Home জাতীয় ঘূর্ণিঝড় ‘মোখা’: শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় ‘মোখা’: শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

29

 

ঢাকা অফিস।।

রাতেই ”মোখা” প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর শনিবার পরিণত হতে পারে সুপার সাইক্লোনে। রবিবার আঘাত হানার শংকা কক্সবাজার ও মিয়ানমারের উপকূলে। এর প্রভাবে কাল থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা করেছে উপকূলীয় এলাকাগুলোর জেলা প্রশাসন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রবিবার ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চার সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সম্ভাব্য গতিপথ কক্সবাজার ও মিয়ানমারের উপকূল।

সেন্ট মার্টিনেও মোখা আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

এদিকে ঘূর্ণিঝড় নিয়ে কক্সবাজার, উখিয়া, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মানুষ দুশ্চিন্তায় আছে। তবে জেলা প্রশাসন বলছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে।

প্রস্তুত রাখা হয়েছে ৫৭৬ আশ্রয়কেন্দ্র। এছাড়া সচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু করেছে মোংলা কোস্ট গার্ড। যেকোন পরিস্থিতি মোকাবেলায় কোস্ট গার্ডের সকল জাহাজ, বোট, স্টেশন, আউটপোষ্ট এবং ডিজাস্টার রেসপন্স এন্ড রেস্কিউ টিম প্রস্তুত রেখেছে কোস্টগার্ড। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোলরুম।

মোখা’র প্রভাব মোকাবেলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এতে জানানো হয় জেলায় প্রস্তুত করা হচ্ছে একশ’ ৮৫টি আশ্রয়ন কেন্দ্র ও ৬৪ মেডিকেল টিম। দূর্যোগ মোকাবেলায় চারশ’ ২০ মেট্টিক টন চাল ও নগদ আট লাখ ১২ হাজার টাকা মজুদ রাখা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরেও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে।

উপজেলা নির্বাহি আফিসার আক্তার হোসেন জানান, শ্যামনগর উপজেলার একশ’৬৩ টি সাইক্লোন সেন্টার প্রস্তত রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম প্রস্তত রয়েছে। একই সাথে উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাধ গুলো সংস্কারের কাজ চলছে। বরগুনায় প্রস্তুতিমূলক সভায় আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিম গঠন করা হয়। এছাড়া, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলের ঘোষণা দেয়া হয়েছে।