রূপসা প্রতিনিধি।।
বিপুল উৎসাহ উদ্দীপনা এবং জাকজমকভাবে রূপসায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজ ২৭ এপ্রিল সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান ।বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূৃমি) মোঃ সাজজাদ হোসেন,ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান,প্রকৌশলী সুখেন রায়, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বঙ্গ কমল বসু, আওয়ামীলীগ নেতা গোপাল চন্দ্র মন্ডল,সোহেল জুনায়েদ,রবিউল ইসলাম,বিনয় কৃষ্ণ হালদার,প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়,সরোজ কুমার হালদার, হায়দার আলী,অমল কান্তি শিকদার, সাংবাদিক, কৃষ্ণ গোপাল সেন ,ইউপি সদস্য শফিকুল ইসলাম,স্বপ্না রানী পাল,আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী,গোপাল চন্দ্র কুশারী প্রমূখ ।সভায় রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালনের লক্ষ্যে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।











































