ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার (৮ মে) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে ভোর ৪টায় ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ০১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুন আতঙ্কে প্রায় ১০টি দোকানের মালামাল সরিয়ে রাস্তায় এনে রাখা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, জনতা ডোর এন্ড ফার্নিসারে কাঠের গুদামঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববতী আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর দোকানে ও সাইদ টি স্টল এম মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এভাবে পাশাপাশি তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। আল-বরাকাহ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং এর সত্তাধিকার আবু সাইদ বলেন, আগুনে পুড়ে প্রায় ৪০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জনতা ডোর এন্ড ফার্নিচার এর প্রোপাইটর নজরুল ইসলামের সাড়ে তিন লক্ষ টাকা ও সাইদ টি স্টোর এম মুদি দোকানের দেড় লক্ষ টাকা সহ প্রায় ৪৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামছুর রহমান এর সাথে আলাপ করা হলে তিনি বলেন,তাৎক্ষণিক ভাবে আমরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও তাদের ধারনা। ##
ফকিরহাটের লখপুরের শ্নশান ঘাটায় জমজমাট জুয়ার আসর
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা দাশপাড়া শ্নশানঘাটা এলাকার একটি নির্জন স্থানে প্রায় একমাস ধরে তাসের মাধ্যমে চলছে জমজমাট জুয়ার আসর। জুয়ার আসর বসার কারনে এলাকায় চুরি ও ডাকাতি হওয়ায় সম্ভবনা দেখা দিয়েছে। অতিদ্রুত জুয়ার আসরটি বন্ধ করার জন্য স্থানীয় গ্রামবাসি উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, লখপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভবনা দাশপাড়া শ্নশানঘাটা এলাকায় বহিরাগত একটি জুয়া করবারি চক্র দির্ঘ প্রায় একমাস ধরে সেখানে তাসের মাধ্যমে জমজমাট জুয়ার আসর বসাচ্ছে। উক্ত জুয়ার আসরে খুলনা বাগেরহাট পিরোজপুর ও গোপালগঞ্জ জেলার সেরা-সেরা জুয়াড়ুরা জুয়া খেলায় মত্ত রয়েছে। শুধু তাই নয়, এক শ্রেণীর সুধে সেখানে চড়া সুধে টাকা লাগাচ্ছে। কেউ জুয়া খেলায় হেরে গেলে তাকে চড়া সুধে অর্থের জোগান দিয়ে জুয়াকে আরো প্রাণবন্ত করছে। স্থানীয় পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দির্ঘ একমাস ধরে জুয়া খেলা পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। ফলে এই জুয়ার আসরের কারনে এলাকায় চুরি ও ডাকাতি হওয়ায় সম্ভবনা দেখা দিয়েছে। ##











































