স্টাফ রিপোর্টার||
খুলনার বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষ পুকুরে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৭ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি কাজী কামাল হোসেন আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ যুবকের পরিচয় শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।









































