Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

16
স্কচটেপ মোড়ানো পলিথিনে মিললো ১১ কেজি রুপা

সুস্থতা কামনা করে নগর শ্রমিক লীগের বিবৃতি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহাবুব হাসান শামিম গাড়ি এক্সিসিডেন্ট করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান সৃষ্টিকর্তার কাছে তার আশু-সুস্থতা, রোগমুক্তি, ও দীর্ঘায়ু জীবন কামনা করে খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতি দাতারা হলেন, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মো: বাবুল হোসেন, মো: সেলিম হোসেন, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, মো: জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন বিপ্লব, মোল্লা আজাদ আলী, আব্দুর রশিদ শিকদার, কিংকর সাহা, মো: জয়নাল আবেদিন, মো: আসাদুজজামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, মো: আলাউদ্দিন, মো: শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান আলী, আলমগীর মল্লিক, মো: মনিরুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, সঞ্জয় কর্মকার, প্রশান্ত কুমার ঘোষ, মো: বায়েজিদ সরদার, মো: শরিফুল ইসলাম শরিফ, খোকন শীল কুটি, মানু সাহা সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ।

সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের মোকাবেলা করে বিজয়ী হতে হবে: আব্দুল খালেক
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন কাজ করেছেন। তিনি খুলনা নগরীর উন্নয়নে ১৫শ কোটি টাকা দিয়েছেন। খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। এসব উন্নয়ন কার্যক্রমগুলোর অধিকাংশই শেষ হয়েছে। বাকি কাজগুলো অচিরেই শেষ হবে। তিনি বলেন, খুলনার উন্নয়নে আওয়ামী লীগ সরকারই কেবল কাজ করে। খুলনাকে মডেল নগরী হিসেবে গড়তে আরো বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে খুলনায় আবারও নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের মোকাবেলা করে বিজয়ী হতে হবে।
রবিবার সকালে নগরীর ২৪নং ওয়ার্ডের মুসলমান পাড়া, ২৯নং ওয়ার্ডে কাস্টমঘাট এবং নগরীর আহসান উল্লাহ কলেজে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, শেখ নজিবুল ইসলাম নজিবসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা মহানগর আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ সোমবার (১৫ মে) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আ’লীগের আলোচনা সভা বুধবার
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ১৭ মে (বুধবার) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় কাউন্সিলরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

আব্দুল খালেককে আবারও মেয়র পদে বিজয়ী করার আহবান: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে রবিবার বিকালে খুলনা আহসানউল্লাহ কলেজে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়রপ্রার্থী আলহাজ্ব তালুকদার আবদুল খালেক ভাই এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম ডি এ বাবুল রানা, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামান পন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামিমুর রহমান, সাবেক ভিপি আফরোজা বিথী, প্রভাষক সুরাইয়া পারভীন।
মহানগর সাধারণ সম্পাদক ডা. এস এম এ সায়েম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠন এর নেতৃবৃন্দের মধ্যে জনাব জাহাঙ্গীর আলম রায়হান, জনাব আল মোমিন লিটন, মো: জামাল হোসেন, চিন্ময় রায়,অধ্যাপক মাধব কৃষ্ণ মন্ডল, শামসুন নাহার শিমুল,প্রকৌশলী আল মামুন চৌধূরী, মো. মনিরুজ্জামান মনি,মো: রাকিবুল ইসলাম,শেখ আশিকুল ইসলাম,দিপু রায়,মো: আমিরুল ইসলাম ইলিয়াস,মো: ইদ্রিস সরদার মামুন,বিলাশ চন্দ্র পাল,ইমরুল শাহেদ, এস এম মিলন,অনিরুদ্ধ বৈরাগী, মিলন শেখ,সাজিদুর রহমান, তনয় খন্দকার ইয়াছিন, হেলান হাওলাদার, ডা. মনির, গোবিন্দ নন্দী, মো: রাকিব, তানিম, ডা. দিপঙ্কর, হাসান লিয়ন, মো; শিপন,ফয়সাল আহমেদ, ভগবান চন্দ্র প্রমুখ। সভায় ০৫ টি থানা কমিটি গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নির্বাচণী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

কালীগঞ্জে কুপিয়ে জখম করা মামলায় যুবকের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে কুপিয়ে জখম করা মামলায় সোহেল খাঁ নামের এক যুবককে ৪ বছরের কারাদণ্ড প্রদান করেছেন ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিন মাতুব্বর। দণ্ডিত সোহেল খাঁ কালীগঞ্জ উপজেলার অনুপমপুর গ্রামের মশিয়ার খাঁর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২২৩ নভেম্বর কালীগঞ্জ উপজেলার চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হাই নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে সোহেল খাঁ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করেন আব্দুল হাই। দীর্ঘ শুনানি শেষে ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাদীর আইনজীবি মো: খাইরুজ্জামান জানান, কুপিয়ে জখম করা মামলায় আদালত আসামি সোহেল খাঁ এর ৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

 

কৃষি সম্প্র্রারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমস্যাক্লিষ্ট মাটি ব্যবস্থাপনার উপর দু’দিন ব্যাপী প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
জিকেবিএসপি প্রকল্পের আওতায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমস্যাক্লিষ্ট মাটি ব্যবস্থাপনার উপর দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ হলে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সভাপতিত্ব করেন জি, এম, মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্র্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জাকিয়া সুলতানা। বক্তৃতা করেন জিকেবিএসপি প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস। এতে কৃষি সম্প্র্রারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। আজ সোমবার এই প্রশিক্ষণ শেষ হবে।

ফকিরহাটে বিশ্ব মা দিবসে র্যালি ও আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব মা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে রোববার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কান্তি বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #

ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবাসহ তিনজন আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে পৃথক স্থান থেকে তিন মাদককারবারিকে আটক করেছে। এসময় তিনজনের নিকট থেকে মোট ৯১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ জানায়, রোববার (১৪ মে) তিনটার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই হারুনার রশিদ, এসআই সঞ্জয় কুমার, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই খলিলুর রহমান সহ পুলিশের একটি দল পাগলা-শ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান লালন (২৮) আটক করে। অপরদিকে এদিন বিকেলে সিংগাতী এলাকা থেকে যাত্রাপুর এলাকার ফিরোজ আহম্মেদ (২৮) নামে এক মাদককারবারিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৫০পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করে পুলিশ। এছাড়া, শনিবার (১৩ মে) রাতে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিতিশ রায় ও এএসআই আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দশ কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি রাসেল সরদার (২৭)কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফকিরহাটের বেতাগায় উন্মুক্ত ওর্য়াড সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্টার লক্ষে ০২ নং ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা রবিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ ইনছান উদ্দিন শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্ভোধন করেন, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিস সরদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক)। উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ রাফেজা বেগম। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, ইউনিয়ন উন্নয়ন সহযোগী আলফাজ আল মেহেবুব, মোঃ তৌফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান শেখ, কামরুন্নাহার নীপা ও স্বাস্থ্য কর্মি সেলিনা বেগম। সভায় অর্ধশতাধিক উপকারভোগী তাদের চাহিদা দাবি করেন। যা ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান খসড়া আকারে একটি রেজুলেশন করেন। ##

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বিশ^ মা দিবস উপলক্ষ্যে রবিবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে নারী নেত্রী সাকেরা বানু ও এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজ ও পরিবার গঠনে মা’দের ভূমিকা খুবই গুরুত্বপূর্র্ণ। মা হলো একটি প্রতিষ্ঠান, মায়ের ঋণ কোন দিন শোধ হবার নয়। এই পৃথিবীর মা’ই হলো আমাদের সবচেয়ে কাছের আপনজন। মায়া-মমতা-ভালবাসা দিয়ে সন্তানদের আগলে রাখেন মা। একজন মা সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের সকল কাজই করে থাকেন। মায়েদের দায়িত্ব সন্তানদের সঠিকভাবে পালন করা উচিৎ। তাঁরা আরও বলেন, যার সাথে মায়ের দোয়া আছে সে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই মা দিবস পালন করা উচিৎ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সকল মা’দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ গঠন
খবর বিজ্ঞপ্তি
বেগম ফেরদৌসী আলীকে প্রধান উপদেষ্টা এবং এস এম নজরুল ইসলামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আলী সনিকে যুগ্ম-আহবায়ক, ফারুক আহমেদকে সদস্য সচিব, আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ শাহ আলম ও মল্লিক সুধাংশুকে যুগ্ম-সদস্য সচিব করে ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে রবিবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার অধীনে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের নিয়ে গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে এবং প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবে।
সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।

খুলনা মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ২০২৩ উপলক্ষ্যে জরুরি বর্ধিত সভা করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ। এ সভায় নগরীর প্রতিটি কোনায় নৌকার পক্ষে জনগনের নিকট ভোট প্রার্থনা সহ সকল ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করতে করনীয় উপলক্ষে নগর যুবলীগের কর্মী বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
গত ১৩মে রোজ শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুল কাদের শেখ, আল- আমিন উকিল, আবুল হোসেন, কবির পাঠান, মোস্তফা শিকদার, ইব্রাহিম মার্সাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহিন হাসান, রাশেদুজ্জামান রাশেদ, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, বাদল সিপাহী, কাঞ্চন সিকদার, হাসান শেখ, সোহাগ দেওয়ান, ইমরুল ইসলাম রিপন, ইকবাল কবির লিটন, এজাজ আহম্মেদ, আনিসুর রহমান আনিস, রাকিবুল ইসলাম, ইকবাল হোসেন, রিয়াজ মাহমুদ চৌধুরী, অলক শীল, জামাল শেখ, লাবু আহমেদ, বাবুল মুন্সি, জামিল আহমেদ সোহাগ, হারুন উর রশিদ, মহিদুল হক শান্ত, নুর এ হেলাল, জাহিদ আল মামুন, মো: রুবেল, মো: আল আমিন, মো: ফজল, অপু, রাসেল সাখাওয়াত, শেখ রবিউল ইসলাম বাপ্পি, শাহাবুদ্দিন সাবু, ইউসুফ মোল্লা, সাকিব হাওলাদার, জনি, ফাত্তাউল ইসলাম ফাইট, লিটন, মাসুম, আলম খান, সবুজ প্রমুখ।

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য আবুল কাশেমকে জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবুল কাশেম গতকাল ররিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর হাসপাতালে মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহি — রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮০) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বিকালে সেজিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা প্রথক ভাবে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যুদ্ধ কালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফায়জুর ইসলাম চৌধরিী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন, রাধারমন পাল, আব্দুর রহমান, মোশারেফ হোসেন, আলী হোসেন,নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা,বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, রবিউল হোসেন,বেলায়েত হোসেন,সামসুল হক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।
এর পুর্বে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চলসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কফিনে পুস্পমাল্য অর্পন করেন।

মহেশপুরে ভুয়া এনজিও গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও
শামীম খান জনী,মহেমপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ডেভেলপমেন্ট ভিলেজ সোসাইটি নামের একটি ভুয়া এনজিও গ্রাহকের প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোটা অংকের লোন দেবার কথা বলে গ্রাহকের কাছ থেকে এককালিন টাকা নিয়ে লোন দেওয়ার আগমূহুর্তে তারা অফিস ফেলে পালিয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আকাশ ভেঙ্গে মাথায় পড়ার উপক্রম হয়েছে।
আজ রোববার ওই এনজিও থেকে প্রত্যাশিত ঋণের টাকা নিতে এসে গ্রাহকরা অফিসে তালা ঝুলতে দেখে তাদের মোবাইল নম্বারে ফোন দিয়ে সবগুলো নম্বার বন্ধ পান। পরে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার হামিদপুর ঘোষ পাড়ার মৃত মুক্তার মাষ্টারের বাড়ির নিচতলার ২টি রুম ভাড়া নিয়ে চলতি মাসের ৫তারিখে ‘ডেভেলপমেন্ট ভিলেজ সোসাইটি ’ নামে একটি এনজিও কার্যক্রম শুরু করে।
ডেভেলপমেন্ট ভিলেজ সোসাইটির কথিত কর্মকর্তারা প্রতারনার আশ্রয় নিয়ে প্রতি গ্রাহককের নিকট থেকে সঞ্চয় বাবদ ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা করে জমা নিয়ে ২ লাখ ৫০ থেকে ৩ লাখ টাকা লোন দেয়া হবে বলে লোভ দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২থেকে ৩শ গরীব পরিবারের সদস্যদের নিকট থেকে প্রায় কোটি টাকা উত্তোলন করে। পরে রাতের আঁধারে তারা অফিস ফেলে গত রাতে পালিয়ে গেছে।
১ জন মহিলা এবং ৪জন পুরুষ মিলে ৫ সদস্যের ওই প্রতারক চক্রটি মাত্র ৯ দিনের মধ্যে তাদের এ মিশন শেষ করে গ্রাহকের টাকা নিয়ে অফিসে ৪টি চেয়ার ও ২টি টেবিল ফেলে হাওয়া হয়ে গেছে। গ্রাহকদের সাথে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন অফিস বস। বর্তমানে মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। উপজেলার কাজিরবের ইউপির বাগদির আইট গ্রামের তহমিনা,শাহিনা,মর্জিনা,সোনলি,পারভীনাসহ মান্দার বাড়িয়া,আজমপুর,নাটিমা ইউপির বিভিন্ন গ্রামের ভুক্তভোগীরা বলেন, আমারা অত্যন্ত গরীব আমাদের স্বামীরা কেউ মাঠে কামলা দেয় আবার কেউবা ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি,প্রতারণার ফাঁদে পড়ে আমরা শেষ হয়ে গেলাম।
এ বিষয়ে ওই বাড়ির মালিক নুরুন নাহার জানান, চলতি মাসের শুরুতে তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন এবং তার সাথে এখনো ওই এনজিওর কর্মকর্তাদের বাড়ি ভাড়ার চুক্তি সম্পাদন হয় নি। এত দ্রুত তারা এমন প্রতারণা করবেন তা তিনি কল্পনাও করতে পারেন নি।
এ বিষয়ে উপজেলা সমবায় ও সমাজসেবা কর্মকর্তা বলেন, ডেভেলপমেন্ট ভিলেজ সোসাইটি নামে প্রতিষ্ঠানটি তাদের দপ্তরের আওতায় না। তারা আরও বলেন খোজ খবর নিয়ে জানলাম তাদের কোন সাইনবোর্ড বা নিবন্ধন নাম্বার লেখা কোন কিছু ছিলো না, এতে বোঝা যায় যে তারা ভুয়া নাম ব্যবহার করে গ্রাহকদের সাথে প্রতারণা করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সবকিছু বিশ^াসযোগ্য নয়। কেবল পরিসংখ্যান দিয়ে কোন অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ বোঝা যায় না। সাধারণ জনগণ ও পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে অপরাধ সংঘটনের পরিমান কমে আসবে। হাট-বাজার এলাকায় রাতের বেলায় চুরি প্রতিরোধে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও নৈশ প্রহরীর ব্যবস্থা করা যেতে পারে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সিটি কর্পোরেশন সংলগ্ন থানা এলাকাসমূহে জেলা পুলিশের তদারকি বৃদ্ধি করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, দেশে করোনার প্রকোপ নেই বললেই চলে। জেলায় মাদক নিয়ন্ত্রণে সন্দেহভাজন মাদকগ্রহণকারী ব্যক্তির ডোপটেস্ট করার সুযোগ রয়েছে।

কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ ইমরান বলেন, মেট্রোপলিটন এলাকায় বিগত মার্চ মাসের বিবেচনায় এপ্রিল মাসে মাদকের মামলা কমেছে। খুলনা মহানগরীতে যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে নগরবাসীদের কিছুটা যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত এপ্রিল মাসে সড়কে শৃঙ্খলারক্ষায় মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক আইনের আওতায় প্রায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে পুলিশ সজাগ রয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব খুলনা জেলায় পড়েনি। তবুও উপকূলীয় বেড়িবাঁধের যে কোন স্থানে ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম জমাদানের সময় একজন প্রার্থীর পক্ষে পাঁচজনের বেশি ব্যক্তি রিটার্নিং অফিসারের দপ্তরে যাতে না যেতে পারে সেদিকে প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থাকতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচন সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৮৩টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩১টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১২৮টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২৪টি কম।

সভায় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৭ মে
তথ্য বিবরণী
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের সহযোগিতায় ১৭ মে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৭ মে সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘আমাদের বঙ্গবন্ধু’, মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: চতুর্থ থেকে সপ্তম শেণি ও সমমান পর্যায়ের, বিষয়: ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: অষ্টম থেকে ১০ম শ্রেণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘বাঙ্গালি সংস্কৃতি ও বঙ্গবন্ধু’, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।

রচনা প্রতিযোগিতা ক-বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘মাদকাসক্তি মুক্ত যুবসমাজ ও আমাদের উন্নয়ন’, অনধিক এক হাজার শব্দের মধ্যে লিখতে হবে। খ-বিভাগ: নবম থেকে ১০ম শ্রেণি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘বঙ্গবন্ধুর আদর্শে চলি মাদকমুক্ত সোনার বাংলা গড়ি’, অনধিক এক হাজার পাঁচশত শব্দের মধ্যে হতে হবে। গ-বিভাগ: একাদশ, দ্বাদশ, স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘মাদককে রুখব, স্মার্ট বাংলাদেশ গড়ব’, অনধিক দুই হাজার শব্দের মধ্যে হতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় ১৭ মে বেলা ১১টায় খুলনা শিশু একাডেমিতে স্বশরীরে উপস্থিত হয়ে ছবি আঁকায় অংশগ্রহণ করতে হবে। ১৬ ইঞ্চি গুণ ১১ ইঞ্চি কার্টিজ পেপারে চিত্রাংকন করতে হবে। পেপারের পিছনে প্রতিযোগির নাম, পিতা/অভিভাবকের নাম, মাতার নাম, শ্রেণি, রোল নম্বর, বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা/পত্র যোগাযোগের ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বর লিখতে হবে। রচনা এ-ফোর সাইজের সাদা কাগজের একপাশে বাংলা ভাষায় স্পষ্টাক্ষরে স্বহস্তে লিখতে হবে। কোন ক্রমেই রচনার ফটোকপি গ্রহণযোগ্য নয়। রচনা শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। রচনা বাড়ি থেকে স্বহস্তে লিখে ১৭ মে বিকাল চারটার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা কার্যালয়ে জমা দিতে হবে।

উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।

রূপসায় সাংবাদিক আশিক বাবুর মায়ের জানাযা নামাজ সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমান বাবুর মমতাময়ী মা সামন্তসেনা গ্রামের মৃত্যু আঃ কাদের শেখ এর স্ত্রী রহিমা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে গত ১৩ মে রাত সাড়ে দশটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ———– রাজিউন)। মরহুমার নামাজে জানাযা ১৪ মে সকাল ১০ টায় নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি করেন হাফেজ আহম্মেদ। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাগেরহাটের ষাটগোম্বুজ ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু, আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার শিবলী, সদস্য এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সদস্য আব্দুল কাদের, আক্তার হোসেন খাঁন, নাইমুজ্জামান শরীফ, বি এম শহিদুল ইসলাম।
তাছাড়া মরহুমার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনাা জানান রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রেসক্লাবের সদস্য মোঃ গোলাম মোস্তফা, মোঃ বেনজীর হোসেন, মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাফিজ, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচার্য্য, চিত্ত রঞ্জন সেন, হাসানুজ্জামান মনি, কামরুল ইসলাম, হাফেজ ইব্রাহীম, শিক্ষক আনিচুর রহমান, মুস্তাফিজুর রহমান প্রমুখ। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক আশিকুর রহমান বাবুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনসহ ক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।

পাইকগাছায় যাতায়াতের রাস্তায় ঘেরা বেড়া : ৫ টি পরিবারকে অবরুদ্ধ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে যাতায়াতের রাস্তায় ঘেরা বেড়া দিয়ে ৫ টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও ইউপি সদস্যের বিরুদ্ধে । ঘটনাটি শনিবার দুপুরে লতা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী হয়েছে। অবরুদ্ধ পরিবারের কোমলমতি শিশুরা বিদ্যালসহ কোথাও বের হতে পারছে না। এলাকাবাসি সহ অবরুদ্ধ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
থানার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার লতা ইউপির তেতুলতলা গ্রামে তেতুলতলা মৌজায় ৬ টি শরীক শান্তি পূর্ণ ভাবে বসবাস করে আসছে। কিন্ত তাদের ওয়ারেশগন বর্তমানে শান্তিপূর্ণ ভোগদখলে সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে। বসতবাড়ির পাশ দিয়ে সরকারী রাস্তা চলে যাওয়ায় ভিতরে বসবাসকারীদের রাস্তায় উঠতে সামনের বসবাসকারীরা ঘেরা বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে। যে কারণে ভিতরে বসবাসকারী গোবিন্দ ঢালী বাদী হয়ে রাস্তা উন্মুক্ত রাখার দাবীতে উপজেলা নির্বাহী আদালতে মামলা করে।এ মামলায় বিজ্ঞ আদালত রাস্তায় চলাচলে কোন প্রকার বিঘ্ন না সৃষ্টি করার আদেশ প্রদান করেন এবং ওসি পাইকগাছাকে নিশ্চিত করার জন্য আদেশ দেন। কিন্ত আদালতের আদেশ উপেক্ষা করে ইউপি সদস্য বিজন হালদার ও পুলিশ সদস্য সুকৃতি ঢালী লোকজন নিয়ে শনিবার দুপুরে ঘেরা বেড়া দিয়ে ৫ টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ পরিবারের কেউ বাইরে আসতে পারছে না। এ বিষয় ইউপি সদস্য বিজন হালদার জানান, আমি জমি জরিপের সময় ছিলাম কিন্তু আমি রাস্তায় ঘেরাবেড়া দেয়নি। পুলিশ সদস্য সুকৃতি ঢালী জানান, রাস্তা আমার জমিতে তাই আমি আমার জমিতে ঘেরাবেড়া দিয়েছি। ঘেরা বেড়া উচ্ছেদের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছে অবরুদ্ধ পরিবার।

জাতীয় শিক্ষক ফোরাম এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় জেলা কার্যলয়ে মহানগর সভাপতি মাওঃ মুফতী রবিউল ইসলাম রাফের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর,খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল,প্রধান বক্তা ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহঃ সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া। বিশেষ বক্তা ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কে এম জাহিদ তিতুমীর। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান। মহানগরের সহ সভাপতি মুফতি আমানুল্লাহ।
জাতীয় শিক্ষা ফোরাম খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, শেখ মোঃ নাসির উদ্দিন,ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালীব, ও মহানগর শাখার সেক্রেটারী মুফতী মোঃ ইমরান হুসাইন, শেখ হাসান ওবায়দুল করিম মোঃ রেজাউল করিম প্রমুখ ।
সম্মেলনে আগামী ২০২৩ ও ২০২৪ ইং সেশনের জন্য মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানকে সভাপতি , হাঃ মাওঃ রেজাউল করীমকে সহঃ সভাপতি এবং মাওলানা মাহবুবুল আলমকে সেক্রেটারি করে জেলা কমিটি এবং মাওলানা মুফতী মোহাঃ রবিউল ইসলাম রাফে কে সভাপতি
কাজী মোহাঃ কামরুল ইসলাম কে সহঃ সভাপতি এবং গোলাম মোস্তফা বাঙালী কে সেক্রেটারী করে মহানগরী কমিটি ঘোষণা করা হয়। নুতন কমিটির শপথ বাক্য পাঠ করান জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া।

কেশবপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে ইউএনওর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, আনসার ও ভিডিপির প্রশিক্ষক দেবাশীষ দাস প্রমুখ।

দামুড়হুদায় বিশ্ব মা দিবস পালিত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
বিশ্ব মা দিবস উপলক্ষে দামুড়হুদায় আলোচনা সভা ও মায়েদের সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা হোসনে জামান।

রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র লবনাক্ততায় জর্জরিত রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ও রামপাল উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এসব পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র প্রচেষ্টায় উপকূলীয় উপজেলার রামপাল ও মোংলায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ট্যাংক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে মোংলায় ১ হাজার ৩৫০ টি এবং রামপালের ৫ টি ইউনিয়নে ৬৫০ টি পানির ট্যাংক বিতরণ চলমান রয়েছে।
উপমন্ত্রী হাবিবুন নাহার এর পক্ষে তার একান্ত সহকারী মো. রেদওয়ান মারুফ মল্লিকেরবেড়, ভোজপাতিয়া ও পেড়িখালী ইউনিয়নে ২০০ করে এবং রামপাল সদর ও হুড়কা ইউনিয়নে ৫০ টি করে এই ট্যাংক বিতরণ করেন। বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক তালুকদার মন্টু, আবুল কালাম আজাদ, সালাম আকন, জাহিদ হাওলাদার, ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নূরুল আমীন, পিয়ার মাস্টারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রামপাল এলাকায় তীব্র লবনাক্ততার কারণে স্বাভাবিক পানির উৎস নেই বললে চলে। অনেক এলাকায় অগভীর বা গভীর নলকূপে সুপেয় পানি পাওয়া যায় না। এছাড়াও তীব্র আর্সেনিক দূষক রয়েছে। এখন হার্ভেস্টিং ওয়াটার বা নিরাপদ বৃষ্টির পানিই একমাত্র ভরসা। এ উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা গ্রহনে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি শতভাগ মানুষ যেন সুপেয় পানি পান করতে পারেন। এ বছর সরকারের পক্ষ থেকে আরও ট্যাংক বিতরণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা। #

 

বাঁশবাগানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
যশোর অফিস
যশোরের অভয়নগরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল মজিদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৪ মে) মামলা দায়েরের পর উপজেলার বুনোরামনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মজিদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বুনোরামনগর গ্রামের মৃত মনির উদ্দিন ওরফে মনো ফকিরের ছেলে।

মামলার বাদী প্রতিবন্ধী কিশোরীর মা জানান, ধর্ষণের শিকার ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী তার পালিত মেয়ে। শনিবার তার মেয়ে বাড়ির সামনে খেলা করছিল। রাত আনুমানিক ৮টার দিকে শরীরে ধুলাবালি মাখা অবস্থায় তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। এ সময় কি কারণে কাঁদছে জানতে চাইলে তার মেয়ে বলে, ‘প্রতিবেশী টাক মাথার (আব্দুল মজিদ) লোকটি আমার হাত ধরে বাড়ির সামনে বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে জোর করে আমার পরনের কাপড় খুলে খারাপ কাজ করে।

তিনি আরও জানান, বাড়ির সামনে বাঁশবাগানে নিয়ে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তিনি আব্দুল মজিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আব্দুল মজিদ দাবি করেছেন, তিনি নির্দোষ, গ্রামের একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, রোববার মামলা দায়েরের পর অভিযুক্ত আব্দুল মজিদকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্কচটেপ মোড়ানো পলিথিনে মিললো ১১ কেজি রুপা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচারের সময় ১১ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৪ মে) মুন্সিপুর সীমান্ত এলাকা রুপাগুলো উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করে বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মোটরসাইকেল নিয়ে এক যুবক মুন্সিপুর থেকে ঠাকুরপুরের দিকে যাচ্ছিলেন। বিজিবি ধাওয়া করলে পাচারকারী মোটরসাইেকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করে প্লাস্টিকের বস্তা থেকে টেপ দিয়ে মোড়ানো ১১ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়।

কুমারখালীতে ছাত্রলীগের আরও ৩ নেতাকে অব্যাহতি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৪ মে) সকালে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, প্রচার সম্পাদক রুদ্র মালাকার ও উপ-দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

এর আগে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের আরও তিন নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান হোসেন ও ফরহাদ হোসেন পাপ্পু ও সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুজ্জামান পাপন।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থায়ী অব্যাহতির জন্য জেলা ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।

বাসের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গোবিনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রশিদা বেগম (৪৮)। তিনি সাতক্ষীরা সদরের তালতলা গ্রামের মো. হবিবুর রহমানের স্ত্রী।

হবিবুর রহমান জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে তিনি যশোর বাগাচাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। আজ সকালে তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গোবিনাথপুর এলাকায় আসলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির পেছনে ধাক্কা খান। এতে মোটরসাইকেল কাত হয়ে রাস্তার উপরে পড়ে যান তারা। এ সময় যশোরগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার স্ত্রীর মৃত্যু হয়।

কলারোয়া থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে কলারোয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’