খুলনা মহানগর শ্রমিক লীগের প্রতিবাদ সভায় এম ডি এ বাবুল রানা
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার সর্বোচ্চ শাস্তির দাবি জানান
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মূল নায়ক কুলাঙ্গার তারেক রহমানের মদদপুষ্ট রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ মাগরীব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় প্রধান অতিথি এম ডি এ বাবুল রানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া মানে স্বাধীনতাকে হুমকির সামিল। কারণ শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বিএনপি জামায়াতের কোন অপশক্তি শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। আমরা ওনার কর্মীরা ঘরে বসে থাকবো না। সকল অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার সৈনিকরা সব সময় প্রস্তুত। তিনি সকল ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার জন্য খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, কাজী আঃ ওহাব, মোঃ শাহীন আহম্মেদ, আঃ রহিম খান, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ সিকদার, মোঃ জয়নাল আবেদীন, আসাদুজ্জামান মুন্না, শেখ মোঃ রমজান, মোঃ মঈনুল ইসলাম মোহন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবির মোল্লা, মোঃ আজিম উদ্দিন, মোঃ নূর ইসলাম, সঞ্জয় কর্মকার, ঝুমুর বেগম, সোহাগ হাওলাদার, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শামীমুর আলম মান্দার, মোঃ তৈয়ব আলী হাওলাদার, আঃ হাকিম, লাভলু পাটোয়ারী, এম বি এম এমদাদুল হক, সলেমান শিকদার, মোঃ মহারাজ, বিপ্লব কুমার রায়, পান্না সরদার, মোঃ সোহেল গাজী, মোঃ সেলিম, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ বোরহান, অষোক বাহাদুর, মোঃ সবুজ, খোকন শীল কুট্টি, মানু, মোঃ এরশাদ সিকদার, মোঃ নূর ইসলাম রনি, মোঃ সাজু প্রমুখ নেতৃবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতার সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামী ২৫/০৫/২০২৩ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
মোংলায় আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র হবে পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ (মোংলা) কাযার্লয়ের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনবিভাগের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক রানা দেব। র্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাই ষ্টেশন অফিসার মো: মিজানুর রহমান, করমজল পর্যটন, বন্যপ্রাণী প্রজনন ও তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির। আন্তর্জাতিক জীববৈচিত্র দিবসের এ অনুষ্ঠানে বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ বননির্ভরশীল নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্রকেই মুলত জীববৈচিত্র বলা হয়ে থাকে। মানুষের আচার-আচরণে পৃথিবী থেকে নানা প্রজাতির প্রচুর উদ্ভিদ ও প্রাণী ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে যা আছে তা সংরক্ষণ ও হারানো উদ্ভিদ-প্রাণীকূলের পুনরুদ্ধার করাই এ দিবসের মূল তাৎপর্য বলে বক্তবে তুলে ধরেন বক্তারা। #
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা কৃষক লীগের মিছিল সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে নগরীতে মিছিল বের হয়। গতকাল সোমবার বিকাল ৪টায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক, সিনিয়র সহ-সভাপতি খাঁন খোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাতেম আলী, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা কৃষক লীগের সদস্য আব্দুল মান্নান খান মনা, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, সদস্য সচিব শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, শ্রীফলতলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এসএম মাহবুবুর রহমান, আইচগাতি ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ বখতিয়ার জমাদ্দার, কৃষক লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ সোহেলা রানা, মোঃ রিপন শেখ, সৌমেন্দ্র নাথ রায়, মোঃ জামাল ব্যাপারী, মোঃ ফারুক শেখ, মিজান মোড়ল, মোঃ মহিদুল ইসলাম প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ খুলনা জেলা আওয়ামী লীগ, সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে যোগদান করেন। #
রূপসা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠান ২২ মে সোমবার বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।
বিদায়ী সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন নব নির্বাচিত নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, বিদায়ী সহ-সভাপতি খান মিজানুর রহমান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী। উপস্থিত ছিলেন মো: মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক,চন্দন ভট্টাচার্য্য,চিত্ত রঞ্জন সেন।
এছাড়া উপস্থিত ছিলেন এম এ আজিম, তৌহিদুল ইসলাম কচি, মোঃ তরিকুল ইসলাম, এমডি অলিদ শেখ, হামিদুল হক,, বিএম শহিদুল ইসলাম, হাসানুজ্জামান মনি ও রেজাউল ইসলাম তুরান।
মতবিনিময় সভায় তালুকদার আব্দুল খালেক
আওয়ামী লীগ অবাধ তথ্য প্রবাহে এবং সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ অবাধ তথ্য প্রবাহে এবং সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারনেই আজ মুক্ত তথ্য প্রবাহের যুগে সামাজিক মিডিয়া, অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়াসহ টুইটার ব্যবহারের মাধ্যমে মানুষ আজ দেশ বিদেশের নানা তথ্য মুহুর্তের মধ্যেই জানতে পারছে। আবার কুচক্রীরা এই সকল গণমাধ্যমকে যথেচ্ছা ব্যবহার করে ব্যক্তি থেকে দেশ ও জাতির সম্মান ক্ষুন্ন করছে। তারা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। এর থেকে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা বিরোধীরা অপপ্রচারে অত্যন্ত তৎপর। সেদিকে সকলকে সর্তক থাকতে হবে। কেউ অপপ্রচার করলে সাথে সাথে তার বিরুদ্ধে সঠিক জবাব দিয়ে তাদের মুখে চুনকালি দিয়ে দিতে হবে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় স্বাধীনতা সাংবাদিক নির্বাচনী প্রচারণা কমিটির সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাধীনতা সাংবাদিক নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মোহাম্মদ আলী সনি, মামুন রেজা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান রিয়াজ, শেখ মো. সেলিম, এস এম ফরিদ রানা, দিলীপ বর্মন, মাহমুদ সোহেল, তৌহিদুল ইসলাম তুহিন, আব্দুল হামিদ, উত্তম সরকার, রিংটন মণ্ডল সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
পরে তিনি দলীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং দৌলতপুরে পুজা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবুল রানা
হত্যার হুমকি প্রদানকারী বিএনপির নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বিএনপি রাজনৈতিক শিষ্টাচার জানে না। বিএনপি রাজনৈতিক শিষ্টাচার জানলে রাষ্ট্রের একজন স্বনামধন্য প্রধানমন্ত্রীকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দিতো না। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা একজন আলোচিত ও অনুকরণীয় প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের সুনাম অর্জন করেছেন। যিনি বাংলাদেশকে উচ্চতর মর্যাদায় নিয়ে এসেছেন। তাঁকে হত্যার হুমকি প্রধান করা রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, হত্যার হুমকি প্রদানকারী বিএনপির নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন আর কেউ এ ধরনের হুমকি দিতে না পারে সকলকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, বিএনপি আজ নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র করে কেউ কখনও রাজনীতিতে টিকে থাকতে পারে না। ইতিহাস সেটিই সাক্ষ্য দেয়। বিএনপিও টিকে থাকতে পারবে না। সুতরাং দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করুন জনগণ চাইলে হয়তোবা আপনারা সুপথে আসতে পারেন।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভায় সভাপতিত্ব করেন, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জি. আব্দুল জব্বার। পরিচালনা করেন মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম খলিল ইমন। সভায় উপস্থিত ছিলেন, সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল, শেখ আমিরুল ইসলাম, সুমনা সিরাজ সুমি, এস এম জাকির হোসেন, ইঞ্জি. সাকিল হাসান প্রিন্স, তন্ময় সরকার, মল্লিক মাসুম জামান, শাহজালাল হানিফ, রিয়াজ মাহমুদ সজল, জাহিদ শিকদার, মোদাচ্ছের গাজী, আল আমিন গাজী, আবুয়াল হোসেন, তানজির রহমান, আব্দুল্লাহ আল মামুন, রুমি শিকদার, নিত্যরঞ্জন রায়, হালিমা খাতুন লিমা, পারুল আক্তার, এস এম আবুল পিয়ার, জাহিদ চৌধুরী, কামাল ব্যাপারী, রবিউল হোসেন খান, মুক্তিযোদ্ধা আজাদ, সেলিম গাজী, মো. মুকুল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ। বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা ওয়ার্ড এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক (কাউন্সিলর প্রার্থী বাদে)-কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বাগেরহাটে জোরপূর্বক খাজনা আদায়, মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারের ব্যক্তি মালিকানা দোকান থেকে কতিথ খাজনা আদায়ের নামে চাঁদাবাজীর প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ীরা সোমবার (২২ মে) সকালে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে।
সপ্তাহিক হাটের দিনে বাজারসহ সকল দোকান বন্ধ হওয়ায় এলাকার সাধারণ মানুষ পড়ে চরম বিপাকে। মানববন্ধন চলাকালে দোকান মালিক ও দোকানদার বরুন শেখ, রাসেল সেখ ও তরিকুল ইসলামসহ আন্দোলনকারীরা জানান বারুইপাড়া বাজারটিতে ব্যাক্তি মালিকানায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বেশী থাকায় বাজার ইজারাদার লিটন সেখ সরকারী বিধি উপেক্ষা করে ব্যাক্তি মালিকানার দোকানেও খাজনা দাবি ও আদায় করছে। খাজনা দিতে অস্বীকার করায় ইজারাদার লিটন শেখ গত ১৮ মে বহিরাগত সন্ত্রাসীদের সমন্বয়ে বারুইপাড়া বাজারে মহড়া দেয় এবং অনেক ব্যবসায়ী ও দোকান মালিককে হুমকী দেয়। স্থানীয় চিত্রা তহশীলদার নুরুল ইসলামের প্রকাশ্য সহযোগিতায় ইজারাদার লিটনসহ তার সহযোগিরা প্রতিদোকানে ১০০/১৫০ টাকা করে চাঁদা দাবী করছে। কতিথ খাজনার নামে এ চাঁদা না দিলে হুমকি-ধামকী দেয়া হচ্ছে। তহশীলদার বলছে ইজারার খাজনা না দিলে জমি অধিগ্রহণ করা হবে।
ইতোমধ্যে বাজারের ব্যবসায়ী কামাল হোসেন, আব্দুল মালেক, তরিক সরদার ও হোসেন সেখসহ অনেক ব্যবসায়ী এ চাঁদা পরিশোধ করছেন। অথচ সরকারের হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা ) বিধি-৩ অনুযায়ী কোন ব্যক্তি মালিকানা সম্পত্তি অধিগ্রহন ছাড়া খাজনা আদায় করিতে পারিবেনা। বাজার স্থাপনার পর এ বজারের ব্যাক্তি মালিকানা দোকান বা ব্যবসায়ীরা কোন ইজারা দেয়নি। অথচ ইজারাদার লিটন শেখ এ বছর বাজার ইজারা নিয়ে জোরপূর্বক নিয়মবহির্ভুতভাবে খাজনার নামে চাঁদা আদায় করছে। আমরা দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ইজারাদারের বিচার দাবী করছি। মানববন্ধন শেষে ওই বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের সংবাদকমীদের কাছে স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে ইজারাদার লিটন শেখ ও তহশীলদার নুরুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ করেননি।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে
বাগেরহাট আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোটার,বাগেরহাট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ মে) বিকালে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে প্রতিবাদ সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন । প্রতিবাদ সমাবেশ থেকে থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকীর অপরাধে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে দৃষ্টান্ত মূলক শান্তির সম্মুখিন করার দাবী জানানো হয় ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ সভাপতি এ্যাড ফরিদ উদ্দন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, আওয়ামী লীগ নেতা সরদার ওমর ফারুক, শ্রমীক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কর, যুব লীগের যুগ্ন আহবায়ক ফারুক তালুকদার, সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, যুব মহিলালীগের সভাপিত লুনা সিদ্দিকী, সাধারন সম্পাদক তানিয়া খাতুন ,তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা প্রমুখ ।
১৯৭৫, ২০০৪ ও ২০১৩ এর ন্যায় হত্যার রাজনীতির পায়তারা করছে বিএনপি
খবর বিজ্ঞপ্তি
৭৫’এর হত্যাকান্ডের পর রাতের আধারে গঠিত বিএনপি পুনরায় আবার হত্যার রাজনীতিতে লিপ্ত হয়েছে। ২০০৪ সালের ২১আগষ্ট গ্রেনেড হামলাকারীরা জনগনের দ্বারা প্রত্যাখিত হয়ে আবরো হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। এ কারনে প্রকাশ্যে জনসভায় সকল রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এটাই তাদের রাজনীতি। ২০১৩ সালে তারা যেমন মানুষ হত্যার মিশনে নেমেছিল আবার ২০২৩ এ এসে তারা মানুষ হত্যার পায়তারা করছে। কিন্তু বঙ্গবন্ধুর আদশ্যে বলিয়ান রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিকেরা এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বিএনপি ও তাদের দোসরদের দাঁত ভাঙ্গা জবাব দেবে। এই কারনে জনগনকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। যাতে করে কোন অপশক্তি বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করার সাহস না পায়। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও তার গ্রেফতারের দাবীতে খুলনা মহানগর যুবলীগ আয়োজিত সমাবেশে এই বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সোমবার বিকাল চার টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগ নেতা মোঃ শাহাজাদা, মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, জাহাঙ্গীর হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাড: আল আমিন উকিল, মোঃ আবুল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল্লাহ আল মামুন, শওকত হোসনে, আরীফুল ইসলাম আরীফ, এজাজ আহম্মেদ, ইমরুল ইসলাম রিপন, অলক শীল, ইলিয়াস হোসেন লাবু, কাঞ্চন শিকদার, হারুনর রশীদ, জামাল শেখ, হাসান শেখ, আনিসুর রহমান, ইকবাল হোসেন, আল মামুন, নূও এ হেলাল, লাবু আহমেদ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, সবুজ হাজরা, বিপুল মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অভিজিৎ পাল, পলাশ সাহা দেবু, এ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান রাসেল, বাপ্পি মোড়ল, আব্দুল্লাহ আল মামুন মানিক, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাষ, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, ইমতিয়াজ ইমরুল, রফিকুল ইসলাম রফিক, বায়োজিত সিনহা, নিশাত ফেরদাউস অনি, যুবলীগ নেতা রাসেল সৈকত, সাগর মজুমদার, এ্যাডঃ মেহেদী হাসান সাদ আহমেদ খান, জিহাদ শেখ, কাজী ইমরান হোসেন রাব্বী, প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মোংলায় ‘সবুজ অভিভাবক’ সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় স্থানীয় পর্যায়ে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া বৃক্ষপ্রেমীদের ‘সবুজ অভিভাবক’ সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীরও উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে গোয়ালিরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার বিকেল ৪টায় ‘সবুজ অভিভাবক’ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ (বাপা) মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রভাষক এস,এম মাহবুবুর রহমান, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র গবেষণা ব্যবস্থাপক মোঃ ইকবাল ফারুক ও কমিউনিকেশন অফিসার দেওয়ান নূরতাজ আলম। ‘সবুজ অভিভাবক’ সংবর্ধিত সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বৃক্ষপ্রেমী আলহাজ্ব আঃ ছাত্তার গাজী, ও মসুর ছাদ বাগানের স্বত্তাধিকারী মুর্শিদা সুমী। ‘সবুজ অভিভাবক’ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন সমাজকর্মী গাজী ইলিয়াছ হোসেন, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, বাপানেত্রী কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, টাইগার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক পরিবেশকর্মী শেখ রাসেল, নদী কর্মী হাছিব সরদার, ও নারী জেলে চন্দ্রিকা মন্ডল।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রকৃতি-পরিবেশকে ধ্বংস করার ফলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। পরিবেশকে চিন্তার কেন্দ্র বিন্দুতে রেখেই পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রকৃতি-পরিবেশ ও আমাদের ভবিষ্যৎতকে ধ্বংস করে কোন উন্নয়ন টেকসই হতে পারেনা। সংবর্ধিত ‘সবুজ অভিভাবক’ সুভাষ চন্দ্র বিশ্বাস সুন্দরবনের নানা প্রকারের গাছ-পালা ও জীবজন্তু সংরক্ষণ করেন সুন্দরবনের জাদুঘরে, বৃক্ষপ্রেমী আলহাজ্ব আঃ ছাত্তার গাজী মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক বটগাছের চারা রোপণ করেছেন যা এখন বিশালাকৃতির ধারণ করে সুশীতল প্রশান্তির ছায়া বিলিয়ে যাচ্ছে। সংবর্ধিত আরেক ‘সবুজ অভিভাবক’ মুর্শিদা সুমী নিজের বাড়ীর ছাদ-সিড়িতে শৈল্পিক রুপে ৫ হাজার দেশী-বিদেশী নানা প্রজাতির গাছ লাগিয়েছেন। এছাড়া তিনি ফেসবুক পেইজের মাধ্যমে নতুন বাগানীদের গাছ বিতরণ করে থাকেন। অন্যদিকে সোমবার সকালে মোংলার গোয়ালিরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে অর্ধশতাধিক জেলেদের অংশগ্রহণে ‘উপকূলের ইলিশ ও জেলে’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়ায় ভূমি সেবাসপ্তাহ শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান”র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আফরোজ শাহীন খসরু।
প্রধান অতিথি বলেন, স্মার্ট ভূমিসেবার হওয়ার কারণে নাগরিক সেবাসমূহ বহুলাংশে সহজ ও হয়রানিমুক্ত করা সম্ভব হয়েছে। এখন ভূমিসেবা সংশ্লিষ্ট দপ্তরগুলোয় কর্মরত ব্যক্তি সততার সাথে দায়িত্ব পালন করবেন। জনগণের যেন কোন প্রকার ভোগান্তির শিকার না হয়। এ সময় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপ¯ি’ত ছিলেন। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বর এবং ইউনিয়ন ভূমি অফিস গুলোতে ¯’াপিত স্টল থেকে ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে।
জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করায় দিঘলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
দিঘলিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল নগরঘাট ফেরিঘাটে বিকাল ৫:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, তারা ব্যর্থ হয়ে আবারো হত্যার হুমকি প্রদান করছে, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি নিশ্চিত পরাজয় জেনে দেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে তাদের এই আশা পূরণ হবে না। আমরা সারা বাংলাদেশে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলে বিএনপির নৈরাজ্য প্রতিহত করবো ইনশাল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ইউনুস আলী, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী ইকরাম হোসেন, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শাহ আলম খান, কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিয়াজ,মোল্লা আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল সরদার সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সদস্য এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা,উপজেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, নাসরিন আক্তার হিরা, ফাতেমা খাতুন, সাজেদা বেগম, সালমা বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। আরও উপস্থিত ছিলেন আশরাফ মোল্লা, শহিদ সিকদার, আক্তার হোসেন, রুহুল আমিন, এম এম কওসার আলী, জুবায়ের হোসেন, ইদ্রিস আলী, হাফিজুর রহমান, মান্দার হোসেন, রাজিব হোসেন, মফিজুল ইসলাম সহ তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের তফসিল ঘোষণা
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাচন কমিশনার জাকির হোসেন এ তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ ২৪ জুন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২২মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা। ২৪মে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিকরণ। ২৭মে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩১মে সকাল ৯টা থেকে ১টা পযন্ত মনোনয়ন পত্র বিতরণ। ৪জুন মনোনয়নপত্র জমাদান সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ১০জুন মনোনয়নপত্র বাছাই বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ১১জুন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পযন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ১৩জুন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। নির্বাচন পরিচালনার লক্ষ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কে নির্বাচন কমিশনার করা হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট জয়নগর মাঠে বিজিবি-বি এস এফ ফ্রেন্ডশিপ ভলিবল খেলা
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট জয়নগর সীমান্তবর্তী মাঠে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি ও কৃষ্ণনগর- ৫৪ বি
এস এফের মধ্যে এক ফ্রেন্ডশিপ ভলিবল খেলা অনিষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় অনুস্ঠিত এ খেলায় বি এস এফ দুই সেটে জয়লাভ করেছে। এ সময় চুয়াডাঙ্গা-৬
ব্যাটালিয়ন বিজিবি পরিচালক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও কৃষ্ণনগর ৫৪ বি
এস এফ কমান্ডেন্ট শ্রী হারমিট সিং সহ নিজ নিজ দেশের স্টাফ অফিসারগণ উপস্তিত ছিলেন। খেলা শেষে
জয়লাভ কারি বি এস এফ দলকে চ্যাম্পিয়ন ও বিজিবি দলকে রানার্সআপ ট্রপি প্রদান করা হয়। মোট তিন সেট ভলিবল খেলার মধ্যে বি এস এফ দুই সেটেই জয়
ছিনিয়ে নেয়। বিকাল স খেলা শুরু হলে দু দেশের সীমান্তবর্তী হাজার
হাজার উৎসুক খেলা প্রেমী জনতা খেলা দেখতে চেকপোস্টে জড় হয়। খেলা দেখে সকলেই আনান্দিত হয়।
শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ পরিদর্শন করলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করলেন বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক, চট্রগ্রাম ও মোংলা বন্দরের সাবেক চেয়ারম্যান এবং পাবলিক সার্ভিস কমিশনের সাবেক পরীক্ষক এবং বৃহত্তর খুলনার ইতিহাস লেখক মোহাম্মদ রেজওয়ানউল হক। সোমবার (২২ মে) দুপুর ১২ টায় তিনি কলেজ পরিদর্শন করেছেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজাহারুল ইমলাম। কলেজে পৌছালে অধ্যক্ষ বটু গোপাল দাস সম্মানিত অথিতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। তিনি তাঁর নিজের লেখা বৃহত্তর খুলনার ইতিহাস, বিবর্তিত বাগেরহাট (একটি ঐতিহাসিক সমীক্ষা) এবং আমার মা রহিমা খাতুন বই তিনটি কলেজের রূপা চৌধুরী লাইব্রেরিতে সংরক্ষণের জন্য অধ্যক্ষের হাতে তুলে দেন। তিনি কলেজ পরিদর্শন করেন এবং পরিদর্শন খাতায় মন্তব্য লিপীবদ্ধ করেন। তিনি বলেন আমার জন্মস্থানে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমি বিমহিত। তিনি বলেন আজকের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ উপরে শিক্ষা প্রদান জরুরি। উল্লেখ্য মোহাম্মদ রেজওয়ানউল হকের পূর্বপুরুষদের নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভদিয়া গ্রামে। ##
ফকিরহাটে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালী আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বেলা ১১টায় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের পরিচালনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী শরীফ নাজমুল হুদা, নাজির রুবিয়া আক্তার, সার্ভেয়ার মো. তোফাজ্জেল হোসেন সহ অন্যান্যরা। ##
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল
ফকিরহাট প্রতিনিধি।
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তরা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার পূবর্ক শাস্তির দাবি জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন নেতা-কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন। #
ফকিরহাটে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ আ. গফফার ও সদস্য সচিব সাহা দেব বর্মনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন। ##
যোগীপোল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা গতকাল বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য জি এম এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। আমন্ত্রীত অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোড়ল আনিছুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী,শিরোমণি ওয়েভ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সরদার আল মাসুদ লিটন, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মাদ মুন্সি। হোসেন আলী হাওলাদার,বক্তৃতা করেন ইউপি সদস্য মাহফুজা বেগম, সাহারা জলি খানম, হাফিজা বেগম, কাজী শহিদুল ইসলাম, মামুন শেখ, মনির হোসেন, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, হাফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম । ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক খসড়া বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আসমা খাতুন। উন্মুক্ত বাজেট সভায় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সামাজিক ও এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘোষিত প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ১৩লক্ষ ৬ হাজার ৭৯৬ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকা। বাজেটে উদ্বৃত্ত রয়েছে ৩লক্ষ ৩১ হাজার ৯৩৩ টাকা।
খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহকে ২১ মে রাতে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ।একই দিন রাতে যুবদল নেতা শামিমকেও আটক করে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে। এদিকে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ , যুবদল নেতা শামিমকে গ্রেফতার এর তিব্র নিন্দা, প্রতিবাদ ও নিশ্বর্ত মুক্তি দাবি করেছেন খানজাহান আলী থানা বিএনপি, যুবদল , ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ।
খুলনা সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার সেজ বোন সোনিয়া খাতুন রানি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক মামুন রেজার বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিবৃতিদাতার হলেন, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ, পরিষদের কোষাধ্যক্ষ ও দৈনিক জন্মভূমি প্রকাশক ও সম্পাদক আসিফ কবীর, পরিষদের কার্যনির্বাহী সদস্য ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী, দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক রাজপথের দাবি’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক প্রবাহ সম্পাদক মো. আশরাফুল হক, দৈনিক প্রবর্তন সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার, সত্যের সন্ধানে’র সম্পাদক মোঃ ফরিদ আহমেদ ও কোলাহল পত্রিকা সম্পাদক ড. জাকির হোসেন। পরিষদের সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন এবং দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, পরিষদের যুগ্ম সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন।
রুপসা প্রেসক্লাবে মাহবুব সভাপতি ও শিবলী সম্পাদক নির্বাচিত হওয়ায়
কয়রা প্রেসক্লাবের অভিনন্দন
কয়রা(খুলনা)প্রতিনিধি
রুপসা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নব নির্বাতি সভাপতি দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি এসএম মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক জন্মভূমির রুপসা প্রতিনিধি আঃ জব্বার শিবলীর নতুন নেতৃত্বকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন কয়রা প্রেসক্লাব। রবিবার কয়রা প্রেসক্লাবের এক বিবৃতিতে এ শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। বিবৃতিদাতারা হলেন, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, সহ-সভাপতি খায়রুল আলম ও সুজিৎ কুমার রায়, সাধারণ সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, যুগ্ম সম্পাদক আকতারুল ইসলাম, কোষাধাক্য শাহাজাহান সিরাজ, নির্বাহী সদস্য নিশিত রঞ্জন মিস্ত্রী, রোকনুজ্জামান কাজল, কায়কোবাদ, আলাউদ্দিন হোসেন, রবিউল ইসলাম, ইখতিয়ার উদ্দীন, গাজী আলাউদ্দীন, তরিকুল ইসলাম, মেহেদি হাসান, আশরাফুল, আবু বকর শিপন প্রমুখ।
কয়রায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কয়রা(খুলনা)প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে দলীয কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ একেএম ফজলুল হক। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সম্পাদক আলহাজ্ব গাজী আজিজুল হক, সাংগঠনিক সম্পদক এ্যাডঃ মোশারফ হোসেন, মৃনাল কান্তি ঘোষ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহজ্ব আঃ সামাদ গাজী, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, সানা নজরুল ইসলাম, সরদার মাহবুবুর রহমান, ইয়াকুব আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এস এম জিয়াদ আলী, গনেশ মন্ডল, আঃ ছাত্তার সানা, সমরেশ সরকার, যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, গাজী মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ আরাফাত হোসেন, ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, এস এম মাসুম বিল্লাহ, ওলিয়ার রহমান খোকা, মেসবাহ উদ্দিন মাসুম, শ্রমীকলীগ নেতা আঃ হালিম, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, তরিকুল ইসলাম প্রমুখ।
অভয়নগরে বিদ্যুৎ ষ্পৃষ্টে মিল শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোটার্র
অভয়নগরে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে মিল শ্রমিক তুহিন আলম (২৪) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাজেদ গাজীর পুত্র। তুহিন আলম দীর্ঘদিন যাবৎ নওয়াপাড়ার সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎ বিভাগে শ্রমিকের কাজ করত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন আলম সোমবার দুপুর ১টার সময় মিলে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ ষ্পৃষ্ট হলে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মিলের অন্যান্য শ্রমিকরা তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিনথিয়া নূর চৈতি মৃত ঘোষনা করেন।
শিল্প পুলিশের যশোর সাব জোন-২ এর নওয়াপাড়ার ক্যাম্পের উপ-পরিদর্শক আবু সুফিয়ান জানান, নওয়াপাড়ার সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎ ষ্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনায় রূপান্তর-এর আয়োজনে ৫জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর-এর উদ্যোগে “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে সোমবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে খুলনা বিভাগের ৫টি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
রূপান্তর-এর বাস্তবায়নে এবং উন্নয়ন সহযোগী ইউএসএইড এবং আইআরআই-এর সহযোগিতায় এ প্রকল্পের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে খুলনা ও বরিশাল বিভাগের রাজনৈতিক দলগুলোর সাথে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং নওয়াপাড়া সরকারি কলেজের প্রভাষক রোকসানা পারভীন। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সেশনে আলোচনা করা হয়।
পাইকগাছায় হারবাল ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা,আটক ২
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় হারবাল,ইউনানি ঔষধ ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এক ঔষধ ব্যাবসায়ী। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ পৌর সদরের অরিফা মার্কট এলাকা থেকে পৌর সদরের তফেল ঔষধালয়ের হাকিম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী(৩০) ও পৌরসভার বারেক শেখ এর ছেলে রেজাউল ওরফে ছাদেক শেখ (৩২)নামে এক কর্মচারীকে বিদেশী মদসহ আটক করে। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। প্রায় দুই মাস ধরে তারা পুলিশি নজরদারিতে ছিল এবং রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী মদ সহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদেরকে সোমবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রূপসায় উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রূপসা প্রতিনিধি
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় রূপসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ ২২ মে বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, চঞ্চল কুমার মিত্র, এমডি রকিব উদ্দীন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ গফুর খান, আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর, গাজী মোঃ আলী জিন্নাহ, মোঃরবিউল ইসলাম ফকির,
উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ, মঈনউদ্দীন শেখ, হাবিবুর রহমান, অধ্যাপক আল মামুন সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিনয় কৃষ্ণ হালদার, কামাল হোসেন বুলবুল, মুনীর হোসেন মোল্যা, মোল্লা তাহিদুল ইসলাম, আসাদ শেখ, ফরিদ শেখ,
ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আ: মান্নান শেখ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, আওরঙ্গজেব স্বর্ন, যুবলীগ নেতা হারুন মোল্যা, ব্রজেন দাস, বাদশা মিয়া, আলমগীর হোসেন শ্রাবন, নোমান ওসমানী রিচি, শফিকুর রহমান ইমন, মোস্তাফিজুর রহমান হেলাল, রবিউল ইসলাম, তারেক আজিজ, আজিজুল মোল্যা, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, সোহেল পারভেজ, সাইফুল ইসলাম শাওন, মহিউদ্দীন মানিক, মাধূরী সরকার, জোৎসা বেগম, রাবেয়া সুলতানা, হীরা খাতুন, হোসনেয়ারা পারভিন হেনা, আসমা বেগম, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভীর, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুল ইসলাম কাজল, হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন, রিয়াজ শেখ, স্বপ্না রানী পাল, লিপিকা রানী দাস, জাহিদ শেখ, শেখ সজীব, মুরাদ মোল্লা, হাসান আলী, বাবু শিকদার, প্রদীপ দাস, আবদুল্লাহ হাসান প্রমূখ।
হত্যার হুমকির প্রতিবাদে মাগুরা জেলাসহ চার উপজেলাতে বিক্ষোভ মিছিল
নওয়াব আলী মাগুরা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরা জেলাসহ চার উপজেলাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা আওয়ামী লীগের আয়োজনে বিকাল ৪টায় নোমানি ময়দানে অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। পরে প্রতিবাদী বিক্ষোভ আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
একই ভাবে শালিখা উপজেলা আওয়ামী লীগ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।এর পর উওজেলা উন্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত প্রতিবাদ আলোচনা করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল কুমার দে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,সহ সভাপতি মুন্সি আবুল কালাম আজাদ রমজান আলী বিশ্বাস নির্মল কুমার বিশ্বাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,জেলা পরিষদের সদস্য
মুন্সি আবু হানিফ, চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন লস্কর আনোয়ার হোসেন ঝন্টু,সিংড়া তিলখড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপর হত্যার হুমকি কারীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা ও যে কোন দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মাগুরার শালিখাতে ব্রি ধান- ৫০ এর “মাঠ দিবস” অনুষ্ঠিত
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম-সোনাকুড় পানি ব্যবস্থাপনা দল এর ব্রি ধান-৫০ এর “মাঠ দিবস” ২১ মে রবিবার বিকাল ৪ টায় পুলুম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন পানি ব্যাবস্থা দলের সভাপতি শেখ আব্দুল হাই। প্রধান আতিথি ছিলেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোবাশ্বের হাসান,পুলুম হাই স্কুলের প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফার,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিআরএম তারিক,সহকারী শিক্ষক শম্ভু মৈত্র ইউপি সদস্য সাহিদা খাতুন, মোঃ আওয়াল হোসেন প্রমুখ।
সিএফ দের মধ্য উপস্থিত ছিলেন সুব্রত কুমার ঘোষ,সরস্বতী বিশ্বাস।
এসময় তিন তিনজন কৃষাক কৃষাণীকে পুরস্কৃত করা হয়। আফরোজা আক্তার কণিকা, ফাতেমা খাতুন ও শেখ আব্দুল হাই। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এসএফ মন্জু সরকার। দক্ষিণ পশ্চিমাঞ্চালীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-(২য় পর্যায়) এর কারিগরি সহযোগিতা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
নড়াইলে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়- এই স্লোগানকে সামনে রেখে নড়াইল ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ সোমবার (২২মে) সকালে নড়াইল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজলা ভূমি অফিস গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে র্যালী, সেবা সপ্তাহের উদ্বোধন, আলোচনাসভা, ই-নামজারী, খাজনা প্রদানসহ ভুমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান, বিভিন্ন এল এ কেসের ক্ষতিপূরনের চেক প্রদান, স্মার্ট ভুমি সেবার বিষয়ে প্রচারনা মূলক সভা ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। নড়াইল সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল এর সভাপতিত্বে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমানআরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট কমিটি , বিভাগের কর্মকর্তাগন ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরনী
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,চুয়াডাঙ্গা এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, দামুড়হুদার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত ফুটবল খেলায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ : আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সিনিয়র এএসপি জাকিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার শরিয়ত উল্লাহ,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম,নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী সহ দামুড়হুদা সদর, হাউলি ইউনিয়নের চেযারম্যান বৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থা সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নতিপোতা ইউনিয়ন ফুটবল টিমকে ১-০ গোলে পরাজিত করে কার্পাসডাংগা ইউনিয়ন ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দামুড়হুদা সীমান্তে মাদক ব্যবসায়ীরা তৎপর
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা
দামুড়হুদা সীমান্তে মাদক ব্যবসায়ীরা তৎপর,ধরা খাচ্ছে বহন কারীরা, আড়ালেই থেকে যাচ্ছে মূল ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে ও এলাকাবাসি সূত্রে জানা যায়,দামুড়হুদা উপজেলায় পুলিশের চোখ ফাকি দিয়ে দেদাড়ছে চলছে ফেনসিডিল ব্যবসা। তবে পুলিশের হাতে কয়েকদিন ধরাও পড়েছে নারীপুরুষ সহ কয়েকজন। কিন্তু মূল ব্যসায়ীরা আড়ালেই থেকে যাচ্ছে।আর ধরা খাচ্ছে নির্দিস্ট স্থানে পৌচ্ছে দেবার জন অথ্যাৎ বহনাকরী নারী পুরুষেরা। বহনকারীরা কোথা থেকে এগুলো নিয়ে আসছে কারা পৌছানোর জন্য জন হাজিরা দিচ্ছে এ সব তথ্য ঠিকমত না পেলে বা ব্যবসায়ীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণসহ মামলা না হওয়ায় এ ব্যবসা বন্ধ সম্ভব হচ্ছে না।গত কযেক দিন ধরা বেশ কিছু বহনকারী ধরা পড়ে মামলা খেয়েছে। তার মধ্যে ৩মে কার্পাসডাঙ্গার কোমরপুর হতে হুদা পাড়ার রশিদের ছেলে সোহেল ও মনিরুলের ছেলে আজিজুল ৫১ পিচ ইয়াবাসহ আটক,৫মে রাতে মদনা হতে ঝাঝাডাঙ্গার মান্নানের ছেলে হাদি ১২০ বোতল ফেনসিডিল সহ আটক,১১মে রাঙ্গিয়ার পোতার রবিউলের ছেলে সাত্তার ১০০ পিচ ইযাবাসহ আটক,১২ মে কার্পাসডাঙ্গা খ্রীস্টান পাড়া মোড় হতে মুন্সিপুরের আরব আলীর ছেলে মিন্টু ৫ গ্রাম হেরোইন সহ আটক,১৪ মে কার্পাসডাঙ্গা বাজার হতে কার্পাসডাঙ্গার জামাল উদ্দিনের ছেলে ইব্রাহিম ২১ বোতল ফেনসিডিল সহ আটক, ১৫মে ঝাঝাডাঙ্গা গ্রামের মাহাবুবের ছেলে জুযেল কে ১২০ বোতল ফেনসিডিল ও মটরসাইকেলসহ আটক,১৬মে মদনা বাজার হতে মদনা গ্রামের মিলনকে ১৩২ বোতল ফেনসিডিল সহ আটক, ২১মে দর্শনা হল্ট স্টেশন পাড়া হতে আজমপুরের মজিবরের স্ত্রী সেলিনা ৫০ বোতল ফেনসিডিল সহ আটক উল্লেখ যোগ্য।তবে এলাকাবাসী বলেন, এরা কেউ মাদক বিক্রতা নয়।এরা বহন কারী।তাই এদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে প্রকৃত ব্যবসীদের আইনের আওতায় আনতে পারলেই মাদক মুক্ত দামুড়হুদা হবে তা ছাড়া হবে না।
খুলনা বিএনপির প্রেসব্রিফিং আজ মঙ্গলবার
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার, পুলিশের হয়রানি, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও পরিবার পরিজনের সাথে অসৌজন্যমুলক আচরণের প্রতিবাদে আজ (২৩ মে) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা বিএনপির প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে।
খুলনায় কর্মরত সকল সাংবাদিকবন্ধুদের উক্ত প্রেসব্রিফিং এ যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।
যশোর শিক্ষা বোর্ড পরিচয়ে বিদ্যালয়ে ফোন, টাকা দাবি
যশোর অফিস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠান নবায়ন, স্বীকৃতি, কমিটি অনুমোদন ও পরিদর্শনের নামে ‘অর্থ বাণিজ্যে’ নেমেছে একটি প্রতারক চক্র। চক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ফোন করে টাকা দিতে বলছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি জানার পর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে।
রোববার সতর্কীকরণ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলা নিয়ে যশোর শিক্ষা বোর্ডের কার্যক্রম। এ বোর্ডের অধীনে প্রায় ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পরীক্ষা গ্রহণ ছাড়াও এসব প্রতিষ্ঠান পরিদর্শন, স্বীকৃতি নবায়ন, ব্যবস্থাপনা কমিটি অনুমোদন,
অডিটসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে শিক্ষাবোর্ডটি। সম্প্রতি একটি চক্র প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদনসহ বিভিন্ন কাজের নামে বোর্ড কর্মকর্তাদের নাম ভাঙিয়ে মোবাইল ফোন করে অর্থ দাবি করছে।
যশোরের অভয়নগরের কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ সরকার জানিয়েছেন, তার কাছে ০১৯২৭৮৭৫০১০ নম্বর থেকে বিদ্যালয় পরিদর্শক পরিচয়ে ফোন করা হয়। ‘অডিট আপত্তি আছে, ঝামেলায় পড়বেন’ এই বলে দুই হাজার ৫০০ টাকা বিকাশ করতে বলেন। এ বিষয়টি তাৎক্ষণিক তিনি বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছেন।
একই অভিযোগ করেছেন ঝিনাইদহ সদরের পাগলাকানাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) খন্দকার আব্দুল হামিদ।
তিনি বলেন, ০১৯২৭৮৭৫০১০ নম্বর থেকে ফোন করে বিদ্যালয় পরিদর্শন করতে আসার নাম করে বিকাশে টাকা চাওয়া হয়। এভাবে বিভিন্ন বিদ্যালয়ের ১০ থেকে ২০ জন শিক্ষক বোর্ডে ফোন করে জানায়। তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেন।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন বিদ্যালয়ে প্রতারক চক্র ফোন করে টাকা চাইছে। আমরা প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছি। প্রশাসনকে বিষয়টি জানানো হবে।
তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডের সব কার্যক্রমের ফিস সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে নেওয়া হয়। তাই প্রতারক চক্রের সঙ্গে কোনোভাবে নগদ, বিকাশ, রকেটসহ কোনো মাধ্যমেই লেনদেন না করতে বলা হয়েছে। এ ধরনের প্রতারকদের বিষয়ে স্থানীয় থানায় জিডি ও শিক্ষা বোর্ডকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আইপিএল নিয়ে অফলাইনে জুয়া, আটক ১১
বাগেরহাট প্রতিনিধি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে অফলাইনে জুয়া খেলায় বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চর-চিংগুড়ি বাজারের মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় নগদ ৫ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর চর-চিংগুড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন শেখ, আব্দুল মাজেদ শেখের ছেলে নুরুল আমিন ওরফে ফেলু, বাবুল শেখের ছেলে রিয়াজুল শেখ, নজির শেখের ছেলে জনি শেখ, রফিক পাইকের ছেলে ফজর পাইক, সামসু শেখের ছেলে আমিনুল শেখ, কবির শেখের ছেলে ইমরান শেখ লাবু, রশিদ শেখের ছেলে মারুফ শেখ, ওহাব শেখের ছেলে রিপন শেখ, একই উপজেলার চরচিংগুলি গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে ফয়সাল সিকদার ও বিল্লাল শেখের ছেলে সজীব শেখ।
এসআই সঞ্জয় মন্ডল বলেন, আইপিএল টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে চিতলমারী উপজেলা চর-চিংগুড়ি বাজারে একদল যুবক নিয়মিত অফলাইনে জুয়া খেলছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চর-চিংগুড়ি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলার আসর থেকে ১১ জুয়াড়িকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৬৫০ টাকাসহ জুয়াড়িদের আটক করা হয়েছে। মামলা দায়েরের পর রোববার দুপুরে আটক এসব জুয়াড়িদের আদালতে পাঠানো হয়েছে।
ছাত্রলীগ নেতার ইয়াবা সেবন নিয়ে তোলপাড়
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর ৩নং হিজলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজ কাজীর ইয়াবা সেবনের দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন ধরে চিতলমারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফেসবুক আইডির মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ভিডিওটি। যাতে হিজলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজ কাজীকে ইয়াবা সেবন করতে দেখা যায়।
ছাত্রলীগ সভাপতির এরকম কর্মকাণ্ডে ক্ষুব্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এসব অভিযোগের বিষয় জানতে চাইলে হিজলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজ কাজী বলেন, তার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র। তিনি কোনো মাদকদ্রব্য সেবন করেন না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মীদের ভাষ্য ছাত্রলীগ সভাপতির পদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি জানান, বিষয়টি নিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।











































