Home আঞ্চলিক রূপসায় সরকারী ভাবে বোরোধান ক্রয় শুরু

রূপসায় সরকারী ভাবে বোরোধান ক্রয় শুরু

10

 

রূপসা প্রতিনিধি।।

রূপসা উপজেলা চত্বরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২৩ উপলক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে সৌভাগ্যবান কৃষক যাচাই বাছাই অনুষ্ঠান গত ১৫ মে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে ও আলাইপুর খাদ্য গুদামের ইনচার্জ আমিন উদ্দীন মোড়লের সঞ্চালনায় বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা কৃষকলীগের সাবেক, সভাপতি,ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, স্বাগত বক্তৃতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মুখার্জি, উপজেলা সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউপি সদস্য আবু সালেহ লস্কর, ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজিজুল মোল্যা, কৃষক নেতা ইদ্রিস আলী গোলদার, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, আখতার খান, চিত্ত রঞ্জন সেন প্রমুখ। রূপসায় এ বছর বোরো মৌসুমে সরকার ৩ শত ২০ মেট্রিক টন ধান সর্বরাহ করবে। ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে ৩২০ জন কৃষক ১২০০ শত টাকা মণ দরে বোরো ধান বিক্রয় করতে পারবে।