খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ ৮জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন উচ্চআদালত। গতকাল মঙ্গলবার (০২ মে) সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিজয়-৩ আদালতের বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের যৌথ বেঞ্চে শুনানী শেষে জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- শেখ ফরহাদ হোসেন, মোল¬া আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল¬া মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ। আসামীপক্ষে শুনানীতে অংশ নেন প্রবীণ আইনজীবী নিতাই রায় চৌধুরী ও তরুণ আইনজীবী ইমরুল বারী।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানান, গত ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ ফেব্র“য়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার-বীজ ও কৃষি উপকরণের মূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় ডুমুরিয়াতেও শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোল¬া মোশাররফ হোসেন মফিজসহ ১৮জনের নাম উলে¬খসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির কাল্পনিক অভিযোগে মামলা করে। এ মামলায় উচ্চআদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতৃবৃন্দ।।











































