Home খেলাধুলা আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মুম্বাইকে হারিয়ে দুইয়ে চেন্নাই

আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মুম্বাইকে হারিয়ে দুইয়ে চেন্নাই

25

স্পোর্টস ডেস্ক।।

মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচকে বলা হয় আইপিএলে ‘এল ক্লাসিকো’। এই দুই দলের লড়াইয়ে মুম্বাইকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই। এই জয়ে লখনৌ সুপার জায়ান্টসে নিচে নামিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল।

শনিবার (৬ মে) চেন্নাইয়ের এম. চিদাম্বারাম স্টেডিয়ামে চলতি আইপিএলের ৪৯তম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। জবাবে রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

এই জয়ে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো চেন্নাই। অন্যদিকে ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে মুম্বাই। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।