Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

72
তালপাখার গ্রাম মটমালিয়াট

খুলনা মহানগর বিএনপি ৪ থানার সম্মেলন স্থগিত
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপির ৪ থানা সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৮ মে থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন বন্ধ করতে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারিরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।
শনিবার দুপুরে বিএনপির থানা সম্মেলন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেগম রেহানা ঈসা ও সদস্য অ্যাডভোকেট নুরুল হাসান রুবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরী না হওয়ার কারণে আগামী ৮, ৯, ১০ ও ১১ তারিখ পূর্বঘোষিত খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
বিএনপি নেতারা জানান, গত ২৯ এপ্রিল মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
কিন্তু গত ২ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে চিঠি লেখেন নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারিরা। চিঠিতে দলের একটি বড় অংশকে বাদ দিয়ে সম্মেলনের আয়োজন করা হলে দলের অবস্থান আরও দুর্বল হবে এবং বিভেদ বাড়বে বলে উল্লেখ করেন। তারা সম্মেলন বন্ধ করার দাবি জানান। পাশাপাশি তারা পাল্টা সম্মেলন করারও প্রস্তুতি নিয়ে রাখেন। তবে সংঘাতের আগেই সম্মেলন স্থগিতের ঘোষণা আসলো।

পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব’র অর্গানিক বেতাগার কৃষকদের সাথে মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় গ্রুপভুক্ত কৃষকদের সাথে মতবিনিময় সভা শনিবার (৬ই মে) দুপুর সাড়ে ১২টায় অর্গানিক বেতাগায় অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও আইএমইডি’র মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জাহান পুনম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, আইএমইডি প্রকল্প পরিচালক কৃষিবিদ ড, মোঃ ইমদাদুল হক, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর উপ-পরিচালক শাকিলা আরেফিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, কৃষক রতন কুমার দাশ, শেখ শফিকুল ইসলাম, আসাদুজ্জামান ফকির, সঞ্জয় কুমার চক্রবর্তী, মোঃ রবিউল ইসলাম, রুপা রানী পাল ও নাসিমা বেগম। এর আগে প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা অর্গানিক বেতাগার বিভিন্ন উৎপাদিত সবজির ক্ষেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

দেবহাটায় পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
দেবহাটা( সাতক্ষীরা) প্রতিনিধি।।
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ ১ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইং- ০৬/০৫/২০২৩ ইং তারিখ, এসআই শরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ দেবহাটার সুশীলগাতি গ্রামস্থ কদমতলা মোড়ের তাসলিমা ফার্নিচারের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী দক্ষিন কুলিয়া গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে শাহজাহান (৩০) কে গ্রেফতার করেনা। এবিষয়ে দেবহাটা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। ইতিপূর্বেও দেবহাটা থানায় আটককৃত আসামী শাহজাহানের নামে মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। আটককৃতকে ইং- ০৬/০৫/২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দিঘলিয়ায় ইসলামী আন্দোলন নেতার জানাযা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন দিঘলিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব এম আব্দুল্লাহ এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।গত ৫ মে শুক্রবার, সকাল আটয়ায় মরহুমের নিজ বাস ভবন সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত জানাজায়ইমামতি করেন মাওলানা ফরিদ আহমেদ । জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি হাফেজ মামওলানা মোঃ আসাদুল্লাহ আল গালীব। জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুঃ আসাদুল্লাহ হামিদী, জেলা অর্থ সম্পাদক মোঃ মুহিব্বুল্লাহ, সহ অর্থ সম্পাদক তরিকুল ইসলাম দবির, উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এস্কেন্দর, মাওলানা গিয়াস, মোঃ লিটন হুসাইন, মাওলানা মুস্তাফিজুর রহমান, মোঃ ইব্রাহিম , সহ শতাধিক নেতা কর্মী এবং এলাকাবাসী ও মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, সেক্রেটারীহাফেজ আসাদুল্লাহ আল গালিব সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সাত্তার প্রচার ও দাওয়াহ বিষঃ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম প্রমুখ।

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়েশা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ৩ টার সময় উপজেলার বুইকরা শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আয়েশা বেগম ভাজা মুড়ি বিক্রেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী।
নিহতের স্বামী সিদ্দিকুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় সিদ্দিকুর রহমান ভ্যানে করে ভাজা মুড়ি ফুসকাসহ অন্যান্য মালামাল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। এসময় আয়েশা বেগম ভ্যান ঠেলে দিচ্ছেলেন। ওই ভ্যান চারিপাশে লোহার রডদিয়ে ঘেরা ছিল। ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুয়ায়িত হয়। সাথে সাথে বিদ্যুায়িত হলে আশংকা জনক অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাসফিয়া রহমান হিয়া আয়েশা বেগমকে মৃত ঘোষনা করেন।
চিকিৎসক তাসহিয়া রহমান হিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই আয়েশা বেগমের মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) মিলন কুমার মন্ডল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়েশা বেগম নামে এক গৃহবধু মারা গেছে। এব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

পাইকগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খুন জখম করে নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খুন জখম করে নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনাটি গত ৪ মে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যকটমারী গ্রামে। এ ঘটনায় ৫ মে রাতে আব্দুল হাকিম বাদী হয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে।
সাধারণ ডায়েরী সুত্রে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নে ভ্যকটমারী গ্রামের মফিজ উদ্দীন সানার ছেলে আব্দুল হাকিম সানার নিকট থেকে একই এলাকার রবিউল মল্লিকের ছেলে হালিম মল্লিক(২৭) পূর্ব হতে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাদী আব্দুল হাকীম জানান, গত ৪ মে দুপুর ১ টায় ভ্যকটমারী মোড়ে হালিম মল্লিককে পেয়ে আমার পাওনা ৪০ হাজার টাকা চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্ধত হয়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আমাকে খুন করে লাশ নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। আমি এখন নিরাপত্তা হিনতায় ভুগছি। আমি এ ঘনায় থানা গত ৫ মে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছি। যাতে আমার পাওনা টাকা ফিরে পেতে পারি তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় দরদি
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এডমিশন এক্সাম ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’।

ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো— ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্যসেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা; মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকালীন বসার সুব্যবস্থা। তাছাড়া পরীক্ষার পূর্বের রাতে ক্যাম্পাসে থাকারও ব্যবস্থা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম গেইটে দরদির হেল্পডেস্ক বসেছিল। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এ প্রসঙ্গে দরদি’র সভাপতি নাসিম হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের প্লাটফর্ম দরদি’র এটি একটি নিয়মিত আয়োজন। এ ধারা অব্যাহত থাকবে। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়রসহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের ছাত্রবান্ধব কর্মসূচি আমরা অব্যাহত রাখবো।”
ভর্তি সহায়ক হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’র সাধারণ সম্পাদক নাজমুল আহসান। সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় ছিলেন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন। দরদি’র ঢাবিতে পড়ুয়া অন্যান্যদের মধ্যে কর্মসূচি সফল করেছেন— দরদি’র সিনিয়র যুগ্ম সম্পাদক এবাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ অপু এবং তানজিদ আহমেদ, অর্থ সম্পাদক শাকিল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আহসান মো. মুজাহিদ, উপ দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদক আবু রাহাত, উপ ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদক: আল আমিন প্রমুখ।

দেবহাটা ও সাতক্ষীরা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকসহ সেবাপ্রাপ্তিতে সন্তুষ্ট অন্যান্যরা দরদি’র এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

করমজল ইন্টারপ্রিটেশন এন্ড ইনফরমেশন সেন্টার’র উদ্বোধন করলেন উপমন্ত্রী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে ‘করমজল ইন্টারপ্রিটেশন এন্ড ইনফরমেশন সেন্টার’র উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। শনিবার দুপুর ১২টার দিকে তিনি করমজলে নবনির্মিত বনবিভাগের এ তথ্য কেন্দ্রটির উদ্ধোধন করেন। এ সময় তিনি করজলের অভ্যন্তরের নলবুনিয়া খালের উপর নির্মিত ঝুলন্ত ব্রিজেরও উদ্বোধন করেন। এছাড়া করমজল কুমির প্রজনন কেন্দ্রের প্যানে (কৃত্রিম পুকুর) থাকা ৬টি প্রাপ্ত বয়স্ক কুমির প্রজননের জন্য কেন্দ্রটির বড় পুকুরে অবমুক্ত করেন উপমন্ত্রী। ৪টি পুরুষ ও ২টি মহিলা কুমির প্রজনন পুকুরে ছাড়া হয় মুলত এর বংশ বিস্তারের জন্যই। লবণ পানি প্রজাতির কুমির সংরক্ষণ ও প্রজননের উদ্দেশ্যেই বনবিভাগ করমজলে কুমির প্রজনন কেন্দ্রটি গড়ে তুলেছিলেন।

করমজলের এ সকল কার্যক্রমকালে উপমন্ত্রীর সাথে ছিলেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব ও করমজল’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ইং অর্থ বছরে প্রায় ১কোটি টাকা ব্যয়ে এ তথ্য কেন্দ্রটি নিমার্ণ করা হয়েছে। এখানে সুন্দরবনের সকল জীববৈচিত্রের তথ্যাদি সংরক্ষণ করা হবে। ইতিমধ্যেই এ তথ্য কেন্দ্রটিতে বাঘ ও কুমিরের স্কেলিটন স্থাপন করা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে তিমির কংকালসহ পাখি, বনবিড়াল, বনমুরগি, অক্টোপাস, সজারু পোটকা, ফ্লাইংফিস, সামুদ্রিক পোকা। দ্বিতল বিশিষ্ট এ ভবনের তথ্য কেন্দ্রে পুরো সুন্দরবনের গাছপালা, মাছ, পশু-পাখিসহ সকল জীববৈচিত্রের প্রতিকৃতি/নমুনা/মমি/স্কেলিটন সংরক্ষণ করা হবে। দর্শনার্থীদের কাছে উপভোগ্য, শিক্ষা ও গবেষণার কেন্দ্র হবে এটি। এছাড়া পুরো সুন্দরবনের মধ্যে একমাত্র এ তথ্য কেন্দ্রটিই বনবিভাগে সবচেয়ে বড় স্থাপনা।

বন কর্মকর্তা আজাদ কবির আরো বলেন, আগত দর্শনার্থীদেরকে এ তথ্য কেন্দ্রে ঢুকতে ও ঘুরে দেখার জন্য প্রত্যেককেই আলাদা অতিরিক্ত ২৩টাকা করে ফি দিতে হবে বনবিভাগকে। যা করমজল ভ্রমণ খরচ থেকে আলাদা।

করমজল থেকে উপমন্ত্রী নদী পথে স্প্রিড বোটে করে এরপর জোংড়া ও আন্ধারমানিক পর্যটন কেন্দ্রের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে যান।

 

রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে আসা বিদেশী জাহাজ ‘আনকা সান’ মোংলায়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা বিদেশী জাহাজ এম,ভি ‘আনকা সান’ মোংলা বন্দরে পৌঁছেছে। বিভিন্ন ধরণের মেশিনারী পণ্য নিয়ে আসা এ জাহাজটি শনিবার দুপুর ১২টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে।

বিদেশী এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, গত ২এপ্রিল রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ১হাজার ৬শ ২২দশমিক ৯০৪ মেট্টিক টন মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশী জাহাজ এম,ভি আনকা সান। এরপর শনিবার দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি। এরপর দুপুর থেকেই এ জাহাজটি হতে ৬শ ৩০ প্যাকেজে আসা বিভিন্ন মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাস শেষে এ পণ্য সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে।

এর আগে গত ২৫এপ্রিল রুপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো এম,ভি ইয়ামাল অরলান। আর তারও আগে এসেছিলো এম,ভি ড্রাগনবল ও এম,ভি কামিল্লা। এছাড়া এর আগেও আরেকবার এসেছে আনকা সানও।

উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়া থেকে সরাসরি আসতে না পারায় ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরণের মালামালের কয়েকটি চালান।

এদিকে সাম্প্রতিককালে ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রুপপুরের পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রুপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের হলদিয়া বন্দরে খালাস করছে, পরে তা বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় সেখান থেকে সেপণ্য আসছে মোংলা বন্দরে। আবার কোন কোন পণ্য হলদিয়া বন্দর থেকে সড়ক পথেও আসছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বলে জানিয়েছেন সংশিষ্টরা শিপিং এজেন্ট।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির ফলেই দেশের মেগা প্রকল্পগুলোর মালামাল ও আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ীর বেশির ভাগই এ বন্দর দিয়ে খালাস হচ্ছে। বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবায় আকৃষ্ট হয়ে এ বন্দর ব্যবহারে আগ্রহ দিনকে দিন বাড়ছে আমদানী-রপ্তানীকারকদের। বন্দরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে দেশী-বিদেশী ব্যবসায়ীদের যথা সময়ে প্রয়োজনীয় সেবা দিতে পারায় আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে এ বন্দরের সুনাম আরো বেশি ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নেতার মায়ের শয্যাপাশে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
শারীরিক ভাবে খুবই অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়রা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল ইসলামের মাতা মোছাঃ রোকেয়া বেগমকে দেখতে শনিবার (৬ মে) হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রার খান সাহেব কোমর উদ্দিন মডেল কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, সাবেক ছাত্রনেতা এ.এইচ.এম কামাল, নাজমুল হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্র-বৃত্তি বিষয়ক উপ-সম্পাদক মনি শংকর মন্ডল, ছাত্রলীগ নেতা মীর সদরুল আমিন, রবিউল ইসলাম, রাজীব সরকার রাহুল, ইয়াছিন আরাফাত প্রমুখ।#

কয়রায় কামিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে সদস্যকে পিটিয়ে স্বাক্ষর করালেন সভাপতি
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখি কামিল মাদ্রাসায় প্রিন্সিপাল পদে নিয়োগ পরিক্ষায় কমিটির এক সদস্য নিয়োগের কাগজে স্বাক্ষর না করায় রাস্তার মধ্যে বেধড়ক পিটিয়ে বেঁধে ঘরের মধ্যে আটকিয়ে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ। চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুঃ ৯ টার সময় উপজেলার দেয়াড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী এমন একাধিক ব্যক্তি জানায়, নিয়োগ কমিটির সদস্য ইসলামমি আরবী বিশ^বিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি ঢাকা জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলামের গাড়ী আটকে দেয় মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ তার বাড়ীর সামনে কয়রা খুলনা সড়কের উপর। চেয়ারম্যান উত্তর চক কামিল মাদ্রাসার সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। শুক্রবার রাত ৯ টার দিকে গাড়ী আটকিয়ে চেয়ারম্যান নিজেই নজরুল ইসলামকে টেনে হিচড়ে গাড়ী থেকে নামিয়ে নিজ হাতে পিটিয়ে বেধে ফেলে এবং চেয়ারম্যানের পেটুয়া বাহিনি নজরুল ইসলামকে বাধা অবস্থায় চেয়ারম্যানের ঘরে নিয়ে অধ্যক্ষ নিয়োগের কাগজে স্বাক্ষর করে নেয়। এসময় অধ্যাক্ষ পদ লোভী সাবেক ছাত্র শিবির ও বর্তমান জামায়াত নেতা উক্ত মাদ্রাসার মাওঃ মাসুদ চেয়ারম্যানকে বলে কাজ শেষ হয়েছে এবার হারামিকে ছেড়ে দাও। অতঃপর বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ আহত নজরুল ইসলামকে উদ্ধার করে রাত আনুঃ ১০ টর সময় জায়গীরমহল হাসপাতালে ভর্তি করে এবং পরে খুলনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
আহত নজরুল ইসলাম চিকিৎসাধীন আছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে একাধিক সূত্রে নিশ্চিত করেছে। এ বিষয় খবর নিয়ে জানা গেছে, শুক্রবার জুম্মার নামায বাদ কয়রা উত্তর চক কামিল মাদ্রাসাায় অধ্যক্ষ পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং সেখানে ১৪ জন আবেদন কারির মধ্যে ৬ জন অংশ নেয়। তবে কেউ পরিক্ষায় উত্তীর্ণ হয়নি। এরপর মাদ্রসা সভাপতি চেয়ারম্যান মাহমুদ তার পছন্দের প্রার্থী পূর্বেই ঠিক করা জামায়াত নেতা মাওঃ মাসুদ কে নিয়োগ দিতে চাপ প্রয়োগ করলে অধ্যাপক নজরুল ইসলাম নিয়ম অনুযায়ী আরবী বিশ^বিদ্যালয় গিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, কিন্তু মাহমুদ অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাকে দেখে নেবেন বলে মাদ্রাসা কমিটির সকলের সামনে হুমকী দেন। এ বিষয় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দক্সিণ খুলনার ্ঐতিহ্যবাহী মাদ্রাসার সভাপতি একজন অর্থলোভী ও ছোট মনের মানুষ। তিনি বলেন, রাতে ঢাকায় ফেরার পথে মাহমুদের বাড়ীর সামনে গাড়ী আটকিয়ে মাহমুদ তাকে যেভাবে নির্যাতন করে নিয়োগ কাগজে স্বাক্ষর করে নিেেছন তা কোন মানুষের দ্বারা সম্ভব নয়। তিনি বলেন, চেয়ারম্যান মাহমুদ নিজে ও তার পেটুয়া বাহিনি আমার উপর সীমাহীন শারিরিক নির্যাতন করে ফোন সহ কাগজ পত্র ছিনিয়ে নিয়েছেন। এমনকি মাহমুদের সাথে এসময় নিয়োগের কাগজ পত্র নিয়ে অধ্যক্ষপদ লোভী মাসুদও উপস্থিত ছিলেন।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রহমান বলেন, মারপিটের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পেীছে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএম এস দোহা বিষয়টি তদন্ত করছেন বলে জানান।
জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু ঘটনাটি খুবই দুঃখজনক বলে তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন রাষ্ট্রদ্রোহী ১৩ টি মামলার আসামী সাবেক খুলনা জেলা শিবিরের সভাপতি বর্তমান জামাতে ইসলামের শীর্ষনেতা মাওঃ মাসুদকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিতে এধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সার্বিক বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে সকল কতৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি।এছাড়া জোর পূর্বক মারপিট করে স্বাক্ষর করা নিয়োগ বাতিলের জন্য তিনি কতৃপক্ষকে জানাবেন।
এ সম্পার্কে চেয়ারম্যান মাহমুদ জানান, অধ্যপক নজরুল তার বাড়ীতে নাশতার শেষে অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে এ ঘটনায় সুধিমহলে চেয়ারম্যান মাহমুদের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এছাড়া কয়েক মাস আগেও মাহমুদ তার সচিবকে বেধড়ক পিটিয়ে গ্রেফতার হয়েছিলেন।

রামপালে মোটরসাইকেলের বেপরোয়া গতির ধাক্কায় শিশু আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল পিতার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পুত্রের বেপরোয়া গতিতে গাড়ির ধাক্কায় ছায়রা খাতুন (১২) গুরুতর আহত হয়েছে। আহত ছায়রা কে প্রথমে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। জানা গেছে, শনিবার সকাল ৯ টায় ইলিয়াস শেখের কন্যা ছায়রা রামপালের শ্রীফলতলার নিউমার্কেট এলাকার পাকা রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এমন সময় একই গ্রামের বেলাল শেখের পুত্র মোস্তাফিজুর রহমান (১৭) তার পিতার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছায়রাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত ছায়রার পিতা ইলিয়াস শেখ জানান, বেলালের অবৈধ গাড়ি তার পুত্র মোস্তাফিজ নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আমার কন্যাকে ধাক্কা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে। তবে তার পিতা আইনের আশ্রয় নিবেন বলে জানান।

রামপালে মোটরসাইকেলের বেপরোয়া গতির ধাক্কায় শিশু আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল পিতার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পুত্রের বেপরোয়া গতিতে গাড়ির ধাক্কায় ছায়রা খাতুন (১২) গুরুতর আহত হয়েছে। আহত ছায়রা কে প্রথমে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। জানা গেছে, শনিবার সকাল ৯ টায় ইলিয়াস শেখের কন্যা ছায়রা রামপালের শ্রীফলতলার নিউমার্কেট এলাকার পাকা রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এমন সময় একই গ্রামের বেলাল শেখের পুত্র মোস্তাফিজুর রহমান (১৭) তার পিতার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছায়রাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত ছায়রার পিতা ইলিয়াস শেখ জানান, বেলালের অবৈধ গাড়ি তার পুত্র মোস্তাফিজ নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আমার কন্যাকে ধাক্কা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে। তবে তার পিতা আইনের আশ্রয় নিবেন বলে জানান।#

রামপালে নদীতে ঝাপ দিয়ে ভ্যান চালক নিখোঁজ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের বগুড়া পয়েন্টে নদীতে ঝাপ দিয়ে আবু হানিফ (৩৫) নামের এক ভ্যান চালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ওড়াবুনিয়ার পার্শ্ববর্তী মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে। বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হানিফকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন। নিখোঁজ হানিফের পিতা ইলিয়াস শেখ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার সময় আবু হানিফ নদীতে ঝাপ দেয়। এরপর তাকে ফেরাতে ডাকাডাকির এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে শুক্রবার ভোরে রামপাল থানা ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ফায়ার সার্ভিস বাগেরহাটের উপপরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে রামপাল স্টেশনের ও খুলনার ডুবুরি দল নিখোঁজ হানিফকে নদী থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। জীবিত বা মৃত্যু বডি না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। পুত্রকে হারিয়ে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনেরা বুক ফাটিয়ে চিৎকার করে বাতাস ভারী করে তুলেছেন।

রূপান্তর-এর আয়োজনে ৫ জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর-এর আয়োজনে শনিবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে খুলনা বিভাগের ৫টি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
ইউএসএইড এবং আইআরআই-এর সহযোগিতায় “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়। প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে আলোচনা করা হয়।

মহেশপুরে বিজিবির ৩১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবির সদস্যরা। গতকাল শনিবার ভোর ৫টার দিয়ে উপজেলার বেলেমাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, ভারত থেকে আসা ফেনসিডিলের একটি বড় চালান ঢাকায় পাচার করা হবে। এসমন গোপন সংবাদের ভিত্তিতে বেলেমাঠ নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ১৫টি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর থেকে মালিকবিহীন তিন হাজার ১৯১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পাচারকারীদের ফেলে যাওয়া ফেনসিডিলের মূল্য প্রায় ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত এসব ফেনসিডিল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।

শিক্ষামন্ত্রীর মায়ের ইন্তেকালে খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও ভাষাসৈনিক মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ ০৬ মে (শনিবার) দুপুরে রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তাঁর মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উপস্থিতির হার ৯৫.৪৬ শতাংশ
খুবি উপকেন্দ্রে ঢাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
০৬ মে (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিলো এ উপকেন্দ্রে। যার মধ্যে উপস্থিতির হার ছিলো ৯৫.৪৬% বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, টানা তৃতীয়বার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে পরীক্ষা শুরুর আগেই গেট খুলে দেওয়া হয়েছে। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত। কারণ, শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে দুর্ভোগ-ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তারা অতিরিক্ত আর্থিক ব্যয় থেকে পরিত্রাণ পাচ্ছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা কোনো বাড়তি চাপ নয়, উচ্চশিক্ষা গ্রহণেরই একটা অংশ। খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই নিজেদের পরীক্ষা মনে করে দায়িত্ব পালন করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও আছেন। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীও সার্বিকভাবে সহযোগিতা করছে।
পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় উপাচার্য আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের কন্ট্রোল রুমে যান এবং সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে আগামী ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

কারাভোগ শেষে দর্শনা চেকপোস্টে ভারতে ফিরলো ১ভারতীয় নাগরিক

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
বাংলাদোশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক নিজ দেশ ভারতে ফিরলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে
অবৈধ অনুপ্রবেশকারী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রক্ষমনগর গ্রামের সাত্তর শেখের ছেলে মো: নাসির শেখ(৪৫) চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, ভারতীয় নাগরিক বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে গত বছরের ৭ফ্রেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ বর্ডার গার্ড ৬ ব্যাটেলিয়নের সদস্যরা তাকে আটক করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -৫। এরপর আদালত তাকে দুইমাসের কারাদণ্ড প্রদান করে। দুইমাসের কারাভোগ আর ১বছর আগে শেষ হলেও দুদেশের কাগজপত্র তৈরীর কারণে তাকে আরো ১৩ মাস মেহেরপুর কারাগারে বন্দি থাকেন।১৫ মাসের কারাভোজ শেষে তাকে শনিবার দর্শনা চেকপোস্ট দিয়ে তার ভাই সিরাজ শেখ ও তার গ্রাম মেম্বার সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশ ও ভারত উভয় দেশের প্রতিনিধি দলের সমন্বয়ে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই মোঃ আবু নাঈম, দর্শনা থানার এস আই মোঃ টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর আলম,দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে,গেদে কাস্টমস অজয় নারায়ন রায়,ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা এস আই বাসুদেব ঘোষ,মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল প্রমুখ।
মাহমুদ হাসান রনি

মাগুরার শালিখা উপজেলার উ: শরুশুনা বাজারে উপজেলা পর্যায়ে প্রথম ল’ চেম্বার উদ্বোধন
নওয়াব আলী মাগুরা:
গতকাল মাগুরার শালিখা উপজেলার উত্তর শরুশুনা বাজারে একটি ল’ চেম্বারের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পর্যায়ে আইন সহযোগীতা পৌঁছে দিতে জেলাতে এটাই প্রথম কোন ল’ চেম্বার।
ল’ চেম্বারের স্বত্বাধিকারী এ্যাড. মো: জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজরাহাটি সম্মেলনী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সবুজ, মাগুরা কৃষি কলেজের অধ্যক্ষ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র মাগুড়া প্রতিনিধি মোঃ নওয়াব আলী, ছয়ঘরিয়া মাদরাসার সহ: অধ্যপক মাওলানা বসির উল্লাহ, শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক মেহেদী হাসান বিকু,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিআরএম তারিক,দৈনিক জনতার সাংবাদিক সুব্রত বিশ্বাস,স্কাই লিংক বিডির কামাল হোসেন ,এসকেএসএস এর নির্বাহী পরিচালক মোঃ আক্কাস আলী,শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ডা.মোঃ হাসেম আলী মিনা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের হিসাব রক্ষক সারার মো: ইকরামুল ইসলাম, শালিখা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ ফারুক মোল্লা, ইউপি সদস্য নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি রুহুল আমীন শেখ, সাধারন সম্পাদক তপন কুমার পাল, আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুচ মোল্লা, তিব্বত হোসেন, মো: ওয়াজেদ আলী বিশ্বাস প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এখন থেকে এই ল’ চেম্বারের মাধ্যমে আইনগত প্রাথমিক তথ্যসেবা ও কম খরচে বাড়ীর কাছে থেকেই আইনি সহযোগীতা পাওয়া যাবে। আর এ কারণে তারা সন্তোষ প্রকাশ করে।

চুয়াডাঙ্গার বড়সলুয়ায় রুপার গহনা সহ দু’ ব্যক্তি আটক
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)।।
চুয়াডাঙ্গার ডিবি পুলিশ ১১ কেজি রুপার গহনা সহ দামুড়হুদার দুজনকে আটক করেছে।
শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের সেকেন্ড অফিসার শহিদুল বাসার,এস আই বিজন কুমার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার বড় শলুয়ার কলেজ গেটে অবস্থান করেন।এসময় মটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাওয়ার সময় দর্শনার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সরোয়ার(৩০) ও সুলতানপুর গ্রামের আব্দুলাহর ছেলে ফারুক (৩২) সহ দু জনকে চ্যালেন্জ করলে তারা মটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে।পরে তাদের দেহ তল্রাশী করে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করে।
মাহমুদ হাসান রনি

 

দেশের সার্বিক উন্নয়নে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কাজ করে যাবে
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫মে (শুক্রবার) বিকালে ক্লাবের অস্থায়ী কার্যালয় বাগেরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্টে তার পরিবারের শহীদ সকল সদস্যদের এবং প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুম হাওলাদার সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লাব।দোয়া মাহফিলে আলোচনা করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস,এম,জাহাঙ্গীর কবির,জাতীয় দৈনিক দৃষ্টির সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম রাজু ,বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি শিকদার রেজাউল কবির, সহ-সভাপতি আজাদ রশিদী, সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক আজাদ রশিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম মাহামুদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক,সঞ্জীব কুমার দাস সহ সাধারণ সম্পাদক,অর্থ সম্পাদক তানভীর সোহেল দপ্তর সম্পাদক সোহরাব হোসেন রতন, মোঃ শহিদুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক,কার্যনির্বাহী সদস্য মোঃ মজনু শেখ
মোঃ মনিরুজ্জামান , বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মাসুম হাওলাদার তিনি আলোচনায় বলেন নতুন প্রজন্মের কাছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ আদর্শ আর বীরত্বগাথা তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশ এগিয়ে যাচ্ছে।মানুষের মাথাপিছু আয় কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মানসহ দেশের সার্বিক উন্নয়নে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সকল সদস্যদের লেখনির মাধ্যমে তুলেধরে কাজ করতে হবে। বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল কাদের, তিনি আলোচনায় বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার, বিএনপি ও স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামায়াত–বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন দেশের দক্ষিন –পশ্চিমাঞ্চলের মানুষ সুবিধা বঞ্চিত ছিল। পদ্মাসেতু নির্মানের মধ্য দিয়ে সেই অবহেলিত দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন ।

পাটকল চালু ও পাওনা পরিশোধের দায়বিতে শ্রমিক জনসভা
খবর বিজ্ঞপ্তি
বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ রাষ্ট্রীয় উদ্যগে চালু এবং সকল শ্রমিকের যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে- ৫ মে, ২০২৩ শুক্রবার বিকাল ৪টায় পিপলস্ গোল চত্বর, খুলনা খালিশপুরে অধিকার আদায়ের প্লাটফর্ম “শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে”র উদ্যগে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র খুলনার আহ্বায়ক ও খালিশপুর জুটমিলের শ্রমিকনেতা আলমগীর কবিরের সভাপতিত্বে এবং প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ও ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা মোশাররফ হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্যে রাখেন প্লাটফর্মের প্রধান সমন্বয়ক রুহুল আমিন, লেখক ও গবেষক মাহা মির্জা, প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ও স্টার জুটমিলের শ্রমিকনেতা আলমগীর হোসেন, সদস্য নাসিমা আক্তার, জে জে আই জুটমিলের শ্রমিকনেতা সামস শাফরিন, ‘আগুয়ান ৭১’ -এর সভাপতি আব্দুল্লাহ চৌধুরী ও সাধারন সম্পাদক আবিদ শান্ত, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা জেলা সভাপতি হুমায়ন কবির, প্লাটিনাম জুটমিলের সাবেক সিবিএ সভাপতি খলিলুর রহমান, খালিশপুর জুটমিলের সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শ্রমিকনেতা আব্দুল হাকিম সহ বিভিন্ন মিলের শ্রমিক ও প্রতিনিধি।
কর্মসুচী থেকে সরকারকে জরুরীভিত্তিতে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়, নতুবা শ্রমিকেরা পুনরায় শ্রীঘ্রই কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে বলে হুশিয়ারী দেওয়া হয়। বক্তারা দাবি করেন-
১. বন্ধ সকল পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যেগে চালু করতে হবে।
২. স্থায়ী শ্রমিকের সঞ্চয়পত্র, ২০২০ সালের জুলাই মাসের ১ ও ২ তারিখের মজুরী এবং ৮টি উৎসব বোনাস সহ সকল পাওনা দিতে হবে।
৩. খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুটমিল, কেএফডি জুটমিল ও আরআর জুটমিলের এড়িয়ার টাকা সহ সকল পাওনা পরিশোধ করতে হবে।
৪. লিস বা ব্যক্তিমালিকানা ভাড়াভিত্তিক মানা হবে না, লিজ অনতিবিলম্বে বাতিল করতে হবে।
৫. সকল শ্রনিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বটিয়াঘাটায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার পাওনাদার
বটিয়াঘাটা প্রতিনিধি
কেএমপির লবনচরা থানার সাচিবুনিয়া চৌরাস্তার হাতিয়া ব্রিজ সংলগ্ন রূপা তেলের পাম্পের পাশে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ৪ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। সে উপজেলার লবনচরা থানার পুটিমারী এলাকার মোঃ মোজাফ্ফর শেখের পুত্র । ভূক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, উক্ত মোঃ রবিউল ইসলাম মহম্মদ নগর ও পুটিমারী এলাকার জনৈক দুই ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে বিভিন্ন সময়ে যেতো । এ নিয়ে কথিত ওই দুই ব্যক্তি তাকে ভয়ভীতি সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছিলো। গত্যন্তর না পেয়ে ভীতসন্ত্রস্ত পিকআপ ড্রাইভার মোঃ রবিউল ইসলাম ঘটনার কিছুক্ষণ পূর্বে লবনচরা থানার এসআই রহিমকে মৌলিক ভাবে বিষয়টি অবহিত করলে তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন। সে মোতাবেক রবিউল থানা থেকে বেরিয়ে ঘন্টা খানেক পরে ড্রাইভার রবিউল রূপা তেলের পাম্পে তেল নিতে গেলে সন্ত্রাসীরা রূপা তেলের পাম্পের পাশে এক দফায় হামলা চালায় এবং পরবর্তীতে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে ভূক্তভোগীকে রক্তাক্ত মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূক্তভোগীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

স্বাধীনতা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা’র কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি শেখ আবু হাসান, উপদেষ্টা এস এম নজরুল ইসলাম, আসিফ কবির ও মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি ফারুক আহমেদ, মোঃ সাহেব আলী ও মোঃ শাহ আলম, যুগ্ম-সম্পাদক মল্লিক সুধাংশু ও মোঃ হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক অমিয় কান্তি পাল, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হান্নান, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হালিম, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয় এবং আসন্ন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামকে আহবায়ক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদকে সদস্য সচিব করে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের নিয়ে ‘সাংবাদিক প্রচারণা কমিটি’ গঠন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মোঃ আব্দুল হালিম ও মোঃ হুমায়ুন কবীরকে নিয়ে স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।

২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন এর প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
নগরীর মুসলমান পাড়া ২নং ক্রস রোডে বসবাসকারীদের উদ্যোগে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ মে ) বিকেল সাড়ে ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়।
ষভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ আলী হোসেন। ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিকদার আতাউর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা মো. সোবহান, ইদ্রিস মোল্লা, মাসুদ হোসেন, শেখ সাব্বির আহমেদ ও রুবেল শিকদার। সভায় বক্তরা বলেন, আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশনে ওয়ার্ডের উন্নয়ন এবং মডেল ওয়ার্ড স্থাপনে কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এসময় উপস্থিত ছিলেন নিশার ইমাম বাপ্পি, কামরুল হাচান মন্টু, জিয়াবুর রহমান শামীম, দিদারুল ইসলাম দিপু, সোহেল শিকদার, জাহাঙ্গীর বিশ্বাস, হাফিজুর রহমান, মো. দুলাল, সহিদ, খালিদ, ক্লে বাবু, আমির হাওলাদার, শামীম, লিয়াকত, বাবুল, মিজানুর রহমান, বাবুল ব্যাপারী, গোলাম রসুল মন্টু, শামীম হাওলাদার, বাবু, সিরাজ, লিমন, আসিবসহ এলাকার প্রায় ৫ শতাধিক বসবাসকারী।

সাতক্ষীরায় অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে জুনিয়র শিক্ষককে এমপিওভুক্তিকরণের অভিযোগে এক মামলায় এ অভিযোগপত্র দেওয়া হয়। এতে অবৈধভাবে এমপিওভুক্ত হয়ে চার শিক্ষকের বেতন-ভাতা বাবদ সরকারের ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

গত বুধবার এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান জানান, শিগগিরই আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হবে।

অভিযোগপত্রে আসামি করা হয়েছে, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, বাংলা বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক এসএম আবু রায়হান, দর্শন বিভাগের প্রভাষক শেখ নাসির আহমেদ এবং হিসাববিজ্ঞানের প্রভাষক অরুণ কুমার সরকারকে।

গত বছরের ৯ মার্চ দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। এরপর দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়কে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে সম্প্রতি তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনে এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করলে দুদক তা অনুমোদন দেয়।

আওয়ামী লীগের কর্মিসভা বন্ধ করলেন রিটার্নিং কর্মকর্তা
স্টাফ রিপোর্টার
খুলনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের একটি কর্মিসভা বন্ধ করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার বিকালে নগরীর গল্লামারী মোড়ে সড়ক বন্ধ করে এ সভা আয়োজন করে দলের সোনাডাঙ্গা থানা শাখা।

জানা গেছে, আওয়ামী লীগ নেতারা সড়কের এক পাশ বন্ধ করে সেখানে কর্মিসভার মঞ্চ ও প্যান্ডেল তৈরি করেন। খবর পেয়ে নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা আয়োজন বন্ধ করতে অনুরোধ জানান। এ সময় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে চেয়ারসহ অন্যান্য মালপত্র সরিয়ে নেওয়া হয়।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সড়ক বন্ধ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে এ ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আছে।

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সন্ধ্যার পর গল্লামারী মোড়ে থানা আওয়ামী লীগের কর্মিসভা হওয়ার কথা ছিল। আমরা ফুটপাতসহ সড়কের একপাশে এ আয়োজন করি। এতে যে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছিল তা জানা ছিল না। বিষয়টি জানার পর সিটি মেয়রের নির্দেশে সভা বন্ধ করা হয়েছে।

তালপাখার গ্রাম মটমালিয়াট
কুষ্টিয়া প্রতিনিধি
সড়কের ধারে, বাড়ির উঠান, বারান্দা ও বাগানে বসে তালপাতার পাখা তৈরি করছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। কেউ তালপাতা পানি দিয়ে ভেজাচ্ছেন। কেউ রোদে শুকাচ্ছেন। অনেকে তা কেটে রাখছেন, বাঁশ চিরে শলা তৈরি করছেন। কেউবা সুতা ও বাঁশের শলায় রং লাগাচ্ছেন। বিক্রির জন্য বোঝা বাঁধছেন অনেকে। গরমের মৌসুমে কুমারখালীর মটমালিয়াট গ্রামের পরিচিত দৃশ্য এটি। উপজেলা শহর থেকে চার কিলোমিটার দূরে গ্রামটি।

মটমালিয়াটে কথা হয় ফরিদা খাতুনের সঙ্গে। তিনি বলেন, তাঁর বাবা সুকচাঁদ ৯০ বছর আগে প্রথম পাখা তৈরি করেন। তাঁর কাছ থেকে চাচা, ভাই, ভাতিজা শিখেছেন। এখন গ্রামের সবাই তৈরি করেন। ছেলে আবুল কালাম আজাদ বলেন, তিনি ৪৫ বছর ধরে পাখা তৈরি করছেন। প্রতিটিতে ৮-১০ টাকার বাঁশ, তার, মোম, সুতা ও পাতা লাগে। পাইকারি ১২-১৪ ও খুচরা ২০-২৫ টাকায় বিক্রি হয়। সপ্তাহে ১২শ পর্যন্ত পাখা তৈরি করেন। মৌসুমে দেড় থেকে ২ লাখ টাকা বিক্রি হয়।
আধুনিক বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারে গরমে শীতল হওয়ার অনেক যন্ত্র বাজারে এসেছে। তবে তালপাখার চাহিদা রয়ে গেছে। এ কারণে মৌসুমে মটমালিয়াট গ্রামে এখন তালপাখা তৈরির ধুম। গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার ছয় মাস পাখা তৈরি করে। আশপাশের মটমালিয়াট, বানিয়াকান্দি ও সন্তোষপুরের অর্ধশতাধিক পরিবারও এতে যুক্ত। সংশ্লিষ্টরা জানান, গ্রামগুলোয় ছয় মাসে প্রায় ৩০ লাখ পাখা তৈরি হয়। এর বাজারমূল্য সাড়ে ৩ থেকে ৪ কোটি টাকা।

গ্রামের আবুল হোসেন (৭৫) বলেন, তিনি চাচা সুকচাঁদের কাছ থেকে পাখা তৈরির কাজ শেখেন। দশম শ্রেণির ছাত্রী জেসমিন খাতুনের ভাষ্য, সে পড়াশোনার পাশাপাশি পাখায় রং লাগানোর কাজ করে। সংসারের কাজের পাশাপাশি পাখা ধোয়া ও সেলাইয়ের কাজ করেন গৃহবধূ আবেদা খাতুন। এতে দিনে তিনি ১৫০ থেকে ২০০ টাকা পান। অষ্টম শ্রেণির তামিম হোসেন জানায়, সে দিনে প্রায় ১০০ থেকে ১২০টি পাখায় তার বাঁধতে পারে। এতে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়।

কারিগররা বলছেন, হাতপাখা তৈরির কাজ শুরু হয় ফাল্গুন মাসে, চলে ভাদ্র-আশ্বিন পর্যন্ত। অন্য সময় তাঁরা কৃষি, ব্যবসাসহ অন্য কাজ করেন। কারিগর আব্দুল হান্নান বলেন, আগের তুলনায় পাখার দাম বেড়েছে। বেড়ে গেছে কাঁচামাল ও নিত্যপণ্যের দামও। প্রণোদনা ও কম সুদে ঋণ পেলে কাঁচামাল ও পণ্য সংরক্ষণ করে বেশি লাভবান হতেন তাঁরা।

জেলা ও বাইরের বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল সংগ্রহ করেন কারিগররা। প্রতিটি তালের পাতা কেনেন ৫ থেকে ৮ টাকায়। একটিতে ৮ থেকে ১০টি পাখা হয়। বাঁশ কেনেন প্রতিটি ১৫০ থেকে ২০০ টাকায়। এ পাখা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও বিক্রি হচ্ছে। প্রতিটি পরিবার ছয় মাসে অন্তত ১৫ হাজার করে পাখা তৈরি করে।

সোমবার বিকেলে মটমালিয়াট গ্রামে দেখা মেলে ব্যাপারী আব্দুল মুন্নাফের সঙ্গে। তিনি জানান, ৩৭ বছর ধরে পাখার ব্যবসা করছেন। ১০ থেকে ১৪ টাকায় কিনে শহরে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেন।

ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, হাতপাখা তৈরির কাজ করে পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হচ্ছে। জনপদের ঐতিহ্যও টিকিয়ে রেখেছে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে উপজেলা প্রশাসন উদ্যোক্তা অ্যাপস, ম্যাপস ও মেলার ব্যবস্থা করেছে। প্রয়োজনে সহজ শর্তে তাঁদের ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস
খুলনাঞ্চল ডেস্ক
সাত দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় আয়োজনে শনিবার রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। ধর্মীয় আচার ও ব্রিটিশ রাজপরিবারের প্রথা মেনে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে তাকে রাজমুকুট পরানো হয়।

প্রায় ১০০ জন বিশ্বনেতা ও টেলিভিশনে লাখো দর্শকের সামনে ক্যান্টারবারির আর্চবিশপ ৩৬০ বছর পুরনো সেন্ট এডওয়ার্ড মুকুট চার্লসের মাথায় পরিয়ে দেন। এ সময় তিনি ১৪ শতকের পুরনো সিংহাসনে বসে ছিলেন। খবর বিবিসি, গার্ডিয়ান ও আল-জাজিরার দুই ঘণ্টার এই অনুষ্ঠানে চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলাকেও রানির মুকুট পরানো হয়।

 

ঐতিহাসিক ও শপথ গ্রহণের এই রীতি শুরু হয় ১০৬৬ সালে। শনিবারও রাজা তৃতীয় চার্লসের শপথ অনুষ্ঠানের বেশিরভাগ আয়োজন ছিল ঐতিহাসিক, যা ৯৭৩ সাল থেকে চলে আসছে। অনুষ্ঠানে রাজ্যাভিষেকের সংগীত ‘জাডোক দ্য প্রিস্ট’ গাওয়া হয়। ১৭২৭ সালের পর থেকে প্রতিটি রাজ্যাভিষেকের সময় এটি গাওয়া হয়। তবে কিছু নতুনত্বও ছিল। অ্যান্ড্রু লয়েড ওয়েবারের রচিত একটি গান যুক্ত করা হয় এবার।

অনুষ্ঠানস্থল ফুল এবং পতাকা দিয়ে সাজানো হয়। ব্রিটিশ রাজনীতিবিদ এবং কমনওয়েলথ দেশগুলোর প্রতিনিধি, দাতব্য সংস্থা কর্মী এবং সেলিব্রিটিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা এমা থম্পসন, ম্যাগি স্মিথ, জুডি ডেঞ্চ এবং মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি।

 

ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি চার্লসের হাত, মাথা এবং বুকে জেরুজালেমের পবিত্র তেল দিয়ে শপথ পড়ান। এ সময় তাকে গম্ভীর দেখায়। ন্যায়সঙ্গতভাবে শাসন ও ইংল্যান্ডের গির্জাকে সমুন্নত রাখার শপথ নেন রাজা তৃতীয় চার্লস।

 

প্রতীকী রেগালিয়া তুলে ধরার পর ওয়েলবি রাজার মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট স্থাপন করেন। এ সময় উচ্চ স্বরে ‘ঈশ্বর রাজার সহায় হোন’ বলা হয়।

অভিষেক শেষে রাজা ও রানী ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবে ছেড়ে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন। এ সময় তারা এক মাইল শোভাযাত্রায় অংশ নেবেন। এতে ৩৯টি দেশের ৪ হাজার সেনা সদস্য থাকবে।

 

এর আগে অভিষেকের জন্য ঐতিহাসিক গাড়িতে চেপে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে কেন নেই পূত্রবধূ মেগান
খুলনাঞ্চল ডেস্ক
তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করার জমকালো অনুষ্ঠানে নেই তার পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কল।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের আড়ম্বরপূর্ণ রাজ্যাভিষেকের এই অনুষ্ঠানে মেগান থাকছেন না। বাবার জীবনের ঐতিহাসিক এই দিনটিতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একাই যোগ দেবেন ছেলে হ্যারি। খবর বিবিসির

মেগান তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটের দেখভালের জন্য আছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মেগানের অনুপস্থিতির কারণ হিসেবে বলা হচ্ছে, রাজ্যাভিষেকের দিনটি আর্চির চতুর্থ জন্মদিনেই পড়েছে।

মেগানের এক বন্ধু পিপপল ম্যাগাজিনকে জানিয়েছেন, মেগানের ভাষ্য হল অভিষেক অনুষ্ঠানকে ঘিরে অতিরিক্ত নজরদারি চলছে।

 

বাবা ও ভাই প্রিন্সেস অব ওয়েলস উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্কের টানপোড়েনের মধ্যে অভিষেক অনুষ্ঠানে মেগানের অনুপস্থিতি রাজপরিবারের সঙ্গে তাদের দূরত্বকে আরও স্পষ্ট করে তুলছে।

গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার শেষকৃত্যে স্বামী-সন্তানের সঙ্গে মেগানও ছিলেন। সে সময় কালো পোশাক পরা মেগানকে দস্তানা হাতে চোখ মুছতেও দেখা গেছে।

বাবার অভিষেক অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক ভূমিকায় হ্যারি থাকছেন না। অংশ নেবেন না শোভাযাত্রাতেও। রাজা হিসেবে মুকুট পরার পর কেতা অনুযায়ী বাকিংহাম প্রাসাদের বেলকনিতে দাঁড়িয়ে চার্লস যখন তার দেশের মানুষের উদ্দেশে হাত নাড়বেন, সেই আনুষ্ঠানিকতাতেও পরিবারের আন্যান্যদের সঙ্গে হ্যারি থাকবেন কি না, তাও স্পষ্ট নয়।

২০২০ সালের শুরুতে হঠাৎ করেই রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এবং তারপর যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়ে থিতু হন হ্যারি-মেগান।

ডিমের খোসার নানা ব্যবহার
মিলি রহমান
ডিম এমন একটি খাবার যা ছোট-বড় সবাই পছন্দ করেন। প্রতিদিনের খাদ্যতালিকায় সবার বাড়িতেই কম-বেশি ডিম থাকেই। ডিম প্রোটিনের ভালো উৎস। তবে ডিম খাওয়া হলেও বেশিরভাগ সময় এর খোসা ফেলে দেওয়া হয়। অনেকের হয়তো জানা নেই, ডিমের খোসা দৈনন্দিন নানা কাজে ব্যবহার করা যায়। যেমন-

গাছের সার: গাছের সার হিসেবে ডিমের খোসা খুবই উপকারী। এজন্য খোসা ধুয়ে ভালোভাবে শুকাতে দিন। ভালোভাবে শুকানোর পর চাপ দিয়ে গুঁড়ো করুন। এখন এটি গাছের চারপাশে ছিটিয়ে দিন। গাছের জন্য ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস হয়ে উঠবে ডিমের খোসা।

কীটনাশক: গাছের অন্যতম সমস্যা কীটপতঙ্গের আক্রমণ। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে গাছে প্রাকৃতিক কীটণাশক হিসেবে ডিমের খোসা ব্যবহার করতে পারেন।

পাখির খাবার: ডিমের খোসা ধুয়ে শুকিয়ে ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নিন। বাড়ির কার্নিশে, বারান্দায়, ছাদে যেখানে পাখি আসে সেখানে এই গুঁড়ো ছড়িয়ে দিন। এটি পাখিদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে সহায়তা করবে।

চারা রোপণ: ভাঙা ডিমের খোসায় মাটি ভরে তাতে বীজ বুনতে পারেন। বীজ থেকে শেকড় গজানো শুরু করলে খোসাসহ গাছটি মাটিতে পুঁতে দিন। এতে গাছ পুষ্টি নিয়ে বড় হবে।

থালাবাসন পরিষ্কার: বেকিং সোডার সঙ্গে ডিমের খোসা মিশিয়ে প্রাকৃতিক ডিশ ক্লিনিং পাউডার তৈরি করে ফেলতে পারবেন। এটি কঠিন সব দাগ দূর করতে পারে। একটি স্পঞ্জ বা কাপড় দিয়ে এই মিশ্রণটি দাগ দূর হওয়া পর্যন্ত আলতোভাবে স্ক্রাব করুন। ডিমের খোসা আর বেকিং সোডা থালাবাসনে জমে থাকা ময়লা তুলতে সাহায্য করবে।

বেসিন পরিষ্কার: বেসিন পরিষ্কার ও গন্ধমুক্ত রাখতে ডিমের খোসার গুঁড়া বেশ কার্যকর। বেসিনের পাইপের মধ্যে জমাট বাঁধা ময়লা দূর করতে সাহায্য করে ডিমের খোসা । পাইপ থেকে আসা যেকোনো হালকা গন্ধকেও দূর করতে পারে এটি।

বিয়ে করেছেন নায়ক রোশান, জানালেন তিন বছর পর
বিনোদন ডেস্ক
ঈদে মুক্তি পেয়েছে নায়ক রোশান অভিনীত ‘পাপ’ ও ‘জ্বীন’ নামে দুটি সিনেমা। ঈদের সিনেমার রেশ কাটেনি এখনও। এরই মধ্যে প্রকাশ্যে আনলেন তার বিয়ের খবর।

রোশান জানালেন, প্রায় তিন বছর আগে প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেন তিনি। তখন শুধু নায়কের বন্ধুরাই বিয়ের খবর জানত। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি।

অবশেষে দুই পরিবারের সবার সম্মতি পেয়ে শনিবার বিয়ের খবরটি প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির এই নায়ক। স্ত্রী তাহসিনা এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

রোশান জানান, ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান বললেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’

গতকাল শুক্রবার রাতে ঢাকা সেনানিবাস–সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদী পরা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পরিবারের কাছের কয়েকজন মেহেদী পরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শনিবার তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে।

এদিকে জানা গেছে, রোশানের স্ত্রী অন্তসত্তা। শিগগরিই তাদের ঘরে আসবে নতুন অতিথি।

 

সমবায় সমিতি মানুষের কল্যাণে কাজ করে থাকে
-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সমবায় সমিতি মানুষের কল্যাণে কাজ করে থাকে। সমিতির প্রধান উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা। দেশের উন্নয়নে সমবায় সমিতির ব্যাপক অবদান রয়েছে। এ সমিতি যেন মেহনতি মানুষের জন্য অকল্যাণ বয়ে না আনে সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে বলেন তিনি। শনিবার বিকালে খুলনার ফুলবাড়িগেট বণিকপাড়া খ্রীষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তীতে মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় সমিতি প্রথা চালু করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিতে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, ছেলে-মেয়েদের উপবৃত্তি চালুকরণ, ভূমিহীনদের বাসস্থান এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতাসহ বিভিন্ন ভাতা চালুসহ ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন।

খ্রীষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি সাইমন তুষার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, মহেশ^রপাশা বেনেডিক্ট মঠের ফাদার প্রেমানন্দ কর্মকার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কেসিসি’র সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাদাত মিনা, সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লরেন্স কুন্দা পল্টু, সমিতির প্রশাসনিক কর্মকর্তা সিলভাষ্টার সরকার প্রমুখ।

মহেশ্বরপাশা শান্তিনগরে ভোররাতে অগ্নিকান্ডে ৮টি টিনসেটের ঘর সম্পুর্ণ ভূষ্মিভুত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর মহেশ্বপাশা শান্তিনগরের অগ্নিকান্ডের ঘটনায় আটটি টিনসেটের ঘর সম্পুর্ণ ভূষ্মিভুত হয়ে সাতটি অসহায় হতদরিদ্র পরিবার নি.স্ব হয়ে গেছে। গতকাল ৬ মে শনিবার ভোর পৌনে ৪টার দিকে শান্তিনগরের ভ্যান চালক দরিদ্র মুজিবর রহমানের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মুজিবর রহমানের দুটি ঘর সহ তার ৬টি ভাড়াটিয়ার টিনসেটের ঘর সম্পুর্ণ পুড়েগেছে। খবর পেয়ে দৌলতপুর থানা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সাতটি হতদরিদ্র পরিবারের ঘরের সকল মালামাল পুড়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রহস্থরা ক্ষতির পরিমান প্রায় ২৫/৩০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো দাবী করেছে। অগ্নিকান্ডের ঘটনায় কৃষ্ণ নামের একজন শ্রমিক আহত হয়েছে এছাড়াও বিদ্যুৎ ও সিটি কর্পোরেশনের ওয়াসার পানির লাইন ও ক্ষতিগ্রহস্থ হয়েছে বলে জানাগেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর দাবী সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলের পৌছাতে না পারায় তারা দূরে গাড়ী রেখে পাইপের মাধ্যমে পানি নিয়ে কাজ করতে বেশ বেগ পেতে হয় তাদের। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, স্বতন্ত্র মেয়রপ্রার্থী এস এম মুশফিকুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খান খোকন, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগ নেতা শাহাদাৎ মিনা, কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান স্বপন। জানাগেছে, দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা শান্তিনগর এলাকার ভ্যান চালক দরিদ্র মুজিবর রহমানের ভাড়াটিয়ার টিনসেটের ঘরে ৬ মে শনিবার ভোর রাত ৪টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন তার আরো পার্শবর্তি মুজিবর রহমানের আরো ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা এবং মুজিবর রহমানের ভাড়াটিয়া ভিক্ষুক কাদের জানায়, ভোর রাতে কাদেরের ঘরে আগুন দেখে কাদেরের চিৎকার চেচামেচিতে প্রতিবেশিরা ছুটে এসে আগুন দাউদাউ করে জ্বলতে দেখে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দৌলতপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে মুজিবর রহমান নিজর ঘর এবং তার ভাড়াটিয়া কাঠের দোকানের শ্রমিক কৃষ্ণ, গৌতম, শ্রমিক বৃষ্টি, ভিক্ষুক আব্দুল কাদের, শ্রমিক লিটন এবং সবুজের টিনের ঘরের আসবাপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় সিটি কর্পোরেশনের ওয়াসার পানির লাইন ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। ্ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার গুলো দাবী করে তাদের পরনের কাপুড় ছাড়া কিছুই বের করতে পারিনি। তাদের দাবী সাতটি পরিবারের প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেশিরা অভিযোগ করে বলেন, সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌছাতে না পারায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকান্ডের খবর শুনে ্দুপুরে ঘটনাস্থলে ছুটে আসেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এর আগে সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। শ্রম প্রতিমন্ত্রী এবং সিটি মেয়র ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর আগে অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থলে আসেন সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তাদের খোজখবর নিয়ে তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০হাজার টাকা প্রদান করেন। এর আগে ফজরের নামাজের পরপরই ঘটনাস্থলে আসেন ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খান খোকন, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগ নেতা শাহাদাৎ মিনা, কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান স্বপন। ক্ষতিগ্রস্থ পরিবারকে শাহাদাৎ হোসেন মিনা নগদ ১০হাজার টাকা ও চাল,ডাউলসহ খাদ্য সামগ্রী প্রদান করেন এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান স্বপন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগর শাখার মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ শনিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্টা, সম্পাদক মন্ডলীর সদস্য ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিটি মেয়র উপস্থিত নেতৃবৃদন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নাগরিক সেবা প্রদানই সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান কাজ। উন্নয়মূলক কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি সকল সেবা নগরবাসীর কাছে পৌঁছে দিতে বর্তমান পরিষদ যথাসাধ্য চেষ্টা চালিয়েছে। সিটি মেয়র বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে। সিটি মেয়র খুলনা মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিপুল অর্থ বরাদ্দের বিষয় তুলে ধরে বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রমণের কারণে ইচ্ছা থাকা স্বত্বেও যথাসময়ে বিশাল এ কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে চলমান উন্নয়ন কাজ সমাপ্ত হলে খুলনা একটি আধুনিক সুযোগ সুবিধা সংবলিত স্বাস্থ্যকর নগরীতে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

নেতৃবৃন্দ মেয়র পদে পুণরায় দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জনিয়ে বলেন, তালুকদার আব্দুল খালেক এতদাঞ্চলের জনমানুষের আস্থার প্রতীক। চলমান উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে তারা বলেন, খুলনার ইতিহাসে ইতোপূর্বে এমন কর্মযজ্ঞ আর কখনো হয়নি। পরিকল্পিত এ উন্নয়নের জন্য তালুকদার আব্দুল খালেক-এর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গোপী কৃষাণ মুন্ধড়া, সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, আজম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডল, রংপুর কলেজের অধ্যক্ষ ও রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, পূজা পরিষদের জাতীয় কমিটির আইন বিষয়ক উপদেষ্টা শ্যামল কুমার দাস, ইস্্কন-রাধা মাধব মন্দিরের অধ্যক্ষ গৌরেশ্বর নিমাই দাস ভ্রহ্মচারী, সহসভাপতি অরবিন্দ সাহা, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যাপক তারক চাদ ঢালী, প্রকৌশলী পরিমল দাস ও সমরেশ সাহা, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, মহিলা সম্পাদিকা মিতা বাগচি, সহমহিলা সম্পাদিকা অলোকা রাণী দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বিজন কৃষ্ণ মন্ডল, কোষাধ্যক্ষ রতন কুমার সাহা, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সুজিৎ মজুমদার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ব্যাণার্জী, সদর থানা শাখার সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, খালিশপুর থানা শাখার সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দিপক দত্ত, দৌলতপুর থানা শাখার সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার অধিকারী, খান জাহান আলী থানা শাখার সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবনচরা থানা শাখার সভাপতি ড. শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, হরিণটানা থানা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা শাখার সভাপতি আশিষ কবিরাজ, সম্পাদক মন্ডলীর সদস্য গৌরাঙ্গ সাহা, শিবনাথ ভক্ত, বাবলু বিশ্বাস, তাপস সাহা, রবিন দাস, অলোক দে, ভবেষ সাহা প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

খুলনায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ২ শ্রমিক
স্টাফ রিপোর্টার
খুলনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও এক শ্রমিক।

শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খালিশপুর এলাকার লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন নাজির (৩৫) ও সাদ্দাম (৩০)।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, শনিবার সকালে সাদ্দাম ও নাজির নগরীর খালিশপুর শিশুপার্ক এলাকার তাইজুল ইসলামের বাড়িতে কাজে যান। তারা দুপুরের দিকে সেপটিক ট্যাংকে নামেন। সেখানে বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসীর খবরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস বলেন, দুপুরে তারা নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের জন্য লাগানো কাঠ খোলার জন্য ভেতরে প্রবেশ করেন। সম্ভবত ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে তারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের মরদেহ সেখান থেকে বের করা হয়।
ওসি আরও বলেন, তাদের সঙ্গে আরও একজন শ্রমিক ছিলেন। তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সুস্থ হলে ঘটনা সম্পর্কে সব জানা যাবে।

 

সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য ফেলায় সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের ট্রলার চলাচল নিষিদ্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে পর্যটক কর্তৃক যত্রতত্র প্লাস্টিক সামগ্রী ব্যবহারের অভিযোগে পর্যটনবাহী ট্রলার চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে বনবিভাগ। শনিবার (৬ মে) বেলা এগারটা থেকে ট্রলারের অনুমতিপত্র বন্ধ করে দেয় বনবিভাগ। তবে সন্ধ্যায় বনবিভাগের সাথে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রলার মালিক সমিতির।

ট্রলাক মালিক ফেরদৌস আহমেদ বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশকিছু পর্যটক এসেছিলেন মুন্সিগঞ্জে। ২টি ট্রলার সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরপরই ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ করে দেয় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা। খোঁজ-খবর নিয়ে জানতে পারি পর্যটক কর্তৃক প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহনের অভিযোগে ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ রয়েছে।

তিনি আরও জানান,সন্ধ্যার পরপরই ট্রলার মালিকসহ পর্যটন সংশ্লিষ্টদের সাথে সহকারী বন সংরক্ষকের সভা রয়েছে। আশা করছি,সেখানে সমাধান হয়ে যাবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী জানান,গতকাল শুক্রবার আমি কলাগাছি পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখেছি। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রেখেছি। সন্ধ্যায় বৈঠক ডেকেছি। বৈঠকে ট্রলার মালিকরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন,তবে তাদের অনুমতিপত্র আবারো চালু করা হবে। সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এবিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

 

২ সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা
খুলনাঞ্চল রিপোর্ট
টাঙ্গাইলে মা-সহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক জানান, বিকাল ৬টার সময় চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম তার দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফিকে (২) হত্যা করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের তিন জনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।

তবে এক সঙ্গে দুই ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা নাকি তাদেরকে তৃতীয় কোনো ব্যক্তি হত্যা করেছে এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। স্থানীয়দের ধারণা তিনজনকে হত্যা করে সিঁদ কেটে কেউ পালিয়ে গেছে।

এদিকে হত্যার আলোচনা উঠায় নিহত মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছে। ফলে সন্দেহের তীর শাহেদের দিকে। শাহেদ দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ফজলুর ছেলে। স্বামীর আত্মগোপন ও মনিরা বেগমের ঝুলন্ত লাশ মাটিতে লেগে থাকায় সন্দেহ আরও বাড়ছে।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃদা জানান, আমি ঘটনাস্থলে। লাশ তিনটি উদ্ধার হয়েছে। শাহেদ পলাতক রয়েছেন। তাকে খুঁজে পেলে এবং লাশ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারীতে এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আব্দুর জব্বার শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত রাজীব শেখকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত দেলোয়ার মুন্সীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নালুয়ার বড়বাক গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে গোড়া নালুয়া গ্রামের ডাবলু মুন্সীর ছেলে দেলোয়ার মুন্সী দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন। এ ঘটনায় বড়বাক গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর জব্বার শেখ (২৫) ও তৈয়ব শেখের ছেলে রাজীব শেখ (২৩) প্রতিবাদ জানান।

এর জের ধরে বাংলাদেশ সেবাশ্রমের পাশে শুক্রবার সন্ধ্যায় আব্দুর জব্বার শেখ ও রাজীব শেখকে বাড়ি থেকে ডেকে আনা হয়। এ সময় দোলোয়ার (৩০) ও দীন ইসলাম মুন্সী (২৫) ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যান।

স্থানীয়রা তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আব্দুর জব্বার শেখকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন রাজীবকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার মো. মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় আব্দুর জব্বার শেখ ও রাজীব শেখ নামে দুই যুবককে হাসপাতালে আনেন স্থানীয়রা। এর মধ্যে আব্দুর জব্বার শেখ মারা যান। রাজীবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান জানান, নারী ঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।