
১৬ প্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান
বটিয়াঘাটা প্রতিনিধি
গতকাল বুধবার সন্ধ্যায় অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছে বটিয়াঘাটা উপজেলার জলমা গুপ্তনারী কাউনিয়া ফাঁদ সার্বজনীন পুঁজা মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান। নামামৃত পরিবেশ করবেন আদি রামকৃষ্ণ, দেব নারায়ণ, শ্রী শ্রী ঠাকুর গোপাল, ব্রজের রাখাল, যুগল মিলন ও মদন গোপাল সম্প্রদায়। অপরদিকে ফুলতলা নর নারায়ণ মঠ প্রাঙ্গণেও গতকাল বুধবার অধিবাস কীর্তনের মধ্য দিয়ে অষ্ট প্রহরব্যাপি যজ্ঞানুষ্ঠান। নামামৃত পরিবেশন করছেন জয় পাগল,কৃষ্ণ গোপাল, শচীমাতা, জীবন দ্বীপ, লোকনাথ ও জয় গোবিন্দ সম্প্রদায়। আয়োক কমিটির পক্ষ থেকে সকলকে নামামৃত আস্বাদনের বিনম্র আহব্বান জানিয়েছেন।
মহেশপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত ১
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মোটরসাইকেল আর বাইসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ইনজামুল ইসলাম (২৮) নামের এক জন ঘটনা স্থলেই নিহত হয়েছে। এ সময় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন (৪০) নামের এক জন গুরুতর ভাবে আহত হয়েছে। আহত ইসমাইল হোসেনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জিন্নাহনগর সামন্তা সড়কের জিন্নাহনগর মাঠ এলাকায়।
এলাকাবাসী জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলি গ্রামের আলী হামজার ছেলে ইনজামুল ইসলাম মোটরসাইকেল নিয়ে সামন্তা বাজারে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা কাজিরবেড় ইউনিয়নের মাতলার আইট গ্রামের মেছের আলীর ছেলে ইসমাইল হোসেন বাইসাইকেল চালিয়ে জিন্নাহনগর বাজারে যাওয়ার সময় জিন্নাহনগর মাঠ এলাকার রাস্তায় মটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মটর সাইকেল চালক ইনজামুল ইসলামের মৃতু হয়। এসময় আহত হয় বাইসাইকেল চালক ইসমাইল হোসেন।
ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এস আই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের সুরতহাল রিপোটটি তৈরী করা হচ্ছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন, নিহত ইনজামুল ইসলামের লাশ তার বাড়ীতেই রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
সাধারণ মানুষের সাথে এমপি চঞ্চলের ঈদ শুভেচ্ছা বিনিময়
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী আনন্দতা ভাগা ভাগি করে নিতেই ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। তিনি গতকাল সকাল ১১টা থেকে রাত পর্যন্ত উপজেলার শ্যামকুড়,গুড়দাহ,স্বরুপপুর,আলামপুর এলাকার সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমানউল্লা হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দিন, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকিদুর রহমান,জেলা পরিষদের সাবেক সদস্য প্রভাষক এম এ আসাদ প্রমুখ।
খুলনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
গত ০৭ই মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের পরীক্ষিত সৈনিক দিঘলিয়া উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম এবং যুবদল নেতা গাজী রেজাউল ইসলাম বাবুর নামে দিঘলিয়া থানায় দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় আজ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে স্বশরীরে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন কিন্তুআদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন। এইভাবে মিথ্যা মামলায় মনিরুল ও বাবুর কারাগারে প্রেরণ করায় খুলনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন- খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মঈদুল ইসলাম সোহাগ, হুমাযুন কবির রুবেল, রাকিবুল ইসলাম, আল আমিন শেখ নয়ন, রিয়াছাদ আলী, মুকুন্দ মোহন পান্থ, মাহমুদ রেজা মাসুম, মোঃ আনিসুর রহমান, এস এম ইলিয়াস, হাবিবুর রহমান হাবিব, শাহাদাতুজ্জামান বাবু, আল আমিন তালুকদার প্রিন্স, মাহমুদ হাসান রুবেল, কামরুজ্জামান বাপ্পী, সাগর শিকদার, মোক্তারুজ্জামান সবুর, চৌধুরী আসাবুর রহমান, মাহফুজ শিকদার, রাসেল আকন বাবু, ফয়সাল আমিন দ্বীপ, মোঃ আবু হানিফ, মোঃ আবু জাফর, মনিরুল ইসলাম মনির, মেহেদী হাসান, হাফিজুর রহমান সাগর, কৃষ্ণ বিশ^াস, অনিক আহমেদ, খালিদ ওয়ালিদ, আতাউর রহমান, রুবেল হাসান, রায়হান সোবহান প্রমুখ।
খুবির কর্মচারী হুমায়ুন কবিরের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের একাডেমিক শাখায় কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর শেখ হুমায়ুন কবিরের পিতা শেখ আব্দুল মজিদ বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত ৯টা ৩০মিনিটের দিকে ফকিরহাটের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১১ টায় মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রেজিস্ট্রারের কার্যালয়ের একাডেমিক শাখায় কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর শেখ হুমায়ুন কবিরের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, একাডেমিক শাখার প্রধান মোঃ সিরাজুল ইসলাম ও কাকলী রহমানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
ভয়াবহ শব্দ দূষণের শহর খুলনা
এজাজ কায়েস ও কাজী মোহাম্মদ ইউনুছ:
গতকাল বুধবার খুলনা সহ সারা দেশে ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস। দিবসটি ঘিওে খুলনায় দিনভর ছিল নানা অনুষ্ঠান কর্মসূচী। শব্দদূষণের বিষয়ে গবেষনায় যেসব তথ্য উঠে এসেছে এর মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ৫ শতাংশ একবারেই কানে শোনেননা। আর ৩৫ ভাগ সদস্য কানের সমস্যাসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। শব্দ দূষণের কারণে বধিরতা ছাড়াও হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, গর্ভবতী নারীদের জটিলতা ও মানসিক সমস্যা বাড়ছে।
জনস্বাস্থ্যের জন্য শব্দের নিরাপদ মাত্রা ৪৫ ডেসিবল। পরিবেশ অধিদপ্তরের এক জরিপ জানায় খুলনা মহানগর এলাকায় সর্বোচ্চ ১৩২ ডেসিবল মাত্রার শব্দ দূষণ পাওয়া গেছে। গবেষণা থেকে শব্দ দূষণের কারণ হিসেবে যানবাহনের উচ্চশব্দ ও হাইড্রোলিক হর্ণ ব্যবহার, নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির শব্দকে প্রধানত দায়ি করা হয়েছে। এছাড়া শিল্পকারখানার যন্ত্রপাতির শব্দ, মাইক ও সাউন্ড বক্সের আওয়াজ এবং বিভিন্ন ইস্যুতে পটকা বা আতশবাজির ব্যবহার দূষণের মাত্রাকে চরমে পৌঁছে দিচ্ছে।
আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় বক্তরা শব্দদূষণ সম্পর্কে যেসব গবেষণালব্দ বক্তব্য তুলে ধরেন তার মধ্যে শব্দদূষণের ফলে মানুষের শ্রবণ শক্তি হ্রাস ও শ্রবণ ক্ষমতা পুরোপুরি নষ্ট হওয়া। এছাড়া হৃদরোগ, উচ্চরক্তচাপ, অনিদ্রা, মানসিক চাপ, শ্রবণশক্তি হ্রাস, শিশুর মেধা বিকাশ ব্যাহত হওয়াসহ নানা রোগের কারণ এই শব্দদূষণ। এ দূষণরোধে যানবাহনে হাইড্রোলিক হর্ণের ব্যবহার, অযথা হর্ণ বাজানো, নির্মাণ কাজে উচ্চশব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতির ব্যবহার, যত্রতত্র লাউড স্পিকার ব্যবহার বন্ধ বা হ্রাস করা প্রয়োজন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী, বাংলাদেশে শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার নিষিদ্ধ। আবাসিক এলাকার পাঁচশত মিটারের মধ্যে শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি দৈনিক সর্বোচ্চ পাঁচ ঘন্টা ব্যবহার করা যাবে। তবে রাত ১০টার পর এ ধরণের যন্ত্র ব্যবহার করা যাবে না। সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত নির্মাণ কাজে শব্দদূষণকারী যন্ত্র ব্যবহার করা যাবে না।
অনুষ্ঠানে আরও জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের ২০১৭ সালের জরিপে দেখা যায় খুলনার শহরাঞ্চলে উৎপন্ন শব্দের তীব্রতা ৪২ থেকে ১৩২ ডেসিবল। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় বিভাগের ১০ জেলায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত শব্দদূষণরোধে ১১৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৪৩টি মামলার মাধ্যমে চার লাখ ৫২ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ৬৬৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে।
খুলনা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মিত জরিমানা করছি এবং সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছি। তবে মোটরযান আইনে নিষিদ্ধ হর্ন ব্যবহারে মাত্র ১০০ টাকা জরিমানার বিধান আছে। এই আইনে জরিমানা করলে তা দিতে কারও গায়ে লাগে না। শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করলে সুফল মিলবে।’
খুমেক হাসপাতালের নাক, কান, গলা বিভাগের প্রধান ডা: মো: কামরুজ্জামান বলেন, শব্দ ও পরিবেশ দূষণ রোধ করতে না পারলে জনসংখ্যার বড় একটি অংশ বধির হয়ে যাবে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। মেজাজ বাড়বে, অনিয়ন্ত্রিত আচরণ করবে। কাজে মনঃসংযোগ হারাবে। কর্মক্ষমতা কমবে, স্বাস্থ্যখাতে ব্যয় বাড়বে।
পুলিশের ৩ সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনতাই
খুলনাঞ্চল রিপোর্ট
কক্সবাজারের চকরিয়ায় আসামি ধরতে যাওয়া পুলিশের তিন সদস্যকে কুপিয়ে অস্ত্র (শর্টগান) ছিনতাই করা হয়েছে। ঘটনার ৬ ঘণ্টা পর ওই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে। গুরুতর আহত পুলিশের তিন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও মামুন। তারা চকরিয়া থানার নিয়ন্ত্রণাধীন হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত।
হামলার ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে নারীসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটার রাসকিন মো. হৃদয় (২১), ইব্রাহীম (২১), ইসমাইল (১৯), জনুয়ারা বেগম (৪০), কাজলী (৩৮) রোজিনা আক্তার (২৯), নরুল আলম প্রকাশ নুরু (৪৭), মোহাম্মদ জিয়াবুদ্দিন (২৬), রিফা আক্তার (২৫), হালিমা বেগম (৪৫), উর্মি জান্নাত (২১), হীরা জান্নাত (২৪), সিকান্দও (২১), রহমত আলী (৫২) ও নুরুল হোসেন প্রকাশ নুরু (৫৫)।
এসব তথ্য নিশ্চিত করেন চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার। তিনি বলেন, গতকাল রাতে হারবাং ফাঁড়ির এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিকুল ও মামুন বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় আসামি গ্রেপ্তারের জন্য অভিযানে যান। তারা সড়কে রাকিব নামের এক যুবককে তল্লাশি চালাতে চাইলে তিনি পালিয়ে কাছের একটি বাড়িতে ঢুকে চিৎকার শুরু করেন। যুবকের চিৎকারে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা পুলিশের কাছ থেকে একটি শর্টগান ছিনিয়ে নিয়ে যান।
এসআই রাজিব সরকার আরও বলেন, এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুনকে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করেন তারা। এতে পুলিশের এক সদস্যের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে থানা ও ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এখন তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ছিনতাই হওয়া শর্টগান বুধবার সকাল ৬টায় মহছনিয়াকাটা থেকে উদ্ধার হয়েছে। এসআই শামীমসহ দুই কনস্টেবলকে কুপিয়ে জখমের ঘটনায় নারীসহ ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আশাশুনিতে মোবাইল কোর্টে ৮০০ কেজি : অপরিপক্ক আম বিনষ্ট ও জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০০ কেজি অপরিপক্ক আম বিনষ্ট ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০.৩০ টায় আশাশুনি বেইলী ব্রীজের কাছ থেকে পিকআপ ভর্তি আম জব্দ করা হয়।
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুদ রানা এলাকা থেকে কাঁচা আম পেড়ে কোম্পানীর কাছে বিক্রয় করার অনুমতি নিয়ে গাছ থেকে আম পাড়েন। কিন্তু কাঁচা আমের সাথে ৩২ ক্যারেট অপরিপক্ক আম কৃত্রিম ভাবে পাকিয়ে একটি পিকআপ-এ (নং- খুলনা মেট্রো-৯-১১-১১২৩) করে আশাশুনির উপর দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। আশাশুনি বেইলী ব্রীজের কাছে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমান আমসহ পিকআপটি জব্দ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩২ ক্যারেটে থাকা ৮০০ কেজি অপরিপক্ক কৃত্রিম উপায়ে পাকানো আম গাড়ির চাকায় পিষ্টে বিনষ্ট, ১০ হাজার টাকা জরিমানা ও ক্যারেটগুলো বাজেয়াপ্ত করা হয়। বাকী কাঁচা আমসহ পিকআপটি ছেড়ে দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম ও পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তা নামক ¯’ানে মার্কেট নির্মাণে চাঁদাবাজদের অত্যাচারে কয়েক দফায় নির্মাণ কাজ বন্ধ হয়েছে। এ নিয়ে হামলা মামলার ঘটনাও ঘটেছে। আশু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এক সংবাদ সম্মেলন করেছেন জুবায়ের ফকির নামের ওই মার্কেট নির্মাতা। বুধবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিপনা এলাকার রমজান ফকিরের ছেলে জুবায়ের ফকির বলেন, পয়লা রমজান মার্কেট নির্মাণের কাজ শুরুর পর ¯’ানীয় জুয়েল ফকির ও সাইফুল্লাহ ফকিরের নেতৃত্বে ৭/৮ জন চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়। এরপর কাজ শুরু করলে ১৫ এপ্রিল ওই চাঁদাবাজরা তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তাকে। এ ঘটনায় এজাহার নামীয় আসামি জুয়েল ও সাইফুল্লাহ জেল হাজতে থাকলেও অন্য আসামিরা মামলা তুলে নিতে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। আশু আতংকিত পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডুমুরিয়ায় সাবেক দলিল লেখক সমিতির সভাপতির মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি নুরোল হক সরদার (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আমরা তো আল্লাহর আর আল্লাহর কাছেই ফিরে যাব)। বুধবার বিকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে,নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। এরা হলেন সভাপতি ফাররুখ হোসেন খান, সম্পাদক শফিকুল ইসলাম খান, কোষাধ্যক্ষ প্রশান্ত জোদ্দার, আশরাফ হোসেন খান,খান মোজাম্মেল হোসেন, মোঃ সেলিম খান, তাপস চক্রবর্তী, কামাল হোসেন গোলদার, বায়েজিদ হালদার, জিএম মুস্তাফিজুর রহমান, সামছুর রহমান মোড়ল, সুজন রায়,নিত্যানন্দ মন্ডল, রেজাউল করিম, গোপাল দেবনাথ, শেখ হারুনুর রশিদ, খান হারুন অর রশিদ, মিজানুর রহমান শেখ, বিকাশ বৈরাগী, প্রবীর সরকার, মোশারফ শেখ, শেখ আজমল হোসেন, মনোরঞ্জন মন্ডল ও পংকজ রায়সহ সকল সদস্যবৃন্দ।
রামপালে ইফা’র ফান্ডে সাইফুজ্জামানের জাকাতের অর্থ প্রদান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফান্ডে সমাজ সেবক শেখ সাইফুজ্জামান ও তার সহোদর শফিকুজ্জামান জাকাতের অর্থ প্রদান করেছেন। বুধবার বেলা ১১ টায় উপজেলা সদরে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন তার সহোদর ও ইউপি সদস্য সমাজ সেবক শেখ শফিকুজ্জামান, ইফার প্রতিনিধি আল মামুন, আ. হাদি আকুন্জী, মো. জিয়াউর রহমান, মো. মারুফ বিল্লাহ প্রমুখ। জাকাতের অর্থ প্রদান কালে সাইফুজ্জামান ও শফিকুজ্জামান বলেন, সমাজের বিত্তবানদের সম্পদের উপর গরীব দুঃখীর হক রয়েছে। সুতারং সবাইকে এগিয়ে আসতে হবে। বাগেরহাটের জেলা প্রশাসক ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের অনুপ্রেরণায় তিনি এমন মহতী কাজে এগিয়ে এসেছেন বলে জানান। #
দর্শনা থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা সহ ২ জন আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা থানার পুলিশ বিশেষ অভিযানে ৫ কেজি গাজা সহ দুইজনকে আটক করেছে।বুধবার বেলা ১০ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) আহাম্মেদ আলী বিশ্বাস, এএসআই (নিঃ) বশির আহম্মেদ, এএসআই (নিঃ) হাসানুল বান্না ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মোঃ সোহাগের মালিকানাধীন বাড়িতে অভিযান চালায়।এসময় ভাড়াটিয়া আরমানের সিড়ি ঘরের খড়ির গাদার নিচ হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি গাঁজা উদ্দার সহ শান্তি পাড়ার লিটন মিয়ার ছেলে মোঃ আরমান মিয়া (২৫), ওমোবারকপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ রেজোয়ান (২৪), আটক করে। পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
রামপালে আওয়ামী লীগের পাল্টা প্রতিবাদ সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে আওয়ামী লীগের পাল্টা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার জাতীয় শহীদ মিনার চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মো. হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, বাঁশতলী ইউপি চেয়ারম্যান ও বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুন্সি বোরহান উদ্দিন জেড, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজীব সরদার, যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করতে একটি মহল নানামুখী ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসাবে গত ১৩ এপ্রিল উপজেলা পরিষদের চত্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন কতিপয় নেতাদের নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানের সূত্র ধরে অসত্য, ভিত্তিহীন, মানহানিকর ও মনগড়া বক্তব্য তুলে ধরেছেন। তিনি উপমন্ত্রী সম্পর্কে অতিরঞ্জিত করে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছেন। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো আবু সাইদের ব্যক্তিগত বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন। এটা রাজনীতির জন্য কোন কল্যাণকর বার্তা বহন করে না। কে কি করেন সেটি আমরাও জানি, আমরা কারো সমালোচনা করতে চাই না। একটি টিভি চ্যানেলে লাইভ বক্তব্যে ভুল ত্রুটি হতে পারে। তাই বলে প্রকাশ্যে এমন বক্তব্য কাম্য নয়। উপজেলা চেয়ারম্যান কত টাকার মালিক তা একটু খোঁজ নিয়ে দেখুন। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রামপাল ও মোংলার ১৬ জন চেয়ারম্যান অবহেলিত। পরিষদের চেয়ারম্যানদের এমপি কোটার বরাদ্দ দেয়া হয় না, তাদের সাথে কোন সমন্বয় বা যোগাযোগ রাখা হয় না। মন্ত্রী আসেন, মন্ত্রী চলে যান কিন্তু এর বেশী কিছু আমরা জানতে পারি না বলে ক্ষোভ প্রকাশ করেন অবহেলিত নেতারা। তাদের দাবী উচ্চ পর্যয়ে তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। রামপাল ও মোংলায় সংগঠনকে মজবুত করতে হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নেওয়ার জোর দাবী করেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমরা সকলকে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমি চাই সকলকে নিয়ে কাজ করতে।
উল্লেখ, আওয়ামী লীগের পাল্টা এই সমাবেশকে ঘিরে ব্যাপক সংখ্যাক নেতাকর্মী ও পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্মণীয়।#
বেপরোয়া সিন্ডিকেট চক্রের দৌরাত্ম: ঝাঁজ কমেনি কাঁচা বাজারে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রমজানের কড়া ঝাঁজ কমেনি মোংলার প্রধান কাঁচা বাজারে। নিত্যপণ্য বিক্রি হচ্ছে রমজানের সময়ের বৃদ্ধির দামেই। এছাড়া কোন কোন পণ্য বিক্রি হচ্ছে রমজানের দামের চেয়েও বেশি দামে। এনিয়ে ক্রেতা সাধারণ ক্ষুদ্ধ ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার (২৬এপ্রিল) সকালে পৌর শহরের প্রধান বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, রমজানে শশা/খিরাই বিক্রি হয়েছে ৮০টাকা কেজিতে। এখন রমজানের পরও শশা/খিরাইর সেই একই দাম রয়ে গেছে। কাঁচা মরিচের দাম রমজানে ছিল ১শ টাকা, আর এখনও তা বিক্রি হচ্ছে ওই দামেই। আর আলুর কেজি ছিল যেখানে ২৫টাকা কেজি, তা এখন বেড়ে বিক্রি হচ্ছে ৩৫/৪০টাকায়। রমজান মাসের তুলনায় আলুর দাম কেজিতে বেড়েছে ১০/১৫টাকা। তবে ২/১দিনে আলুর দাম আরো বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে বেগুনের দাম একটু কমে এসেছে ৪০টাকায়। লাউ ও পুইশাক বিক্রি হচ্ছে ৩০/৪০টাকা কেজিতে। বাজারে নতুন উঠেছে কাঁকরোল যা বিক্রি হচ্ছে ৮০টাকা কেজি দরে। পটল, ঢেড়শ, ঝিঙ্গা, কুশি, দন্দুল ও কুমড়াসহ অন্যান্য কাঁচামাল রয়ে গেছে রমজান মাসের সেই চড়া দামেই।
বুধবার সকালে বাজার করতে আসা গাজী তৈয়বুর রহমান বলেন, রমজানে যে দাম ছিল এখনও সেই একই দামে বিক্রি হচ্ছে তরিতরকারী/শাকসবজি। আর আবুল কালাম চৌধুরী বলেন, রমজান মাসে বাজারে মালামালের যে দাম ছিল এখন তার চেয়ে দাম আরো বেড়েছে। সামসুউদ্দিন ও মো: বাসারসহ স্থানীয় ক্রেতারা বলেন, সিন্ডিকেট আড়ৎদারদের কারণে এ বাজারে দাম বেশি। এ বাজারে গ্রামগায়ের গৃহস্থ চাষীরা আসলে তাদেরকে বসতে দেয়া হয়না। কারণ তারা কম দামে সবজি বিক্রি করে থাকেন। তারা বাজারে মালামাল নিয়ে আসলে সিন্ডিকেট চক্র মালামাল কেড়ে নিয়ে ইচ্ছামত কোন রকম দাম দিয়ে তাদেরকে বিদায় করে দেন বলেও অভিযোগ তাদের। আর বিক্রেতারা বলেন, আড়ৎ থেকে যে দর দেয়া হয় তার চেয়ে সামান্য কিছু বাড়িয়ে আমরা বিক্রি করে থাকি। দাম বাড়ানো কিংবা কমানোর বিষয়টি আমাদের হাতে নেই। আমরা যে দামে কিনি তার চেয়ে সামান্য বেশি দামে বিক্রি করে আসছি।
পৌর শহরের নতুন বাস ষ্ট্যান্ডে সপ্তাহে দুইদিন কাঁচা মালের হাট বসে। সেখানে পৌর শহরের প্রধান কাঁচামালের বাজারের তুলনায় দাম কম। তাই একটু দূরে হলে দরিদ্র শ্রেণী পেশার মানুষ যান সেখানে। একই শহরের হাট-বাজারে ভিন্ন ভিন্ন দরে বিক্রি হচ্ছে কাঁচামাল। এছাড়া দিগরাজ, চিলা, বাঁশতলা, মিঠাখালী, মোল্লারহাট, চটেরহাট, মাদুরপাল্টা হাট অন্যান্য হাটগুলোতে মোংলার প্রধান বাজারের তুলনায় পণ্যের দাম কম।
অনুসন্ধানে ও খোঁজ খবর নিয়ে জানা গেছে, মোংলা কাঁচা বাজারকে ঘিরে রয়েছে ৮/১০জনের সিন্ডিকেট চক্র। এ চক্রের মুল হোতা আলম তালুকদার। তার সাথে রয়েছেন কবির, ফিরোজ, জামাল, নাসির, রফিক, সুমন, জাহিদ। এ চক্রটি নিয়ন্ত্রণ করে থাকেন পুরো বাজার। সিন্ডিকেট চক্রটি খুলনা, যশোরের সাতমাইল, আঠারোমাইল, কেশবপুর ও সাতক্ষীরার তালা, শাহাদাতপুরসহ বিভিন্ন জায়গা থেকে পণ্য কিনে আনেন। এরপর ওই সকল জায়গা থেকে যে দামে পণ্য কিনেন তার চেয়ে কেজিতে ১০/১৫/২০টাকা বেশি লিখিয়ে মোংলায় সিন্ডিকেট আড়ৎতে এনে তার উপরও আবার নতুন করে কেজিতে ১০/১৫টাকা বাড়িয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন। আর বিক্রেতারা সিন্ডিকেট চক্রের আড়ৎ থেকে যে দামে পণ্য কিনেন তারাও কেজিতে ক্ষেত্র বিশেষ ৫/১০/১৫টাকা বাড়িয়ে ক্রেতাদের কাছে বিক্রি করেন। সিন্ডিকেট চক্রটি বিভিন্ন এলাকা থেকে যে পণ্য আনেন তা বাজারে একদিনে না ঢুকিয়ে গ্যাপ দিয়ে দিয়ে ঢুকিয়ে বাজারে কাঁচামালের সংকট তৈরি করে রাখেন। আর এ সংকট দেখিয়ে সিন্ডিকেটটি তাদের অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
মোংলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলম তালুকদার বলেন, এসব উড়ো কথা, আপনাদের লেখালেখির থাকলে লিখতে পারেন।
উপজেলা বাজার মনিটরিং কমিটি অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরআলম শেখ বলেন, বাংলাদেশে একবার যার দাম বাড়ে তার দাম কমার নজীর নেই। প্রশাসনের যারা আছেন তাদের নজরদারীর অনুরোধ জানাচ্ছি। জিনিসপত্রের দাম লাগামহীন হওয়াতে দরিদ্র মানুষের ভোগান্তী বেড়েছে, এছাড়া ক্রয় ক্ষমতার সাধ্যের বাহিরে চলে গেছে। কাজেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে বাজার মনিটরিং জরুরী।
সিন্ডিকেট চক্র ও বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতি সম্পর্কে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, সিন্ডিকেট যারা করে তাদের দৌরÍ এতো বেশি বেড়েছে যে, এই সিন্ডিকেট নেই এমন একটা জায়গা নেই। এই সিন্ডিকেটের দৌরাত্ম শেষ করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেয়া দরকার এবং আমার যে দায়িত্ব আছে তা শতভাগ পালন করবো। আর যার নির্বাহী ক্ষমতা আছে জরিমানা করার তার সাথে (পৌরসভার প্রধান নির্বাহী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা) আমি এবিষয়ে আলাপআলোচনা করবো এবং অনুরোধ করবো যাতে অচিরেই বাজার মনিটরিং করাসহ এই দুরাবস্থা থেকে জনগণ যাতে বাঁচতে পারে সেই পদক্ষেপ নেয়ার জন্য।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস বলেন, এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দালালের দখলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রীতিমতো দালালদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। অভিযোগ রয়েছে কমিশনের আশায় এসব দালালদের লালন পালন করছেন খোদ স্বাস্থ্য কমপ্লেক্সের একশ্রেণির ডাক্তার।
স্থানীয়দের সঙ্গে কথা বলে ও সরজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো বেশ কিছু ডায়গনস্টিক সেন্টার ও কয়েকটি প্রাইভেট হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের রোগীর যোগান দেওয়ার জন্যই বেপরোয়া দালাল চক্র। এদের মধ্য এবি ডায়াগনস্টিক সেন্টার অন্যতম, যশোর সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে এবি ডায়াগনস্টির সেন্টার পরিচালনা করার বৈধ কাগজপত্র নেই। অথচ প্রতিষ্ঠানটি দিনের পর দিন প্রশাসনের চোঁখের সামনে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে কি করে সেই প্রশ্ন বৈধ ডায়গনস্টিক প্রতিষ্ঠানের মালিকদের। নাম প্রকাশ নানা করার স্বার্থে একটি প্রতিষ্ঠানের মালিক জানান এবি ডায়গনস্টিক সেন্টারের নেই দক্ষ টেকনিশিয়ান পরিক্ষার যে রিপোর্ট দেওয়া হয় তা রিতিমত রোগীর সাথে প্রতারনার সামিল। ঘটনার সত্যতা অনুসন্ধানে গত ২৫ এপ্রিল অভয়নগয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এবি ডায়গরস্টিক সেন্টারের একাধিব দালাল হাসপাতালের জরুরী বিভাগ, বহির বিভাগের সামনে ঘোরা ফেরা করছে, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়লে ও এবি ডায়াগনস্টিক সেন্টারের মালিক রানা কে জরুরী বিভাগের সামনে কর্তব্যরত ডাক্তারের সাথে ঘুরতে দেখা যায়। সাংবাদিক ছবি তুলছে এমন খবর কানে যেতেই সে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যায়। জরুরী বিভাগের সামনে ডাক্তার দেখানোর অপেক্ষায় থাকা প্রেমবাগের সুরমার সাথে কথা বলে জানতে পারি, সে (রানা) তাকে সহ সেখানে থাকা রোগীদের কাছে কে কি সমস্যা নিয়ে ডাক্তার দেখাবো তা জানতে চাইছে, আমি ভেবেছিলাম তিনি হাসপাতালের লোক হবে, কিন্তু পরে বুঝতে পারলাম তিনি এবি ডায়াগনস্টিক সেন্টারের লোক। সেই লোকটি (রানা) আমাকে বলেন ডাক্তার পরিক্ষা দিলে তার এই প্রতিষ্ঠান থেকে করালে কম সময়ে ভালো রিপোর্ট পাওয়া যায়, তুলনা মূলক অন্যদের থেকে টাকা কিছু কম করাতে পারবে।
এদিন হসপাতাল চত্বরে ঘুর বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি, প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের দালালরা রোগীদের ব্যবস্থাপত্র কেড়ে নিতে দেখা যায়, ঔষধ কোম্পানির প্রতিনিধিকে মোবাইলে ছবি নিতে দেখা যায়, আর দালাল যে ডাক্তারের সঙ্গে সম্পৃক্ত তার কাছে কৌশলে নিয়ে যাওয়া এবং ইচ্ছেমতো অপ্রয়োজনীয় টেস্ট লিখে নেওয়ার কৌশল করছে। রোগীকে কমপ্লেক্স থেকে বের করে নিয়ে দালালের পছন্দমতো প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নিতে বাধ্য করা প্রতিদিনের ঘটনা।
হাসপাতালে প্রসুতি সেবা নিতে আসা নারীদের কৌশলে নরমাল ডেলিভারির কথা বলে অন্য স্থানে চিকিৎসা সেবা নিতে বাধ্য করছে কিছু মহিলা দালাল। এই দালাল চক্রের অন্যতম সদস্য জোবেদা খালা বলে পরিচিত।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওহিদুজ্জান খাঁন দালালদের সম্পুর্ন নির্মুলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এর আগেও বিভিন্ন সময় আমি ও আমার টিম দালালদের বিতাড়িত করেছি এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।
রোগীদের জন্য দেওয়া অতিরিক্ত পরীক্ষা, অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্মর বিষয়ে যশোর সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন চিত্র জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম, এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
কারামুক্ত হলেন খুলনা বিএনপির আরও পাঁচ নেতাকর্মী
।। খবর বিজ্ঞপ্তি।।
মিথ্যা গায়েবী মামলায় জামিনে মুক্ত হলেন খুলনা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মী। বুধবার (২৬ এপ্রিল) বিকালে খুলনা জেলা কারাগার থেকে তারা জামিনে মুক্ত হয়। কারামুক্তরা হলেন, মোঃ ফয়েজ আহম্মেদ রাশেদ, আলী আফজাল সেখ, মোঃ মিলন শেখ, আবুল ফজল, মিকাইল হোসেন বাবুল। জামিনে কারামুক্ত নেতা কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয় খুলনা মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা মাহাবুব হাসান পিয়ারু, বিএনপি নেতা আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ূন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামাল উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, সাইদুজ্জামান লাভলু, আসাদুজ্জামান আসাদ, নজরুল ইসলাম, কামরুজ্জামান রুনু, আবুল ওয়ারা, ডা. হালিম মোড়ল, মোঃ নুর আলম নুরু, মোঃ হিরু, মোল্লা মিজানুর রহমান, শফিকুল ইসলাম শাহিন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, আতিয়ার রহমান, নাসির উদ্দিন, হেলাল ফরাজী, শরিফুল ইসলাম বাদল, মোঃ রাজু, শেখ সাদী, মোঃ সাইফুল ইসলাম, লাবু বিশ্বাস প্রমুখ।
খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় যথা সময়ে নির্বাহী কমিটির সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
খুলনায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত
তথ্য বিবরণী
আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, শব্দদূষণ হ্রাস করা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত উচ্চশব্দের মধ্যে থাকা ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। বিদ্যালয়, হাসপাতাল ও আবাসিক এলাকার রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে যানবাহনে হর্ণের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। একই সাথে যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে এক্ষেত্রে বিদ্যমান আইনের প্রয়োগ জরুরি।
অনুষ্ঠানে জানানো হয়, শব্দদূষণের ফলে মানুষের শ্রবণ শক্তি হ্রাস ও শ্রবণ ক্ষমতা পুরোপুরি নষ্ট হতে পারে। এছাড়া হৃদরোগ, উচ্চরক্তচাপ, অনিদ্রা, মানসিক চাপ, শ্রবণশক্তি হ্রাস, শিশুর মেধা বিকাশ ব্যাহত হওয়াসহ নানা রোগের কারণ এই শব্দদূষণ। এ দূষণরোধে যানবাহনে হাইড্রোলিক হর্ণের ব্যবহার, অযথা হর্ণ বাজানো, নির্মাণ কাজে উচ্চশব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতির ব্যবহার, যত্রতত্র লাউড স্পিকার ব্যবহার বন্ধ বা হ্রাস করা প্রয়োজন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী, বাংলাদেশে শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার নিষিদ্ধ। আবাসিক এলাকার পাঁচশত মিটারের মধ্যে শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি দৈনিক সর্বোচ্চ পাঁচ ঘন্টা ব্যবহার করা যাবে। তবে রাত ১০টার পর এ ধরণের যন্ত্র ব্যবহার করা যাবে না। সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত নির্মাণকাজে শব্দদূষণকারী যন্ত্র ব্যবহার করা যাবে না।
অনুষ্ঠানে আরও জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের ২০১৭ সালের জরিপে দেখা যায় খুলনার শহরাঞ্চলে উৎপন্ন শব্দের তীব্রতা ৪২ থেকে ১৩২ ডেসিবল। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় বিভাগের ১০ জেলায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত শব্দদূষণরোধে ১১৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৪৩টি মামলার মাধ্যমে চার লাখ ৫২ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ৬৬৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মহাসীন আল মুরাদ ও খুলনা সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ কাজী আবু রাশেদ। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্কে মানববন্ধন এবং পরে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
নড়াইলে পরিত্যক্ত ইটভাটায় ভুট্টা চাষ
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
কম খরচে, স্বল্প সময়ে, অধিক ফলন পাওয়ায় নড়াইলে জনপ্রিয় হচ্ছে ভুট্টা চাষ। ধানের তুলনায় স্বল্প সেচ ও বাজারমূল্য বেশি হওয়ায় ভুট্টা চাষে আকৃষ্ট হচ্ছে এ জেলার কৃষকেরা। এদিকে ভুট্টা চাষে কৃষকদের আরো বেশি আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রণোদনা ও প্রকল্পের প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এবং পরামর্শ দিয়ে পাশে থাকছে কৃষি বিভাগ। পতিত জমি চাষে আনতে কৃষি বিভাগের নেয়া পরিকল্পনায় জেলার বিভিন্ন অনবাদি জামিতে এখন চাষ হচ্ছে ভুট্টার। সরেজমিন নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামে দেখা যায়, এক সময় যেখানে মাটি, কাঠ পুড়িয়ে তৈরি করা হয়েছে ইট। সেখানে এখন চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের ভুট্টা। কৃষি বিভাগের পরামর্শে এ গ্রামের কৃষক জিল্লুর রহমান তার পরিত্যক্ত ইটভাটার জায়গায় গড়ে তুলেছেন বিশাল এক ভুট্টা ক্ষেত। এ ব্যাপারে কৃষক জিল্লুর রহমান বলেন, তার ইটভাটার জমি পতিত ছিল। পরে কৃষি অফিস থেকে তার সাথে যোগাযোগ করা হয় এবং ভুট্টা চাষের পরামর্শ দেয়া হয়। সে অনুযায়ী জিল্লুর রহমান তার ইটভাটার পতিত ১৬৫ শতক জমিতে ভুট্টার আবাদ শুরু করেন। চাষাবাদে সার, বীজ, পরামর্শ দিয়ে সহযোগিতা করে কৃষি অফিস। তিনি আশাবাদি এ ভুট্টার ক্ষেত থেকে বাম্পার ফলন পাবেন এবং আগামীতে ভুট্টা চাষ অব্যহত রাখবেন। শুধু জিল্লুর রহমানই নয়, ভুট্টা চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন আরো অনকে কৃষক। পার্শ্ববর্তী এলাকার ভুট্টা চাষী মফিজুর রহমান বলেন, কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে ১ একর জমিতে কোহিনূর জাতের ভুট্টা চাষ করছেন। ভুট্টা চাষ খুবই সহজ। পানি সেচের পরিমাণ কম লাগে। ভুট্টার মোচা থেকে গরুর খাবারও পাওয়া যায়। তিনিও আশা করছেন শতকে দেড় মণ করে ফলন পাবেন। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ ভালো। আগামী বছর তিনি আরো ১ একর বেশি জমিতে ভুট্টার চাষ করবেন। ভুট্টা চাষীদের এমন সাফল্যের সম্ভাবনা দেখে আগ্রহী হচ্ছেন আরো অনেকে। সদ্য প্রবাস থেকে ফেরা শম্ভুডাঙ্গা গ্রামের মো: উজ্জ্বল বলেন, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। বাড়ি ফিরে জীল্লুর রহমানের ভুট্টার ক্ষেত দেখে তার ভালো লেগেছে৷ তিনি আগামীতে ভুট্টার আবাদ করতে চান। এদিকে কৃষককে উদ্বুদ্ধ করিয়ে অনাবাদি জমি চাষের আওতায় নিয়ে এসেছেন দাবি করে নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান বলেন, পরিত্যক্ত ইটভাটার এই জমি অনবাদি অবস্থায় ছিলো। সেখানে প্রকল্প ও প্রণোদনা কর্মসূচির আওতায় এই অনাবাদি জমিটাকে ভুট্টা চাষের আওতায় নিয়ে এসেছেন। অন্যান্য যেসব জায়গা পতিত আছে পর্যায়ক্রমে তা আবাদের আওতায় আসবে বলে তিনি মনে করেন।
ইন্দুরকানীতে ঝাটকা নিধন অভিযান, গ্রেফতার-১
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ঝটকা নিধন অভিযানে ৫টি মাছধরার বেহুদীসহ ১জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে পিরোজপুর জেলার এনডিসি মোঃ কফিল উদ্দিন এর নেতৃত্বে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে চন্ডিপুুর গ্রামের মনির সিকদারের ছেলে হাসিবুল (৩০) কে বেহুদী জাল সহ গ্রেফতার করা হয়। এছাড়া ৪টি বাধা, কয়েকটি ড্রাম ও বিভিন্ন প্রকারের মাছ ধরার জাল উদ্ধার করে বুধবার উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ভূষিভুত করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা আঃ বারী, উপজেলা মৎস কর্মকর্তা তপন কুমার বেপারী, ফিসারিস মেরিন কর্মকর্তা আইনুন নিশাত প্রমুখ।
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে বশতবাড়ী ভাংচুর, আহত-২
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে বশতবাড়ী ভাংচুর করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়। বুধবার সকালে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। সরে জমিনে গেলে জানা যায়, শশুরবাড়ীর জমি নিয়ো বিরোধ করে আলতাফ হোসেন এর ছেলে জলিল শেখ, তার স্ত্রী ও ছেলে গ্রাম পুলিশ মাইনুল ইসলাম সকালে শ্যালক মিজানের হাওলাদার এর বাড়ীতে হামলা করে। হামলায় ঘরে থাকা টিভি, আসবাবপত্র ও ফলকার গাছের ফল ও বশত বাড়ী ভাংচুর করে। এ সময় হামলাকারীর হাতে মিজান ও তার স্ত্রী রানী বেগম গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক এনাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের শার্শা সীমান্ত থেকে ৩টি অস্ত্রগুলিসহ দুই চরমপন্থী আটক
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই চরমপন্থীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার ভোর রাতে শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০) ও ধান্যখোলা উত্তরপাড়ার মৃত আব্দূল মান্নানের ছেলে আতিয়ার রহমান (৩০)।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি শ্রেণী শত্রু ক্ষতমের নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কাযক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড সংঘটন করে। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এরপর বুধবার ভোর ৪টার দিকে শার্শা উপজেলার ধানাখোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে আটক করা হয়। পরে মহিদুলের বসতঘর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, চরমপিন্থ সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির নেতা দিপংকর ভারতে থাকেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্রগুলি সরবরাহ করেন। চরমপন্থি সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করে। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন।
মাগুরাতে সাংবাদিক ও সাতিত্যিক রোস্তম মল্লিকের উপর হামলা
মাগুরা প্রতিনিধি:
মাগুরাতে সাংবাদিক ও সাতিত্যিক রোস্তম মল্লিকের উপর হামলার ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে।জানাযায়,মাগুরার অন্যতম সিনিয়র সাংবাদিক, দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি ও অপরাধজগৎ পত্রিকার সম্পাদক, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক রোস্তম মল্লিকের উপর ২৫ এপ্রিল মঙ্গলবার আনুমানিক রাত ১০টার সময় ১৫ থেকে ২০ জনের একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসীচক্র মাগুরার কলেজ পাড়ার ফুড ক্যাফে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তার উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় রোস্তম মল্লিকের একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড জোরে রড ও হকিস্টিক দিয়ে আঘাত করার ফলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়, পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। সাংবাদিক রোস্তম মল্লিক জানান তার কলমকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে তার উপর এই হামলা চালিয়েছে। রোস্তম মল্লিকের স্ত্রী জানান ফুড ক্যাফে রেস্টুরেন্টে একটি অনুষ্ঠান ছিল, রাত ১০টার দিকে আমন্ত্রিত মেহমানরা চলে যাওয়ার পরে ১৫/২০ জনের একটি দল প্রথমে হাত বোমা নিক্ষেপ করে, পরে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করতে থাকে , এক সময় রাস্তার উপর পড়ে গেলে, তার ছোট মেয়ে বাবাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও রড দিয়ে আঘাত করে হাত ভেঙ্গে ফেলা হয়। বর্তমানে রোস্তম মল্লিকের অবস্থা আশংকাজনক।তিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম বলেন এ ঘটনায় জড়িত সত জনকে আটক করা হয়েছে।থানায় নিয়মিত মামলা করা হচ্ছে।সাংবাদিকের উপর হামলা চালিয়ে কোন সন্ত্রাসী শান্তিতে ঘুমবে পুলিশ সে সুযোগ দেবেনা।
মহান মে-দিবস সফল করার লক্ষ্যে মহিলা শ্রমিক লীগের প্রস্তুতি-সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১লা মে মহান মে-দিবস সফল করতে বুধবার বাদ-আসর দলিয় কার্যালয়ে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের উদ্যেগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সীমা রায় ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানী।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, যুগ্ম সম্পাদক কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, মো: আজিম উদ্দিন, নুর ইলাম, মহিলা শ্র: লীগের মাজেদা বেগম, লাবনী আক্তার, মনিরা বেগম, মুক্তা, সামছুন্নাহার, মোমেনা, নাসিমা, শান্তি, রজনী, জেসমিন বেগম, জুলেখা, মিনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায়, আগামী ১লা মে মহান মে-দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা ও দলিয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত সকল অনুষ্ঠান সূচিতে, মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ সকলকে উক্ত অনুষ্ঠান সমূহে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান নেতৃবৃন্দ।
অপরদিকে খুলনা মহানগর যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার শারিরীকভাবে প্রচন্ড অসুস্থ হওয়ায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করে মহান সুষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়।
চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, আহত মা
যশোর অফিস
যশোরে চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে এক শিশু নিহত ও তার মা আহত হয়েছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে এক দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশু তাহসিনা তানিশা (সাড়ে ৩ বছর) সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গনির মেয়ে।
জানা গেছে, বুধবার সকালে লিপি বেগম তার মেয়ে তাহসিনা তানিশাকে নিয়ে ভ্যানে চড়ে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী যাচ্ছিলেন। পথে ভ্যানের সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এ সময় মা ও মেয়ে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মেয়ে তানিশার মৃত্যু হয়। মা লিপি বেগম সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন জানান, ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু তানিশার মৃত্যু হয়েছে। আহত মা লিপি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা
যশোর অফিস
যশোরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে সদর উপজেলার চাউলিয়া গ্রামের কৃষক রিপন হোসেনের এক বিঘা জমির ধান কেটে দেন তারা।
ধান কাটা কর্মসূচিতে নেতৃত্বে দেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।
এতে অংশ নেন যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন, যশোর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লিমন শেখ, যশোর সরকারি সিটি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বাংলাদেশ পরিবহণ সড়ক সংস্থা সমিতি ২২৭ এর প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক লাক্কু বিশ্বাস, যুবলীগ নেতা সালাউদ্দিন প্রমুখ।
দুই টাকার জন্য ২ যুবককে খুন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কাপড়ের দাম ২ টাকা বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভালাইপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার আমজাদ হোসেনের ছেলে সজল (২৪) ও তার বন্ধু একই গ্রামের স্কুলপাড়ার আজিজুর রহমানের ছেলে মামুনুর রশিদ (২৫)।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ছামেনা খাতুন নামে এক নারী সদর উপজেলার ভালাইপুর বাজারে আশরাফুলের দোকানে কাপড় কিনতে যান। এ সময় ওই নারীর সঙ্গে দোকানের কর্মচারী ইমন হোসেনের কথা কাটাকাটি হয়। ছামেনা খাতুন কাপড়ের দাম ৮০ টাকা গজ বলেন। দোকান কর্মচারী চান ৮২ টাকা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দোকান কর্মচারী ইমন ক্রেতা ছামেনা খাতুনকে দোকান থেকে বের করে দেন। ছমেনা খাতুন বাড়ি ফিরে বিষয়টি তার ছেলে টিপুকে জানান। রাত ৮টার দিকে টিপু ও তার বন্ধু সজল, মামুনুর রশিদ, পলাশসহ বেশ কয়েকজনকে নিয়ে আশরাফুলের দোকানে যান বিষয়টি জানার জন্য।
এ সময় দোকান মালিক আশরাফুল, কর্মচারী ইমনসহ বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে দোকান কর্মচারী ইমন এবং পার্শ্ববর্তী হুচুকপাড়া গ্রামের সানোয়ার, আকাশ, শান্তি, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন মামুনুর রশিদ ও সজলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সজলকে মৃত ঘোষণা করেন ডা. হাসানুজ্জামান। মামুনুর রশিদের অবস্থা গুরুতর হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার প্রস্তুতির সময় রাত ১১টার দিকে মামুনুর রশিদও মারা যান।
পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। লাশ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা বিএল কলেজের পুকুর থেকে উদ্ধার তরুণের লাশের পরিচয় মিলেছে
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুরের সরকারি বিএল কলেজের পুকুর থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাইমুল হোসেন তন্ময় (২২) দৌলতপুর দিবা-নৈশ কলেজে লেখাপড়ার পাশাপাশি সংঙ্গীত চর্চা করতেন। তিনি গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিএল কলেজের গেট এবং ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তা প্রহরীর পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত থাকার পর এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের বাবা আমির হোসেন ৬ মাস আগে মারা যান। তন্ময়ের বাড়ি খালিশপুর থানার নয়াবাটি এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, তন্ময় বন্ধুদের সঙ্গে বেশিরভাগ সময় থাকতেন। গান-বাজনাও করতেন। মাঝে মধ্যে রাগ করে তিনি বাসায় ফিরতেন না। গত ২১ এপ্রিল শুক্রবার ঈদের আগের দিন থেকে তন্ময় নিখোঁজ ছিলেন। বাসায় না ফেরায় ধারণা করা হয়েছিল বন্ধুদের সঙ্গে আছে তিনি। কিন্তু সব জায়গায় খোঁজ খবর নিয়েও তন্ময়কে না পাওয়ায় পরিবার হতাশ হয়ে পড়ে।
দৌলতপুর থানার ওসি কাজী কামাল জানান, বিএল কলেজের মসজিদের সামনের পুকুরে মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি লাশ দেখতে পেয়ে তারা আমাদের খবর দেয়। নিহতের পরনে খাকি কালারের একটি হাফপ্যান্ট ছিল। বিকালে তার পরিবার থানায় এসেছিল। ছবি দেখে পরিবারের পক্ষ থেকে তন্ময়ের পরিচয় নিশ্চিত করেন তারা।
তিনি আরও জানান, তন্ময় ঈদের আগের দিন থেকেই নিখোঁজ ছিলেন। তবে তার পরিবার কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি। কারণ মাঝে মাঝে তন্ময়ের মা ও ভাই তার সঙ্গে ঝগড়া করলে তিনি বন্ধুদের সঙ্গে থাকতেন। মৃত্যু রহস্যজনক। তদন্ত ছাড়া কিছুই বলা যাবে না।
হাউড্রোলিক হর্ন বাজানোয় ৯ গাড়িচালককে জরিমানা
যশোর অফিস
যশোরে হাউড্রোলিক হর্ন বাজানোয় ৯ বাস ও ট্রাকচালককে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে যশোর শহরের খয়েরতলায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে অভিযান চালিয়ে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক হারুণ-অর-রশিদ জানান, বাস-ট্রাকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। হাইড্রোলিক হর্নের শব্দ মানুষের শ্রবণ সহনীয় মাত্রার প্রায় তিনগুণ। এ বিষয়ে গাড়ির মালিক, চালকদের জানানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি। হাউড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫ বাস ও ৪ ট্রাকচালককে ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, শব্দ দূষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নুর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান প্রমুখ।
কলারোয়া সীমান্তে এলএসডিসহ আটক ১
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৪ বোতল এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) ইছহাক (৪২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র টহলরত সদস্যরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করে। আটক ইছাহাক কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারত থেকে এক ব্যক্তি ভারতীয় মালামাল নিয়ে সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ দূর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পরে বিজিবির টহলরত সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪ বোতল ভারতীয় এলএসডি উদ্ধারসহ জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই যুবক নিহত, গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কাপড় কিনতে গিয়ে দর কষাকষিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) চালক সজল আহমেদ (২৭) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে এনজিও কর্মী মামুন অর রশিদ (২৪)।
জানা যায়, এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ভালাইপুর বাজারের আশরাফুলের দোকানে কাপড় কিনতে গিয়ে দরকষাকষি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ছামেনা খাতুন নামে এক নারীর। এক পর্যায়ে দোকান থেকে বের করে দেওয়া হয় ওই নারীকে। এ ঘটনায় ছামেনা তার ছেলে টিপুকে জানান। পরে টিপু তার বন্ধু সজল, মামুনুর রহমান ও পলাশকে সঙ্গে নিয়ে ওই দোকানে গিয়ে বিষয়টি জানতে চান। সেখানে মীমাংসা করতে গিয়ে দোকান কর্মচারীর পক্ষে হুচুকপাড়ার গ্রামের আকাশ, সানোয়ার, শান্তি ও জাহাঙ্গীরের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে টিপুর বন্ধু মামুন ও সজলের ওপর হামলা চালান তারা। এ হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন মামুন ও সজল। পরে তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে মামুন ও সজলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালাইপুর গ্রামের বাসিন্দা টিপু বলেন, বিকেলে আমার মা ভালাইপুর মোড়ের আশরাফুল গার্মেন্টস ও বস্ত্রালয়ে কাপড় কিনতে যান। কাপড়ের দাম জিজ্ঞাসা করলে ৮২ টাকা বলেন কর্মচারী ইমন। আমার মা ৮০ টাকায় কাপড়টি নিতে চাইলে বিষয়টি নিয়ে ওই কর্মচারীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে কাপড় পরিমাপের স্কেল দিয়ে আমার মাকে আঘাত করেন ইমন। এমনকি আমার মাকে গালিগালাজ করে দোকান থেকে বের করে দেন তিনি। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিসহ আমার বন্ধু মামুন ও সজল ভালাইপুর বাজারে চা পান করতে যাই। এ সময় আলুকদিয়া হুচুকপাড়ার আকাশ (২৩), সানোয়ার (৫৫), শান্তি (৪৫) ও জাহাঙ্গীর (৩৫) নামে কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান বলেন, সজলের পেটে ধারাল অস্ত্র বা ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পাই। এছাড়া ছুরির আঘাতে মামুনুরের বুক ও ফুসফুস গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সজলের স্ত্রী জেসমিন বলেন, আমার স্বামী খুব ভালো মানুষ ছিল। যারা আমার স্বামীকে খুন করেছে তাদের শাস্তি চাই।
ভালাইপুর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিপু বলেন, কাপড় কেনা নিয়ে মারামারি হয়েছে বলে শুনেছি। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে দুইজন খুন হয়েছে। আমরা দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, সদর থানার ওসি মাহব্বুর রহমান, পুলিশ কর্মকর্তা এএইচএম লুৎফুল কবীরসহ র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে পুলিশের একটি সূত্রের দাবি, এ ঘটনায় জড়িত সন্দেহে মানিক ও মিঠুন নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান বলেন, পুলিশের অভিযান চলছে। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। এক নারী কাপড় কিনতে ভালাইপুরের একটি দোকানে এসেছিলেন। দোকানে কাপড় ক্রয়-বিক্রয় ও ফিরিয়ে দেওয়া নিয়ে দোকান কর্মচারীর কটূক্তির শিকার হন ওই নারী। বিষয়টি বাড়িতে গিয়ে ছেলে টিপু সুলতানকে জানান। সেখান থেকে লোকজন ভালাইপুর বাজার থেকে কর্মচারীকে তুলে নিয়ে যেতে চায়। গ্রামের লোকজন বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর মধ্যে দুজনকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
অপরদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
৮০ লিটার মদসহ ফলের দোকানদার আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ফলের দোকান থেকে ৮০ লিটার বাংলামদসহ রবিউল ইসলাম (৫০) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের দোকান থেকে তাকে আটক করা হয়।
তিনি শহরের কাঞ্চননগর এলাকার ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাস টার্মিনাল এলাকায় নিজের ফলের দোকানে পচা আঙুর, কমলাসহ অন্যান্য ফল সংরক্ষণ করে তা দিয়ে বাংলা মদ তৈরি করত রবিউল। পরে এগুলো বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে বিক্রি করত- এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় দোকানের বিভিন্ন স্থানে বোতল, বালতি ও অন্যান্য পাত্রে রাখা ৮০ লিটার মদ ও পচা ফল জব্দ করা হয়। পরে রবিউলকে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।
আগুনে ৯ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি স্লুইসগেট বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে রায়হান ফকিরের ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রায়হান ফকির বলেন, অগ্নিকাণ্ডের সময় তিনি পিরোলী বাজারে ছিলেন। খবর শুনে ঘটনাস্তলে যান। তিনি ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আগুনে শুধু রায়হান ফকিরেরই অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সবমিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
কালিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি ম্যান ইয়াসিন আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার পর ফেরি পার হয়ে যাওয়ার সময় জানতে পারি
স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।
বেনাপোলে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে এলাকাবাসী
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল বাজারে পাঁচতলা একটি ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এতে ওই ভবনটি হেলে গেছে। এতে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণে পৌরসভায় লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, ১৯৯৬ সালে বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল গণি ভবনটি নির্মাণ করেন। তিনি ২০১৭ সালের আগস্টে মারা যান। ওয়ারিশসূত্রে ভবনটিতে তার স্ত্রী ও একমাত্র সন্তান বসবাস করছেন। ভবনের কয়েকটি ফ্লোর ও নিচতলা মার্কেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
তবে দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি ওপরের অংশ কিছুটা হেলে আছে। স্থানীয়দের আশঙ্কা, ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। এতে প্রাণহানি ঘটতে পারে। বিষয়টি ভবনের মালিকপক্ষকে বারবার বলা হলেও তারা আমলে না নিচ্ছে না। ঝুঁকি থাকায় ভবনটি অপসারণ করতে পৌরসভার দারস্থ হয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভবনটি হেলে পড়াসহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এটি অতি দ্রুত অপসারণ করা দরকার। তা না হলে অনেক জানমালের ক্ষতি হতে পারে।
মৃত আব্দুল গণির একমাত্র ছেলে আমিনুর রহমান ঝন্টু বলেন, অনেকে বলছেন ভবনটি ঝুঁকিপূর্ণ। কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। পৌরসভা থেকে কোনো নোটিশ এখনও আমরা পাইনি। কর্তৃপক্ষ যদি মনে করে আমার ভবনটি ঝুঁকিপূর্ণ এবং আইনি নোটিশ দেন, তাহলে আমরা এটি অপসারণ করার জন্য চেষ্টা করবো।
বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ওই ভবনের আশপাশের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ দাবি করে এলাকাবাসীর সমন্বয়ে পৌরসভায় একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছি। ভবনটি হেলে গেছে কিছুটা। বিভিন্ন জায়গায় ফাটল ধরে চরম ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমরা ভবনে বসবাসকারী সবাইকে ভবনটি খালি করার পরামর্শ দিয়েছে।
তিনি বলেন, ভবনটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। এটি দ্রুত অপসারণ করা না হলে ভবনের লোকজনসহ স্থানীয়দের জীবনের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে ভবন মালিককে একটি চূড়ান্ত নোটিশ দেওয়া হবে। তারা অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নিয়ে ভেঙে ফেলা হবে।










































