Home আঞ্চলিক কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে আগুন প্রায় ১ কোটি টাকার মালামাল ভস্মিভূত

কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে আগুন প্রায় ১ কোটি টাকার মালামাল ভস্মিভূত

13

 

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আল্লাহরদান নামের পাইকারী ইলেকট্রনিক্সের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় কালীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ গুরুতর আহত হলে তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার কারন এখনও জানা যায়নি।

 

স্থানীয়রা জানায়, সকালে থানা সংলগ্ন আল্লার দান নামের ইলেকট্রনিক্স সামগ্রীর পাইকারী দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এর আশপাশ এলাকায় ব্যবসা ও আবাসিক এলাকা থাকায় আতঙ্কে লোকজন এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। পরে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

প্রতিষ্ঠানটির মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরে দ্বিতীয় তলায় তার বাসা। সকালে হঠাৎ নিচতলায় কালো ধোঁয়া দেখতে পেয়ে নেমে আসেন। এরপর দেখেন দোকানের মধ্যে দাউ দাউ করে আগুন জ¦লছে। পরে আগুন নিয়ন্ত্রনে আসলেও দোকানের প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। প্রথমে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আসলে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।

 

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করেছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদকে আহত অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারন এখনও পর্যন্ত জানা যায়নি।