Home আঞ্চলিক পাইকগাছায় জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাইকগাছায় জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

26

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। শনিবার দুপুরে জেলা পরিষদের মধুমিতা পার্কের জায়গায় ৩০ টি অবৈধ পাঁকা ঘর উচ্ছেদ করেন। ২০০৪ সালে একশ্রেণির লোক পার্কের জায়গা দখল করে পাকা স্থাপনা করতে থাকলে এর প্রতিবাদে গঠিত হয় মধুমিতা পর্ক সংরক্ষণ কমিটি। মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি ২০০৫ সালে পাইকগাছা সহাকারি জর্জ আদালত অবৈধ দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করা হলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকেন ব্যবসায়ীরা।
সংরক্ষণ কমিটি ২০০৫ সালে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে ২০০৫ সালের ২৪মে মধুমিতা পার্কের অভ্যান্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ দেন। এরপরও অদ্যাবধি সকল কর্মকান্ড অব্যাহত থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে ১০২/২২ কন্টেম পিটিশন হলে শুনানি অন্তে গত ১৩ মার্চ মহামান্য হাইকোর্ট মামলার বিবাদিদের কে আগামী ২০দিনের মধ্যে পার্কের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ করে মধুমিতা পার্কটিকে পূর্বের অবস্হায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন। এ বিষয়ে মধুমিতা পার্ক সংরক্ষন কমিটির প্রধান উপদেষ্টা এ্যাড. জি,এ সবুর বলেন,দেরিতে হলেও পার্কের জায়গা দখল মুক্ত হওয়ায় আমি খুশি। খুলনা জেলা পরিষদের নির্বাহী মুহাম্মদ আল-আমিনের উপস্থিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান,পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।