এজাজ কায়েস ও কাজী মোহাম্মদ ইউনুছ।।
মাটি সোনার চেয়ে খাঁটি, মাটির সামগ্রীতে রয়েছে মানুষের হাসি-কান্না, রয়েছে সুখ-দুখের অনুভূতি, এ মাটির তৈরী তৈজষপত্রে রয়েছে প্রেম-বিরহের নানা দৃশ্যপট। এক সময় খুলনাঞ্চলসহ সারা দেশে শিল্পের কারিগড়েরা তাদের কোমল হাতের স্পর্শে তৈরী করেছিল ইতিহাস ঐতিহ্যের প্রত্নতত্ব নিদর্শনগুলো। খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় এখন এ শিল্পে কারিগড়ের অভাব, পর্যাপ্ত পুঁজি না থাকা, ক্রেতার অনাগ্রহ এবং পর্যাপ্ত বাজারজাতকরণের অভাবসহ নানাবিধ কারণে ধীরে ধীরে এ অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। এই পেশায় এখন ভর করেছে অভাব-অনটন। মেলা-পার্বনেও তেমন চাহিদা নেই মাটির তৈজসপত্রের। তবে কিছু হোটেল-মিষ্টির দোকানে এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজা পার্বন এবং পহেলা বৈশাখে বাঙালির বর্ষবরণে এখনও প্রয়োজন হয় মাটির বিভিন্ন সামগ্রীর।
একটা সময় ছিল বাংলা নববর্ষকে ঘিরে নির্ঘুম ব্যস্ত সময় পার করতেন খুলনাঞ্চল মৃৎশিল্পীরা। পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ। নববর্ষে এ অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে বসে বর্ষবরণ মেলা। সেই মেলায় চাহিদা থাকে নানা রকমের খেলনা, মাটির জিনিসপত্রের। মেলাকে দৃষ্টিনন্দন করতে মৃৎশিল্পীরা নিজের হাতে নিপুণ কারুকাজে মাটি দিয়ে তৈরি করতেন শিশুদের জন্য রকমারি পুতুল, ফুলদানি, রকমারি ফল, হাঁড়ি, কড়াই, ব্যাংক, বাসন, থালা, বাটি, হাতি, ঘোড়া, বাঘ, টিয়া, ময়না, ময়ূর, মোরগ, খরগোশ, হাঁস, কলস, ঘটি, মুড়িভাজার ঝাঞ্জুর, চুলা, ফুলের টবসহ মাটির বিভিন্ন তৈজসপত্র।
আধুনিক যুগেও কিছুসংখ্যক মানুষ এখনো মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার ভুলে যাননি। কেননা মৃৎ শিল্পীরা তাদের পৈত্রিক সূত্রে পাওয়া মাটির কাজ করে এখনো টিকে থাকার লড়াইয়ে। কিন্তু মাটির তৈরি পণ্যের ক্রেতা এবং সঠিক মূল্যায়ন না থাকায় ধীরে ধীরে মৃৎশিল্পীরা এ পেশা থেকে ঝুকছেন অন্য পেশায়। বাজারে চোখে পড়ে না মাটির তৈজসপত্র। তার স্থান দখলে নিয়েছে প্লাস্টিক ও সিরামিক সামগ্রী। ফলে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার এই ঐতিহ্য। মৃৎশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করেন মাটির জিনিসপত্র। এক সময় গ্রামীণ মানুষের নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি জিনিসপত্রের চাহিদা মেটাতো এই মৃৎশিল্প। কদর কমে যাওয়ায় অনেকে ছেড়েছেন এই পেশা।
সেসব এখন শুধুই স্মৃৃতি। হাটে বাজারে আর মেলায় এখন চোখে পড়ে না মাটির তৈজসপত্র। তার স্থান দখলে নিয়েছে প¬াস্টিক ও সিরামিকের সামগ্রী। ফলে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার এই ঐতিহ্য। মৃৎশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করেন মাটির জিনিসপত্র। গ্রামীণ মানুষের নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি জিনিসপত্রের চাহিদা মেটাতো এই মৃৎশিল্প। কদর কমে যাওয়ায় অনেকে ছেড়েছেন এই পেশা।
খুলনা জেলাসহ বিভাগের বাকী নয় জেলা এবং উপজেলাগুলোতে এ শিল্পের কদর কমলেও এখনও গুরুত্বপূর্ণ হাট-বাজারগুলোতে দেখা মিলছে কাদা মাটি দিয়ে তৈরী এ শিল্পের নানা সামগ্রী। সরেজমিনে খুলনার নিউ মার্কেট, বড় বাজার, হেলাতলা, ফুল মার্কেট, রূপসা, বয়রা, দৌলতপুর, কৈয়া বাজার, খালিশপুর, কয়রা, দাকোপ, বটিয়াঘাটা সহ বিভাগে সবগুলো জেলা-উপজেলায় কম-বেশী যেমন দেখা মিলে মৃৎশিল্পের নানা সামগ্রী ঠিক তেমনই কিছু কারিগরেরা পূর্বপুরুষরে এপেশাকে ধারণ কওে যুগের পর যুগ ধরে কাজ করছে এ পেশায়। খুলনাঞ্চলের বিভিন্ন এলাকায় পালপাড়াগুলোতে এখনও দৃষ্টিনন্দন মাটির কলসি, হাঁড়ি, পাতিল, সরা, মটকা, দই পাতিল, মুচি ঘট, মুচি বাতি, মিষ্টির পাতিল, রসের হাঁড়ি, ফুলের টব, জলকান্দা, মাটির ব্যাংক, ঘটি, বাটি, জালের চাকা, প্রতিমা, বাসন-কোসন, ব্যবহারিক জিনিসপত্র ও খেলনা সামগ্রী ইত্যাদি প্রায় দুইশতাধিক তৈজষপত্র সামগ্রী।
কথা হয় পূর্ব রূপসার মৃৎশিল্পের কারিগর কাজল সরদার এর সাথে তিনি বলেন, মাটি সংগ্রহের পর প্রথমে চাকে দেওয়া হয়। পরে কাঠের তৈরি মাস্তুল দিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া হয়। এরপর রোদে শুকাতে হয়। শেষে পোড়ানো হয় আগুনে। এভাবেই তৈরি হয় বিভিন্ন আকৃতির তৈজসপত্র।
খুলনা ফুলমার্কেটের মৃৎশিল্প পণ্যের বিক্রেতা স্বপন পাল জানালেন, বাপ-দাদারা ৬০ বছর ধরে মৃৎশিল্পের সাথে জড়িত ছিলেন। এক সময় আমার দাদা এ শিল্পের কারিগড় ছিলেন, সেই সূত্র ধরেই আমাদেও এ ব্যবসায় পদচারণা। গত পাঁচ যুগে এ ব্যবসায় ধস নামলেও ইতিহাস ও ঐতিহ্যের কথা ভেবে এ পেশাকে ধারণ করে আছি।
খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রত্নতত্ব অধিদপ্তরের পরিচালক লাভলী ইয়াসমিন এ প্রতিবেদককে জানান, খুলনাঞ্চল থেকে একদিকে যেমন হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প তেইনই নানাবিধ কারণে নষ্ট হচ্ছে প্রত্নতত্ব নিদর্শনগুলো। আধুনিকতার ছোঁয়ায় এ খুলনা সহ সারা দেশে থেকে থেকে মৃৎ শিল্প আজ বিলুপ্ত প্রায়। এ পেশার সাথে যারা টিকে রয়েছে তারাও আর্থিক অনটন সহ নানাবিধ সমস্যার কারণে এ পেশায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে।###











































