Home আঞ্চলিক মহেশপুরে বিজিবির ৩১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার

মহেশপুরে বিজিবির ৩১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার

21

 

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবির সদস্যরা। গতকাল শনিবার ভোর ৫টার দিয়ে উপজেলার বেলেমাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, ভারত থেকে আসা ফেনসিডিলের একটি বড় চালান ঢাকায় পাচার করা হবে। এসমন গোপন সংবাদের ভিত্তিতে বেলেমাঠ নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ১৫টি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর থেকে মালিকবিহীন তিন হাজার ১৯১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পাচারকারীদের ফেলে যাওয়া ফেনসিডিলের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

উদ্ধারকৃত এসব ফেনসিডিল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।