জনগণের পাশে থেকে সেবা করলে জনগণ সেই কাজের প্রতিদান দেবে: খালেক
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াত যেন জনগণকে বিভ্রান্তু করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। সব নেতা-কর্মী যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিস্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যুবসমাজ সক্রিয় থাকলে আমরা নগরীর প্রতিটি ঘরে ঘরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে তুলে ধরতে পারব। আপনারা মনে রাখবেন রাজনীতি মানে জনকল্যাণ। জনগণের পাশে থাকলে, সেবা করলে জনগণ সেই কাজের প্রতিদান দেবে। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের জনমুখী কার্যক্রম নিয়ে মানুষের কাছে থাকতে হবে। বর্তমান সরকারের উন্নয়ণের কথা মানুষের মাঝে বলতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। মানুষ যাতে আবারও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে সে লক্ষে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পাশে থেকে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, এস এম আকিল উদ্দিন, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, মোঃ আল আমিন উকিল, মোঃ আবুল হোসেন, শেখ মোঃ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কাবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সুলতান আহমেদ পিন্টু, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, সোহাগ দেওয়ান, ইলিয়াস হোসেন লাবু, মামুন কবির কচি, সাবেক ছাত্রনেতা বিপুল মজুমদার, সবুজ হাজরা, রিপন কবির, এ্যাড. মামুনুর রহমান, নুপুর দাস, আজগর বিশ্বাস, বিপ্লব ধর তত্ত্বী, ছাত্রনেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, ঝলক বিশ্বাস, জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক, ইমাজ উদ্দিন রিপন, পাপ্পু সরকার, মেহেদী হাসান, সোহান হোসেন শাওন, মোঃ হিরন হাওলাদার, সালমান জামান, জনি বসু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেসিসি নির্বাচনে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সকল আলেম ওলামাদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। তিনি সোমবার (৮ মে ) খুলনা নগরীর বিভিন্ন আলেমদের সাথে দিনব্যাপী কুশল বিনিময়কালে এ আহবান জানান। সিটির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনার নায়েবে মুহতামিম মুফতি হাফিজুর রহমান, শায়খুল হাদিস মাওঃ এমদাদুল্লাহ, শিক্ষা সচিব মাওঃ হুমায়ন কবীর, মাওঃ নাসির উদ্দীন কাসেমী, খুলনা নেছারিয়া কামিল মদ্রাসার প্রিন্সিপাল আবদুর রহমান, মুহা.রহমতুল্লাহ, জামি’আ ইসলামিয়া মারকাজুল উলুম খুলনার নায়েবে মুহতামিম মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, শিক্ষা সচিব মাওঃ মানজুর আহমেদ, বয়রা রায়েলমহল মাদ্রাসার মুহতামিম মাওঃ আসাদুল্লাহ, জামেয়া ইসলামীয়া উসউয়ায়ে হাসানা মাদ্রাসার মুফতি আবুল হোসেন, খাদেমুল ইসলাম মাদ্রাসা খুলনার মুফতি মাজহারুল ইসলামের সাথে কুশল বিনিময় ও দীর্ঘ আলাপচারিতায় চলমান অবস্থায় খুলনা সিটি নির্বাচনে আলেম সমাজের করনীয় ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে নানা আলোচনা হয়।
এ সময় মেয়র প্রার্থীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরীর সভাপতি মুফতি গোলামুর রহমান, সহ সভাপতি মুফতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মাওঃ ফরিদ আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতি ইমরান হুসাইন, সহকারী মিডিয়া সমন্বয়ক মোহাঃ এম এ সাদী প্রমুখ নেতৃবৃন্দ।
আফিলগেটে গেটম্যানের গাফিলতিতে ট্রেন-পিকআপ সংঘর্ষ নিহত ১
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আফিলগেটে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটেছে। পিকআপের হেলপার আফজাল শেখ (৪৫) নিহত ও চালক নূর ইসলাম শেখ আহত হয়েছেন। খুলনাগামী মেইলট্রেন আফিলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল শেখের বাড়ী গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাথরঘাটা গ্রামে। খুলনার দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম বলেন, সোমবার ভোর সোয়া ৪টার দিকে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। খানজাহান আলী ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে আফজাল শেখ আগেই মারা যান। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা মোঃ খবির হোসেন বলেন, খুলনাগামী মেইলট্রেন আফিলগেট অতিক্রম করার সময় মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান রেললাইনের উপর ওঠলে তাৎক্ষনিক ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে এবং পিকআপ ভ্যানের ১জন নিহত ও ১জন আহত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলেন, ওই সময়ে কোনো গেটম্যান ওখানে ছিল না। গেটটি পুরোপুরি খোলা ছিল। গেটম্যানের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে।এর আগেও গেটম্যান মোঃ শফিকুল ইসলাম এর অবহেলার কারনে সিমেন্ট বোঝাই ট্রাক এর সাথে একইস্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিলো।
শেখ আবিদ হোসেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন আদালতের নির্দেশে পুনরায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি । শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছিলো ।জাতীয় বিশ^বিদ্যালয়ের এক আদেশের মাধ্যমে গত ২৯ মার্চ বুধবার থেকে দুই বছরের জন্য মনোনীত হয়েছিলো। উক্ত আদেশের বিপক্ষে গত ৪ এপ্রিল স্থগিত আদেশ এর জন্য হাইকোর্টে আবেদন করা হয়। উক্ত আবেদন এর পেক্ষিতে হাইকোর্ট স্থগিত করেন। পুনরায় উক্ত স্থগিত আদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্টে আফিল বিভাগে সিভিল পির্টিশন লিভ টু আফিল নং ২০২৩-১১৮৮১২ । (হাইকোর্ট বিভাগের ২০২৩ সালের রিট পির্টিশন নং ৪৩১১ থেকে উদ্ভুত) হাইকোর্ট এর স্থগিত আদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগ স্থগিত করেন। ফলে শেখ আবিদ হোসেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসাবে দায়িত্ব পালনে আইনগত আর কোন বাধা রইলোনা।
খুলনা চশমা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৬ষ্ঠ বার নির্বাচিত সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক এর সাথে গতকাল বেলা ১টায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন খুলনা চশমা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ। এসময় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পূণ-নির্বাচিত সভাপতি কাজী আমিনুল হক উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অতীতেও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যেমন সকল প্রকার সহযোগিতা করেছে, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা চশমা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, পরিচালকবৃন্দ যথাক্রমে, গোপী কিষণ মুন্ধরা, জোবায়ের আহমেদ খান জবা, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, মোঃ মনিরুল ইসলাম মাসুম, দিপক কুমার দাস, খুলনা চশমা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে, হুমায়ুন কবীর, হুমায়ুন কবীর জনি, শফিকুল খান মামুন, তবিবুর রহমান, মোজাম্মেল হক, এবিএম সাইফুদ্দিন সুজন, মোঃ সাহাগীর হাওলাদার, উজ্জল শেখ, রেজাউল ইসলাম রেজা, জহুর শেখ, চিশতি নাজমুল বাসার সম্রাট, ইসমাইল মৃধা ইমন, মিলু প্রমুখ।
কয়রায় যুব মহিলা লীগের কর্মী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন যুব মহিলা লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় আমাদী ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় আমাদী ইউনিয়নের যুব মহিলা লীগ সভাপতি অর্চনা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যন্ত আশাব্যাঞ্জক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে আর নারীদের উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে। তাই নারীদের দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারীদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া তিনি উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগকে সুসংগঠিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সব সময় তাদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মোড়ল, নির্মল চন্দ্র দাষ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা পারভিন, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি সুমাইয়া আমিন লতা, সাধারণ সম্পাদক সুলতানা মিলি, যুব মহিলা লীগ নেত্রী শাহিনা খাতুন, লাভলী পারভিন, আয়েশা প্রমুখ।#
দেবহাটায় একইদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকার একসাথে ২ শিশু এবং সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আর এক স্কুল ছাত্র নিহত হয়।
পারুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) এবং তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন(৪) নিহত হয়েছে। তিনি আরো জানান, সোমবার বিকাল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্যঘেরের ভেড়ি বাধের উপর খেলা করছিল। ওই সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যাস্ত ছিলেন। পরবর্তীতে জাবেরের মা তাদের খোঁজ করতে গিয়ে রিপনকে পানিতে ভাসতে দেখে এবং চিৎকার দিয়ে ওঠেন। স্থানীয়রা ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন( ৭) পানিতে ডুবে মৃত্যু বরন করেছে। তিনি আরো জানান, ওই শিশু স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় অনাকাঙ্ক্ষিত ভাবে পানিতে পড়ে ডুবে যায়। এসময় তার সাথে থাকা তারই বড়ভাই ভয়ে চেচামেচি করলে স্থানীয় এসে পানি খোঁজ খুজির পর তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার আগে শিশুটি মৃত্যুবরণ করে।
একই দিনে ৩ শিশুর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পানিতে ডুবে ৩ শিশু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।
ডুমুরিয়ায় ৭১ গণহত্যায় নিহতদের স্মরণ সভা
ডুমুরিয়া প্রতিনিধি
স্বাধীনতা যুদ্ধের সময় প্রাণ বাঁচাতে ডুমুরিয়া থেকে নৌকায় করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পথে ভদ্রানদীথর কাটাখালি এলাকায় পাক-বাহিনীর হতে গণহত্যায় নিহতদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় ভান্ডারপাড়া ইউনিয়ন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শেখর রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন শহীদ মুক্তিযোদ্ধা সন্তান কুমুদ রজ্ঞন মল্লিক, মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, খোকাবাবু, অধ্যাপক নারায়ণ চন্দ্র মজুমদার, সোমনাথ গাইন, অনিন্দ সুন্দর মন্ডল, শিক্ষক ওলিয়ার রহমান প্রমূখ।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে যুদ্ধের শুরুতেই পাক-বাহিনী বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় গণহত্যা চালাতে থাকে। তারা থ৭১থর ১মে খুলনা শহরে ৭জন হিন্দু মানুষকে হত্যা, ১৫ মে ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামে ঢুকে বেশ-কয়েকজনকে হত্যা, ২৪ এপ্রিল বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় গণহত্যা ও অগ্নিসংযোগ চালায়। তখন ডুমুরিয়া অঞ্চলের হিন্দুদের মধ্যেও ব্যাপক প্রাণভীতি ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে দেশ ছাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় থ৭১থর ৭মে ডুমুরিয়া উপজেলার বান্দা গ্রাম থেকে বেশ কয়েকটি নৌকায় করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভদ্রানদী ধরে ডুমুরিয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় পৌছালে আগে থেকে অব¯’ান নেওয়া পাক-বাহিনী ও তাদের দোষররা ওই নৌ-বহরের থাকা মানুষদের লক্ষ্যকরে সরাসরি গুলি চালায়। পাক-বাহিনীর ওই গুলিতে তাৎক্ষনিকভাবে বান্দা এলাকার বাসিন্দা রুক্ষমালা ঘোষ(৭৫), হরিবর মল্লিক(৭০), রাজেশ্বরী মল্লিক(৫৫) ও ৭ বছরের শিশু নগর বৈরাগী প্রাণ হারান। আর গুরুত্বর অহত হন প রাম বৈরাগী(৬০)।
ওই গণহত্যায় নিহতদের স্মরণে ডুমুরিয়া উপজেলার বান্দা এলাকার সেইসব শহীদদের স্বজনরা একত্রিত হয়ে রবিবার বিকাল ৫টায় সেই কাটাখালি-তে এক স্মরণ সভায় মিলিত হয়ে গণহত্যার ¯’ানে একটি স্মৃতি ফলক নির্মানের দাবি জানান।
কপিলমুনির রিতু মন্ডল অপহরণ, ছয় দিন পার হলেও উদ্ধার হয়নি
এইচ এম এ হাশেম, কপিলমুনি
অপহরণের ৬ দিন অতিবাহিত হলেও কোন সন্ধান মেলেনি সপ্তম শ্রেণীর ছাত্রী রিতু মন্ডলের। মেয়ের হদিস না পাওয়ায় তার বাবা-মা কেঁদে বুক ভাসাচ্ছেন। মেয়েকে পাওয়ার আশায় তারা উদ্ভ্রান্তের মত ছুটে চলেছেন এখানে ওখানে। রিতু মন্ডল (১৩) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা গ্রামের হত দরিদ্র দিন মজুর আদিত্য মন্ডলের একমাত্র কন্যা। সে ডুমুরিয়া উপজেলার আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত ২ মে মঙ্গলবার তার স্কুলের সামনে থেকে সে অপহরণ হয়েছে বলে জানাযায়। এ ঘটনায় বাবা আদিত্য মন্ডল গত ৬ মে ডুমুরিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলা নং-৭/১২৯। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের ন্যায় রিতু মন্ডল গত ২ মে আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ দিন সকাল সাড়ে ৯ টার দিকে সে তার স্কুলের সামনে রাস্তায় পৌঁছানো মাত্রই ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মোস্তফা সেখের ছেলে সালমান সেখ (১৯) তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, অপহরণকারী সালমান সেখ অনেক দিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মামলায় অপহরণকারীর ভাই রসুল সেখ (২৩) ও তার বাবা মোস্তফা সেখ (৫৫) কে আসামী করা হয়েছে।
এদিকে ভিকটিম রিতু মন্ডলের উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিঞা বলেন, ঘটনায় থানাতে মামলা হয়েছে। ১ নং আসামী নাগরদোলাতে কাজ করে। তারা সকলেই বর্তমানে পালাতক, তবে তাদের আটকের চেষ্টা চলছে।
চুলকাটির ভট্টে আশ্রায়ন প্রকল্পে অগ্নিকান্ডে দুইটিঘর ভস্মিভুত, মহিলার করুন মূত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্টে-বালিয়াঘাটা আশ্রায়ন প্রকল্পের পার্শ্বে ভোলা নদীর চরে বসবাসরত আব্দুল গনি নামের একজন হতদরিদ্রের বসত বাড়িতে আকর্ষিক অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে সম্পুন্ন ভস্মিভুত হয়েছে। এসময় অসুস্থ্য থাকায় তার স্ত্রী শাফিয়া বেগম (৪২) ঘরের ভিতর আটকা পড়ে আগুনে পুড়ে মূত্যু বরন করেছেন। সহায় সম্বল হারিয়ে ঐ পরিবারটি এখন খোলা আকাশের নিচেই মানবেতন জীবন যাপন করছেন। ঘটনাটি রবিবার (৭ মে) রাত আনুমানিক পোনে ৮টার দিকে ভট্টে-বালিয়াঘাটা আশ্রায়ন প্রকল্পে ঘটেছে।
ভুক্তভোগী আব্দুল গনি ও পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা রাশেদা বেগম জানান, দু’কন্যা হালিমা খাতুন ও রেশমা খাতুনকে বিবাহ দেওয়ার পর একমাত্র পুত্র নাইম ও তার প্যারালাইল্ড আক্রান্ত স্ত্রী শাফিয়া বেগমকে নিয়ে ভোলা নদীর চরে ছোট্ট দুটি কুড়ে ঘর বেধে ব্রীজের নিচেই ঝুপড়ী ঘর বেধে সেখানে চা পানের দোকান দিয়ে তাদের কোন রকমের সংসার চলতো। তার পরেও তাদের সংসার পঙ্গু স্ত্রীকে নিয়ে সুখের ছিল। ঘটনার দিন রাত আনুমানিক পোনে ৮টার দিকে আমি যখন দোকানে ছিলাম তখন পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে আমি ছুটে গিয়ে দেখি সমগ্র বাড়িতে দাউ-দাউ করে আগুন জ্বলছে। আমি এলাকাবাসির সহযোগীতায় আমার স্ত্রীকে আগুন হইতে বাহির করার চেষ্টা করলেও তাকে বাহির করতে পারিনি। সে আমার জন্য জীবন দিয়ে গেলো। পঙ্গু হওয়া সত্বেও আমারকে রান্না করে খাওয়াতো। রান্না করতে গিয়ে আগুনের সুত্রপাত হয়েছে বলেও তিনি জানান।
ঘটনার খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কে,এম আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান বাচ্চু, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আইসি মোহম্মদ হানিফ ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ঘটনা স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সন্তনা প্রদান ও তাদেরকে ১৫হাজার টাকার আর্থিক সহযোগীতা করেন। এদিকে ঘটনার খবর শুণে বাগেরহাট-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাদেরকে পূর্নবাসনের আশ্রাস প্রদান করেন। ##
শহিদুল ইসলাম বন্দের ভাইয়ের মৃত্যু, আ’লীগ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দের ভাই মো. আমির আলী বন্দ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। সোমবার ভোর রাত পৌনে ৬টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ জোহর দক্ষিণ দেয়ানা মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর পেয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক শোকাহতদের পাশে যান। তিনি শোকাহতদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারফ হোসেন, মনিরুজ্জামান খান খোকন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সাহাবুদ্দিন আহমেদ, আব্দুর রউফ মোড়ল, শেখ আবু জাফর, মফিজুর রহমান হিরু, হারুন অর রশিদ, তরফদার মনিরুল ইসলাম, জাফর ইকবাল মিলন, কাউন্সিলর শেখ আব্দুস সালাম, আশিফুর রশিদ, মাকসুদ হাসান পিকু, শাহাদাৎ হোসেন মিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে মো. আমির আলী বন্দের মৃত্যুতে শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
হ্যামকো গ্রুপের মো. আব্দুল্লাহ’র মায়ের মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
হ্যামকো গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এর মা ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। তার মৃত্যুতে শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
দেবহাটায় একইদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকার একসাথে ২ শিশু এবং সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আর এক স্কুল ছাত্র নিহত হয়।
পারুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) এবং তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন(৪) নিহত হয়েছে। তিনি আরো জানান, সোমবার বিকাল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্যঘেরের ভেড়ি বাধের উপর খেলা করছিল। ওই সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যাস্ত ছিলেন। পরবর্তীতে জাবেরের মা তাদের খোঁজ করতে গিয়ে রিপনকে পানিতে ভাসতে দেখে এবং চিৎকার দিয়ে ওঠেন। স্থানীয়রা ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন( ৭) পানিতে ডুবে মৃত্যু বরন করেছে। তিনি আরো জানান, ওই শিশু স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় অনাকাঙ্ক্ষিত ভাবে পানিতে পড়ে ডুবে যায়। এসময় তার সাথে থাকা তারই বড়ভাই ভয়ে চেচামেচি করলে স্থানীয় এসে পানি খোঁজ খুজির পর তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার আগে শিশুটি মৃত্যুবরণ করে।
একই দিনে ৩ শিশুর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পানিতে ডুবে ৩ শিশু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।
নড়াইলে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার বলরামপুর নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক কামরুজ্জামান নামে একই মাদরাসার শিক্ষার্থীর করা যৌন নিপিড়নের মামলা প্রত্যাহার ও দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) বিকালে বলরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান।
উল্লেখ্য, গত ৫মে বলরামপুর নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে এক ছাত্রীকে (১০) যৌন নিপিড়নের অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রীর মায়ের করা মামলায় গ্রেপ্তার হন মাদরাসা শিক্ষক। বর্তমানে ওই শিক্ষক কারাগারে রয়েছে।
মানবসভ্যতার উপর প্রভাব ফেলে এমন বিষয় নিয়ে গবেষণা করা উচিত : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে রিসার্চ ডিজাইন বিষয়ে শিক্ষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ০৮ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান বিতরণ ও সৃজন করা। এক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গেছে এবং এ ব্যাপারে শিক্ষকদের অবদান অনেক বেশি। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের জ্ঞান আরও শাণিত হবে। তারা জ্ঞান সৃজনের পথে এগিয়ে যাবেন। তিনি আরও বলেন, একটা সময় রিসার্চ আর্টিকেল এবং গবেষণা প্রকল্প নির্বাচন সহজ ছিলো। এখন তা দিনদিন কঠিন হচ্ছে। যে প্রকল্প একবার বাদ পড়ে, তা আর গ্রহণ করা হয় না। এজন্য গবেষণার বিষয়বস্তু এমনও হওয়া উচিত যা আধুনিক বিশ্বে গ্রহণযোগ্য এবং মানবসভ্যতার উপর প্রভাব ফেলে।
উপাচার্য বলেন, বিগত সময়ের তুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা প্রকল্প ও গবেষণা নিবন্ধের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই গবেষণা নিবন্ধগুলো এখন আমাদের হাই ইমপ্যাক্ট ফেক্টর জার্নালে প্রকাশে গুরুত্ব দিতে হবে। গবেষণার জন্য নতুন নতুন বিষয় নির্বাচন করতে হবে। তিনি বলেন, এখন মাল্টিডিসিপ্লিনারি গবেষণায় গুরুত্ব বেশি।
উপাচার্য গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. অরুণ কান্তি বোস, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এ.এফ.এম হাসানুজ্জামান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।
পরে বিকেলে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
খুবির প্রাক্তন নিরাপত্তা হাবিলদার সেলিমের মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের নিরাপত্তা শাখার প্রাক্তন নিরাপত্তা হাবিলদার মো. সেলিম মোল্লা গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ০৮ মে (সোমবার) সকাল ১১টায় বাগেরহাটের মোড়েলগঞ্জের পশ্চিম সরালিয়া গ্রামের স্কুল মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রাক্তন নিরাপত্তা হাবিলদার মো. সেলিম মোল্লার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের লক্ষ্যে ইরাসমাস প্লাস কেএ১৭১ স্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আজ ০৮ মে (সোমবার) দুপুর ২.৩০ মিনিটে ‘তুর্কিয়ে অ্যাজ এ ট্যুরিজম ডেস্টিনেশন’ (ঞঁৎশরুব ধং ধ ঃড়ঁৎরংঃ ফবংঃরহধঃরড়হ) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত এ সেমিনারে তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও পর্যটনের নানা দিক তুলে ধরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম গাইডেন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. হেদায়েত কিশলালি। এসময় তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের বিষয়টিও তুলে ধরেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এফডব্লিউটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। সেমিনারটি সঞ্চালনা করেন এফডব্লিউটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। সেমিনারে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
শরণখোলার লোকালয় থেকে উদ্ধার অজগর বনে অবমুক্ত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮মে) সকাল ৮টার দিকে সিপিজি সদস্যরা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে উদ্ধার করেন অজগরটি। পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সিপিজি সদস্য সরোয়ার তালুকদার জানান, খবর পেয়ে তারা কয়েকজন সদস্য শাহ আলমের বাড়িতে যান। তারা তল্লাশি করে ওই বাড়ির পাশের একটি ঝোপের মধ্য কুন্ডলি পাকানো অবস্থায় দেখতে পান অজগরটি। পরে অজগরটি কৌশলে ধরে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা। অজগরটি ওই বাড়ি থেকে একটি মুরগী খেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি। সকাল ১০টার দিকে অজগরটি রেঞ্জ অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়েছে। ##
মহেশপুর কপোতাক্ষ নদের দুই ধারে লাগানো গাছের চারাগুলোর অস্তিত্ব নেই
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহ জেলার মহেশপুরের কপোতাক্ষ নদ খনন কাজ চলমান। এক বছর আগে নদী খননের পর দুই ধারে সবুজ বেষ্টুনি গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ করা হয়েছিলো। কিন্তু বর্তমানে সেসব গাছের চারাগুলো কোন চিহ্ন নেই; নদের দুই ধারে এখন শুরু গোচারণ ভূমি।
এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে প্রকাশ, গত ২০২১-২২ অর্থ বছরে কপোতাক্ষ খননের কার্যক্রম শুরু হয়। জানা গেছে, কোটচাদপুর, জীবননগর ও মহেশপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ ১৩টি প্রকল্পের মাধ্যমে খনন করা হচ্ছে। প্রথম বছর মহেশপুরের ভালাইপুর-মহেশপুর প্রায় দুই কিলোমিটার খননের কাজ শেষ করে বাদল নামে এক ঠিকাদার। ওই বছরই নদের দুই ধারে সবুজ বেষ্টুনি গড়ে তোলার জন্য বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।
সরজমিন ঘুরে দেখা গেছে, নদের দুই ধারে লাগানো গাছের চারা গুলোর কোন অস্তিÍত্ব নেই। ওই স্থানে বর্তমানে এলাকার মানুষ গরু-ছাগল চরায়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাফুর দৌলার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আব্দুর রাজ্জাকের কাছ থেকে সাব-কন্টাক্ট নিয়ে তাজওয়ার্ড ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান নদ খননের কাজ করছেন। তিনি আরো বলেন নদীর প্রস্থ ১৩০-১৪০ ফুট চওড়া হবে এবং নদের গভীরতা হবে ৩ থেকে ৭ ফুট। এছাড়াও নদের দুই ধারের জমিতে সবুজ বেষ্টুনি গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ করা হবে। গাছের চারা গুলোকে ৩ বছর ধরে রক্ষণাবেক্ষণ করবেন এবং বৃক্ষরোপণের ৬ মাস পর গাছগুলোকে ঠিকাদারী প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের নিকট বুঝিয়ে দিবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও খনন কাজ শেষ হওয়া স্থানে লাগানো চারা গুরো পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেইনি ঠিকাদারী প্রতিষ্ঠান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীর মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রগতী মাধ্যমিক বিদ্যাপীঠের অবৈধ নিয়োগ বাতিল ও দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
খুলনা প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ’র ঘুষ দুর্নীতির মাধ্যমে ৪টি পদে অবৈধ নিয়োগ বাতিল ও দোষীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮মে) সকাল ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রগতি বিদ্যাপীঠের সামনে এই মানববন্ধনে নিয়োগ দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ ও কু-প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তারা প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের সভাপতি সুরঞ্জন সুতার ও তার স্ত্রী দুর্গা রানী সুতার, প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বৈরাগী, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য তরিকুল ইসলাম, সদস্য পলাশ বিশ^াস, ক্রীড়া শিক্ষক অনিষ বৈরাগী, অফিস সহকারী রথিন বৈরাগীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তারা প্রতারণার মাধ্যমে যাদের স্কুলে নিয়োগ দেওয়ার কথা বলে টাকা আত্মসাত করেছে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবী, সেই সাথে এই অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল পূর্বক স্কুল কমিটির দুর্নীতিবাজদের পদত্যাগ দাবী করেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে বক্তৃতা করেন বাবুল মহালদার, প্রেমা রায়, বিউটি মালী ও ইতিমা মন্ডল। ক্ষতিগ্রস্তরা বলেন, তাদের গোয়ালের গরু, বসত ভিটা ও ব্যাংকের সঞ্জিত অর্থ ভেঙ্গে তারা অভিযুক্তদের টাকা দিয়েছে, অথচ তাদের চাকরি না দিয়ে অধিক অর্থের বিনিময়ে অন্য প্রার্থীকে নিয়োগ দিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। ভুক্তিভোগী প্রেমা রায়ের কাছ থেকে শুধু টাকাই নেয়নি, তাকে অভিযুক্তরা কু-প্রস্তাব দেয়। এতে প্রেমা রায় হরিণটানা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় স্কুল কমিটির সভাপতি সুরঞ্জন সুতার গ্রেফতার হলেও বাকী আসামীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে আছে। মানববন্ধনে তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জলমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য দেবব্রত মল্লিক। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিশ^জিৎ দে মিঠু, গণসংযোগ সম্পাদক সাংবাদিক বিমল সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, জলমা ইউনিয়ন আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সভাপতি দেবেশ গোলদার, বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমিন ফারুক, হরিণটানা থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও কৈয়া বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সুজয় মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়, প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য জাকির লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন, পূজা পরিষদ নেতা রবীন দাস, পাপ্পু সরকারসহ স্থানীয় উৎপল রায়, রশিদ সানা, সৌমিত্র বৈরাগী, দেবেন্দ্রনাথ বৈরাগী, নুর হোসেন কাজী, সুকেশ রায়, সদানন্দ মালী, কবির আকন, সুমঙ্গল কবিরাজ, লিটন মন্ডল, মোস্তফা কামাল, সাগর সানা, শেখ সাইফুল ইসলাম, রবিন্দ্রনাথ রায়, সুকেশ কবিরাজ, সরোজ ভট্টচার্য্য, সুকদেব মহলদার, নির্ঝর রায়, জয়ন্ত রায়, পাপ্পু রায়, সঞ্জিত মালী, তৃপ্তি রায়, কবিতা রায়, প্রভাতী ঢালী প্রমুখ। এছাড়া রাজবাঁধ, হোগলাডাঙ্গা, নিজখামার, জয়খালী, কৈয়া বাজার ও শোলমারী এলাকার বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত ও প্রতিবাদী মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
রামপালে জীবন-মান উন্নয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এসডিজি ও ভিষণ ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি অর্জন, সাফল্য ও লক্ষ্য সমুহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঁশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট জেলা তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজিৎ শিকদার, সহকারী তথ্য অফিসার মো. সুলতান আহমেদ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শতলী ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, ইউপি সচিব ফিরোজ আহমেদ, মল্লিক মুহিদুল ইসলাম প্রমুখ। সভায় মহিলাদের জীবন মান উন্নয়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে ধারণা, সুখী সমৃদ্ধিশালী দেশ গঠনে নারীর অংশীদারত্ব, স্থায়ীত্বশীল উন্নয়নে নারীদের ভুমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।#
সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি আশরাফুলের মতবিনিময়
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
প্রেসক্লাব রামপালের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি এস, এম আশরাফুল আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টায় রামপাল থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন ক্লাবের সি. সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক মিলন মন্ডল, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য সুব্র ঢালী, লায়লা সুলতানা প্রমুখ।নবাগত ওসি আশরাফুল কে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আমরা গণমুখী সাংবাদিকতা ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় রামপালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের ও দায়িত্ব রয়েছে পুলিশকে ইতিবাচক কাজে সহযোগিতা করা। ওই সময় ওসি আশরাফুল আলম বলেন, আমি রামপালের আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সঠিক তথ্য প্রদান করে পুলিশকে সহযোগিতা করবেন।#
দামুড়হুদায় ১৮ বছর পর সন্তানেরা বাবাকে পেয়ে আনন্দে আত্নহারা
মাহমুদ হাসান রনি,দামুড়হুদাঃ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের সওদাগরের ছেলে আজিজুল হক বাড়ি থেকে রাগ করে দীর্ঘ ১৮ বছর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনরচর ইউনিয়নের বঙ্গবাজার গ্রামে চলে যান ও ওখানেই কাজ করে থাকতেন। দীর্ঘ ১৮ বছরেও বাড়ির সাথে কোন প্রকার খোজ খবর রাখেনি।করেনি কোন যোগাযোগ।
পরিবার সুত্রে জানা যায়,২০০৫ সালে আজিজুল হক(৬২) বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি। এক সময় তার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু হারিয়ে যাওয়ার ১৮ বছর পর তাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে বাবাকে পেয়ে স্ত্রীসহ তিন পুত্র সন্তান কান্নায় ভেঙে পড়েন কিন্ত এ কান্না ছিল বড় আনন্দর
সদাবরী গ্রামের জিহাদ হোসেন , জাহিদুল ইসলাম, ও সাগরসহ সাত হতে আট জনের একটি দল কামলা খাটতে যায় ফরিদপুর ও শরীয়তপুরে হঠাৎ জনের হাটে আজিজুল হকের সাথে দেখা, জাহিদ চিনতে পেরে রবিবার সন্ধায় তাকে বাড়ি নিয়ে আসে। নিজ গ্রাম সদাবরীতে পৌছালে এক আনন্দোর বন্যা বয়তে থাকে। অন্য দিকে গ্রামের মানষজন এক নজর তাকে দেখার জন্য তার বাড়ি ভিড় জমাতে থাকে।
আজিজুল হকের ছোট ছেলে আহসান বলেন, আমার বয়স যখন ৪ তখন বাবাকে আর দেখেনি। আমার খুব ইচ্ছা ছিলো বাবাকে দেখতে চাই জীবিত বা মৃত্যু, বাবাকে পেয়ে আমি খুব খুশি আর হারাতে দিবো না।পৃথিবীতে যার বাবা নেই তার কেহ নেই। মা ও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন।স্ত্রী রাসেদা খাতুন বলেন,২০০৫ সালের একদিন কাউকে কিছু না বলেই প্যান্ট-শার্ট পড়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। স্ত্রী রাশেদা বলেন, আমার স্বামী আজিজুল হক চুয়াডাঙ্গায় যাবার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি তার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম। সে যেন একদিন জীবিত হয়ে আমার কাছে ফিরে আসে।
বড়ছেলে আব্দুল কাদের বলেন, দীর্ঘ বছর পর বাবাকে এভাবে ফিরে পাবো তা কখনোই ভাবিনি। খেয়ে না খেয়ে তিন ভাই মা কত রাত কেঁদেছি না খেয়ে থেকেছি এত কষ্ট জীবনে করেছি আজ বাবাকে পেয়ে সব দু:খ কষ্ট ভুলে গিয়েছি । গ্রামের জাহিদের সহযোগিতায় বাবাকে ফিরে পেয়েছি। বাবা আজিজুল বলেন ঠিকমত বাড়ির খাবার যোগারের টাকা সংগ্রহ করতে না পেরে অভিমানে একাজ করি।
মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি সামসুদ্দীনের মতবিনিময়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা থানার নবাগত ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ সামসুদ্দীন মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাযার্লয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, এনটিভি’র ষ্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন, একুশে টিভি ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি আবুল হাসান, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সুমেল সারাফাত, আরটিভি প্রতিনিধি সোহাগ মোল্লা, একাত্তর টিভি প্রতিনিধি এনামুল হক, দৈনিক পূবার্ঞ্চল প্রতিনিধি নুর আলম শেখ, দৈনিক দিনকাল প্রতিনিধি একরাম হোসেন, গাজী টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু, দৈনিক সময়ের কন্ঠ প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হাফিজুর রহমান ও মাসুম খাঁনসহ অন্যান্যরার উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি তার কর্মকান্ডে সকল ধরণের সহায়তা কামনা করেন। এ সময় ওসি সামসুদ্দীন বলেন, মোংলাকে মাদক, জুয়া, চাঁদাবাজী, সন্ত্রাসী ও চোরাচালান বন্ধে আপনাদের সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি। আপনাদের সহযোগীতা পেলে মোংলাবাসীকে অপরাধ কর্মকান্ডমুক্ত সুষ্ঠু ও নিরাপদ সমাজ ব্যবস্থা উপহার দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। #
দাকোপে ১শত গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ শামীম হোসেন- বাজুয়স (দাকোপ) প্রতিনিধিঃ খুলনার দাকোপে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ১ শত গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা ২টি মামলা দায়ের। আটক দুই জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত্র আনুঃ সাড়ে ৩ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার এসআই বিজয় কৃষ্ণ কর্মকারের নেতৃতে সঙ্গীয় ফোর্স নিয়ে চালনা পৌরসভার ১ নং ওয়ার্ডে খলিশা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক গাঁজা বিক্রের সময় স্থানীয় সুধাংশ রায়ের পুত্র সুজিত রায় (৪৬) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপর দিকে একই দিন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রুবেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চালনা পৌরসভার ৯নং ওয়ার্ডের গৌরকার্টি গ্রামে আনুঃ রাত সাড়ে ৪ টায় মাদক গাঁজা বিক্রের সময় স্থানীয় বাত্তন দাশের পুত্র মঙ্গল দাস ( ৩৮)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় দাকোপ থানা পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-৪ ও ৫। তারিখ-০৮/০৫/২০২৩। এ বিষয় থানার এসআই বিজয় কৃষ্ণ কর্মকারের সাথে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্তের নিদের্শে ২ জনা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
‘ডেভিল ব্রেথ- শয়তানের নিঃশ্বাসের’ মাধ্যমে প্রতারণা চক্রের সদস্য ৩ ইরানি নাগরিকসহ ৫জনকে গ্রেফতার
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর, ডেভিল ব্রেথ- শয়তানের নিঃশ্বাসের’ মাধ্যমে প্রতারণা চক্রের সদস্য ৩ ইরানি নাগরিকসহ ৫জনকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। এসময় তাদের কাছ ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। গতকাল রাতে যশোর শহরের হাটখোলা রোড ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন আজ দুপুর সাড়ে ৩টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার ঘ্যানাসুর গ্রামের মৃত সারোয়ার শেখের ছেলে খোরশেদ আলম (৫৩), বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু (৩৫), ইরানের রাজধানী তেহরানের খরাজ গহরদস্ত এলাকার নাদের মাহবুবীর ছেলে খালেদ মাহবুবী (৫৪), তার ছেলে সালার মাহবুবী (১৬) ও বোলভার আজাদী এলাকার লতিফ মাসুফির ছেলে ফারিবোর মাসুফি (৫৭)।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন, যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির “মরিয়ম স্টোর” নামক মুদিখানা দোকান রয়েছে। তিনি ওই দোকানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ রকেট, সিউরক্যাশ, উপায়সহ মোবাইল রিচার্জের ব্যবসাও পরিচালনা করেন। গত ৮ এপ্রিল তার দোকানের সামনে একটা প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক নামে। এরপর তাদের মধ্যে ২জন লোক দোকানে প্রবেশ করে। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল। টুপি পরিহিত লোকটি ৫০ উর্ধ্ব বয়সি । এবং দোকানে আসা লোকগুলো আরবী ভাষায় কথা বলে। নারিকেল তেল ক্রয়ের কথা বলে দোকানদার শরিফুলের সাথে হ্যান্ড শেক করে এবং মানিব্যাগ থেকে টাকা বের করে তার মুখের কাছে নেয়। এতে শরিফুল জ্ঞানশূন্য হয়ে পরে এবং লোকগুলোর কথা মত কাজ করতে থাকে। এরপর ওই দুই ব্যক্তি দোকানে থাকা নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় শরিফুল ছেলে বাদী হয়ে গত ৫ মে অভয়নগর থানার মামলা করেন।
তিনি আরো জানান, ডিবি পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং প্রাইভেটকারের রেজিষ্ট্রেশন নম্বরের সূত্রধরে জড়িতদের নাম ঠিকানা শনাক্ত করেন। এরপর গতকাল ৭মে রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য মতে যশোরের শহরের হাটখোলা রোডের সিটি প্লাজা গতকাল রাতে ওই ঘটনায় জড়িত ইরানী নাগরিক খালেদ মাহবুবী (৫৪), ফারিবোর মাসুফি (৫৭) ও সালার মাহবুবীকে (১৬) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ইন্ডিয়ান রুপি, ১৮ লাখ ৮০ হাজার ইরানি মুদ্রা, ১০০০ ইরাকের মুদ্রা, ১৮৫ নেপালী মুদ্রা, ১০০০ ভিয়েতনামের মুদ্রা ও ৫৪ হাজার ৭০০ টাকা, ৩টি পাসপোর্ট এবং ৭টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ “ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলা, খুলনা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রতারণা করে থাকে।











































