Home আঞ্চলিক যশোরে আলোচিত মনিরুল অস্ত্রগুলি সহ পুলিশের খাঁচায়

যশোরে আলোচিত মনিরুল অস্ত্রগুলি সহ পুলিশের খাঁচায়

104

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী তুহিন হত্যা প্রচেষ্টার আসামী মনিরুল ইসলাম নিরবকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। কোতোয়ালি থানার এস আই জয়ন্ত সরকার শনিবার দিবাগত রাত এগারোটার দিকে যশোর শহরের রেলবাজার এলাকা থেকে আটক করেন। আটক বঞ্জিরুল ইসলাম নীরব শহরের ষষ্ঠীতলা পাড়ার আব্দুল খালেকের ছেলে।

এসআই জয়ন্ত সরকার জানান, গত তিনদিন আগে যশোর শহরের আশ্রম রোডে যুবলীগ নেতা তুহিন ও তার ভাই সুইংকে হত্যার উদ্দেশ্যে বোমাবাজি ও খুপিয়া আহত করে। এ ঘটনায় একটি মামলা হয়। ওই মামলা রেজাল্ট নামীয় আসামি মনিরুল ইসলাম নীরব। গতরাতে পুলিশের কাছে গোপন খবর ছিল বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য মনিরুল রেল স্টেশনে এলাকায় অবস্থান করছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় সানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা (৬১/ ২১.০৫.২১) হয়েছে।