Home আঞ্চলিক সপ্তাহখানের মধ্যে ফের উৎপাদনে যাবে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র

সপ্তাহখানের মধ্যে ফের উৎপাদনে যাবে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র

16

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সপ্তাহখানের মধ্যে ফের উৎপাদনে যাচ্ছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যেই ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত কয়লার চালানেরর ৯হাজার মেট্টিক টন কেন্দ্রটিতে পৌঁছেছে। এ ৯হাজার মেট্টিক টন চট্টগ্রাম বন্দর থেকে লাইটারেজ করে আনা হয়েছে রামপালে। আরো ১০হাজার ২শ মেট্টিক টন আসবে লাইটার জাহাজে করেই। আর বাকী ৩০হাজার মেট্টিক টন কয়লা নিয়ে বিদেশী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেস মঙ্গলবার (১৬মে) বিকেলে মোংলা বন্দরে ভিড়বে। এরপর বিদেশী জাহাজ থেকে সেই কয়লা খালাস করে লাইটারে (কার্গো/কোস্টার) করে নেয়া হবে বিদ্যুৎ কেন্দ্রটিতে। এ ময়লা মজুদের পরই শুরু হবে ফের কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের কাজ। কেন্দ্রটির ১৩২০ মেগা ওয়াটের দুই ইউনিয়নের ৬৬০মেগা ওয়াটের প্রথম ইউনিট ফুলফিল চালু রাখা হলে প্রতিদিন কয়লার চাহিদা রয়েছে ৫হাজার মেট্টিক টন। তবে ইউনিটটির পুরোপুরি নয়, সক্ষমতার অর্ধেক কিংবা তার কম—বেশি উৎপাদন প্রক্রিয়া চলে আসছে।

এর আগে গত ২৩ এপ্রিল কয়লা সংকটে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুুটিতে এর আগেও কয়েক দফায় বন্ধ থাকে এ কেন্দ্রটির উৎপাদন।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, এম,ভি বসুন্ধরা ইমপ্রেস গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৪৯হাজার ২শ মেট্টিক টন কয়লা নিয়ে গত ৯মে চট্টগ্রাম বন্দরে ভিড়ে। এরপর ওই জাহাজ থেকে লাইটারে খালাস শুরু হয় কয়লার। চট্টগ্রাম থেকে লাইটারেজ করে ওই কয়লা আসছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। ইতিমধ্যে গত ১৩মে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়ে ৯হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ৩টি লাইটার জাহাজ। চট্টগ্রাম থেকে লাইটারেজে করে আরো ১০হাজার ২শ মেট্টিক টন কয়লা আসবে রামপালে। আর ওই বিদেশী জাহাজে থাকা বাকী ৩০হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মঙ্গলবার (১৬মে) বিকেলে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ভিড়বে এম,ভি বসুন্ধরা ইমপ্রেস।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মো: আনোয়ারুল আজিম বলেন, ইন্দোনেশিয়া থেকে ৪৯ হাজার ২শ মেট্টিক টন আমদানীকৃত কয়লার ১৯হাজার ২শ মেট্টিক টন কয়লা চট্টগ্রামে খালাসের পর লাইরেজ করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে। তারমধ্যে ৯হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ৩টি লাইটারেজ জাহাজ কেন্দ্রের জেটিতে ভিড়েছে। জেটিতে ভিড়া ওই লাইটারেজ থেকে কয়লা খালাস করে কেন্দ্রের গোডাউনে মজুদ করা হচ্ছে। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই বাকী কয়লা কেন্দ্রেটিতে সংরক্ষণ করা হবে। ফলে সপ্তাহখানেকের (এক সপ্তাহ) মধ্যেই আবারো উৎপাদন যাবে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বলে জানান কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম। #