Home আঞ্চলিক সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার তালা থেকে আব্দুল করিম খোকন (৮০) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরিপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বলে জানা গেছে।

বুধবার (৩ মে) সকালে তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন তার স্বজনরা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আব্দুল করিম খোকন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন করিয়েছেন। এরপর থেকে শারীরিক যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি। আজ সকালে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।