Home জাতীয় কঁচু পাতার ওপর ভোরের শিশিরবিন্দু নয় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

কঁচু পাতার ওপর ভোরের শিশিরবিন্দু নয় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

13

ঢাকা অফিস//
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কঁচু পাতার উপর ভোরের শিশিরবিন্দু নয় আওয়ামী লীগ। তিনি বলেন, আন্দোলন করে ঝড় তোলার সামর্থ নেই বলেই বিএনপি গলাবাজি করে নিজেদের অক্ষমতা ঢাকতে চায়। মির্জা ফখরুল এখন পথহারা পথিকের মতো দিশেহারা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ আগামী দিনে শান্তিপূর্ণ একটি নির্বাচন করতে চায়। তাই সারাদেশে শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। কিন্তু বিএনপি নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে। তাদের সংকল্প- নির্বাচন রুখে দেবে। জবাবে তিনি বলেন, কে কাকে রুখে দেয়, তা মাঠে দেখা যাবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তিকে সাথে নিয়ে বিএনপির সব অপচেষ্টা রুখে দেবে। ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির হাঁক-ডাকে বিভ্রান্ত হয়নি বলেই তাদের আন্দোলনে মানুষ সম্পৃক্ত হয়নি। তাদের জোটে অনৈক্য। আর, উইকেটের পতন ঘটছে। ১৭ মে দলের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।