Home আঞ্চলিক কালীগঞ্জে ফসলি জমির মাটি ভাটায় বিক্রি ॥ জরিমানা ১ লাখ

কালীগঞ্জে ফসলি জমির মাটি ভাটায় বিক্রি ॥ জরিমানা ১ লাখ

69

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ৫ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গরবার দুপুরে উপজেলার বারবাজার এলাকার হাইওয়ে সড়কের পাশের একটি জমিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ।

এ সময় ঠিকাদার রাকিব হোসেন, ভেকু চালক জব্বারুল ইসলাম, ট্রাক্টর চালক গোলাম রসুল, জাহিদ হোসেন ও খালেক হোসেনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার বারবাজার এলাকায় ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ কাজের সঙ্গে জড়িত ৫ জনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।