Home আঞ্চলিক দৌলতপুর থানা বিএনপির কর্মীসভা রবিবার

দৌলতপুর থানা বিএনপির কর্মীসভা রবিবার

21

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর দৌলতপুর থানা বিএনপি কর্মীসভা ও সম্মেলন আজ (১৪ মে) রবিবার বিকাল ৪টায় স্থানীয় ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। উদ্বোধন করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।