Home আঞ্চলিক ডাকাত দল ‘কবির বাহিনী’ প্রধান গ্রেপ্তার, পিস্তল জব্দ

ডাকাত দল ‘কবির বাহিনী’ প্রধান গ্রেপ্তার, পিস্তল জব্দ

14

স্টাফ রিপোর্টার।।
খুলনায় দুর্র্ধষ ডাকাত দল ‘কবির বাহিনী’ প্রধান কবির শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের টিটাপল্লী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) র্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আনাম বান্না এতথ্য জানান।

এএসপি তারেক আনাম জানান, কবির শেখ একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি ‘কবির বাহিনী’ নামের দুর্র্ধষ ডাকাত দলের নেতৃত্ব দেন। বিভিন্ন স্থানে ডাকাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন তারা। কবির শেখের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি ডাকাতি মামলাসহ নারী নির্যাতন, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং বিভিন্ন অপরাধের ২০টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন বলে খবর আসে। এরপর র্যাব সদস্যরা কবির শেখের টিটাপল্লীর গ্রামের বাড়িতে অভিযান চালায়। কবির শেখ পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলি জব্দ হয়। আজ জব্দকৃত পিস্তল ও গুলিসহ কবির শেখকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।