Home আঞ্চলিক পরিস্থিতি মোকাবেলা করে আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান

পরিস্থিতি মোকাবেলা করে আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান

13

প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

 

খবর বিজ্ঞপ্তি।।

অবৈধ সরকারকে বিদায় করতে একদফা আন্দোলনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আওয়ামী সরকারের দূর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ এ জুলুমবাজ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজকের (১৯ মে) বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উল্লেখ করে যে কোন পরিস্থিতি মোকাবেলা করে শুক্রবারের বিক্ষোভ সমাবেশ কর্মসুচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও খুলনাবাসিকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহবান জানান।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, চৌধুরি কাওসার আলী, খায়রুল ইসলাম খান, বিএম তানভীরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, আবু মুরশীদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, জহর মীর, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, খন্দকার ফারুক হোসেন, এড. মোহাম্মাদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, সরদার আব্দুল মালেক, আনসার আলী, নাসির খান, টিপু ভূইয়া, শেখ আবুল বাশার, আব্দুর রহমান ডিনো, মো. জাহিদ হোসেন, জাফরি নেওয়াজ চন্দন, সামসুল বারীক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মজিবুর রহমান, শহীদ খান, কাজী কামরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মহিলা দলের সেতারা সুলতানা, জাসাসের ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, কৃষকদলের সজীব তালুকদার, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস প্রমূখ।

সভা থেকে আজকের বিক্ষোভ সমাবেশ বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে সফলের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে গনতান্ত্রিক শান্তিপুর্ন কর্মসুচি সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সহায়তা করার আহবান জানানো হয়। সভা থেকে সাদা পোষাকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হয়রানি করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।