বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন
খবর বিজ্ঞপ্তি
শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর পক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলার সভাপতি ডাঃ মেহেদী নেওয়াজ। উপস্থিত সভার সিদ্ধান্ত মোতাবেক সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা পর্ষদ নিম্নোক্ত সদস্যবৃন্দের সমন্বয়ে গঠন করা হয়। কমিটির পর্ষদ প্রধান ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, আহ্বায়ক এস এম নুরুল হক নুরু, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুল ইসলাম, প্রফেসর ডঃ মাহবুব-উল-ইসলাম, ডাঃ এ বি এম মঞ্জুর মোর্শেদ, অধ্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ, শেখ মোঃ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকতম আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মাহবুবুল হক সচৌধুরী, অধ্যক্ষ ফ. ম. আব্দুস সালাম, এ্যাড. সাজ্জাদ আলী, অধ্যাপক এ বি এম আদেল মুকুল, ডাঃ সুতানু কুমার মন্ডল, মোঃ আরিফ নেওয়াজ, মোঃ নাজমুল হুদা কলিন্স, অধ্যক্ষ ডাঃ নৃপেন্দ্রনাথ বৈরাগী, সদস্য সচিব গাজী লিয়াকত হোসেন, সদস্য মোঃ হারুনার রশিদ, এম আলমগীর হোসেন, ডাঃ এস কে বাইন, এস এম জাহি হোসেন, মিসেস হালিমা রহমান, সৈয়দ মোজাম্মেল হক, মোঃ জাহিদুর রহমান, অধ্যক্ষ সেলিনা বুলবুল, প্রফেসর মোঃ রাকিবুল হাসান সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আল মামুন চৌধুরী, কাজী আব্দুল ওহাব, ডাঃ ইউনুসুজ্জামান খান তারিম, এস এম তুষার আলম, কে এম ওয়াজেদ আলী মজনু, মোঃ মেহেদী হাসান, প্রফেসর ইফাত সানিয়া স্যান্সি, শেখ মোঃ সামসুদ্দোহা বাঙালী, মাসুম হুদা বাপ্পী, আঞ্জুয়ারা লাভলী, চৌধুরী হাপিজুর রহমান, শিকদার তৌহিদুল ইসলাম, সরদার বাকের আহমেদ, সরদার মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির মোল্লা, এ্যাড. ফাল্গুনী ইয়াসমিন মিতা, শিরিনা পারভীন, এ্যাড. আলমগীর হোসেন মোড়ল, এ্যাড. এবি এম এনামুল হক, মোঃ নাসরুল্লাহ হীরা, কাজরী সুলতানা লিন্ডা, ডাঃ গৌতম রায়, সামসুন্নাহার দিপ্তী, বীর মতুক্তিযোদ্ধা দেবেন্দ্রনাথ সাহা, অঞ্জনা দে, উপাধ্যক্ষ মোঃ সদরুজ্জামান সবুর, মোঃ মইন উদ্দিন, শেখ ফাতেমা, মোঃ মিশকাত মিনা, হাফেজ মাওলানা মোঃ মোক্তার উদ্দিন, শেক রেজাউল ইসলাম, মোঃ লাবন আহমেদ, মোঃ দিদারুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন ওসমান গনি, শেখ এনামুল হক, মোসাঃ আক্তার জাহান, বীরমুক্তিযোদ্ধা মোঃ খালিদ হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান, শরিফ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন- এস এম নুরুল হক নুরু, গাজী লিয়াকত হোসেন, মোঃ মিজানুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, মোঃ আরিফ নেওয়াজ, অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, ডাঃ নৃপেন্দ্রনাথ বৈরাগী, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, নাজমুল হুদা কলিন্স, অধ্যক্ষ মাহবুবুল হক চৌধুরী, প্রফেসর ইফাত সানিয়া স্যান্সি, সামসুদ্দোহা বাঙালী, শরিফ মিজানুর রহমান, সরদার মিজানুর রহমান, এ্যাড. এবিএম এনামুল হক, এ্যাড আলমগীর হোসেন মোড়ল প্রমুখ।
বদলি জনিত কারণে ক্ষোভ প্রকাশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক শেখ জামিল আহমেদ সহ আওয়ামী লীগ এর বিভিন্ন নেতাকর্মীকে খুলনা কে এল পি হইতে বদলি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ। খুলনা জেলা শ্রমিক জেলা শ্রমিক লীগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম জাফর ও সম্পাদক পীর আলী সহ শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন আগামি ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এছাড়া কয়েকমাস পর জাতীয় নির্বাচন , এ সময় এই রকম বদলি দুঃখজনক এবং এর প্রতিক্রিয়া আগামী নির্বাচনে পরবে বলে মনে করেন এবং নির্বাচনেকে সাংগঠনিক কর্মকান্ড বাধা গস্ত ও বিঘ্নিত হবে বলে বিভিন্ন পর্যায় নেতারা মতামত প্রকাশ করেন শ্রমিকলীগ নেতৃবৃন্দ খুলনা কেইএলপিতে অতি সত্বর বদলি করার জন্য যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন।
থানা আ’লীগ নেতা বাপ্পীর মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এজাজ পারভেজ বাপ্পীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, আলাউদ্দিন আল আজাদ মিলন, শেখ নুর ইসলাম, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মোজাফফর হোসেন, আব্দুল কাইউম গোরা, রফিকুল ইসলাম পিটু, মোক্তার হোসেন, এ্যাড. এনামুল হক, মো. রুহুল আমীন খান, আলী আকবর মাতুব্বর, এ্যাড. শামীম আহমদে পলাশ, সিপন চৌধুরী, মেহজাবিন খান, এ্যাড. মিল্টন, নাছরিন ইসলাম তন্দ্রা, মো. রাজ্জাক হোসেন, মোস্তাক আহমেদ টুটুল, কাউন্সিলর মাহমুদা বেগম, নুর জাহান রুমি, সাহানা ভানু, কবিতা অসিরন, কহিনুর রাজ্জাক, কবিতা আহমেদ, রেশমা আক্তার, লাকি আক্তার, রেহানা পারভিন মনি, মাজহারুল ইসলাম লেলিন, রওশান আরা রীমা, মাহমুদুর রহমান রাজেস প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুর রহীম।
খুলনায় শেখ পরিবারকে খুশি করতে পুলিশ বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলিবর্ষণ করেছে : রিজভী
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘শুক্রবার বিএনপি সমাবেশে আইন-শৃঙ্খলার অবনতি হবার মতো কোনো ঘটনা তো ঘটেনি। সভা-সমাবেশের কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু পায়ে পাড়া দিয়ে খুলনার পুলিশ প্রশাসন রক্তাক্ত সংঘর্ষের সৃষ্টি করেছে। এই সহিংস সন্ত্রাসের জন্য দায়ী খুলনার পুলিশ প্রশাসন, খুলনার পুলিশ কমিশনার, এডিশনাল পুলিশ কমিশনার, খুলনার থানার ওসিসহ প্রত্যেকেই তারাই এরজন্য দায়ী। কারণ অনেকেই বলে খুলনায় নাকি দ্বিতীয় বঙ্গভবন আছে। শেখ পরিবারের আরেকটি স্বর্গরাজ্য খুলনা। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর অনেক ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন খুলনা অঞ্চলে বিভিন্নভাবে রাজনৈতিক ক্ষমতা ভোগ করেন। সুতরাং তাদেরকে খুশি করার জন্য, তাদের মনোবাসনা পুরণ করার জন্য পুলিশ প্রশাসন ন্যাক্কারজনক ক্রীতদাসের ভূমিকা পালন করছে। ওইঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে পূর্ব পরিকল্পিতভাবে নির্বিচারে পুলিশ গুলি করেছে।
গতকাল শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাবে জেলা ও মহানগর বিএনপি প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শুক্রবার বিএনপি’র সমাবেশে পুলিশী হামলাকে নজিরবিহীন কারবালার সাথে তুলনা করে তিনি বলেন, পুলিশের হামলায় খুলনায় অন্তত তিনশ’ নেতাকর্মী আহত হয়েছেন। খুলনা মহানগর ও জেলায় অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া ১৩০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। অন্যান্য জেলাতে তো সমাবেশ হয়েছে। বাঁধা দিয়েছে নানাভাবেই। কিন্তু এভাবে প্রকাশ্যে পুলিশ গুলি করে নেতাকর্মীদের পঙ্গু বানাবে, এটা কোনো গণতন্ত্রের ভাষা? এটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে জনগণের কাছে। জনসভা হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি। এখানে সংঘাত-সংঘর্ষের তো কিছু নেই। কিন্তু পায়ে পাড়া দিয়ে খুলনার পুলিশ-প্রশাসন এই রক্তাক্ত সংঘর্ষের সৃষ্টি করেছে। এই সহিংস সন্ত্রাসের জন্য দায়ী খুলনার পুলিশ প্রশাসন।
বিএনপি’র কেন্দ্রীয় নেতা রিজভী বলেন, দেশের প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে উনি গণতন্ত্র দিয়েছেন, উনিই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। অন্য কোনো দেশ যারা স্যাংশন দেবে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনবো না। কিন্তু আবার দেখা যাচ্ছে- যে সেই দেশের ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্যান্য জ্বালানির জন্য সেই দেশের কোম্পানির সঙ্গে চুক্তি করছে। এই দ্বিচারিতা এবং দ্বিমুখী কথা-বার্তা এই সরকারের সাজে, কারণ এদের কোনো জনভিত্তি নেই।
বিএনপি’র মুখপাত্র রুহুল কবির রিজভী আরও বলেন, খুলনায় গতকাল (শুক্রবার) পুলিশের বর্বরচিত গুলি চালানোর ঘটনাটি ঘটেছে, একটা আতঙ্ক থেকে, একটা ভয় থেকে। এবং একটা আশঙ্কা থেকেই। এই বুঝি পড়ে যায়, এই বুঝি পড়ে যায়। জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় কোনো দিক থেকে সমার্থন নেই, নেই জনগনের সমার্থন। গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের দিনের ভোট যে রাতে হয়-এসব বিষয়ে কথা বলছে। শেখ হাসিনা এটা সহ্য করতে পারছেন না। তিনি দোলাচলের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। এই কারণেই এখন পোড়া মাটি নীতি অবলম্বন করছেন। যেভাবেই হোক বিরোধী দল শুণ্য একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। সেই কারণেই তার সাজানো পুলিশ প্রশাসন দিয়ে একেবারে সরাসরি গুলি করছে। বিনাউস্কানিতে বিরোধী দলের সমাবেশে পুলিশ এভাবে গুলি চালিয়ে পৃথিবীর কোথাও এমন ঘটনা নেই- যাতে কারো চোখ অন্ধ করে দেয়, হাত-পা ভেঙে দেয়। যদিও দু/একটি ঘটনা ঘটে-তবে সে সব দেশের সরকারকে জনগনের কাছে চরম জবাবদিহি করতে হয়। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি। প্রেসব্রিফিংয়ে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় পুলিশী হামলা, মামলা ও আইন-শৃঙ্গলা বাহিনীর হাতে নিহতের ঘটনাগুলো বলেন তিনি। এরআগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন রিজভী।
প্রেস ব্রিফিংয়ের শুরুতেই মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা সূচনা বক্তৃতা করেন। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমএ সালাম এবং খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গিলাতলা – শিরোমনিতে সুদখোরদের অত্যাচারে ভিটেছাড়া অনেকে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী ধানা এলাকাতে কৃষকসহ খেটে খাওয়া অতি সাধারণ মানুষ সুদ খোরদের জালে আটকা পড়েছেন। এক হাজার টাকায় এক মাসে চক্রবৃদ্ধি হারে সুদ হচ্ছে দুইশ টাকা। সীমাহীন এই শোষণের ফাঁদে আটকা পড়ে সর্বস্বান্ত হচ্ছেন এলাকার সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সুদের বোঝা টানতে না পেরে অনেকেই ভিটামাটি ছেড়ে রাতের অন্ধকারে নিজ এলাকা ছেড়ে অন্য জায়গাতে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার জমি বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন। এ থানা এলাকার, গিলাতলা দক্ষিনপাড়া,মক্তবমোড়, পাকারমাথা. গাজীপাড়া, আটরা ১ ও ২ নং বিহারী কলোনী, মাত্তমডাঙ্গা , শিরোমনি সহ বিভিন্ন এলাকাতে চলছে বেআইনি সুদের ব্যবসা।এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের আর্থিক অভাব -অনাটনের সুযোগে এক শ্রেণির সুদের ব্যবসায়ী অর্থলগ্নি করেই চলেছে। এসব সুদের কারবারিরা প্রতি হাজারে দুইশ টাকা করে চক্রবৃদ্ধিহারে সুদে টাকা খাটাচ্ছে বলে ভুক্ত ভাগীরা জানিয়েছেন।ধুরন্ধর সুদের ব্যবসায়ীরা দেড়শ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয়াসহ ব্যাংকের চেকের পাতা নিয়ে চড়া সুদে টাকা দিচ্ছে। মাত্তমডাঙ্গা গ্রামের সালেহা বেগম নামের এক গৃহবধূ মাসিক হাজারে দুইশ টাকা করে লাভে এক মহিলার নিকট থেকে ৩০ হাজার টাকা ধার নেন। টাকা নেয়ার দেড় বছরে কয়েক লাখ টাকা দিয়েও ও রেহাই পাননি এ গৃহবধূ। ওই সুদখোরের অব্যাহত হুমকি- ধামকিতে গৃহবধূ সালেহা বেগমকে নগদ আরো ৮০হাজার টাকা দিয়ে শেষ রক্ষা পান। মশিয়ালী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের চিত্তরজ্ঞন নামের এক ব্যবসায়ী স্থানীয় সুদ খোরদের অত্যাচারে ভিটেমাটি ছেড়ে রাতের অন্ধকারে এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে কিছুদিন থাকার পর তিনি মারা যান বলে স্থানীয় সূত্রগুলো জানায়। এছাড়া ওই গ্রামের অসংখ্য মানুষ চড়া সুদের জালে আটকা পড়ে সর্বশান্ত হয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছেন। এলাকার সুদখোররা লাখ লাখ টাকা সুদে খাটিয়ে প্রতিদিন বিকেলে স্থানীয় হাট-বাজারে খাতা কলম নিয়ে বসে লাভের টাকা সংগ্রহ করে।কেউ সুদের টাকা দিতে দেরি করলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে টাকার জন্য তাদেরকে চাপ দেয়া হয়। যাদের এক সময় কিছুই ছিলোনা তারাই আজ সুদের ব্যবসা করে নামি-দামি গাড়ি, বাড়ি ও প্রচুর টাকা পয়সার মালিক হয়েছেন বলে এলাকাবসীর সাথে আলাপ করে জানা যায়।নাম না বলার শর্তে স্থানীয় এক সুদখোর এ প্রতিনিধিকে জানান, ভাই জানিনা লেখাপড়া। মাঠে নেই কোন জমিজমা। তারপর সংসারে ৬জন মানুষ। এমতাবস্থায় করবোটা কি? তাই এই ব্যবসা বেছে নিয়েছি। আর এ ব্যবসার সাথে জড়িয়ে ভালোমন্দ খাওয়া- দাওয়ার পাশাপাশি বর্তমানে পরিবারপরিজন নিয়ে বেশ ভালোই আছি। গিলাতলা ঈদগাহ বটতলা এলাকার গাজী গিয়াস উদ্দীন জানান, স্থানীয় সুদ খোরদের অত্যাচারে অনেক মানুষ আজ ভিটেমাটি ছাড়া। অনেক পরিবার আজ সর্বশান্ত হয়ে গেছে। এ ব্যাপারে কথা হয়, আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ জাবেদুল ইসলাম লিটন এর সাথে তিনি বলেন, প্রতিটা এলাকায় কমবেশি সুদখোর আছে। সুদে কারবারিদের চড়া সুদের কারণে এলাকার অনেক মানুষ আজ নিঃস্ব।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন, সুদখোরদের কোন ছাড় নেই। অভিযোগ পেলেই দ্রুতগতিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়েছে। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন একই কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির এ তালিকা বৃহস্পতিবার বিকালে প্রকাশ করা হয়। তালিকায় স্কুল শাখায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা শাখায় টাউন নওয়াপাড়া আল হেরা আলিম মাদ্রাসা, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয় ও কলেজ শাখায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন স্কুল শাখায় ভবনা মাধ্যমিক বিদ্যালয়ের টপি রানী সেন, কারিগরি শাখায় শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের উত্তম কুমার দে, মাদ্রাসা শাখায় আল হেরা আলিম মাদ্রাসার শিক্ষক আ. রব শেখ এবং কলেজ শাখায় ফকিরহাট সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের পার্থ দেব সাহা।
অন্যদিকে স্কুল শাখায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লখপুর আলহাজ্জ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান স ম নাসিম উদ্দীন মহতাব, কারিগরি শাখায় সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, মাদ্রসা শাখায় আল হেলা আলিম মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম এবং কলেজ পর্যায়ে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
উল্লেখ্য, অধ্যক্ষ বটু গোপাল দাস ২০২২ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। শিক্ষানুরাগি ও স্থানীয় সরকার বিষয়ক বিশেষজ্ঞ স্বপন দাশ কর্তৃক প্রতিষ্ঠিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পিছিয়ে পড়া জনপদ শুভদিয়ায় আলোকবর্তিকা হিসেবে জ্ঞান বিতরণ করছে। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন সহ সূধিজন অভিনন্দন জ্ঞাপন করেছেন।
সাংবাদিক মামুন রেজার বোনের মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার সেজ বোন সোনিয়া খাতুন রানি (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। ১৯ মে সন্ধ্যা ৭ টায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, আরিফ আহমেদ, জিসান রহমান, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, সাজ্জাদ চঞ্চল, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
বিবৃতিতে নগর স্বেচ্ছাসেবক দল
মামলা হামলা গ্রেফতার করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারে গদি রক্ষা করা যাবে না
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির শান্তিপুর্ণ কর্মসুচিতে বিনাউস্কানিতে পুলিশের হামলা, গণগ্রেফতার ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেছেন, সরকারের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে বলে তারা পুলিশ নির্ভর হয়ে পড়েছে। বন্দুকের নলের জোরে তারা অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার যে স্বপ্ন দেখছে দেশের জনগন সে স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।
শনিবার (২০ মে) মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে আরো বলেন, খুলনায় বিএনপির সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন হিলটনসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে। প্রেসক্লাবের মধ্যে ঢুকে নেতাকর্মীদের যেভাবে পিটিয়েছে তা কোন সভ্য ও স্বাধীন দেশে মোটেই কাম্য নয়। পুলিশ গুলি করেছে-পুলিশ পিটিয়েছে আবার পুলিশ মামলা করেছে। অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল সহ ১৩৪৯ নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, নগর স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্যা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।
ফকিরহাটের চামারিয়া শ্মশান কালি মন্দিরের মুল ফটকের শুভ উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামারিয়া শ্নশান কালি মন্দিরের উদ্যোগে সীমানা প্রচীর ও মুল ফটকের শুভ উদ্ভোধন শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইন চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
মন্দির কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক রিংকু চক্রবর্তীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ শাজাহান আলী, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সংগঠনিক সম্পাদক শেখ মোশারেফ হোসেন, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় ধর সুমন, ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারন সম্পাদক অমল দত্ত মনি প্রমুখ। এসময় বিভিন্ন মন্দিরের সভাপতি/সম্পাদক এবং দলীয় বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা নান্নু ও এড. কামালের ভাইয়ের ইন্তেকালে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সিরাজুল হক নান্নু এবং বিএনপি আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য এড. কামাল হোসেনের মেঝভাই শহিদুল হক খোকন (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)।
শনিবার (২০মে) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বাদ এশা রেলীগেট জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুম খোকনকে মহেশ্বরপাশা সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে।
সাদামাটা সরল জীবনযাপনে অভ্যস্ত মরহুম খোকন এর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, কমান্ডার আবু জাফর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, জালু মিয়া, অধ্যাপক ওহেদুজ্জামান, ইউসুফ হারুন মজনু, মুজিবর রহমান ফয়েজ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, আবুল কালাম শিকদার, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, রবিউল ইসলাম রবি, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।
খুলনা জেলা স্কাউটস এর ২৮ তম মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৩ অনুষ্ঠিত
দিঘলিয়া প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস খুলনা জেলার ২৮ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৩ গতকাল দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা এবং উপজেলা স্কাউটসের ২০২২-২০২৩ অর্থবছরের বাস্তবায়িত কর্মসূচি এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের গৃহীত কর্মসূচির উপর গতকাল শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মাল্টিপারপাস ওয়ার্ক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মধ্যাহ্ন ভোজের বিরতির পর দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত খুলনা জেলা স্কাউটসের এক বিশেষ সংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউট খুলনা জেলা শাখার সহ-সভাপতি খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা শাখার কমিশনার সেখ ফরহাদ হোসেন।
বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা শাখার সভাপতি শেখ মো:আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা শাখার যুগ্ম-সম্পাদক আশিষ কুমার বাগচি সঞ্চালনায় ওয়ার্কশপে অংশগ্রহণ করেন খুলনা জেলা এবং জেলার নয়টি উপজেলা স্কাউটসের কমিশনার, সম্পাদক, স্কাউটস লিডার, কাপ লিডার সহ ৫১ জন।
উল্লেখ্য আগামী ২৫-২৭ মে ৩ দিন ব্যাপী বাংলাদেশের স্কাউটস খুলনা অঞ্চল এর মাল্টিপারপাস ওয়ার্কশপ আঞ্চলিক কার্যালয় পুলেরহাট যশোরে অঞ্চলের অন্তর্গত দশটি জেলা ও খুলনা মেট্রো ইউনিটের কমিশনার, সম্পাদক, স্কাউটস লিডার এবং কাপ লিডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
রূপসা প্রেসক্লাবে মাহবুব সভাপতি ও শিবলী সম্পাদক নির্বাচিত
রূপসা প্রতিনিধি ঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমান সভাপতি, দৈনিক জন্মভূমির রূপসা প্রতিনিধি খান আ. জব্বার শিবলী সাধারণ সম্পাদক ও দৈনিক রাজপথের দাবীর রূপসা প্রতিনিধি তৌহিদুল ইসলাম কচি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন । ২০ মে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল কাদের (আজকের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম (দৈনিক প্রবাহ), সাংগঠনিক সম্পাদক এমডি ওয়ালিদ (দৈনিক স্পন্দন), প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম (বিজনেস পোষ্ট), নির্বাহী সদস্য কৃষ্ণ গোপাল সেন (সময়ের খবর), সাইফুল ইসলাম বাবলু (সময়ের খবর) ও তরুণ চক্রবর্তী বিষ্ণু (আজকের তথ্য)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, সদস্য হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মো. আনোয়ার হোসেন, শামসুজ্জামান শাহীন। নির্বাচন পরিচালনা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান।
দাকোপে নিকাহ রেজিষ্টার কল্যাণ সমিতি গঠন
মোঃ শামীম হোসেন- বাজুয়া
বাল্য বিবাহ নিরোধে অনুষ্ঠিত জরুরী সভায় দাকোপ উপজেলা নিকাহ রেজিষ্টার সমিতি গঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় চালনা পৌরসভার আছাভূয়া কাজী অফিসে চালনা পৌরসভার নিকাহ রেজিষ্টার আলহাজ্ব জিএম ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্টার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ সাচ্চু, জেলা আইন উপদেষ্টা এম কে এ আশিকুল্লাহ। বক্তৃতা করেন দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নিকাহ রেজিষ্টার মোস্তফা আবুল হাসান, ইব্রাহিম হাওলাদার, মোঃ কামরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা জিয়াদ আলী, গাজী আঃ রশিদ, আহম্মদ আলী মোড়ল, রফিকুল ইসলাম, হাসান গাজী, মহসিন মোল্যা, আঃ আজিজ, মোঃ হেলাল উদ্দিন ও খুকুমনি সরকার। সভায় বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিষ্টারদের কঠোর অবস্থানের আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে আলহাজ্ব জিএম ইমদাদুল হককে সভাপতি মোস্তফা আবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং ইব্রাহীম হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে দাকোপ উপজেলা নিকাহ রেজিষ্টার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়।
বিএনপির উদ্যোগে চুকনগর গণহত্যা দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের নেতৃত্বে চুকনগর গণহত্যা দিবস পালন করেছে ¯’ানীয় বিএনপি। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় গণহত্যা-৭১ স্মৃতি বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন বিএনপি নেতা নওশের আলী, আবুল কাশেম মোল্যা, জহুরুল হক আকুঞ্জি, হাবিবুর রহমান হবি, প্রভাষক মনিরুল হক, প্রভাষক জাহিদুর রহমান রাজু, মাহবুব আলম, আমিনুর রহমান, সরদার দৌলত হোসেন, গাজী রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হালিম শেখ, প্রভাষক মঞ্জুর রশিদ, মহিদুল ইসলাম, বি এম শফি, মোহন গাজী, নাজমুল গোলদার, ইব্রাহিম বিশ্বাস প্রমুখ। পুস্পমাল্য অর্পণ শেষে বধ্যভুমি চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ গাজী আব্দুল হক বলেন, বিএনপিথর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তাই তার দল যখনই ক্ষমতায় এসেছে তখনই মুক্তিযোদ্ধাদের জন্যে কাজ করেছে। বিগত বিএনপি সরকারের আমলে দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় গঠিত হয়েছে। এই চুকনগরে ১৯৭১ সালের ২০ মে গণহত্যায় নিহতদের স্মরনে রাখার জন্যেই ২০০৫ সালে চুকনগরে বধ্যভুমি নির্মিত হয়। তিনি স্মৃতিস্তম্ভকে আরও বর্ধিত করন সহ চুকনগর গণহত্যা দিবসকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করার দাবি জানান।
অপরদিকে গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদ, চুকনগর ডিগ্রী কলেজ , আমরা একাত্তর (ঢাকা) ও ঘাতক দালান নির্মূল কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে প্রবাহমান ভদ্রা নদীতে ৫২ ডালি ফুলের পাপড়ি ভাসানোর পর বেলা ১১ টায় চুকনগর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি সেখ কনি মিয়া, আওয়ামী নেতা এ্যাডঃ রবীন্দ্রনাথ মন্ডল, অজয় সরকার , প্রফেসর হাফিজুর রহমান কার্জন , মাহাবুব জামান , ইঞ্জিনিয়ার হেলাল ফয়েজি , মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক , মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন , সুধাংশ শেখর ফৌজদার , দিলীপ রায় , গাজী নাজিম উদ্দীন , অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, অধ্যাপক জিএম ফারুক হোসেন প্রমুখ।###
নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহ্বান
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ডুমুরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা শহীদ স্মৃতি মহিলা কলেজ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি মেহেরা আফরোজ চুমকি। তিনি তার বক্তব্যে বলেন দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার বিকল্প নাই। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে তালুকদার আব্দুল খালেকের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। উপজেলা মহিলা লীগের সভাপতি তহমিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা। উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনা হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ্র ও আক্তারুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জামাল, হোসনে আরা চম্পা, নাজনীন নাহার কনা, নাছিমা ফেরদাউস, মিনা মালেক, রাজিয়া পান্না, শাহানাওয়াজ হোসেন জোয়ার্দার, ঝর্ণা বাড়ুই প্রমূখ।
পাঁচশত টাকার জন্য ঘের মালিককে পিটিয়ে রক্তাক্ত জখম করলেন জমির মালিক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ৫শ টাকা জমির হারীর টাকা কে কেন্দ্র করে ঘের মালিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া খালধার এলাকায়। শনিবার সকালে থানায় অভিযোগ হয়েছে।
আহত রায়হান গাজী(৪০) জানান, আমার ১০ বিঘা ঘেরের ভিতর মোকাম গাজীর ৫ শতক জমি রয়েছে। তার হারির টাকা ২ হাজার ৫শ টাকা। আমি তাকে ২হাজার টাকা দিয়েছি। সে আমার কাছে ৫শ টাকা পাবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় খড়িয়া বাদশার চা দোকানে আমি বসে ছিলাম। মোকাম গাজী(৪৫) ছেলে রবিউল(২৮), রফিকুল(১৯) আমার কাছে টাকা চায়। তারা আমাকে সময় না দিয়ে পরিকল্পিত ভাবে আমাকে রড দিয়ে পিটিয় রক্তাক্ত জখম করে দোকানের পাশে ফেলে রাখে। এলাকাবাসি আহত রায়হানকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। রায়হান হাসপাতালে ভর্তি রয়েছে। জমির মালিক মোকাম গাজী জানন ঘের মালিকের নিকট টাকা চাইলে কথা কাটাকাটি এক পর্যায় মারামারী হয়। আমার ছেলে রবিউল আহত হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আহত রায়হানকে থানায় এনে ছিলো আমি তাকে হাসপাতার থেকে সুস্থহয়ে আসার কথা বলেছি। সুস্থ হয়ে মামলা দিলে মামলা নেয়া হবে।
চুয়াডাঙ্গায় চেয়ারম্যান,সদস্য,ও সচিবদের নিয়ে প্রশিক্ষন কোর্স শুরু
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় চেয়ারম্যান, সদস্য ও সচিবদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুযাডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় জেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩দিন ব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচে অংশ গ্রহন করেন। প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম খান এসময় পরিষদে যার যার অবস্থান থেকে কি কি দায়িত্ব ও করনীয় সম্পর্কে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
সাতক্ষীরা সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই মে) বেলা ১২ সময় সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বাংলাদেশ সামগ্রীক দিক দিয়ে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতি ১৯৭১ সালে পাকিস্থানের শাসক গোষ্ঠী যে অন্যায় অবিচার ও নির্যাতন করেছে তা আজ পাকিস্থানের জনগণ অকপটে স্বীকার করছে। বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্থানীরা আজ হতবাক। তিনি আরো বলেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে আর পিছানো যাবেনা। বাংলাদেশ এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন ও সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, দূর্নীতি প্রতিরোধ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদর উপজেলা রাইচ মিল সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে চাল প্রতি কেজি ৪৪ টাকা, ধান কেজি প্রতি ৩০ টাকা দরে ক্রয় করা হবে। সাতক্ষীরা সদর উপজেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২০৯ মেট্রিক টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮১৩ মেট্রিক টন। সাতক্ষীরা জেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৮০১মেট্রিক টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১৯২ মেট্রিক টন। একই সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। ধান সংগ্রহ অভিযান ৭ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান-চাল সংগ্রহ অভিযানে ধান ও চাল বিক্রয়কারী কৃষকদের মাঝে আম ও জামের গাছ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সদর উপজেলা খাদ্যগুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল।
দাকোপ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে নির্বাচন সম্পন্ন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাক পত্রিকার দাকোপ সংবাদদাতা বিধান চন্দ্র ঘোষ বিজয়ী হয়েছেন।
গতকাল শনিবার ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণ ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে বিধান চন্দ্র ঘোষ ২৬ ভোটের মধ্যে ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনিরুল ইসলাম মনি পান ১২ ভোট। উল্লেখ্য গত ১৯ মার্চ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ৮টি পদে অন্যান্য প্রার্থীরা বিজয়ী হলেও কোষাধ্যক্ষ পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পান।
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শনিবার দুপুরে খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় ও ব্যক্তিগত জীবনে ওজন ও পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। ওজন ও পরিমাপে ডিজিটাল পদ্ধতি ভোক্তা সাধারণের জন্য সুফল বয়ে আনবে।
শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কায়িক পরিশ্রমের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ক্রমশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধারবাহিকতায় উৎপাদিত পণ্যর সঠিক পরিমাপে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এবং ১৯৭৫ সালে বাংলাদেশ কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের সদস্য পদ লাভ করে।
খুলনা বিএসটিআই এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান, ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সহসভাপতি মোঃ নাসির উদ্দিন এবং খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) সওদাগর শামীম ফারুক। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ ফজলে করিম এবং সেভেন রিংস এর মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ী, ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে তালুকদার আব্দুল খালেক
নতুন প্রজন্মের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে খুলনাকে অর্থনৈতিক তিলোত্তমা নগরী করা হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণাঞ্চলের অসামান্য উন্নয়ন করেছেন। আজ খুলনার শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা স্বশিক্ষিত যুবক যুবতীরা যোগ্যতানুযায়ী কর্মসংস্থান পাচ্ছেন। যা আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে অনেক গতিশীল করছে। তিনি নুতন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, খুলনাকে তিলোত্তমা নগরী ও অর্থনৈতিক জোন হিসেবে গড়তে যুবক-যুবতীদের লাখো কোটি হাত কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে খুলনাকে অর্থনৈতিক তিলোত্তমা নগরী করা হবে। তিনি দলের নেতাকর্মী এবং নগরবাসির উদ্দেশ্যে বলেন, শিক্ষিত, অর্ধশিক্ষিত অথবা স্বশিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে নৌকার কোন বিকল্প নেই। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আর শেখ হাসিনা শক্তিশালী হলে এদেশের যুবক-যুবতীদের কোটি কোটি হাত কর্মসংস্থানে ব্যস্ত থাকবে। দেশে থাকবে না কোন সন্ত্রাস, নৈরাজ্য আর হতাশা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়কে নিশ্চিতের লক্ষ্যে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সদর থানা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় এবং আহসান উল্লাহ কলেজ ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মো. জাহাঙ্গীর হোসেন খান, হাফেজ মো. শামীম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এ্যাড. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, বাবুল সরদার বাদল, এ্যাড. মো. ফারুক হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, ফয়েজুল ইসলাম টিটো, মুন্সি সেলিম হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, মো. নজরুল ইসলাম তালুকদার, আযম খান, অহিদুল ইসলাম পলাশ, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর প্রার্থী মো. রফিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ডা. সুলতান হোসেন, মো. সফিকুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আবু নুরাইন খোন্দকার, এ্যাড. গোলাম রহমান বাবু, আব্দুর জব্বার, গাজী মোশাররফ হোসেন, এ্যাড. কে এম ইকবাল, মাহমুদ হাসান তাজু, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, জি এম রেজাউল ইসলাম, হাফিজুর রহমান চৌধুরী, দিলীপ, জামান, মুক্তিযোদ্ধা হাসমত আলী, মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান মনু, কামরুল ইসলাম বাদশা, এমরানুল হক বাবু, মো. শমসের আলী, কাউন্সিলর প্রার্থী রুমা খাতুন, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, এ্যাড. আহসান হাবীব, আলীমুর রেজা লাবু, এ্যাড. এনামুল হক, শেখ হারুন মানু, প্রকৌশলী রফিকুল ইসলাম তাপস, মো. শাকিল আহমেদ, মো. সাইফুল মোল্লা, মো. রিয়াজ হোসেন, মাহমুদুর রহমান রাজেস প্রমুখ।
এছাড়া তিনি খুলনা জেলা আইনজীবী সমিতিতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা এজাজ পারভেজ বাপ্পির শোক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
২৩ মে খুলনা মহানগর আ’লীগের বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
২৩ মে মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড এবং মহানগর পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক (সকল কাউন্সিলর প্রার্থী বাদে) কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানানো যাচ্ছে।
রামপালে সুদ পরিশোধে ব্যর্থ হয়ে রাজকুমারের আত্মহত্যা আসামী গ্রেফতার
মেহেদী হাসান (রামপাল) সংবাদদাতা।।
রামপালে সুইসাইড নোট লিখে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের আত্মহত্যা খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৯ মে) ভোর ৫টায় তিনি বাড়ির কাঁঠাল গাছে রশি দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় শুক্রবার দিনগত রাতে ওই বৃদ্ধের জামাতা উত্তম কুমার সরকার বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের মৃত হারান চন্দ্র রায়ের ছেলে তুহিন রায় (৫০) ও একই গ্রামের অজিত অধিকারীর ছেলে মিলন অধিকারী (৪৫)।
রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম ও গৌরম্ভা ফাঁড়ির এসআই নাসির উদ্দিন শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে খুলনার লবনচরা থানার জিন্নাহ পাড়া এলাকার একটি বাড়ি থেকে প্রধান আসামি তুহিন রায়কে গ্রেফতার করেছে।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, নিহত রাজকুমার এজাহারে উল্লেখিত ১নং আসামি তুহিন রায়ের কাছে থেকে বিভিন্ন সময়ে লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা নেয়। এরপর সুদ বাবদ ভিকটিম ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করেন। ২নং আসামি মিলন অধিকারীর কাছে থেকে একই চুক্তিতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নেন। এরপর ভিকটিম ২ লক্ষ ৮০ হাজার টাকা সুদ বাবদ পরিশোধ করেন। ১নং ও ২নং আসামি মূল টাকা ফেরত পাওয়ার জন্য মানষিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে ভিকটিমকে। এক পর্যয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে মূল টাকা হইতে পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকি টাকা পরিশোধ করার জন্য বলেন। তারা ওই সিদ্ধান্ত না মেনে পুরো সুদসহ টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। তারা প্রকাশ্যে ও মোবাইল ফোনে চাপ দিতে থাকে। এতে রাজকুমার ভীত হয়ে মানষিকভাবে ভেঙে পড়েন। গত ১৮ মে বিকাল ৫টায় গৌরম্ভা বাজারে মাছের চাদির সামনে টাকার জন্য আবারো আসামিরা চাপ দেয় ও গালাগাল করে। শুক্রবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ির কাঁঠাল গাছের সাথে রশি দিয়ে রাজকুমার আত্মহত্যা করেন।
৫ দফা দাবীতে চুয়াডাঙ্গায় ড্রাইভার শ্রমিকদের মানববন্ধন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
লাইসেন্স নবায়ন সহজি করণসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় ৫ জেলার ড্রাইভার শ্রমিকরা মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১১ টার দিকে চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় শহীদ হাসান চত্তরের সামনে প্রধান সড়কের পাশে চুয়াডাঙ্গা-মেহেরপুর ম্রমিক ইউনিয়নের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের সাধারন শ্রমিকসহ শ্রমিক নেতারা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, সাধারন সমপাদক রিপন মন্ডল, মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি টোকন মিয়া, সাধারন সম্পাদক মিল্টু জোয়ার্দার সহ সাধারন শ্রমিকবৃন্দ।
বক্তারা বলেন, যে সকল ড্রাইভারগন ১০/১৫ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে গাড়ি চালিয়ে আসছেন। বর্তমানে সে সকল ড্রাইভারদের ভোটার আইডি কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের মিল নেই। ফলে তাদের লাইসেন্স নতুন করে আর নবায়ন হচ্ছে না।
তখন (১০/১৫ বছর আগে) নাগরিক সনদ ও অষ্টম শ্রেণি পাসের সনদ দিয়ে বৈধ ভাবে ড্রাইভিং লাইসেন্স করা হতো। ওই সকল লাইসেন্স নবায়ন না হওয়ায় বর্তমানে আমাদের লাইসেন্স নেই। এ কারণে আমরা প্রতিনিয়ত রাস্তায় হয়রানির শিকার হচ্ছি। আমাদের আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের দাবি না মানলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। চার দফা দাবি গুলো হলো, (১) ভাটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সর জন্মতারিখ সংশোধন করতে হবে। (২) নবায়নের টাকা দ্রুত জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে ও নন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সর পূর্বেই জমাকৃত টাকা কার্যকর করতে হবে। (৩) ড্রাইভিং লাইসেন্স নথিভূক্ত ও ছাড়পত্রের কার্যক্রমদ্রুত কার্যকর করতে হবে। (৪) শ্রেণী সংযোজন ড্রাইভিং লাইসেন্সের বারকোর্ড লার্নারের পরিক্ষার দিন ফিঙ্গারের সময় পূর্বের ড্রাইভিং লাইসেন্স সংযোজন করে ছবি তোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মাগুরার শালিখাতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে একদিনের সেমিনার
নওয়াব আলী শালিখা:
মাগুরার শালিখাতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে গতকাল শনিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আড়পাড়া মহিলা কলেজে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়।
অনুষ্ঠানে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।
নিরাপদ সড়কের দাবিতে চালকদের সংহতি প্রকাশ
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণসহ নিরাপদ সড়কের দাবি জানিছেন সিএনজি চালকরা। ৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে তারা এই দাবি জানান। তারা বলেন, প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। আর এতে অকালে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এই দুর্ঘটনার পেছনে যেমনিভাবে চালকরা দায়ী ঠিক তেমনই পথচারীরাও দায়ী। তাই সড়ক দুর্ঘটনা রুখতে চালক এবং পথচারীদের আরো সচেতন হতে হবে।
শনিবার (২০ মে) সকাল ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক মানবন্ধনে এই দাবি জানানো হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “রিথিংক মোবিলিটি”।
উক্ত মানববন্ধনে সিএনজি চালকরা যে সকল দাবি জানান তার মধ্যে উল্লেখযোগ্য হলো সড়ক পথচারী বান্ধব করা, যত্রতত্রে যানবাহন পার্কিং না করা, পথচারীরা অনিয়মভাবে রাস্তা পারাপার না হওয়া, রাস্তা পারাপার অবস্থায় মুঠোফোন ব্যবহার না করা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা ইত্যাদি। ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সহ ঢাকা উদ্যান সিএনজি চালক সমিতি মানববন্ধনে যুক্ত হয়ে এই সংহতির সাথে একাত্মতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৫২ জন। সড়কে দুর্ঘটনায় নিহত-আহতদের মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী, ৩৭ জন পরিবহনকর্মী, ৩২ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ২৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩ জন শিশু। এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৬ জন নিহত হয়েছেন বলে সুত্রে জানা গেছে।
যশোরে বিএনপি নেতাকর্মীদের গণহারে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে বিএনপি নেতাকর্মীদের গণহারে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত তিনদিনে ১২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে কেন্দ্র করে গণহারে আটক চলেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপি ১০ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন করছে। দেশের বিভিন্ন জেলায় দাবি আদায়ে সমাবেশ হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ মে যশোরে মহাসমাবেশ হবে। এ সমাবেশে দলের মহাসচিব উপস্থিত থাকবেন। এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদনও করা হয়েছে। সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা শুরু করার পর গত ১৭ মে থেকে গণহারে আটক শুরু করেছে পুলিশ। গত তিনদিনে জেলা ও উপজেলা বিএনপির ১২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অবিলম্বে এ আটক অভিযান বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি জনগণের নায্য দাবি আদায়ের আন্দোলনে সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
যশোরে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন
যশোর অফিস।।
যশোরে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা এ মানববন্ধন করে।
বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলালের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে জেলার ৮উপজেলার শতাধিক শিক্ষক অংগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, একজন এমপিওভূক্ত শিক্ষক মাস শেষে যে বেতন পায় সেই বেতনে কোনভাবে সংসার চালানো সম্ভব হয় না। যেকারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থা থেকে উত্তোরণে আগামী বাজাটে এমপিওভূক্ত সকর শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীম উদ্দিন আমম্মেদ, যুগ্ম সদস্য সচিব আবুল বাশার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো: মেজবাহুল ইসলাম প্রিন্স, নির্বাহী মহাসচিব অপুর্ব সাহা সহ প্রমূখ।
আলমডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
নাশকতা মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু (৫৬), রফিকুল ইসলাম (৪২), উজ্জ্বল হোসেন (৩৫), আব্দুল আলিম (৩৬), রাজু (৩০), মোখলেস রহমান মিলন (৪৫), সাফায়েত হোসেন (৩৭), ইফতেখারুল ইসলাম (২৯), শফিকুল আজম (৩৭), জহুরুল ইসলাম (৩৬), বেনজির আহমেদ স্বপন (৪৫), নাসির উদ্দিন (৪৫), ওবায়দুর রহমান বেল্টু (৩৩), সাইফুর রহমান (৪৪), ইকতার (৪৫), দেলোয়ার হোসেন ঝন্টু (৪৩), আমিনুল ইসলাম ( ৫৭)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গতকাল (শুক্রবার) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ছাত্রীর মায়ের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১৭ নং হোগলা মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা।
শুরুতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওজাতুজ্জাহান শুভ্রা।
জানা গেছে, চতুর্থ শ্রেণিপড়ুয়া মেয়েকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে আসেন রূপালী খাতুন। তিনি একই ইউনিয়নের জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাপাইগাছি গ্রামের শহিদুল আলম সেলিমের স্ত্রী। দুপুর সোয়া ১টার দিকে মেয়েকে পছন্দের ছাত্রীর সঙ্গে বসাতে অন্য একজনকে বেঞ্চ থেকে উঠিয়ে দিতে চেষ্টা করেন। এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওজাতুজ্জাহান শুভ্রার সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাঁকে মারধর শুরু করেন রূপালী।
রওজাতুজ্জাহান শুভ্রা বলেন, রূপালী খাতুন মেয়েকে পছন্দের শিক্ষার্থীর কাছে বসাতে চেয়েছিলেন। এ নিয়ে যে তাঁকে মারধর ও লাঞ্ছনা করবেন তা বুঝে উঠতে পারেননি।
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি রূপালী খাতুন ও তাঁর স্বামী শহিদুল আলম সেলিম। তবে সেলিম বলেন, ওই প্রধান শিক্ষকও তাঁর আত্মীয়। তাঁর মামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ঢাকা থেকে এসে সমাধান করবেন।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ-কান্তিনগর ভুত পাড়া মোড়ে এ ঘটনায় কমপক্ষে ১০ জন জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী ও মিরাজ হোসেন (৪৫) নামের আরেকজন। মিরাজের শুধু নাম জানা গেছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ‘হরিপুরে বোয়ালদহ মেছোপাড়া ভুত মোড়ে ক্যারাম বোর্ডের নামে অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে জুয়া খেলছে স্থানীয়রা। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এরপর রাত ১০টার দিকে স্থানীয় মিরাজ ও ওমর আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ওমর আলী ও মিরাজ নিহত হয়। আহত হয় দুই পক্ষের কমপক্ষে ৮ থেকে ১০ জন। আহতের ৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ ঘটনায় মিরাজ ও ওমর আলী নামে দুইজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে। পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।’
বেশি লাভে কুষ্টিয়ায় ভুট্টার আবাদ বেড়েছে
কুষ্টিয়া প্রতিনিধি
বিগত কয়েক বছরের তুলনায় এ বছর কুষ্টিয়ায় রেকর্ড পরিমাণ ভুট্টার আবাদ হয়েছে। গত বছর অর্থকারী এ ফসলের দাম বেশ ভালো পাওয়া এবং কৃষি সম্প্রসারণ অফিসের নানা উদ্যোগে বেড়েছে ভুট্টার আবাদ। সেই সঙ্গে আধুনিক জাত ও আবহাওয়া অনুকুলে থাকায় হেক্টরপ্রতি ফলনও বেড়েছে। এ বছর কুষ্টিয়া জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে ভুট্টার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্মতে, ২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ৯১৬ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬ হাজার ৫৯৭ মেট্রিক টন। হেক্টরপ্রতি ফলন ছিল গড়ে ১০ দশমিক ৭৫ মেট্রিক টন। এর পরিপ্রেক্ষিতে এ বছর জেলায় আবাদ হয়েছে প্রায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ হাজার ৩৪ হেক্টর বেশি। উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ৩৭ হাজার ৪২৫ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৮২৮ মেট্রিক টন বেশি।
আবহাওয়া অনুকুলে থাকায় হেক্টরপ্রতি ফলন হয়েছে গড়ে ১১ দশমিক ৫০ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৭৫ মেট্রিক টন বেশি।
সদর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, কুষ্টিয়ার সদরে ২৯০৫ হেক্টর, খোকসায় ৬১ হেক্টর, কুমারখালীতে ১২৬৫ হেক্টর, মিরপুরে ২০১৫ হেক্টর, ভেড়ামারায় ৪১৫ হেক্টর এবং দৌলতপুর উপজেলায় ৫ হাজার ২৮৯ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদনের ক্ষেত্রে কুষ্টিয়ার সদরে ৩২ হাজার ৬৮১ মেট্রিক টন, খোকসায় ৭০২ মেট্রিক টন, কুমারখালীতে ১৩ হাজার ৯১৫ মেট্রিক টন, মিরপুরে ২৩ হাজার ১৭৩ মেট্রিক টন, ভেড়ামারায় ৪ হাজার ৮৯৭ মেট্রিক টন এবং দৌলতপুর উপজেলায় ৬২ হাজার ০৫৭ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়েছে।
চাষের ক্ষেত্রে জেলা জুড়ে বেশ আলোড়ন ফেলেছে পাউনিয়ার-৩৩৯৬ জাতের ভুট্টা। যার হেক্টর প্রতি ফলন হয়েছে প্রায় ১১ দশমিক ৯৫ মেট্রিক টন। জেলায় প্রায় ১ হাজার ৮৩৫ হেক্টর জমিতে এ জাতের ভুট্টা চাষ হয়েছিল। এতে প্রায় ২১ হাজার ৫৪১ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়েছে শুধু এ জাতের। এছাড়াও সুপার সাইন-২৭৬০ ও কাবেরী-৫৪ জাতের ভুট্টার বেশি আবাদ হয়েছে।
যা গত বছর এই রবি মৌসুমে চাষ হয়েছিল ৯ হাজার ৮১৬ হেক্টর জমিতে। এ বছর ভুট্টার দাম ভালো পাওয়ায় আগামী মৌসুমে ভুট্টা চাষ আরও চাষ বৃদ্ধি পবে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, ‘এ বছর আমি তিন বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলাম। গতবার ২ বিঘা জমিতে চাষ করেছিলাম। দাম ভালো ছিল বলে এবার এক বিঘা বেশি চাষ করেছি। বিঘা প্রতি আমার ১৪-১৫ হাজার টাকা মতো খরচ হয়েছে। ফলন প্রায় বিঘাতে ৪৪-৪৫ (কাঁচা) মণ করে পেয়েছি। কাঁচা ভুট্টা জমি থেকে সংগ্রহ করেই ৮৩০ টাকা মণ হিসাবে বিক্রি করেছি। প্রায় ১ লাখ টাকার উপরে বিক্রি করেছি। যাতে ৪০-৪২ হাজার টাকার মতো খরচ হয়েছে। অন্য ফসলের তুলনায় ভুট্টায় দ্বিগুণ লাভ হয়। ভুট্টায় খরচ করলে কোনো লস নেই এখন।’
একই এলাকার কৃষক স্বপন আলী বলেন, ‘এ বছর ভুট্টার যে দাম তাতে, তামাকের তুলনায় বেশি লাভ। ২ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। ৬০ হাজার টাকার মতো বিক্রি করেছি। খরচ হয়েছিল সব মিলিয়ে প্রায় ২৮-২৯ হাজার টাকা।’
মিরপুর উপজেলার কৃষক মারুফ জানান, এ বার ভুট্টার ফলনও বেশ ভালো হয়েছে। সারের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। আর ফলন হয়েছে প্রতিবিঘা জমিতে ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত।
দৌলতপুর উপজেলার মৌসুমী ভুট্টার ব্যবসায়ী বিমান সরদার বলেন, ‘গত বছর থেকে বাইরের জেলা থেকে পাইকারি ভুট্টা ক্রেতারা আসছেন তাই দাম ভালো পাওয়া যাচ্ছে। এ বছর কাঁচা ভুট্টা আমরা কৃষকের কাছ থেকে ৮২০ টাকা থেকে শুরু করে ৮৫০ টাকা দরে মণ হিসাবে এবং ১০০০ থেকে ১০৫০ টাকা মণ হিসাবে শুকনা ভুট্টা কিনছি। মণপ্রতি ১০-২০ টাকা লাভে বিক্রি করে দিচ্ছি।’
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘ভুট্টা চাষের খরচ তুলনামুলক কম এবং লাভ বেশি হওয়ায় এ অঞ্চলে ভুট্টার আবাদ দিন দিন বেড়ে চলেছে। আমরা কৃষকদের ভুট্টা চাষে প্রশিক্ষণ এবং সরকারি প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি। সেই সঙ্গে দাম বাড়ার কারণে বেশি আগ্রহী হয়েছে কৃষকরা।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ জানান, চলতি বছরে কুষ্টিয়া জেলা জুড়েই ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বিগত বছরের তুলনায় এবার আবাদও বেশি। জেলায় ভুট্টা চাষের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার থেকে প্রায় ২০ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। দামও বেশ ভালো পেয়েছে কৃষকরা। আগামীতে আরও ভুট্টার চাষ বেশি হবে বলে আশা করেন তিনি।
তিনি আরও বলেন, কৃষি প্রণোদনা, ভুট্টা চাষে প্রশিক্ষণ, আধুনিক জাতের সম্প্রসারণের পাশাপাশি লাভজনক হওয়ায় কৃষকরা বেশি আগ্রহী হয়েছেন ভুট্টা চাষে।
বপন নয় রোপণ হচ্ছে পাট
যশোর অফিস
বীজ বপনকে বদলে দিয়ে রোপণ করা হচ্ছে পাট। এ পদ্ধতিতে ড়ধান চাষের মতোই চারা তৈরি করে পাট চাষ করা হচ্ছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মণিরামপুর উপকেন্দ্র এই পদ্ধতি বাস্তবায়ন করছে। এতে পাটের ফলন ও উৎপাদন বৃদ্ধি এবং পতিত জমি ব্যবহার করে পাটচাষের বিস্তৃতি বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মণিরামপুর উপকেন্দ্র চারা রোপণ পদ্ধতিতে পাট আঁশ উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে। এজন্য তারা যশোর সদর, মণিরামপুর ও কেশবপুর উপজেলায় সাত একর জমিতে রোপণ পদ্ধতির প্রদর্শনী শুরু করেছে।
পাট গবেষণা উপকেন্দ্র মণিরামপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, সাধারণত পাটের জীবনকাল ১২০ দিন। কিন্তু বোরো ধান কেটে ওই জমিতে পাট চাষ করতে গেলে পুরো জীবনকালের আগেই অনেক চাষী পাট কাটতে বাধ্য হন। কারণ সেখানে অন্য ফসলের মৌসুম শুরু হয়ে যায়। আর আগাম কেটে ফেলায় পাটের উৎপাদনও কম হয়। রোপণ পদ্ধতির সুবিধা হলো আগেই অল্প জমিতে পাটের বীজ ছড়িয়ে দিয়ে চারা তৈরি করা হয়। এরপর ৩৫ দিন পর তুলে তা জমিতে ধান রোপনের মতো রোপণ করা হয়। ফলে পাটগাছ পুরো জীবনকাল পায়। এতে উৎপাদন বেশি হয়।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত ২৫ হাজার পাঁচশ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এছাড়া বোরো-পতিত-আমন শস্য ক্রমের জমি রয়েছে ৫৪ হাজার হেক্টর। এর মধ্যে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) রোপণ পদ্ধতিতে পাট চাষাবাদ সম্ভব।
রোপণ পদ্ধতিতে পাটের আবাদ করেছেন কেশবপুর উপজেলার আলতাপোলের কৃষক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সচরাচর বোরো ধান কাটার পর সরাসরি বীজ বপন করে পাট চাষ করি। এতে পাটের পুরোপুরি জীবনকাল সম্পন্ন করে কাটতে পারি না। ফলে উৎপাদন খুব লাভজনক হয় না। কিন্তু রোপণ পদ্ধতিতে উৎপাদন এবং আয় উভয়ই বাড়বে।
=











































