রূপসা প্রতিনিধি।।
রূপসা থানাধীন আইচগাতি সরকারি বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় গত ৩ মে বেলা সাড়ে ১১ টায় রাস্তা পারাপারের সময় আইচগাতী গ্রামের ভ্যানচালক কবির হোসেনের শিশু পুত্র শামীম( ৩) সেনের বাজার থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ধাক্কায় গুরুত্বর আহত হয়।
পরবর্তীতে শামীমের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরিক্ষা- নিরিক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা যায় ,আইচগাতীর জনৈক জাহাঙ্গীর হোসেনের ভাড়াটিয়া নিহত শিশু শামীমের পরিবার । মৃত আকবার হোসেনের পুত্র আফজাল হোসেন ঘাতক ইজিবাইকের চালক। সে রূপসা উপজেলাধীন দেয়াড়া গ্রামের জনৈক হাসানুজ্জামান মোল্লার ভাড়টিয়া। ইজিবাইকসহ চালক আফজাল হোসেন আইচগাতী পুলিশ ক্যাম্পে আটক আছেন।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











































