Home আঞ্চলিক ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে ফিরে এসেছি: হেলাল

ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে ফিরে এসেছি: হেলাল

15

 

 

খবর বিজ্ঞপ্তি।।

ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে ফিরে এসেছি উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের নির্যাতন যত বাড়বে, বিএনপির চলমান আন্দোলন ততই তীব্র হবে। মামলা দিয়ে হামলা চালিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না। অত্যাচার নির্যাতনের তীব্রতা মাথায় নিয়েই বিএনপির রাজপথে নেমেছে, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।

বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় খুলনা কারাগার থেকে মুক্ত হয়ে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও খুলনাবাসি উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নেতা হেলাল বলেন গায়েবী মামলা দিয়ে, কারাবন্দি রেখে যেমন চলমান গনতান্ত্রিক আন্দোলন ঠেকানো যাবে না, তেমনই শেখ হাসিনার পতনও ঠেকানো যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ জেগে উঠেছে। তাবেদার সরকার দেশের কোটি কোটি টাকা পাচার করেছে, গনতন্ত্রকে হত্যা করেছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে পুলিশ প্রশাসন উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এদেশের নাগরিক, এ দেশের জনগনের টাকায় আপনারা জীবন যাপন করেন, পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। একটি স্বৈরাচার সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আপনারা জনগনের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাড় করাবেন না। আপনারা দেশের ও দেশের গনতন্ত্রের জন্য কাজ করেন। অন্যথায় জনরোষের মুখে আপনারাও পালানোর পথ খুজে পাবেন না। দেশের জনগন চলমান আন্দোলনের মাধ্যমে নিশিরাতে ভোট ডাকাত শেখ হাসিনাকে মসনদ থেকে বিদায় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে, দেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভা অল্প সময়ের মধ্যে জনসভায় রুপ নেয়। খুলনা থানার মোড় থেকে শুরু করে হেলাতলা পর্যন্ত সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পুর্ণ হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে। কারামুক্ত অপর নেতা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেন, জেল জুলুম, হামলা-মামলা ও অত্যাচার করে শেখ হাসিনা গদি রক্ষা করতে পারবে না। হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন সফল করার আহবান জানান। এর আগে বিকাল ৪ টায় খুলনা জেলা কারাগার থেকে আজিজুল বারী হেলাল, আমীর এজাজ খানসহ ৮ জন কারামুক্ত হয়ে বেড়িয়ে আসলে নেতাকর্মীরা তাদের ফুল ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। পরবর্তীতে মিছিল নিয়ে তারা দলীয় কার্যালয়ের সমানে উপস্থিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহানা ইসা, খান জুরফিকার আলী জুলু, শের আলম সনান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, সাইফুর রহমান মিন্টু, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মাসুদ পারভেজ বাবু, মো. রকিব মল্লিক, শেখ সাদী, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, হাসানুর রশিদ মিরাজ, শেখ তৈয়বুর রহমান, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, বেগ তানভিরুল আজম, চৌধুরি কাওসার আলী, মুরশিদ কামাল, ডাঃ আব্দুল মজিদ, খাইরুল ইসলাম জনি, কে. এম. হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, শাকিল আহমেদ দিলু, এ্যাড. চৌধুরি তৌহিদুর রহমান তুষার, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, শেখ আজগর আলী, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, আব্দুস সালাম, নাজমুল হুদা চৌধুরি সাগর, তারিকুল ইসলাম, খন্দকার শাহিনুল ইসলাম নিক, মনিরুজ্জামান লেলিন, মো. মুর্শিদুর রহমান লিটন, মিজানুর রহমান মিলটন, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, সরোয়ার হোসেন, সাইদুজ্জামান খান, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, নুরুল আমিন বাবুল, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারী পান্না, সাইফুর রহমান, এস এম এনামুল হক, শাহনাজ সরোয়ার, কাওসারি জাহান মঞ্জু, শফিকুল ইসলাম শাহিন, শেখ আবু সাইদ, এবাদুল হক রুবায়েত, ইসতিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রী, নেহিবুল হাসান নেইম, আতাউর রহমান রুনু, আব্দুল আজিজ সুমন প্রমূখ।