Home আঞ্চলিক খুলনার বিএনপি নেতা বাবুল’র ইন্তেকাল: শোক

খুলনার বিএনপি নেতা বাবুল’র ইন্তেকাল: শোক

14

খবর বিজ্ঞপ্তি।।
যুবদল খুলনা মহানগর শাখার সাবেক আহবায়ক, মহানগর বিএনপির উপদেস্টা মন্ডলীর সাবেক সদস্য শাহ জালাল বাবলু রবিবার (১৪ মে) বিকাল ৪টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সদালাপি, বিনয়ী, এবং বিএনপির জন্যে নিবেদিত শাহ জালাল বাবুল মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম শাহ জালাল বাবলুর নামাজে জানাজা বাদএশা খুলনা আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। দলের সকলস্তরের নেতাকর্মিরা জানাজায় অংশ গ্রহন করেন। এদিকে খুলনা মহানগর বিএনপি সাবেক নেতা শাহজালাল বাবুল’র ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। রবিবার (১৪ মে) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম শাহজালাল বাবুল ছিলেন শহীদ জিয়ার আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। চলমান গনতান্ত্রিক আন্দোলনে তার অবদান স্মরণ রাখবে বিএনপি নেতাকর্মীরা। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুৃহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবির ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।

এদিকে মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির সাবেক নেতৃবৃন্দের শোক: খুলনা মহানগর বিএনপির সাবেক উপদেষ্টামন্ডলীর সদস্য ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক গণতান্ত্রিক আন্দোলনের সাহসীযোদ্ধা শাহজালাল বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। রবিবার (১৪ মে) বিকাল সাড়ে ৪টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মরহুমের জানাযা নামাজ রাত ৯টায় আলিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নগরীর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

প্রবীণ বিএনপি নেতা শাহজালাল বাবলু ৮০’র দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে বিএনপির রাজনীতিতে পদার্পন করেন। মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী ছিলেন। ১৯৯৩-২০০৫ মেয়াদে খুলনা মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য সচেতনামুলক সামাজিক সংগঠন ওয়াকার্স ফোরাম এর নেতৃত্বে ছিলেন তিনি। খুলনা শিশু হাসপাতালে দীর্ঘদিন ট্রেজারার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও সমবয় ভুমি উন্নয়ন ব্যাংক খুলনা এর কয়েক দফা নির্বাচিত পরিচালক ও ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, একপুত্র ও দুই কণ্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাবলু’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, কমান্ডার আবু জাফর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, জালু মিয়া, অধ্যাপক ওহেদুজ্জামান, ইউসুফ হারুন মজনু, মুজিবর রহমান ফয়েজ, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, আবুল কালাম শিকদার, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, রবিউল ইসলাম রবি, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন সমবয় ভুমি উন্নয়ন ব্যাংক খুলনা এর চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. গাজী আব্দুল বারী।