Home আঞ্চলিক মুজগুন্নী খানজাহান আলী দিঘি সংরক্ষণে সতর্কীকরণের লক্ষ্যে বিলবোর্ড স্থাপন

মুজগুন্নী খানজাহান আলী দিঘি সংরক্ষণে সতর্কীকরণের লক্ষ্যে বিলবোর্ড স্থাপন

15

খবর বিজ্ঞপ্তি।।
শনিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং মুজগুন্নী খানজাহান আলী দিঘি রক্ষা কমিটির আয়োজনে ও প্রচারণায় অধ্যুষিত এলাকার জনগোষ্ঠীদের অবহিতকরণ ও সতর্কীকরণের লক্ষ্যে দিঘির পাড়ের তিনটি পয়েন্টে বিলবোর্ড স্থাপন করা হয়। এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং খানজাহান আলী দিঘি রক্ষা কমিটির প্রতিনিধিদের উদ্যোগে দিঘির পাড়ের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে এই বোর্ড স্থাপন করা হয়। দুইটি বোর্ডে খানজাহান আলী দিঘির মামলা মহামান্য হাইকোর্টে চলমান এবং এই মূহুর্তে দিঘির কোন শ্রেণী পরিবর্তন করা যাবে না, বিষয়টি অবহিতকরণের জন্য এবং আরেকটি বিল বোর্ডে প্রাকৃতিক জলাধার আইন,২০০০ এর বিধানের গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এই বিলবোর্ড তৈরী ও স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণে বিলবোর্ডগুলো স্থাপন করা হয়। উপস্থিত সকলে এই বিলবোর্ডেও উল্লেখিত বিষয়গুলি পালন ও সতর্ক থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং অন্যদেরকে বিধানগুলি মেনে চলা ও সতর্ক থাকবার আহ্বান জানান। উক্ত বিলবোর্ড স্থাপন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলা, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বেলার নেটওযার্ক সদস্য শরিফুল ইসলাম সেলিম, বেলার নেটওয়ার্ক সদস্য মাহবুব আলম বাদশা, মোল্লা হারুনর রশীদ, মোল্লা হেমায়েত, কাজী তাসকিন আহমেদ শরীফ, হারুনর রশীদ লাবলু, সরদার হাদিউজ্জামান মুক্ত, কাজী মাহবুব, সরদার হাফিজুর রহমান, শেখ ফজলে বারী লিপন, সরদার রুহুল আমীন, নূর আলম মুন্না প্রমূখ।