Home আঞ্চলিক পুলিশি তান্ডব, লাঠিচার্জের ঘটনায় খুলনা বিএনপি উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন

পুলিশি তান্ডব, লাঠিচার্জের ঘটনায় খুলনা বিএনপি উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন

18

 

খবর বিজ্ঞপ্তি।।

মহান মে দিবসে খুলনা মহানগর শ্রমিকদলের র‌্যালীতে পুলিশি তান্ডব, লাঠিচার্জ, রবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও শ্রমিক নেতা ইসলাম খলিফাকে গ্রেফতারসহ ১৫জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার (১ মে) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন পহেলা মে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। দিনটি আজও শ্রমজীবী মানুষের সংগ্রাম ও ঐক্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। শ্রমিকদের যতটুকু দাবি-দাওয়া আদায় হয়েছে তা এই মহান দিবসের হাত ধরে। কিন্তু এমনই একটি ঐতিহ্যবাহী দিনে মহানগর শ্রমিক দলের র‌্যালীতে খুলনার একশ্রেনীর চাটুকার পুলিশ সদস্যরা তান্ডব চালিয়ে আর্ন্তজাতিক দিবসটিকে কুলষিত করেছে যাহা মোটেই সমর্থনযোগ্য নয়। ঐতিহাসিক দিনটিতে গুলি, টিয়ারসেল ও রবার বুলেট প্রমান করে নিশি রাতের সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে বন্দুকের নলকে বেছে নিয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি ও অতিউৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমান প্রমূখ।