Home জাতীয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

29

 

ঢাকা অফিস।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৩।

শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যার গভীরতা ছিলো মাত্র ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিলো আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে দোহারে।

হালকা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৩ ছিলো বলেও জানান তিনি।

তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।