Home আঞ্চলিক খুলনা জেলার ৫ উপজেলা ও ২ পৌর বিএনপির কমিটি স্থগিত

খুলনা জেলার ৫ উপজেলা ও ২ পৌর বিএনপির কমিটি স্থগিত

183

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপির জরুরী সভা থেকে সদ্য ঘোষিত জেলা বিএনপির ৫ উপজেলা ও ২ পৌর বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় জরুরী সভা ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, অধ্যা. মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, সামছুল আলম পিন্টু।

জেলা বিএনপির সদস্য যথাক্রমে মনিরুজ্জামান মন্টু, গাজী আব্দুল হক, মোমরেজুল ইসলাম, শকিল আহমেদ দিলু, একেএম শহিদুল ইসলাম, শেখ আজগর আলী, মোল্লা এনামুল কবির, ওহিদুজ্জামান রানা, আনিসুর রহমান, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাবিক পিন্টু, মো. ইকবাল শরীফ, আরিফুর রহমান, সেলিম সরদার, সরোয়ার হোসেন, মল্লিক আব্দুস সালাম, গাজী আব্দুল হালিম, জাফরী নেওয়াজ চন্দন, সামসুল বারী পান্না প্রমূখ।