসমত খলিফা, রতন রায়, সেলিম হাওলাদার, আজিম হাওলাদার, আবু তাহের, প্রসেনজিত রায়, রুম্মান গাজী, ইয়াসিন শেখ প্রমুখ।
৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ:শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা। স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা জাতীয় সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন বঙ্গবন্ধু। পরবর্তীতে ঢাকায় ফিরে ৬ দফার পক্ষে দেশব্যাপী প্রচার চালান এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণের কাছে ৬ দফার গুরুত্ব তুলে ধরেন। সর্বস্তরের মানুষের স্বতস্ফূর্ত সমর্থনে সে সময় ৬ দফা হয়ে ওঠে পূর্ব বাংলার জাতীয় মুক্তির সনদ। পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির জন্য মরিয়া হয়ে দেশে পূর্ববাংলার সাধারণ মানুষ। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা আদায়ে হরতাল ডাকে আওয়ামী লীগ। হরতালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এ সময় ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন। ৬ দফার প্রতি সাধারণ মানুষের ব্যাপক জনসমর্থন, শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে আইয়ুব সরকার ১৯৬৬ সালের ৮ মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। ফলে বিক্ষোভে গর্জে ওঠে বাংলার রাজপথ। ৬ দফার সেই আন্দোলন পরবর্তীতে রুপ নেয় বাঙালির স্বাধীনতার সংগ্রামে।
গতকাল বুধবার বিকাল ৫টায় ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, খালেদীন রশিদী সুকর্ণ, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপ-দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, সদস্য অসিত বরণ বিশ্বাস, পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, নিশিত রঞ্জন মিস্ত্রী, ড. মমতাজ খানম, রাইসুল কবির দিপু, হোসনে আরা চম্পা, মোঃ মানিকুজ্জামান অশোক, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, হাজী সাইফুল খান, আহম্মেদ ফিরোজ ইব্রাহিম তম্নয়, সরদার জাকির, এ বি এম কামরুজ্জামান, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, ইঞ্জিঃ জব্বার, ইব্রাহিম ইমন, শহিদুল ইসলাম ইমন, ইঞ্জিঃ বরকত, বিধান চন্দ্র রায়, আমিরুল মোমেনীন রানা, তানভীর রহমান, আরাফাত, আতিকুজ্জামান তানভীর, চিশতী নাজমুল বাশার, ওলিউজ্জামান সানি, বি এম লিপু, সাইফ, রেজয়ান ইমন, আবির হৃদয়, রাজু, রুবেল, সালাউদ্দিন, দাউদ রনি, রুদ্র নীল শুভ প্রমূখ নেতৃবৃন্দ। ##
ক্যাপ্টেন আফজালের মৃত্যুতে জেলা আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বটিয়াঘাটার কৃতি সন্তান ক্যাপ্টেন আফজাল হোসেন শেখ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারীসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
অভয়নগরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার বাগদাহ পুর্বপাড়া গ্রামে পানিতে ডুবে আলভি (২) শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় এই ঘটনা ঘটে। সে ব্যাংক কর্মকর্তা নাটোরের হেলাল উদ্দিন ও সেনা সদস্য রহিমা বেগমের এক মাত্র ছেলে। মা সেন বাহিনীর চাকুরির সুবাদে শান্তিরাক্ষা মিশনে ‘সুদান’ অবস্থান করছে, বাবা ডার্চ বাংলা ব্যাংকে চাকরি করেন। বাবা-মা চাকুরি করেন বলে আলভি নানা বাড়িতে থাকতো।
চলিশিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার ফারুক শেখ জানান, প্রতিদিনের মতো ঔদিন সকালে সে নানির সাথে খেলা করছিল। তার নানি রান্না করতে গেলে সে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছু সময় পরে তার নানি তাকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে পুকুরের পানিতে নেমে খোঁজ করে তাকে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধোর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাক অথৈয় সাহা তাকে মৃতবলে ঘোষণা করেন। পরে অভয়নগর থানা পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়।
অভয়নগর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, পানিতে ডুবে আলভি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার বাবা ও পরিবারের কাছে হস্তান্তর করেছি।
১ নং ওয়ার্ডে নৌকা প্রতিকের পক্ষে বেগ লিয়াকত আলীর গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আঃ খালেকের নৌকা প্রতিকের পক্ষে গতকাল ১ নং ওয়ার্ডের উত্তর বনিকপাড়া, মহেশ^রপাশা পশ্চিমপাড়া, বনিকপাড়া মন্দির সংলগ্ন এলাকা সহ বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেছেন , খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীর নেতৃত্বে গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সাথে ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, আবুল কালাম আজাদ, মোল্লা লোকমান হোসেন, চৈতন্য কুন্ডু, অসিম কুমার, মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনার দর্পণ পত্রিকার সম্পাদক দোলন এর পিতার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা ক্যামেলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, খুলনার দর্পণ পত্রিকার সম্পাদক মিনা অছিকুর রহমান দোলন এর পিতা ,আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা, বিশিষ্ট সমাজ সেবক মিনা আব্দুল হালিমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে গিলাতলা নিজস্ব বাসভবনে ৭ জুন বুধবার বাদ জোহর দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের মাগফেরাত কামনা করেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, এটিএম গাউসুল আযম হাদী, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মানবাধিকার কমিশন খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় প্রতিনিধি মো. অহিদুজ্জামান খোকন, সৈয়দ আবু বক্কার, মুন্সি আশরাফ আলী, মিনা সালাউদ্দীন, সৈয়দ ইমতিয়াজ আহমেদ লিটু, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, ইউনিটি’র কোষাধ্যক্ষ ও দৈনিক মানবজমিনের ফুলতলা (খুলনা) প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, মিনা মশিউর রহমান, মোল্যা হায়দার আলী, গাজী তফসির উদ্দীন, অধ্যাপক মুন্সি আনোয়ার হোসেন, গাজী সিরাজুল ইসলাম, মোঃ আব্বাস আলী, নেন্টু মীর , মো. গোলাম রব্বানী, আলহাজ্ব শামীমুল ইসলাম, গাজী নাজিম উদ্দীন, মিনা মনিরুল ইসলাম, গাজী আব্দুর রশিদ, জালাল উদ্দিন , মিনা ফারুক হোসেন, খান রিয়াজুল ইসলাম রাজা,মো. রুহুল আমিন, মো. রুস্তম আলী সহ মরহুমের আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইউপি সদস্য হাফেজ মোঃ গোলাম মোস্তফা ও মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান।উল্লেখ্য, সাংবাদিক দোলনের পিতা মিনা আব্দুল হালিম ৪ জুন রবিবার সকাল ১০টায় গিলাতলা নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের গণসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১ টায় ফুলবাড়ীগেট বাজারের ফুলবাড়ীগেট বাস স্ট্যান্ড, জনতা মার্কেট, টিবি হাসপাতাল রোড, রংমিল রোড ,জনতা মার্কেট, আলতাফ হোসেন প্লাজ, ফুলবাড়ী গেট কাঁচা বাজার, পানবাজার,সহ বাজার এলাকায় মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্লা মুজিবুর রহমান, বীর মুক্তিযুদ্ধে ইঞ্জিন কাজী, বীর মুক্তিযোদ্ধা সম বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ৯ জুন
তথ্য বিবরণী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও খুলনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা পর্যায়ের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ আগামী ৯ জুন জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
৯ জুন শুক্রবার সকাল নয়টায় সঙ্গীত, পঞ্চগীতিকবির গান (রবীন্দ্রনাথ ঠাকুর/কাজী নজরুল ইসলাম/দ্বিজেন্দ্রলাল রায়/রজনীকান্ত সেন/অতুলপ্রসাদ সেন), দেশাত্ববোধক গান(ভাষার গান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা), লোকসঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার ক-বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, খ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ শেণি পর্যন্ত এবং গ-বিভাগ: (যুব) ১৭ থেকে ২৫ বছর পর্যন্ত।
উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খুলনা মহানগরের প্রতিযোগীদের নিবন্ধন ফরম জেলা শিল্পকলা একাডেমি খুলনা কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করে ৮ জুন অফিস চলাকালীন জমা দিতে হবে। উপজেলা পর্যায়ের প্রতিযোগীদের জন্য নিবন্ধন ফরম জেলা শিল্পকলা একাডেমি খুলনা কার্যালয় থেকে সংগ্রহ করে ৯ জুন সকাল নয়টার মধ্যে জমা দিতে হবে। ক ও খ বিভাগের প্রতিযোগীদের নির্ধারিত শ্রেণিতে অধ্যায়নরত এবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত ছবিযুক্ত পরিচয়পত্র এবং গ-বিভাগের প্রতিযোগীদের বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের ফটোকপি নিবন্ধন ফরমের সাথে সংযুক্ত করতে হবে। একজন প্রতিযোগী তিনটির বেশি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না, একাধিক বিষয়ে অংশগ্রহণের জন্য পৃথক ফরমে নিবন্ধন করতে হবে। জেলা পর্যায়ে প্রথম হওয়া প্রতিযোগী ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধন সংক্রান্ত তথ্য জানতে ০১৯২২-৩০৬১২৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
৮ জুন অফিস চলাকালীন জেলা শিল্পকলা একাডেমিতে কালচারাল অফিসারের কার্যালয়ে এ সংশ্লিষ্ট কাগজপত্র জমা নেয়া হবে।
রাইজিং সান হেল্থ ক্লাবের প্রধান উপদেষ্টা’র সাথে মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন এর নির্বাচন উপলক্ষ্যে মেয়র পদপ্রার্থী রাইজিং সান হেল্থ ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর সাথে নিয়মিত প্রাতঃভ্রমনকারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে সাতটায় খুলনা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলহাজ¦ কবির হোসেন মৃধা।ক্লাবের সাবেক সভাপতি অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মেয়র পদপ্রার্থী জনাব আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক।বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এসএম কামাল হোসেন।এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ খালিদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ও খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, ক্লাবের সাধারন সম্পাদক সুশান্ত দাশ, সাবেক সভাপতি শফিকুর রহমান, সদস্য মোল্ল্যা মফিদুল ইসলাম, অরুণ কুমার সাহা, প্রদীপ কুমার সাহা, কাজী মঞ্জুরুল ইসলাম,শংকর কুমার ঘোষ, মিন্টু আঢ্য, সেখ শোয়েবুর রহমান, বিজন কুমার দত্ত প্রমুখ।
ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে খরিপ ২০২৩-২০২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জুনাইদ হাবীব।
এসময় সদর উপজেলার ১৭টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ১৭’শ ৫০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি বিনামূল্যে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়। সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ৮.৭৫ মেট্রিক টন বীজ ও ৩৫ মেট্রিক টন সার দেওয়া হয়।
খুবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে
আরার শাশুড়ির ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার শাশুড়ি ছাবিরা রউফ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ০৭ জুন (বুধবার) বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে গোপালগঞ্জ সদর উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার শাশুড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ সমিতির সদস্যবৃন্দ, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।
ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল ৭ জুন খুলনা জেলা ও মহানগর আয়োমী মৎস্যজীবী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ‘সাংগঠনিক সম্পাদক জনাব রাইসুল কবীর দিপু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি হাজী সাইফুল খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, জেলা সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, নগর সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল ইমন, তন্ময় সরকার, মোঃ মাজহারুল আলম, মোঃ তরিকুল ইসলাম মিনা, দ্রুব দাস, মাহমুদ খান রিয়াদ, মোঃ সাব্বির হোসেন, জিসান, দিদারুল ইসলাম, কামরুল ইসলাম, মুসা লস্কর, সোহাগ হাওলাদার, ক্বারী কামরুল ইসলাম, মুকুল হোসেন, ইবাদুল মোল্লা, মোঃ হিরা, আরাফাত মোল্লা, ফজলে রাব্বি, মুন্ন সহ নেতবৃৃন্দ।
পাইকগাছায় লস্কর ইউপি সংরক্ষিত সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সভা
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় সংরক্ষিত ইউপি সদস্য ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় তার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, টিএম হাসানুজ্জামান, তাজউদ্দীন আহম্মেদ, শরিফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম, প্রেমানন্দ সানা, অরবিন্দ কুমার মন্ডল, দীলিপ কুমার মন্ডল, মর্জিনা বেগম ও অঞ্জলি ঢালী। বক্তরা বলেন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের নামে যে অভিযোগ করা হয় তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। ১.২.৩ সংরক্ষিত নারী সদস্য এলাকার বিভিন্ন হত দরিদ্র মানুষের নিকট থেকে কার্ড দেয়ার কথা বলে টাকা নিয়ে কার্ড দেয়নি। তিনি অধিংশ সভায় হাজির হয়না, অধিংশ সময় তিনি পার্শবর্তি দেশ ভারতে যাওয়া আসা করে। সংরক্ষিত মহিলা সদস্য অরুনা বেগম যদি অনিম,দুর্নীতি বন্ধ না করেন ও পর পর তিনটি সভায় উপস্থিত না থাকেন তাহলে পরিষদ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পল্লী বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট দাকোপের দেড় লক্ষাধিক মানুষ
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
অসহনীয় ভ্যাপসা গরম আর সেই সাথে একের পর এক পল্লী বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে পড়েছে খুলনার দাকোপের দেড় লক্ষাধিক মানুষ। দিনে ও রাতে ৮ থেকে ১০ বার ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কারণে এলাকায় মিল কলকারখানা, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরকারি-বেসরকারি অফিস আদালত গুলোতে সেবা নিতে আসা অসংখ্য মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বিদুতের লুকোচুরি খেলায় বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে।
এলাকার স্থানীয় একাধিক সচেতন মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানান,পল্লী বিদ্যুতের ঘন ঘন লোড শেডিংয়ের লুকোচুরিতে সম্পূর্ণ ভাবে অতিষ্ট হয়ে পড়েছে এ উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ। আকাশে একটু মেঘ জমলেই বিদ্যুত চলে যায়। আর একটু ঝড়ো হাওয়া হলে তো কথা নেই, তখন দুই/তিন দিনেও এলাকায় বিদ্যুৎ আসে না। বিদ্যুত পাওয়ার বিষয়ে তখন কোন গ্রাহক বিদ্যুত অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয় নানান অজুহাত। দীর্ঘ বছর ধরে বিদ্যুতের এ বিভ্রাটের কারণে এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কলকারখানা আজ বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়েছে। দিনে ও রাতে সমান তালে বিদ্যুৎ বিভ্রাট ও ভ্যাপসা গরমে ঘরে থাকাও দায় হয়ে পড়েছে। সন্ধার পর বিদ্যুত না থাকায় তখন রাস্তা ঘাট ভুঁতুড়ে নগরীতে পরিণত হয়, তখন রাস্তা ঘাট দিয়ে চলাফেরা করাও দায় হয়ে পড়ে। প্রতিদিন দিনে ও রাতে ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় মাত্র। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি দাকোপ সাব জোনাল অফিস সুত্রে জানা যায়, এ উপজেলায় পল্লী বিদ্যুতের আওতায় ১১টি ফিডারের মাধ্যমে দাকোপ উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ৪৩ হাজার এবং পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার কিছু অংশের ৫ হাজার মোট ৪৮ হাজার গ্রাহককে এ সাব ষ্টেশন থেকে ৯ মেঘা ওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। এর মধ্যে পিক আওয়ার সন্ধা কালিন সময়ে বিদ্যুৎ সরবরাহের চাহিদা রয়েছে ৯ মেঘা ওয়াট, কিন্তু পাচ্ছি সেখানে ৬ মেঘা ওয়াট এবং অফ পিক আওয়ারে চাহিদা রয়েছে ৬ মেঘা ওয়াট,পাচ্ছি ৪ মেঘা ওয়াট বিদ্যুৎ। চাহিদা অনুযায়ী ৫ মেঘা ওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের কনসালটেন্ট ডাঃ সন্তোষ কুমার মজুমদার বলেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় ধরণের কোন অপারেশন করা সম্ভব হয় না। বিশেষ করে সিজারিয়ান রোগীরা এ কারণে বেশী অসহায় হয়ে পড়েন। স্বাস্থ্য কমপ্লেক্সের ওটিতে সিজারিয়ান কাজ চলাকালিন সময়ে বিদ্যুত চলে গেলে তখন টর্চ লাইট জ্বালিয়ে সে রোগীর সিজারিয়ান কাজ সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে তখন রোগী ও রোগীর পরিবারকে দুশ্চিন্তিায় পড়তে হয়। বাজুয়া খুটাখালি বাজারের রাইস মিল চালক গৌতম দে বলেন, বিদ্যুতের উপর নির্ভর করেই আমাকে ব্যবসা-বাণিজ্যে পরিচালনা করতে হয়। কিন্তু ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এর কারণে মিলে ধান মাড়াই করে চাউল তৈরী করতে পারছি না। বিদ্যুত চলে যায় ঘন্টা পর ঘন্টা। তখন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা নানা অজুহাত বলতে থাকে। তাই মাঝে মিল এখন বন্ধ রাখি এবং বিকল্প ব্যবসা করার চিন্তা করছি। চালনা পৌরসভার পোল্ট্রি মুরগী ব্যবসায়ী পলাশ রায় জানান, ঘন ঘন পল্লী বিদ্যুতের লোড শেডিংয়ের কারনে ব্যবসায় ক্ষতিগ্রস্থ হচ্ছি। বর্তমানে পোল্ট্রি মুরগীর বাচ্চার দাম বৃদ্ধিসহ মুরগীর খাবারের মুল্যে বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে । তার পর লোডশেডিংয়ের কারণে আমার তিনটি ফার্মে সাড়ে ৫ হাজার মুরগীর বাচ্চার পরিচর্যা সঠিক ভাবে করা সম্ভব হচ্ছে না। এ কারণে ওই ফার্ম গুলিতে প্রতিদিন ১৫ থেকে ২০ করে মুরগীর বাচ্চা মারা যাচ্ছে। এতো লোকসান করে আর পারা যাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি আগামীতে আর এ ব্যবসা পরিচালনা করবো না।
খলিসা গ্রামের অটো ভ্যান চালক খোকন রায় জানান, আমার ৫ সদস্যর পরিবার আমার উপর নির্ভর। ভ্যান চালিয়ে যে অর্থ পাওয়া যায় তা দিয়ে সংসার চালাতে হয়। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ভ্যানের ব্যাটারীতে প্রয়োজনীয় চার্জ দিতে না পারায় তখন কিছু সময় চলার পর ব্যাটারীতে আর চার্জ খাকে না। তখন এমনিতেই ভ্যান চলা বন্ধ হয়ে যায়। ওইদিন আর আয় করতে পারি না।
চালনা পৌরসভার লন্ড্রী ব্যবসায়ী ছোট্র বৈরাগী বলেন, আমাকে বিদ্যুতের উপর নির্ভর করে ৬ সদস্যর পরিবারকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা আর আগেরমত নেই। বিদ্যুৎ থাকলে ব্যবসা হয় আর না থাকলে ওই দিন আর ব্যবসা হয় না। তখন মনে হয় এ ব্যবসা ছেড়ে বিকল্প কোন ব্যবসা করি। উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অফিসে জমির মিউটেশন করতে আসা গুনারী গ্রামের আব্দুল মজিদ মীর জানান, গত দুইদিন ধরে অফিসে ঘোরা ঘুরি করছি জমির নাম জারি কেস বা মিউটেশন করতে। কিন্তু বিদ্যুতের বিভ্রাটের কারণে অফিস তা করতে পারছেন না। চালনা বাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের একাধিক এসএসসি পরীক্ষার্থীরা জানায়, প্রতিদিন রাতে ৪ থেকে ৫ বার বিদ্যুৎ চলে যাওয়ায় ঠিকমত লেখা পড়া করতে পারছি না। এ কারণে হয়তো আমাদের আসানুরুপ রেজাল্টও হবে না। সরকারের কাছে দাবী বিদ্যুৎ বিভাগ জেন এ পরীক্ষা চলাকালিন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেন। থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারণে মানুষকে সঠিক ভাবে সেবা দিতে পারছি না। কারণ এখন অনলাইনের মাধ্যমে জিডি ও মামলা এন্ট্রি করতে হয়। এ ছাড়া বিভিন্ন দাপ্তরিক কাজ কর্ম গুলির রিপোর্ট যথা সমায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো সম্ভব হয়ে উঠে না। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি দাকোপ সাব জোনাল অফিসের সহ-জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রতিদিন ৩ ঘন্টা পর পর ১ ঘন্টা করে মোট ৮ ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে।
মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের র্যালী ও আলোচনা সভা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে র্যালী শেষে হাসপাতালে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ আলোচনা সভায় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পুষ্টি বিষয়ক উম্মুক্ত আলোচনায় উপস্থিতিদের নানা প্রশ্নের জবাব দেন পুষ্টি সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ইব্রাহিম হোসেন, মেডিকেল অফিসার স্বরুপ পোদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পরমা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, নার্স, মিডওয়াইফ ও জেজেএস, রুপান্তর, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহ উদযাপিত হচ্ছে।
এদিকে কৃষি ও পশু পালনের মধ্যদিয়ে পুষ্টি কার্যক্রমে অসামান্য অবদান রাখায় আসমা বেগম ও কমলা মল্লিককে নিউট্রিশন চ্যাম্পিয়ান’২০২৩ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদাণ করা হয়েছে পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন জানান, সপ্তাহব্যাপী নানা আয়োজনে উপজেলাব্যাপী পালিত হবে পুষ্টি সম্পর্কিত প্রচারণা ও ফ্রি সেবা প্রদাণ কার্যক্রম। বুধবার প্রথম দিন পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর দ্বিতীয় দিনে পুষ্টি প্রতিযোগিতা ও পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা, তৃতীয় দিনে এতিমখানায় পুষ্টি বার্তা প্রদাণ ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিনে মাতৃ পুষ্টি নিশ্চিতকরণে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ ও উন্নতমানের পুষ্টিকর নাস্তা বিতরণ, পঞ্চম দিনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, ষষ্ঠ দিনে প্রবীণদের নিয়ে সেমিনার ও বিনামূল্যে রক্তের গ্লুকোজ পরীক্ষা এবং পুষ্টিকর নাস্তা বিতরণ, আর সপ্তম দিনে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হবে। #
কেসিসি নির্বাচন: আ.লীগ নেতাসহ দুই প্রার্থীর ভিডিও ভাইরাল
স্টাফ রিপোর্টার
আসন্ন ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ২১নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সব থেকে বেশি আলোচিত মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপনের বস্ত্রহীন ভিডিও।
এছাড়া তার প্রতিদ্বন্দ্বী যুবলীগ কর্মী মো. ইমরুল হাসানের অস্ত্র পরিষ্কারের ভিডিও এখন টক অব দ্য টাউন। আওয়ামী লীগ নেতা স্বপনের দাবি ভিডিও এডিট করে অপপ্রচার করা হচ্ছে এবং ইমরুলের দাবি এটা ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে।
কেসিসি নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউন্সিলর স্বপনের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বস্ত্রহীন দেখা যায়।
তবে ভিডিওটির ব্যাপারে কাউন্সিলর স্বপন বুধবার বলেছেন, এই ভিডিওটি তার না। এটি এডিট করে বানানো হয়েছে। সম্প্রতি এক প্রার্থীর ভিডিও ভাইরাল হওয়ার পর নোংরা ভিডিওটি ভাইরাল করা হয়েছে। তিনি ভিডিওর বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। স্বপন আরও বলেন, কিছু কুচক্রীমহল ষড়যন্ত্রকারী আমার ছবিযুক্ত করে নোংরা ভিডিওটি ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসআপসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। আমার মুখমণ্ডলের সাথে অন্য ছবি যুক্ত করে এমন করা হয়েছে। আমি এ ব্যাপারে খোঁজ নিয়েছি। মেয়েটি ভারতীয় সম্ভবত। ভিডিও কলে মেয়েটি এমন কাজ করে থাকে বলে শুনেছি।
এদিকে তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইমরুল হাসানের চার মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ইমরুলকে একটি অস্ত্র পরিষ্কার করতে দেখা যায়।
এ বিষয়ে বুধবার ইমরুল জানান, এই ভিডিওটি ২০১৮ সালের। আমি মেলা পরিচালনার ব্যবসা করতাম। আমার শত্রুরা ষড়যন্ত্রমূলকভাবে এ ভিডিও করেছিল।
উল্লেখ্য, কাউন্সিলর স্বপন হত্যা মামলায় অভিযুক্ত ছিল। ২০০৩ সালে ওই মামলা থেকে তিনি খালাস পান। এছাড়া ইমরুলের বিরুদ্ধে অস্ত্র মামলা চলমান।
এলাকাবাসীরা জানান, আগামী নির্বাচনে ওয়ার্ডটি সুষ্ঠুভাবে ভোট নিয়ে শঙ্কা রয়েছে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাবও পড়তে পারে।











































