Home আঞ্চলিক যশোরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত: আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

যশোরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত: আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

15

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
তুচ্ছ ঘটনায় যশোরে পারভেজ রানা (৪০) নামে ব্যাক্তির বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে একই এলাকার আব্দুল্লাহ। তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যশোর সদরের শেখহাটি তরফ নওয়াপাড়ায়। আহত পারভেজ রানা তরফ নওয়াপাড়ার এরশাদ আলীর ছেলে। আব্দুল্লাহ ওই এলাকার আকতার হোসেনের ছেলে।

ভুক্তভোগীর বোন পূর্নিমা বেগম জানায়, পারভেজ রানা বাড়ির সামনে বিদ্যুৎয়ের তার ঠিক করছিল। এসময় আব্দুল্লাহ সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছুরি নিয়ে এসে ভাইয়ের বুকে ও পেটে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে
ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

জানতে চাইলে আসপাতালের সার্জারী ওয়ার্ডে কর্তব্যরত ডাক্তার এসএম তাসলিম বলেন, তার বুক এবং পেটের রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না। অক্সিজেন সেবা দিয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার করা হয়েছে। কোতয়ালী থানার ওসি মো তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।