Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

79
গরু খামারি রতন পেলেন সরকারি প্রণোদনা

 

 

শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আ’লীগের আলোচনা সভা আজ

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা আজ ১৭ মে (বুধবার) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় কাউন্সিলরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

 

 

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর সেলিম আজাদের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সেলিম আজাদের পিতা- মোঃ শামছুর রহমান ১৬ মে (মঙ্গলবার) সকাল ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলার দেবীশহর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সেলিম আজাদের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানাসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

 

 

কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার  অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ওই সেমিনারের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।

 

সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক মিথুনের শয্যাপাশে সংসদ সদস্য বাবু

খবর বিজ্ঞপ্তি

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম মিথুনকে দেখতে মঙ্গলবার (১৫ মে) দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, যুবলীগ নেতা শাহানুর আলম, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, শিমুল দেবনাথ, রাজিব সরকার রাহুল, মোহাইমিনুল ইসলাম মাহিন, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত প্রমুখ। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছার চাঁদখালী নিবাসী হরমুজ আলীকে দেখতে যান সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু।#

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ যাত্রীকে আটক

খবর বিজ্ঞপ্তি

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে আটক করা হয়।

 

আটকৃত যাত্রী আব্দুস সবুর সাতক্ষীরা জেলার চিংড়াখালি গ্রামের মীর নূর ইসলামের ছেলে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান,ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের সামনে অবস্থান করছেন- এমন ধরনের খবর পেয়ে বিজিবি সদস্যরা সন্দেহভাজন আব্দুস সবুর নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করে। পওে তার ব্যাগেজ তল্লাশি করে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।

জব্দ করা নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালো বাজারে প্রায় ৩৮ লাখ টাকায় বিক্রি হতো।

বিজিবি এ ঘটনায় মামলা দায়ের করে আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

 

 

ওয়েভ ফাউন্ডেশন-এর তরঙ্গ শ্রমজীবি সমবায় সমিতির ম্যানেজমেন্ট ও লীডারশীপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

“জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবার সমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প”-এর অধীনে জেলা সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত তরঙ্গ শ্রমজীবি সমবায় সমিতি লিঃ –এর সদস্যদের দিনব্যাপী রিফ্রেশার ট্রেনিং অন ম্যানেজমেন্ট ও লীডারশীপ ডেভেলপমেন্ট মঙ্গলবার (১৬ মে) নগরীর বয়রাস্থ আঞ্চলিক সমবায় ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বি এম জেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলি হুড প্রোগ্রামের আওতায় (জিআই জেড) –এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের রায়ের মহলস্থ ১৪ নং ওয়ার্ড এলাকায় ১১৪টি পরিবাওে এবং অন্যান্য ০৫টি ওয়ার্ডের ৯টি স্লামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০১৮ সালের নভেম্বর মাসে প্রকল্পটির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের রায়েরমহল এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ৫৯ টিপরিবারকে ০২ টি করে মা ছাগল ও ছাগল পালনের জন্য মাচাসহ ছাগলের ঘর প্রদান করে। ২০২১ সালের নভেম্বর মাসে এই ৫৯টি পরিবার জেলা সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়ে ”তরঙ্গ শ্রমজীবি সমবায় সমিতি লিঃ” নামে একটি সমবায় সমিতি পরিচালনা শুরু করে। উক্ত সমিতিটি সঠিক নিয়মে পরিচালনা এবং সমিতিটিকে টেকসইকরণের জন্য ওয়েভ ফাউন্ডেশন এই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করে। এই সময়ে তরঙ্গ সমবায় সমিতি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যেমনঃ সমিতির উদ্যোগে গরু ও ছাগলের বর্জ্য হতে ভার্মি কম্পোষ্ট সার প্রস্তÍত করা, পলিথিনের ব্যবহার কমাতে কাপড় ও চটের ব্যাগ প্রস্তÍত ইত্যাদি। এছাড়াও সমিতির উদ্যোগে সঞ্চয় আদায় করে তারা লক্ষাধিক টাকা সঞ্চয় জমা করেছে। এ পর্যন্ত উৎপাদিত ছাগলের সংখ্যা প্রায় ৬৩০ টি। এর মধ্যে ২১০টি ছাগল ১২ লাখ ৬০ হাজার ২শ’ টাকায় বিক্রি করেছে। এ সকল পরিবারগুলোতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও শিশু শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআই জেড এর এ্যাডভাইজার আতিয়ার রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক শশাংক শেখর রায় ও রাধাকান্ত ঘোষ। প্রশিক্ষণে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার সোহেলী সুলতানা এবং ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল কুমার সানা।

 

খালিশপুর শিল্পাঞ্চল পুনরুদ্ধার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চান হাতপাখার প্রার্থী

খবর বিজ্ঞপ্তি।।

১৬ মে (মঙ্গলবার) খুলনার শিল্পাঞ্চল খালিশপুর এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

 

এসময় তিনি বলেন, বর্তমানে খুলনার মধ্যে অবহেলিত একটি অঞ্চল হলো খালিশপুর অঞ্চল। যেই খালিশপুর অঞ্চলকে পুরো বাংলাদেশ শিল্পাঞ্চল হিসাবে জানে এবং চেনে। তবে দুর্নীতির কারনে ও সঠিক পরিচর্যার অভাবে খালিশপুর আজ হাহাকার করছে। মিল কলকারখানা সব বন্ধ, খালিশপুর বাসীর জীবন আজ খুব কষ্টে অতিবাহিত হচ্ছে। তাকে যদি জনগন নগর পিতা হওয়ার সুযোগ দেয় তাহলে তিনি খালিশপুর বাসীর পাশে থেকে তাদের দুঃখ দুর্দশার অবশান ঘটাতে চান।

 

মেয়র প্রার্থী আরো বলেন, বিজেএমসি এর সাথে সমন্বয় করে খালিশপুরের সকল পাটকলগুলোর সকল সমস্যা দূরীকরনের মাধ্যমে পাটকলগুলে চালু করা হবে। সকল ধরনের শিল্প কলকারখানার শ্রমিকদেও বেতন ভাতা নিয়মতান্ত্রিক পরিশোধের ব্যবস্থা প্রহনের মাধ্যমে কারখানাগুলো সচল রাখা হবে। নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সকল ধরনের কলকারখানা স্থাপনের জন্য জনসাধারনকে আর্থিক ঋন প্রদান করা হবে।

 

এসময় মেয়র প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, আলহাজ্ব আবুল কাশেম, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, আলহাজ্ব মারুফ হোসেন,  যুবনেতা মুফতী আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ প্রমুখ।

 

এদিকে নগরীর পাঁচ থানা নির্বাচন পরিচালনা কমিটি সভা স্ব স্ব শাখায় অনুষ্ঠিত হয়। সদর থানা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক আবু তাহেরের সভাপতিত্বে ও সমন্বয়কারী ফেরদৌস গাজী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর সভাপতি ও মেয়র প্রার্থী মাওলানাআব্দুল আউয়াল। সোনাডাঙ্গা থানা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও থান সেক্রেটারি মোঃ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর কমিটির নির্বাহী সদস্য ও নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম। খালিশপুর থানা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও থানা সেক্রেটারি আলহাজ্ব মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন ও প্রধান মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান। দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আলফাত হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব। খানজাহানআলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ।

 

দেবহাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও প্রাথমিক প্রাথমিক চিকিৎসা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সাস সমৃদ্ধি কর্মসুচির আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদে এ বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত  হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। বিশেষ অতিথি ছিলেন সাস’র সহকারী পরিচালক একে এম গোলাম ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ওয়ালিদ হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা মনোজ কুমার হালদার, শামীমা খাতুন প্রমুখ। এসময় অসংখ্য গরীব অসহায় রুগিকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ছানি অপরেশনের জন্য রুগি বাছায় করে খুলনায় নেওয়া হয়।

 

 

 

পরিবেশ উপমন্ত্রী আজ খুলনা আসছেন            

তথ্য বিবরণী

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ ১৭ মে খুলনা আসছেন।

 

 

 

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১৮ থেকে ২০ মে বাগেরহাট ও খুলনায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ২১ মে সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

 

দামুড়হুদায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)

দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  হয়েছে।মঙ্গলবার বেলা সাড়ে১১টার সময় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ আলী মুনসুর বাবু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু,দামুড়হুদা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ করিম,কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, মদনা – পারকৃষ্নপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম  সহ সকল দপ্তরেরপ্রধানগন ।

 

 

নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে খুলনায় ছাত্র সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

জাতিসংঘ ঘোষিত ৭ম সড়ক নিরাপত্তা সপ্তাহ (গ্লোবাল রোড সেফটি উইক) উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

 

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে তানজিমুল উম্মাহ মাদ্রাসার খুলনা শাখার ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

তানজিমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিসচা’র খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। তানজিমুল উম্মাহ মাদ্রাসার শাখা সহকারী প্রধান আহসান হাবিবের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নিসচা’র সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, হোস্টেল সুপার বেলাল হোসাইন, সহকারী হোস্টেল সুপার গাজী আব্দুল্লাহ ।

 

সমাবেশে প্রধান অতিথি তানভীর আহমেদ তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় আঘাত বা মৃত্যু ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জীবনে গতির ছন্দপতন ঘটায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বেশিরভাগই শিশু ও তরুণ, যারা দেশের সম্ভামনাময় এবং কর্মক্ষম অংশ। যারা দেশের জন্য আরও অবদান রাখতে পারে।তাই সড়কে সকলে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। জেব্রাক্রসিং দেখে সড়ক পারাপার হতে হবে।

 

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। পথচলা নিরাপদ করতে সবার আগে নিজেকে সচেতন হতে হবে। মোটরসাইকেলের চালক ও যাত্রী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা অনেকটা অনেকটা কমে আসবে।

 

দাকোপে সুপেয় পানীর চরম সংকট নিরসনে কাজ করছেন জেলা নির্বাহী প্রকৌশলী

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপে সুপেয় পানীর চরম সংকট নিরসনে কাজ করে যাচ্ছেন খুলনা  জেলা নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন। এলাকাবাসী জানান উপজেলার প্রতিটি ইউনিয়নেই শুষ্ক মৌসুমের শুরু থেকেই সুপেয় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। ফলে বিশুদ্ধ খোলা পানি বিক্রির দোকানেও পড়ছে পানি কেনার দীর্ঘ লাইন। কিছু লোক আবার দুর দুরান্ত থেকেও সংগ্রহ করছেন এই পানি। আবার বাধ্য হয়েও কিছু লোক ডোবা-নালার পানি খেয়ে ডায়রিয়াসহ নানা পানি বাহিত রোগে ভুগছেন। সরেজমিন ঘুরে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুন্দরবনের কোল ঘেঁষা এই উপজেলা ৩টি পৃথক দ্বীপের সমন্বয় গঠিত। এর চার পাশে নদীতে লবণ পানির প্রচন্ড চাপ থাকায় খরা মৌসুমে সুপেয় পানির চরম সংকট দেখা দেয়। প্রতি বছরের মত এবারও ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সর্বত্রই সুপেয় পানীয়জলের চরম সংকট দেখা দিয়েছে। বর্তমানে দুই লাখেরও বেশি মানুষ সুপেয় পানির জন্য হা-হুতাশ করছেন। এমনকি চায়ের দোকান, খাবার হোটেল, মিষ্টির দোকানে খরিদ্দারকে বিশুদ্ধ পানি দিতে না পেরে দোকানদাররা দিশেহারা হয়ে পড়ছেন। আবার চলতি রবি মৌসুমে এঅঞ্চলের প্রধান ফসল তরমুজ, বোরো ক্ষেতেও সেচ দিতে না পারায় গাছ মরাসহ ফল ভালো বড় না হওয়ার কারণে অনেক কৃষক লোকসান খেয়েছেন। এখানে কোথাও গভীর নলকুপ সফল না হওয়ায় রয়েছে অগভীর নলকুপ যা অধিকাংশ অকেজো। আবার কোন কোন নলকুপের পানিতে লবন, আর্সেনিক যুক্ত এবং অতিরিক্ত আয়রন। এছাড়া এ অঞ্চলে পর্যাপ্ত রেইন ওয়াটারও নেই। যে কারনে এলাকার মানুষের খাবার পানির একমাত্র ব্যবস্থা পুকুরের পানি ফিল্টার করে খাওয়া। কিন্তু অপ্রতুল পুকুরগুলোতে পানি স্বল্পতার কারনে প্রায় সকল ফিল্টার বা পিএসএফ গুলি অকেজো হয়ে পড়েছে। এলাকার কতিপয় স্বচ্ছল ব্যক্তিরা বটিয়াঘাটা, খুলনাসহ বাহিরের বিভিন্ন এলাকা থেকে পানি কিনে জীবন ধারন করছেন। আর মধ্যবিত্ত এবং নিন্ম আয়ের মানুষ বাধ্য হয়ে জীবন বাঁচাতে যে পুকুরে পানি আছে সেখান থেকে সরাসরি পানি নিয়ে পান করছেন। ফলে বিশুদ্ধ খাবার পানির তীব্র অভাবের কারনে একটি বৃহৎ জনগোষ্টি বাধ্য হয়ে অস্বাস্থ্যকর খাবার অনুপযোগী পানি খেয়ে জীবন ধারন করতে হচ্ছে। এতে অনেকেই ডায়রিয়াসহ নানা পানি বাহিত রোগে ভুগছেন বলে জানা গেছে।কালাবগি এলাকার রবিউল ইসলামসহ আরো অনেকে জানান, প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার পথ নৌকায় যাওয়া আসা করে কৈলাশগঞ্জ এলাকা থেকে অতি কষ্টে বিশুদ্ধ পানি এনে খেতে হচ্ছে। আর যাদের ভাল অবস্থা টাকা পয়সা আছে তারা বাহিরে থেকে পানি কিনে খায়। আবার এলাকার কিছু অসহায় গরিব মানুষ সরাসরি পুকুরের অবিশুদ্ধ পানি পান করছেন বলে তিনি জানান।

চালনা বাজারের হোটেল ব্যবসায়ী বাসুদেব মন্ডল বলেন, পানি সংকটের কারনে খরিদ্দারদের পানি দিতে পারছিনা। পুকুরের পানি খাবার অনুপযোগী হওয়ায় তা দিয়ে পেলেট ধোয়া পালার কাজ চলছে আর খরিদ্দাদের এক টাকারও বেশি দামে প্রতি লিটার পানি কিনে খেতে দিতে হচ্ছে। তার মত চা দোকানদার হাফিজুর রহমানও একই অভিমত ব্যক্ত করেন। দাকোপ উপজেলার চালনা পৌরসভার আরো প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন কালে খুলনা জেলা নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন বলেন বাংলাদেশ সরকারের একান্ত সহযোগিতায় কয়রা, পাইকগাছা, রুপসা, তেরখাদা, দিঘলিয়া, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় সুপেয় পানি সংকট নিরসনে ডিপটিউবয়েল ও আরো প্ল্যান্টসহ ৫৭১৫ টি পানির ট্যাঙ্ক বিতরণ করার প্রচেষ্টা চলছে। যা বৃষ্টির পানি সংক্ষণের মাধ্যমে এই এলাকার মানুষের সুপেয় পানি সংরক্ষণ করাসহ পানির চাহিদা কিছুটা পূরণ করা সম্ভব হবে বলে তিনি জানান। এছাড়া চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস বলেন, সুপেয় পানি সংকট নিরসনে ৩২ পৌরসভা পানির প্রকল্পের আওতায় একটি পানি বিশুদ্ধ করণ প্ল্যান্টের কাজ শেষ হয়েছে। একই সাথে পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পাইপ লাইনের কাজও চলছে। বর্তমানে সেটি পরীক্ষা নিরীক্ষা চলছে আর এই কাজ সম্পন্ন হলেই পৌর এলাকায় সুপেয় পানি সংকট অনেকটা নিরসন হবে বলে মনে করেন তিনি । এব্যাপারে উপজেলা উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বর্তমানে এখানে সুপেয় পানির আধারের মধ্যে ২৬৬৮টি রেইন ওয়াটার হারভেটিং (ট্যাংকি), ২৭টি গভীর নলকূপ, ৫০০টি অগভীর নরকূপ সচল রয়েছে। এছাড়া সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের ২৩৪টি, উপকূলীয় জেলা সমুহে বৃষ্টির পানি সরবরাহ প্রকল্পের ৮৩৩টি ট্যাংকি, কমিউনিটি রেইন ওয়াটার হারভেস্টিং ২১টি, ১৮টি পন্ড আল্টা ফিল্টার, আরও প্লান্ট ২টি ও ১৫টি ভ্যাসেল টাইপ পিএসএফের কাজ চলমান রয়েছে। তাছাড়া কয়েকটি এনজিও কিছু পানির ট্যাংকি ও কয়েকটি পানি বিশুদ্ধ করণ প্যান্ট নির্মান করলেও প্রয়োজনের তুলনায় রয়েছে অপ্রতুল। এই উপজেলার অধিকাংশ মানুষ নিরাপদ সুপেয় পানির জন্য রেইন ওয়াটার হারভেস্টিং উপর নির্ভরশীল। কিন্তু মার্চ হতে মে মাস পর্যন্ত প্রচন্ড তাপদাহ এবং খরার কারণে পানির চাহিদা তীব্র থাকে। এঅঞ্চলে তরমুজ চাষের সময়ও ব্যাপক পানির সংকট দেখা দেয়। উক্ত সময়ের জন্য ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ভাবে পুকুর, দিঘি খনন করা প্রয়োজন। এছাড়াও বিভিন্ন খাল খননের মাধ্যমে কৃষি জমিতে সেচ এর ব্যাবস্থা করা যেতে পারে। তিনি বলেন পানি সংকট সমাধানের জন্য এঅঞ্চলে আরো অনেক বেশি রেইন ওয়টার হারভেটিং (ট্যাংকি) ও পুকুর খনন করা দরকার। একই সাথে পানির জন্য বিশেষ প্রকল্প গ্রহনও করতে হবে।

 

তালার পাটকেলঘাটা সড়কে প্রান গেল ২ শ্রমিকের: আহত -১৫

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::

সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কুমিরা নামক স্থানে এ দূর্ঘটানাটি ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মন্টু গাজীর ছেলে ধানকাটা শ্রমিক সুমন হোসেন  ও জয়নগর গ্রামের মৃত মেহের আলির ছেলে আবুল হোসেন।আহতরা শ্রমিকরা হলেন, ইমন ইয়াছির, শুকুরআলিসহ কমপক্ষে ১৫ জন।

পাটকেলঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদ জানান, উক্ত শ্রমিকরা শরীয়তপুর থেকে ধান  কেটে বাড়িতে ফিরছিলেন পথিমধ্যে পাটকেলঘাটা থানার কুমিরা নামক স্থানে পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে শ্রমিক সুমন হোসেন নিহত হন।  এছাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর শ্রমিক আবুল হোসেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চুয়াডাঙ্গায় দু’ বাসের প্রতিযোগীতায় পাল্টি খেয়ে দর্শনার সুপার ভাইজার নিহত,  আহত ৮

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)

ঢাকা- চুয়াডাঙ্গা রুটের চুয়াডাঙ্গার বদরগঞ্জে দুই বাসের প্রতিযোগীতায়  পূর্বাশা বাস উল্ঠিয়ে সুপার ভাইজার  দর্শনা সাগরের  মৃত্যু সহ ৮ জন আহত হয়েছে।

সোমবার রাত ১১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের ঢাকা (মেট্টো ব ১৫-৫২৪২((এসি) যাওয়ার সময় চুয়াডাঙ্গা -ঝিনাইদহ  সড়কের বদরগঞ্জ বাজারে পৌছালে রয়েল এক্সপ্রেসকে ওভার টেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খেয়ে  খাদে পড়ে যায়।এসময় দর্শনার ইসলাম বাজার এলাকার  বাবু ইসলামের ছেলে  সুপার ভাইজার  সাগর আলী (২৮) ঘটনাস্থলে মারা যায়। এছাড়া  বাসের যাত্রী দর্শনা পুরাতন বাজারের রনি(২৮),চিংলা গ্রামের আল  আমিন (২৫),নতিপোতার শাহাবুল(৬০),শেখপাড়ার মিরাজ(২৫),বৈদ্যনাথপুর গ্রামের শহিদুল(৩৫), চুপাডাঙ্গার কোটপাড়ার পিনা(৫০),সুমিরদিয়ার মেহেরুন(৪০)ঢাকা মোহাম্মদপুর  এলাকার তাকি তালুকদার (২৫)কে বাসের  জানানা কেটে বের করা হয়।এছাড়া উদ্ধার কাজের সময় ফায়ার সার্ভিসের কর্মী হোসেন আলী  মারাত্নক জখম হয়।

 

 

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিনের স্ত্রী সহকারী শিক্ষিকা শিল্পী খানম (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামকান্তপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

 

এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়। শিল্পী খানমের গ্রামের বাড়ি পারশালনগর এবং শ্বশুরবাড়ি লাহুড়িয়া গ্রামে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিক্ষিকার স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির প্রধান শিক্ষক। কাজী মহিউদ্দিন প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে স্ত্রী শিল্পী খানমকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেল পিছলে পড়ে রাস্তায় ছিটকে পড়েন। সেই মুহূর্তে চলন্ত ইজিবাইক এসে শিল্পী খানমকে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন।

 

ওই ইজিবাইকে থাকা আরও ৫ শিক্ষার্থী আহত হয়। শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, এ ধরনের দুর্ঘটনা দঃখজনক। মাটিকাটা ট্রলি থেকে পড়ে যাওয়া মাটি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়। মাটিকাটা ট্রলির মালিক ও ড্রাইভারের সঙ্গে কথা বলে সচেতন করার চেষ্টা করব।

 

ধানের বস্তাভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় ধানের বস্তাভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মন্টু হোসেনের ছেলে সুমন হোসেন (৩৫) ও একই উপজেলার জয়নগর গ্রামের ওমর আলীর ছেলে আবুল হোসেন (৪৬)।

 

আহতরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফরিদা খাতুন, একই গ্রামের আনারুল মোড়লের ছেলে আরাফাত হুসাইন মিঠু, একই গ্রামের আব্দুর জব্বারের ছেলে শ্রমিক সর্দার এশার আলীসহ ১২ জন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণকারী আহত শ্রমিক তাপস কুমার দাশ জানান, তারা ২৪ জন শ্রমিক সাতক্ষীরা থেকে ধান কাটার জন্য শরীয়তপুর গিয়েছিলেন। মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে সোমবার রাতে একটি পিকআপ ভাড়া করে তারা সাতক্ষীরায় আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন পিকআপের হেলপার। নিষেধ করার পরও তারা গুরুত্ব দেয়নি।

 

তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে পাটকেলঘাটা থানার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজারের কাছে পৌঁছলে চালক হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১২ জনের মতো শ্রমিক কমবেশি আহত হন। দুইজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আমাদের সদর হাসপাতালে নিয়ে আসেন।

 

সাতক্ষীরা-খুলনা হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, শ্যামনগর থেকে ২৪ জন শ্রমিক শরীয়তপুর জেলায় ধান কাটতে যান। কাজ শেষে সোমবার সন্ধ্যায় তারা ট্রাকে করে বাড়িতে রওনা দেন। মঙ্গলবার সকালে ট্রাকটি কুমিরা এলাকায় পৌঁছলে চালকের বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শ্রমিকরা গুরুতর আহত হন। ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সুমন হোসেন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন নামের এক শ্রমিক। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি শওকত হোসেন।

 

 

 

কালীগঞ্জের আম যাচ্ছে ইংল্যান্ডে

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

 

ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবিন্দভোগ আম। উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের কৃষক হাবিবুর রহমান ও তবিবুর রহমানের বাগান থেকে এক টন আম বিদেশে পাঠানো হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় আম রপ্তানি করা হচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় ১০ টন আম রপ্তানি করা হবে।

 

 

আম চাষি কাষ্টভাঙ্গা গ্রামের হাবিবুর রহমান জানান, প্রায় ৯ বিঘা জমিতে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, রুপালি ও তিলে বোম্বাই জাতের আম চাষ করেছেন তিনি।

 

তিনি আরও জানান, ঢাকার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিমিটেডের সঙ্গে তার কথা হয়। এরপর তিনি কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করেন। কৃষি অফিস আম রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে সার্বিক কার্যক্রম চালাতে বলেন। এ ছাড়া কখন, কীভাবে আম বাগান পরিচর্যা করতে হবে সেসব পরামর্শ দেওয়া হয়। এ মৌসুমে বাংলাদেশ থেকে প্রথম আম রপ্তানির সঙ্গে মঙ্গলবার তার বাগানের আমও যুক্ত হয়েছে।

 

প্রথমে গোবিন্দভোগ আম ইংল্যাল্ডে পাঠানো হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ন্যাংড়া, হিমসাগর ও রুপালি আম রপ্তানি করা হবে বলে জানান এই আমচাষি।

 

হাবিবুর রহমান আরও জানান, বর্তমানে তার এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা কাচা আম কিনছেন কেজিপ্রতি ২৫-৩০ টাকা দরে। কিন্তু বিদেশে রপ্তানিযোগ্য আম বাগান থেকেই ৫০ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা।

 

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তামাহবুব আলম রনি বলেন, এবারই প্রথম কালীগঞ্জ থেকে অন্য ফসলের মতো আম রপ্তানির সুযোগ হলো। কৃষকদের জন্য এটি সুখবর। পণ্য রপ্তানির জন্য অনেকগুলো ধাপ পার করতে হয়। এ ব্যাপারে কৃষকদের সহযোগিতা দিচ্ছে কৃষি অফিস।

 

স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, আম রপ্তানির সুযোগ হলো। এ ধারাবাহিকতায় আগামীতে ড্রাগন, লিচু কিংবা সবজি রপ্তানির সুযোগ তৈরি হবে। কৃষকদের হাত ধরে দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রা আসবে।

 

 

ভেসে আসিনি, রাজপথ থেকেই বঙ্গভবনে গিয়েছি: রাষ্ট্রপতি

খুলনাঞ্চল রিপোর্ট।।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘আমি ভেসে আসিনি, একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে গিয়েছি। পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। কারাগারে যেতে হয়েছে। চরম অত্যাচারিত হয়েছি। রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে। হাতকড়া পরানো হয়েছে। ডান্ডাবেড়ি পরানো হয়েছে। রাজপথে সক্রিয় হয়ে আমি বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বাকশালের পাবনার জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম।’

মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে মাঠে রাষ্ট্রপতিকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘আমার আগমন ঘিরে পাবনায় যে এইভাবে আয়োজন হবে তা কল্পনাও করিনি। পাবনাবাসীর এই উচ্ছ্বাসের ঋণ আমি কীভাবে শোধ করব? আমি চিরকৃতজ্ঞ। এই আয়োজন আমি জীবনেও ভুলব না।’

 

মো. সাহাবুদ্দিন বলেন, ‘পাবনা এডওয়ার্ড কলেজের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের এত ভালোভাসা ও সম্মান পেয়ে আমি আবেগাপ্লুত, আনন্দিত। ঢাকার বাইরে প্রথম সফরেই নিজ জন্মস্থান পাবনায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, ‘দেশের রাষ্ট্রপতি হব এটা কখনো ভাবিনি। কিন্তু ভাগ্য আজ আমাকে রাষ্ট্রপতির পদে বসিয়েছে। আপনাদের দোয়া আর ভালোবাসা ছিল বলেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের ভালোবাসাকে সঙ্গী করেই রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করে যেতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’

 

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অঞ্জন চৌধুরী পিন্টু

 

 

এ সময় আগামী সেপ্টেম্বরে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালু করার ঘোষণা দেন রাষ্ট্রপতি। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ধাপে ধাপে পাবনাবাসীর সব দাবি পূরণের আশ্বাস দেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও মাছরাঙা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরী পিন্টু, সদস্যসচিব-১ অধ্যাপক শিবজিত নাগ, সদস্যসচিব-২ আব্দুল মতিন খান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

 

ঢাকায় কালবৈশাখীর সঙ্গে স্বস্তির বৃষ্টি

ঢাকা অফিস

দিনভর মেঘের আনাগোনায় রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছিল। যদিও সঙ্গে দমকা বাতাসও ছিল। তবে ঢাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে।

 

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যার পর ঢাকার আকাশে মেঘের আনাগোনা বেড়ে যায়। রাত পৌনে আটটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়। বাতাসের তোড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারপাশ। ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টিও। থেমে থেমে কানে বাজে বজ্রের গর্জন। রাত সাড়ে ৮টার দিকে থামে ঝড়-বৃষ্টি। আর বৃষ্টিতে নগর জীবনে ফেরে স্বস্তি।

যদিও আগে থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বইছে তা-ও অব্যাহত থাকতে পারে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দু-দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

 

দাবদাহে সাতক্ষীরায় চিংড়ি ঘেরে মড়ক

সাতক্ষীরা প্রতিনিধি

দেশের অন্যতম চিংড়ি উৎপাদনকারী জেলা সাতক্ষীরা। গত বছরও এ জেলায় ২৪ হাজার ৪৫৭ টন রফতানিজাত বাগদা চিংড়ি উৎপাদন হয়। এ বছরও ২৪ হাজার ৫০০ টন চিংড়ি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা মৎস্য বিভাগ। তবে গেল কয়েক দিনের তীব্র দাবদাহে ঘেরগুলোতে মরতে শুরু করেছে মাছ। এতে শঙ্কায় রয়েছেন সাতক্ষীরার মাছচাষিরা।

 

গেল কয়েকদিন গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে পুড়ছে গোটা জেলা। উপকূলীয় আশাশুনি উপজেলার বিভিন্ন ঘের এলাকা ঘুরে দেখা গেছে, অনাবৃষ্টি আর প্রখর রোদে মাছের ঘের আর ছোট-বড় জলাশয়গুলোতে কমে গেছে পানি। অত্যধিক তাপে এই অল্প পানি উত্তপ্ত হয়ে ও লবণাক্ততা বৃদ্ধি পেয়ে মারা যাচ্ছে চিংড়ি পোনাসহ বিভিন্ন জাতের মাছ।

স্থানীয় মৎস্যচাষিরা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর গ্রীষ্মে তাপমাত্রা অনেক বেশি। হয়নি কাঙ্ক্ষিত বৃষ্টি। ফলে লবণ পানির ঘেরগুলোতে লবণাক্ততা বেড়েছে। এতে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ঘেরে মাছে মড়ক লেগেছে। অনেকে নতুন করে আর চিংড়ি পোনা ছাড়ছেন না।

 

আশাশুনি দয়াঘাট এলাকার মাছচাষি সমির দাস জানান, প্রচণ্ড গরম, তাপ আর পানিতে লবণাক্ততার কারণে তার ৩টি ঘেরের বাগদা চিংড়িসহ বেশকিছু মাছ মরে যাচ্ছে। অত্যধিক গরম এবং বৃষ্টি না হওয়ায় পানিতে লবণাক্ততা বেড়ে গিয়ে এ অঞ্চলের প্রায় সব মৎস্য ঘেরের একই দশা।

তিনি বলেন, এখানকার পানিতে এখন লবণাক্ততার পিপিটি ১৮ এর ওপর (লবণাক্ততা পরিমাপের ব্যবস্থা)। এ অবস্থায় মাছ টিকিয়ে রাখা কষ্টকর। এসব বিষয়ে মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা তাদের কাছে আসেননি বলে অভিযোগ করেন তিনি।

 

 

 

একই এলাকার মাছচাষি তারক বিশ্বাস বলেন, এক যুগেরও বেশি সময় চিংড়ি মাছের চাষ করছি। গত ২-৩ বছর ধরে গরম বৃদ্ধি পেয়েছে। তবে এবছর আরও বেশি।

তিনি বলেন, তার ঘেরসহ আশপাশের ঘেরে চিংড়িসহ বেশ কিছু মাছ মরে যাচ্ছে। ভয়ে ঘেরে নতুন করে চিংড়ির পোনা ছাড়ছেন না তারা।

 

আশাশুনি উপজেলার চিংড়িচাষি রাজেস্বর দাশ বলেন, তিনি চলতি মৌসুমে ২ হাজার বিঘা আয়াতনের ঘেরে বাগদা চিংড়ি চাষ করছেন। জমির লিজ মূল্য, রেণু পোনা ক্রয়, ঘের পরিচর্যা ও শ্রমিকের বেতন-ভাতা দিয়ে এ পর্যন্ত প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা খরচ হয়েছে।

 

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা কমেছে। দামও আগের চেয়ে অনেক কমে গেছে। তার ওপর এবার তীব্র দাবদাহের কারণে সঠিকভাবে মাছ ছাড়তে না পারায় উৎপাদনে ঘাটতি পড়বে।

বাংলাদেশ চিংড়ি রেণু পোনা উৎপাদন মালিক সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেন, সাতক্ষীরায় প্রতি মৌসুমে প্রায় ৩০০ কোটি টাকার বাগদা রেণু পোনা বেচাকেনা হয়। এসব পোনার ৯০ শতাংশই আসে কক্সবাজার থেকে। এছাড়া কিছু স্থানীয়ভাবে ও প্রাকৃতিক উপায়ে সরবরাহ হয়। তবে তীব্র দাবদাহের কারণে এবার চিংড়ি পোনার বেচাবিক্রি কমে গেছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে চাহিদা কমায় এবছর চিংড়ির ন্যায্য দাম পাননি চাষিরা।

 

সাতক্ষীরা জেলার অন্যতম চিংড়ি রফতানি ও প্রক্রিয়াকরণ কারখানা দিপা সি ফুডস ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী দীনোবন্ধু দাশ বলেন, করোনা সংকট কাটিয়ে চিংড়ি রফতানি প্রসারিত হতে শুরু করেছিল। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে আবারো চিংড়ির চাহিদা কমায় দাম কমেছে। এতে ব্যবসায়ী ও চাষি উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মৎস্য বিভাগের তথ্য মতে, সাতক্ষীরা জেলায় মোট ঘেরের সংখ্যা ৬৫ হাজারেরও বেশি। চলতি বছর জেলার প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে ৫৪ হাজার ৯৬০টি লবণ পানির ঘেরে বাগদা চিংড়ি চাষ করা হয়েছে। জেলা মৎস্য বিভাগ থেকেও দাবদাহ থেকে মাছ রক্ষায় চাষিদের সতর্ক করে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

 

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, সারা দেশে মোট যে পরিমাণ রফতানিজাত চিংড়ি উৎপাদন হয় তার ৬৫-৭০ শতাংশ যোগান দেয় সাতক্ষীরা জেলা। তবে চলতি বছর তীব্র দাবদাহের কারণে মাছের উৎপাদনে কিছুটা প্রভাব ফেলবে।

 

তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে কিছু এলাকায় ঘেরের মাছ মারা যাচ্ছে বলে চাষিরা আমাকে জানিয়েছেন। আমরা দাবদাহ থেকে মাছ রক্ষায় চাষিদের সতর্ক করে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করছি। তবে বৃষ্টি ছাড়া এই সংকট কাটিয়ে ওঠার কোনো বিকল্প নেই।

 

পচা-ফাটা ডিমে বেকারি পণ্য তৈরি, জরিমানা ২০ হাজার

খুলনাঞ্চল রিপোর্ট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (১৫ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছে।

অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, আলমডাঙ্গা পৌরসভা এলাকার আনন্দধাম ক্যানালের পাশে মেসার্স মনি ফুড প্রোডাক্টস নামের বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, কেকসহ বেকারি পণ্যে পচা, ফাটা দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহার ইত্যাদির অপরাধে মালিক মো. মনিরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স ফাতেমা স্টোরের মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ভেজাল ও মানহীন পণ্যের বিষয়ে ভোক্তাকে সচেতন হতে হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ঝড়ে ভেঙে পড়লো আটতলা ভবনের গ্লাস, হাসপাতালে তিনজন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঝড়ে আটতলা একটি ভবনের গ্লাস ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন। সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে গ্লাস ভেঙে পড়ার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও হোসেন এবং সাতক্ষীরা শহরের ইজিবাইকচালক আবুল হোসেন। তাদের মধ্যে রফিকুল ও হোসেন ভবনটির সামনে ফল বিক্রি করেন।

 

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, মাগরিবের নামাজ চলা অবস্থায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় দমকা হাওয়ায় আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবনের গ্লাস ভেঙে পড়ে। এতে অনেকেই আহত হন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে এনেছি। আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় কাঁচ পড়ে গভীর ক্ষত হয়েছে। অন্যদের অবস্থাও ভালো না।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

গরু খামারি রতন পেলেন সরকারি প্রণোদনা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক গরুর খামারিকে স্বাস্থ্যসম্মতভাবে খামার পরিচালনা ও দুধ সংগ্রহের জন্য বিনামূল্যে মালামাল সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর এলাকার খামার মালিক রতন কর্মকারকে ওয়েট মেশিন, গামবুট, বালতি, ট্রলি, বটি, দা, বেলচা, স্প্রে মেশিন ও দুধ সংরক্ষণের ড্রাম দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের আওতায় এসব মালামাল তুলে দেন ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুস আলী। এর আগে ঐ খামারিকে একই প্রকল্পের আওতায় একটি ঘরও তুলে দেওয়া হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে একক প্রার্থী মনোনয়ন দাখিল করায় এস এম খুরশিদ আহমাদ টোনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঐ ওয়ার্ডে কাউন্সিলর পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধতা দিলেই তিনি কাউন্সিলর হবেন।

 

 

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এস এম খুরশিদ আহমাদ টোনার মনোনয়নপত্র বৈধতা পেলে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কাউন্সিলর নির্বাচিত হবেন।

কেসিসি নির্বাচনের তপশিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোট গ্রহণ করা হবে।

 

গ্রামবাসীর সুবিধার জন্য নির্মিত ঘাট এখন গলার কাঁটা

যশোর অফিস

গ্রামবাসীর সুবিধার জন্য ঘাটের নির্মাণ কাজ শুরু করে অসমাপ্ত রাখায় ঘাটটি এখন গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে।

 

যশোর জেলা পরিষদের অর্থায়নে মণিরামপুরের খাটুরা বাওড়ে এই ঘাট (সিঁড়িযুক্ত) নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু গত পাঁচ বছরেও এর নির্মাণকাজ সমাপ্ত হয়নি। ফলে ঘাটটি কোনো কাজেই আসছে না। উপরন্তু স্থাপনার অগ্রভাগে প্রায় দুই থেকে তিন ফুট লোহার রড উন্মুক্ত রয়েছে। যে কারণে স্থানীয়দের চলাচলে ঘাটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 

স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে একাধিকবার বলেও এর সমাধান পাননি বলে অভিযোগ গ্রামবাসীদের।

 

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে যশোর জেলা পরিষদের বরাদ্দে মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় সংলগ্ন দশআনি ও বড় চেৎলা গ্রামের বাসিন্দাদের গোসলের সুবিধার্থে ঘাট নির্মাণ কাজ শুরু হয়। উল্লিখিত দুই গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ প্রতিদিন এই ঘাট বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করেন। তাদের সুবিধার্থেই ঘাটটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

 

সরেজমিনে দেখা যায় বাওড়ের পাড় থেকে প্রায় ৫০ গজ দূরে অসমাপ্ত ঘাটটি অকেজো পড়ে আছে। ঘাটের অগ্রভাগে প্রায় দুই থেকে তিন ফুট লোহার রড উন্মুক্ত অবস্থায় রয়েছে। যে কারণে ঘাটটি ঝুঁকিপূর্ণ ও গ্রামবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

 

দশআনি গ্রামের বয়োবৃদ্ধা জোহরা বেগম ক্ষোভের সাথে জানান, ‘কয় বছর ধইরে থুম্বোকল (অকেজো বস্তু) গাইথে থুইয়েছে, তা আর কেউ সইওর (ঠিক) এইরলো না।পথেই এইডা করা নইয়েছে, তাতি কইরে বাওড়ে নামতি আমাগের ভোগান্তি হয়। আর ভরা বর্ষাকালে তা পাড় থেইকে দূরে থাহাই, বাওড়ের পানতি নামতি আরও কষ্ট হয়। আর ওই থুম্বোকলের মাথায় নোহা (লোহার রড) বাইর করা থাহাই স¹লির ভইয়ে থাকতি হয়।’

 

শুধু জোহরা নন, ঘাট ব্যবহারকারী দশআনি ও বড় চেৎলা গ্রামের একাধিক নারী-পুরুষ একই সমস্যার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

 

স্থানীয় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, ঘাটের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের কাছে ধর্না দিলেও ফল মেলেনি।

 

যশোর জেলা পরিষদের প্রথম নির্বাচিত সদস্য (সাবেক) রুখসানা ইয়াসমিন পান্না বলেন, নির্বাচনের আগেই জেলা পরিষদের বরাদ্দে ঘাট নির্মাণ কাজ শুরু হয়। পরে বরাদ্দের চেষ্টা করেও ব্যর্থ হন বলে তিনি দাবি করেন।

 

যশোর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, ঘাট নির্মাণে মাত্র দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল, সেই টাকাই কাজ হয়েছে। পরবর্তীতে বরাদ্দ না পাওয়ায় কাজ আর হয়নি।