Home আঞ্চলিক যশোরে অস্ত্র গুলি ও মাদক সহ চার সন্ত্রাসী আটক

যশোরে অস্ত্র গুলি ও মাদক সহ চার সন্ত্রাসী আটক

150

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর কোতোয়ালি থানা পুলিশ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একশ ৬০ পিস ইয়াবা সহ চার সন্ত্রাসীকে আটক করেছে।আটককৃতরা হল বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ (৩০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ অরফে ব্লাক শরিফ,মামুনের ছেলে শান্ত (২৫) ও ফারুক শেখের ছেলে রানা (২৬)
মঙ্গলবার দিবাগত গভীর রাতে যশোর শহরের আনসার ক্যাম্পের পাস থেকে তাদের আটক করেন।
কোতয়ালী থানার এস আই আনসারুল হক জানায়, পুলিশের কাছে গোপন খবর ছিল কয়েকজন সন্ত্রাসী- অস্ত্র নিয়ে বড় ধরনের অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম, শরিফ অরফে ব্লাক শরিফ, শান্ত ও রানা এই চারজনকে আটক করা হয়।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন অস্ত্র- মাদক আইনে তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।