Home আঞ্চলিক খুলনা ওয়াসার এমডির বিরুদ্ধে রিট খারিজ

খুলনা ওয়াসার এমডির বিরুদ্ধে রিট খারিজ

10

স্টাফ রিপোর্টার।।
খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহকে বারবার নিয়োগের বৈধতা ও দুর্নীতি নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (৭ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ সরাসরি রিটটি খারিজ করেন।

আদালতে আজ আবেদেনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী এমাদুল হক বশির। ওয়াসার এমডির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন। পরে সৈয়দ মাহসিব হোসেন জানান, এমডির নিয়োগ ২০০৯ সালে। অথচ ২০২৩ সালে এসে রিট করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুদক কোনো দুর্নীতি পায়নি। তাই রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত।
এর আগে গত ২১ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এমাদুল হক বশির এ রিট করেন। তিনি জানান, ২০০৯ সালে খুলনা ওয়াসার এমডিকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে তিনি বারবার নিয়োগ পেয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ গণমাধ্যমে এসেছে। এসব অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেছি। অনুসন্ধান হলে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
রিটে স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, উপ-সচিব, স্থানীয় সরকার (পানি সরবরাহ), পিএসসির চেয়ারম্যান, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ, খুলনা ওয়াসার চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন ও খুলনা ওয়াসার এমডিকে বিবাদী করা হয়েছিল।