Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

27
প্রকল্পে অনিয়ম: মেহেরপুর পৌরসভার মেয়রের ব্যাখ্যা চাইলো স্থানীয় সরকার বিভাগ

খুলনা মহানগর বিএনপির ৪ থানার পুনঃ নির্বাচনি তফসিল ঘোষনা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির অর্ন্তগত চার থানার (খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা) নির্বাচন পুন:তফসিল ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। রবিবার (৭ মে) রাতে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা ও এড. মোল্লা মাসুম রশিদ স্বাক্ষরিত তফসিল অনুযায়ি ৮মে’২৩ সোমবার ভোটার তালিকা প্রকাশ। ওইদিন ৮ মে সোমবার বিকাল ৩ থেকে ৫টা ও ৯ মে মঙ্গলবার সকাল বেলা ১১ট থেকে ১২টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ। ৯ মে বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা। ৯ মে সন্ধ্যা ৭টায় প্রার্থীর তালিকা প্রকাশ। ১০ মে বুধবার প্রার্থীতা প্রত্যাহার বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরর্বতীতে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। তফসিল অনুযায়ি ১২ মে শুক্রবার খুলনা সদর থানা সম্মেলন/কর্মীসভা। ১৩মে শনিবার দৌলতপুর থানা সম্মেলন/কর্মীসভা। ১৯মে শুক্রবার সোনাডাঙ্গা থানা সম্মেলন/কর্মীসভা ও ২০মে শনিবার খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন/কর্মীসভা অনুষ্ঠিত হবে। কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন ও জমা দিবে হবে।
উল্লেখ্য, মহানগর কমিটির ২৯ এপ্রিল ২০২৩ তারিখের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ৮, ৯, ১০, ১১ তারিখ খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানার সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। কিন্তু যথাসময়ে ভোটার তালিকা সরবরাহ না করায় এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এড. মোল্লা মাসুম রশিদ গ্রেফতার হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি পুর্বের তফসিল স্থগিত করেছিলেন। মহানগর বিএনপির ৫ মে ’২৩ তারিখের আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল থানা আহবায়ক ও সদস্য সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। যাহারা পূর্বে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাহাদের নতুন ভাবে আহ্বায়ক ও সদস্য সচিব পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করিতে হইবে।

মহানগর বিএনপি ৫ নেতাকর্মী জামিনে কারামুক্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন মহানগর বিএনপির সদস্য এড. মোল্লা মাসুম রশিদসহ ৫জন। রবিবার (৭ মে) দুপুরে মূখ্য মহানগর হাকিমের আদালত ৬জনকে ও জেলা জজ কোর্ট একজনকে জামিন দিয়েছেন। কারামুক্ত অন্যান্যরা হলেন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, সওগাতুল আলম সগীর, মতিয়ার রহমান বুলেট, মিন্টু গাজী।
সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হলে মহানগর বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন এড. নুরুল হাসান রুবা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, বি এম তানভীরুল আজম, কে এম হুমায়ুন কবির, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, আব্দুস সালাম, এমদাদ হোসেন, সিরাজুল ইসলাম লিটন, শহিদ খান, শরিফুল ইসলাম টিপু প্রমূখ।

 

খুলনা মহানগর শ্রমিক লীগের কর্মী সভায় সিটি মেয়র
খুলনার উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নয়মূলক কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরার জন্য এবং উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য রবিবার বিকাল ৪.০০ টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে উন্নয়ন হয়নি। ঠিক তেমনি শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিক কর্মচারীদেরও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসলে দেশের শ্রমজীবী মেহনতী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তিনি আরও বলেন, খুলনার উন্নয়নে প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিপুল অর্থ বরাদ্ধ দিয়েছেন। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রমণের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যথাসমেয় বিশাল এই কর্মযোগ্য সম্পূর্ণ করা সম্ভব হয় নি। অনেক কাজ এখনও চলমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন সিটি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে পুনরায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে মনোনিত করেছেন। চলমান উন্নয়ন কাজ সম্পূর্ণের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, খুলনার উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে নিজে ও নিজের পরিবারের সকল সদস্যদের এবং অন্যদের ভোট কেন্দ্রে নিয়ে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ বিএনপি জামায়েত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। খুলনার সকল শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিতের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। এছাড়াও প্রতিটি শ্রমিক লীগের নেতাকর্মীদের সাধারণ শ্রমিক কর্মচারীদের মাঝে বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে নৌকার বিজয়ী সুনিশ্চিত করার আহবান জানান।
সভায় সিটি নির্বাচন উপলক্ষে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এবং সকল ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এবং স্বাদীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, সদস্য এস এম আকিল উদ্দিন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মোঃ দুলাল মল্লিক, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাকির হোসেন বিপ্লব, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ শাহ আলম শেখ, মোঃ মোশারফ হোসেন, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ মঈনুল ইসলাম মোহন, মোঃ তাইজুল ইসলাম, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, খান মোঃ মিথুন রহমান, মোঃ বাবুল শেখ, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকার, মোঃ বায়জিত সরদার, মোঃ আসলাম হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ শামিমুর আলম মান্দার, মোঃ সেলিম ফরাজি, মোঃ জাকির সিকদার, মোঃ বাবলু খলিফা, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ ফারুক খান, আঃ হাকীম, মোঃ সজল আহম্মেদ আলী, মোঃ আঃ মান্নান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সলেমান সিকদার, মোঃ মেহেরাব হোসেন অপু, মোঃ এবাদ আলী শেখ, মোঃ মহরাজ, মোঃ লাভলু পাটুয়ারী, মোঃ পান্না সরদার, মোঃ আল আমিন ফরাজি, মোঃ জনি, মোঃ সোহেল গাজী, বিপ্লব কুমার রায়, এ বি এম এনামুল হক, মোঃ হামিদ, মোঃ আল আমীন কবির, মোঃ কামাল হোসেন, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ মিরাজুল, মোঃ এরশাদ সিকদার, মোঃ রনি, মোঃ শহিদ, মোঃ জাহিদ, মোঃ সাজু, প্রমুখ নেতৃবৃন্দ।

দেবহাটায় মারপিটের শালিসে বাদীপক্ষের গলায় খুর মারলেন প্রতিপক্ষরা, গ্রেপ্তার-৩
দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধ কেন্দ্রিক মারপিটের শালিস বৈঠক চলাকালে বাদীপক্ষের ওপর ফের হামলাসহ তিনজনকে খুর মেরে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার সখিপুরে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ধারালো খুরের আঘাতে বাদী পক্ষের লোকজনদের মধ্যে দক্ষিণ সখিপুরের নূর আহম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩৬) ও দুই ভাতিজা ইয়াছিন আলী (৪০) এবং আশরাফুল ইসলাম (৩২) গুরুতর জখম হয়।
তাছাড়া প্রতিপক্ষের এলোপাতাড়ি মারপিটে আহতও হন বাদী পক্ষের বেশ কয়েকজন। ধস্তাধস্তির এক পর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে চলমান ওই শালিস বৈঠকটি পন্ড হয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
এঘটনায় আহতদের পক্ষে নূর আহম্মদের অপর ছেলে ইসরাফিল সরদার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৫) দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ সখিপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহ সরদার (২৫), রফিকুল ড্রাইভারের ছেলে হযরত আলী (৩০) ও পিয়ার আলীর ছেলে আমিরুল গাজী (৩৮)। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিতসহ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।
মামলার বাদি ইসরাফিল সরদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৭ এপ্রিল তার প্রতিবেশী চাচা আব্দুর রহমানকে মারপিট করে পাশ্ববর্তী শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহসহ প্রতিপক্ষের লোকজন। শনিবার বিকেলে দুপক্ষকে নিয়ে সখিপুর আলিম মাদরাসায় শালিস বৈঠকে বসেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। শালিসে একাধিক ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন। সন্ধ্যা ঘনাতেই দুপক্ষের বাকবিতন্ডতায় উত্তপ্ত হয়ে ওঠে শালিস বৈঠক। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি ও মারপিট। ধস্তাধস্তি ও মারপিটের মাঝেই তাদের কয়েকজনকে ধারালো খুর দিয়ে পোচ দেয় প্রতিপক্ষরা। পরে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করে রাতেই থানায় মামলা দায়ের করেন তিনি।
এব্যাপারে সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বাদি ও বিবাদী উভয়পক্ষের সিদ্ধান্তে আলিম মাদরাসায় শালিস বৈঠকটি বসানো হয়েছিল। কিন্তু শালিসে আলোচনার মাঝেই এমন অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এমন ঔদ্ধত্যপূর্ণ ঘটনায় জড়িত সকলের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

 

পাইকগাছায় মন্দিরের জায়গা ও কমিটিনিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে আহত ৯ : গ্রেফতার ৭
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনিন মন্দির কমিটির জায়গা ও কমিটি নিয়ে দ্বন্ধে প্রতিপক্ষরা দা দিয়ে কুপি ৯ জনকে আহত করেছে। ঘটনাটি শুক্রবার রাত ৮ টায় উপজেলার রাড়ুলী গ্রামে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছ। ওই রাতেই থানায় মামলা হলে ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটক বেক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান,রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনিন মন্দিরের জায়গা ও কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৫ জুন সুমিত্রা সরকার বাদী হয়ে প্রতিপক্ষ শিবপদ(৫৫), শেখর চন্দ্র(৪৫), ও অজিত সরকারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করে। প্রতিপক্ষ শিবপদ সহ ১৪ /১৫ জন দা, সাবল, লোহার রড নিয়ে ক্ষিপ্ত হয়ে সাধারণ ডায়রী কেন করেছিন সুমিত্রা সরকারে নিকট জানতে চায়। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে শিবপদ(৫৪), শেখর চন্দ্র সরকার(৪৫), চিত্ত সরকার(৩৫), শাহিন গাজী(৩৮), হরিচাঁদের নেতৃত্বে ১৪/১৫ জন দা দিয়ে কুপিয়ে ৯ জনকে আহত করে। আহতরা হলেন, বিধান চন্দ্র মন্ডল(৫৫), রাজু মন্ডল(২৪), কাত্তিক চন্দ্র বৈরাগী(৫৫), প্রশান্ত মন্ডল(৪৫), গনেশ মন্ডল(৩৫), তপতি (৪০), সুমিত্রা সরকার(৪৫), নিলিমা মন্ডল(৩২), বৈশাখী সরকার(২০)। রাজু ও বিধানের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকাতে নেয়া হয়েছে। প্রতিপক্ষ শিবপদ জানান, আমরা তাদের মারপিট করেনি। প্রতিপক্ষরা আমাদের পিটিয়ে ৩ জনকে আহত করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে দা লাঠি শাবল নিয়ে আক্রমন করে প্রতিপক্ষদের আহত করে। থানায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইসলামী আন্দোলন খুলনা জেলার মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি||
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭মে রবিবার বিকাল ৫ টায় জেলা কার্যলয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ আব্দুস সাত্তার, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা মোঃ মাহবুবুল আলম, মাওলানা আবু সাঈদ, মোঃ রওশন আলী, এইস এম ইনামুল হাসান সাঈদ,শফিকুল ইসলাম, ডাঃ রকিব হাসান মোঃ শামিম হোসেন, আলহাজ্ব মোঃ আবু দাউদ প্রমুখ।

 

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নগর যুবলীগের কর্মী সভা আজ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে কর্মী সভার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। সোমবার বিকাল চারটায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নগর আওয়ামী লীগের সভাপতি ও বার বার নির্বাচিত কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। আরো উপস্থিত থাকবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। কর্মী সভায় সভাপতিত্ব করবেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সঞ্চালনা করবেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। উপরোক্ত কর্মীসভায় নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হলো।

অভয়নগরে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির উদ্যোগে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রবিবার বিকালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সেচকাজে নিরবিচ্ছিন্ন বিদ্যিুৎ প্রদান, নিত্যপণের দাম কমানো, গরীব আসহায় লোকদের পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, পাচার হওয়া অর্থ ফেরৎ ও দুর্নীতি লুটপাট বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ভোটাধিকার নিশ্চিত করা।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি তুলে দেন সংগঠনের আহবায়ক সাধন বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী, কৃষক খেতমজুর সমিতির নেতা নূর আলম, কানু বিশ^াস, মন্টু মন্ডল, অরুণ ঘটক প্রমুখ।

 

বেনাপোলে ১৬ লাখ টাকার দুটি স্বর্ণেরবারসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে ২টি স্বর্ণেরবারসহ এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় তানভীর (২৩) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে তারা। সে ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর-ই০০৩৬১৩২২।

রবিবার (০৭ মে) দুপুর দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ওই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়। এ সময় পাসপোর্টধারী যাত্রী তারভীরকে সন্দেহজনকভাবে আটক করে পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার না করায় তার পেট এক্সরে করে বেলুনে মোড়ানো দুটি স্বর্নের বার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম। এবং সিজার মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা।

আটক তানভীরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার ওই কর্মকর্তা।

 

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট বিশ্বরোড চৌরাস্তা মোড়ে ১০ মিনিটের ব্যবধানে একই স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক, ভ্যানযাত্রী ও পথচারীসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (৭ই মে) সকাল সাড়ে ১১টার দিকে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় খুলনাগামী যাত্রীবাহী একটি বাস এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ওই অজ্ঞাত পরিচয়ের পথচারী আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার ঠিক ৮থেকে ১০মিনিট পর যাত্রীবাহী ভ্যান রাস্তার পার হওয়ার সময় ধান বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যান চালক ছালাম শেখ (৬২) গুরুত্বর আহত হন। তিনি যাত্রাপুরের চাঁপাতলা এলাকার এসকেন্দার শেখের ছেলে। এসময় ভ্যানযাত্রী নেওয়াজ শরীফ (৩০) নামে আরো একব্যক্তি সহ দুই ভ্যানযাত্রী আহত হন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানান। ##

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান,৫টি দোকানে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রির অভিযোগে দুইটি মিষ্টির দোকান, দুটি খাবারের হোটেল ও বিভিন্ন অভিযোগে একটি মুদি দোকানে জরিমানা করা হয়েছে। রোববার (৭ই মে) সকাল ১১টা দিকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ৫টি দোকানের মালিককে মোট সাড়ে ৫হাজার টাকা জরিমানা করেন। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এই অভিযান চলমান থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী স্থানীয় সংবাদকর্মিদের জানান।

বিভ্রান্তিকর তথ্য জনসমক্ষে প্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
গতকাল বিকাল ৫ ঘটিকায় নগরীর খানজাহান আলী থানা শিরোমনির মুক্তিযোদ্ধা কার্যালয় সাংবাদিক সম্মেলন করেছেন শিরোমনি উত্তরপাড়া জামে মসজিদের এক মুসল্লী সাবেক নৌবাহিনীর কর্মকর্তা শেখ গিয়াস উদ্দিন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ গিয়াস উদ্দিন বলেন দীর্ঘদিন থেকে উত্তর শিরোমনি জামে মসজিদে জামাতের ঘাঁটি হিসেবে মিটিং করে আসছে জামাআতের কতিপয় নেতা।খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম এমদাদুল্লাহ মাসরুর, হেমায়েত মোড়ল কয়েকজন জামায়াত কর্মী। ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় মুসল্লিদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় খানজাহানআলী থানার আফিসার ইনচার্জ কে আহবায়ক ও ইউ পি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম সহ ৫ সদস্যর একটি কমিটি করে শান্তি শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা করেন এলাকাবাসী। তার পরেও সাবেক নৌ বাহিনীর কর্মকর্তা শেখ গিয়াস উদ্দিনসেক আফজাল হোসেনসহ তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দাখিল করেন । এবং জনসমক্ষে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রামপালে ব্রাকের সামাজিক আইনী সুরক্ষা বিষয়ক কুইজ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গত রবিবার বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক অফিসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সকল কর্মীগণ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া ম্যানেজার নিধির কুমার সার্বিকভাবে সহযোগিতা করেন ব্রাকের আ্যাসোসিয়েট অফিসার জেসমিন আক্তার প্রমুখ।

রূপসায় দুই দিনব্যাপী মতুয়া সম্মেলনের সমাপনী
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় ঘাটভোগ ইউনিয়নের নতুনদিয়া হরি মন্দির আয়োজিত দুই দিনব্যাপী ২৬ তম মতুয়া মহোৎসবের শেষ দিন ৬ মে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড: সুজিত অধিকারীর সহধর্মিনী রমা অধিকারী, জেলা আওয়ামীলীগের সদস্য ফ.ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ইউপি সদস্য সুকুমার বৈরাগী, স্বপ্না রানী পাল, সমর কুমার মন্ডল,সাবেক ইউপি সদস্য সহাদেব বৈরাগী, নিখিল মল্লিক, যুবলীগ নেতা সরদার জসীমউদ্দীন, শফিকুর রহমান ইমন, ব্রজেন দাস,সুব্রত বাকচী,রতন কুমার মন্ডল,হামিম কবীর রূবেল,খান জাহিদ হাসান, মন্দির কমিটির সভাপতি ননী গোপাল বৈরাগী,সাধারন সম্পাদক অমৃত কুমার বালা, জেলা ছাত্রলীগ নেতা খান ইয়াসির আরাফাত, রূপম দাস,যুবলীগ নেতা ইরান মোল্যা,মুরাদ শেখ, ছাত্রলীগ নেতা আসলাম শেখ,অনাদি রায়,তাপস বিশ্বাস, মিঠুন মন্ডল,সজীব পাল শুভ, ইমরান হাসান শান্ত প্রমূখ।

রূপসায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে আহত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে সঞ্জয় ধর নামে এক যুবককে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রূপসা থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায় গত ৪মে রাত্রে সঞ্জয় ধর প্রতিদিনের ন্যায় নিজের মৎস্য ঘের পাহারা দিতে গেলে রাত্র ১২ টার সময় একই গ্রামের তুষার মল্লিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে কাপড় দিয়ে মাথা, চোখ, মুখ মুড়িয়ে পার্শ্ববর্তী নির্জনে নিয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপীট করতে থাকে। এ সময় সঞ্জয় ধরের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

যশোরে সাংবাদিক মনিরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ভাংচুর
বেনাপোল প্রতিনিধি
যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা সংবাদদাতা মনিরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ মে) রাত ৯ টার দিকে শার্শা উপজেলার পানবুড়ি বাজারে ঘটনাটি ঘটে।

সাংবাদিক মনিরুল ইসলাম মনি জানিয়েছেন, তিনি ও আর্মি নাসির পানবুড়ি বাজারে চা খাওয়ার জন্য দাড়িয়ে ছিল। এ সময় কাঠুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হাসান (৩০) আচমকা এসেই সাংবাদিক মনির উপর হামলা করে এবং তার ব্যবহারিত মোটরসাইকেলটি হাতুড়ি দিয়ে ভাংচুর করে।
সন্ত্রাসী হাসান কাঠুরিয়া গ্রামের মৃত: বাবুর আলীর ছেলে। হাসানের বিরুদ্ধে চুরি ছিনতাই মাদক ব্যবসা ও চাদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে নাভারণ সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান বিষয়টি আমি শুনেছি এবং এ বিষয়ে থানায় একটি অভিযোগ ও দায়ের হয়েছে, থানা থেকে আইনগত সার্বিক সহযোগীতা করা হবে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাক্কারজনক এই ঘটনায় লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।

মনির ওপর হামলার প্রতিবাদ করেছেন , বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জামাল হোসেন , সহ সভাপতি কাজী শাহজাহান সবুজ, সাধারন সম্পাদক বকুল মাহবুব, যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন, সাজেদুর রহমান, রাশেদুর রহমান রাশু ,কামাল হোসেন, শেখ নাছির উদ্দিন, মুসলিম উদ্দিন পাপ্পু, সেলিম রেজা , মশিয়ার রহমান কাজল, মিলন হোসেন,

সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা দরকার : খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনায় উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা দরকার। তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। বৃটেনের প্রধানমন্ত্রীও তাকে বিশ্বের অনেক বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। সে কারণে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিটি মেয়র রোববার সকাল ১০ টায় কেসিসি পরিচালিত ‘আমিরাবানু বেগম নগর মাতৃসদনে’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বাস্থ্যসেবায় নিয়োজিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়) এর আওতায় এ্যাসোসিয়েশন ফর সেফটিক এ্যাবরশন অব বাংলাদেশ (বাপসা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, খুলনায় বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে খুলনা তিলোত্তমা নগরীতে পরিণত হবে।
বাপসা’র পরিচালক হেদায়েতুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম। বাপসা’র প্রজেক্ট ম্যানেজার মোঃ গোলাম রসুলসহ সংস্থার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত চিকিৎসা সহায়তার জন্য ৬ জন অসহায় মানুষের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি কয়রা-পাইকগাছার প্রায় ১৩০০ অসহায় মানুষের জন্য ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, শাহ নেওয়াজ শিকারী , আওয়ামী লীগ নেতা জিয়াদ আলী, নির্মল চন্দ্র দাষ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। চেক হাতে পেয়ে অসহায় মানুষেরা আনন্দ প্রকাশ করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ, জেলা কার্যালয় এবং ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শনে মহাপরিচালক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, পিএইচডি, মহোদয় ৭ মে ২০২৩ খ্রিঃ তারিখ রোজ রবিবার আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ, জেলা কার্যালয় ও ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন। মহাপরিচালক সকাল ১০.৩০ ঘটিকায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী।
মহাপরিচালক মহোদয়কে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে খুলনা রেঞ্জের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলার কার্যক্রমের ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট,খুলনা মোঃ সেলিমুজ্জামান। পরে মহাপরিচালক রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সরকারের জননিরাপত্তা ও উন্নয়ণ মূলক কাজে অংশগ্রহণ করে স্মার্ট বাংলাদেশ তৈরির প্রত্যাশায় নিরলশ ভাবে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান।
মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, পিএইচডি দুপুর ১২.৩০ ঘটিকায় ইলাইপুর, রূপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যদের দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।বক্তব্যের শুরুতেই মহাপরিচালক, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ বহিনীতে নিয়োগ পাওয়ার জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ তাঁর পরিবারের যে সকল সদস্য শাহাদাত বরণ করেন তাঁদের এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বলেন সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনী সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন দেশ সেবার আদর্শ কে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে। দরবারে ব্যাটালিয়ন আনসারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন।তিনি বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বাত্নক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ব্যাটলিয়ন সদস্যদের যার যার জমি আছে সেখানে নিজেরা ফসল উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পরামর্শ দেন। দরবারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।
এর আগে মহাপরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন সদরে পৌছালে ব্যাটালিন অধিনায়ক চন্দন দেবনাথ তাঁকে স¦াগত জানান। এ সময় খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। মহাপরিচালক মহোদয়কে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মহাপরিচালক ৩ আনসার বাটালিয়নের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন।

শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল কেটে চুরি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৭৫নম্বর উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। সাপ্তাহিক ছুটির মধ্যে (শুক্রবার-শনিবার) এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে অফিস কক্ষে ঢুকে ফ্যান, পানির মটোসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. রফিকুল ইসলাম জানান, রবিবার (৭মে) সকাল ৯টায় বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ঢুকেই পেছনের জানালার লোহার গ্রিল কাটা এবং সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এর পরে খোঁজ নিয়ে দেখেন অফিসের সিলিং ফ্যান, পানির মোটর এবং অফিসের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল নেই। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার মালামাল নিয়ে গেছে চোরেরা। দুদিনের সাপ্তাহিক ছুটির ফাঁকে এ চুরির ঘটনাটি ঘটেছে।
প্রধান শিক্ষক জানান, চুরির ঘটনায় থানায় মামলা করা হবে। কোনো নৈশপ্রহরী না থাকায় বিদ্যালয়টি রাতে অরক্ষিত থাকে। বিদ্যালয়ে একজন নৈশপ্রহরী দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। নৈশপ্রহরী নিয়োগ দেয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তের বিষয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

ক্যাম্পাসে এসে ইবি ছাত্রকে মারধর করলো বহিরাগতরা
খুলনাঞ্চল রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোবারক হোসাইন আশিক নামে এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বখাটেদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অপর এক ছাত্র এ হামলা চালিয়েছেন বলে ভুক্তভোগীর অভিযোগ।
মোবারক হোসাইন আশিক বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত মুশফিকুর রহমান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুশফিকের বাসা বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, প্রধান ফটক সংলগ্ন একটি দোকানে বসে ছিলেন আশিক ও তার বন্ধুরা। এ সময় হঠাৎ মুশফিকুর রহমানসহ ১৫-২০ জন স্থানীয় ছেলে লাঠিসোটা নিয়ে আশিকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়।
চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম বলেন, মোবারক হোসাইন নামের এক শিক্ষার্থীকে আহতাবস্থায় এখানে আনা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া স্থানান্তর করা হয়েছে। অভিযুক্ত মুশফিকুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করিনি।
এদিকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষার্থীর বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন ভুক্তভোগীর সহপাঠীরা। রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও ড. মুর্শিদ আলম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।
এ বিষয়ে প্রক্টরিয়াল বডির এক সদস্য বলেন, আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সকাল ১০টায় প্রক্টর অফিসে এসে অভিযোগ দেওয়ার কথা বলি। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেন।

প্রকল্পে অনিয়ম: মেহেরপুর পৌরসভার মেয়রের ব্যাখ্যা চাইলো স্থানীয় সরকার বিভাগ
মেহেরপুর প্রতিনিধি

এলজিইডি থেকে মেহেরপুর পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ (সেক্টর) (১ম সংশোধিত) (ইউজিপি-৩) শীর্ষক প্রকল্পের পরিবীক্ষণ প্রতিবেদনে বিভিন্ন ত্রুটি ও অনিয়মের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে মেহেরপুর পৌরসভার মেয়রের কাছে ব্যাখ্যা চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি মেহেরপুর পৌরসভার মেয়রের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক মোহাম্মদ নাছিম আহমেদ গত ১০ ও ১১ ফেব্রুয়ারি এলজিইডি থেকে মেহেরপুর পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ (সেক্টর) (১ম সংশোধিত) (ইউজিপি-৩) শীর্ষক প্রকল্পের পরিবীক্ষণ প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি ও অনিয়ম সংঘটিত রয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ প্রকল্পের পরিবীক্ষণ প্রতিবেদনে বলা অনিয়মের বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে দফাওয়ারি জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আগুনে পুড়লো ৬ কৃষকের পানের বরজ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া এলাকায় ছয় কৃষকের প্রায় সাড়ে চার বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে দুলালমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফজলুর রহমানের জমির পানের বরজে আগুন ধরে। এ সময় একটির পর একটি পানের বরজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছয় কৃষকের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় কৃষক দেবব্রত দাস জানান, বিকাল ৪টার দিকে পানের বরজে আগুন ধরে। তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু আশপাশে পানির সংকট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রচণ্ড খরতাপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় সাড়ে চার বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

খুলনায় কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সাংবাদিক পরিবারের ৩ জন
স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এবারের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন ২ জন সাংবাদিক ও একজন সাংবাদিকের স্ত্রী। এর মধ্যে ২ জন সাংবাদিক কাউন্সিলর পদে এবং একজন সাংবাদিকের স্ত্রী সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নগরীর ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক মো. আনোয়ারুল ইসলাম কাজল। তিনি বলেন, গত ১৫/২০ বছর ধরে সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে তাদের পাশে আছি। গত ৪/৫ বছর ধরে এলাকার লোকজন প্রার্থী হতে বলছে। ইতোমধ্যে নির্বাচনি কর্মকাণ্ড শুরু করেছি এবং এলাকার মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ যদি কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেয়, তাহলে দলের কাছে মনোনয়ন চাইবো।

নগরীর ১২ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবরের ফটো সাংবাদিক মো. রবিউল গাজী উজ্জ্বল। তিনি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে আছি। আমি এলাকার মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি।
এদিকে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করবেন দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক মো. সাহেব আলীর স্ত্রী সবনম মুস্তারী বকুল। তিনি সাধারণ ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ১০নং ওয়ার্ডে নামবেন প্রতিদ্বন্দ্বিতায়। ২৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সবনম মুস্তারী বকুল জানান, তিনি রোববার (৮ মে) মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ইতোমধ্যে নির্বাচনের প্রাথমিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন।