Home আঞ্চলিক খুলনায় ব্যবসায়ীর বাসায় চুরি, অর্থ-স্বর্ণালংকার লুট

খুলনায় ব্যবসায়ীর বাসায় চুরি, অর্থ-স্বর্ণালংকার লুট

7

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে হোটেল ব্যবসায়ীর ভাড়া বাসায় চুরি হয়েছে। এ সময় পাঁচটি চেইন,পাঁচটি কানের দুল, তিনটি আংটি মিলিয়ে মোট ৪ ভরি স্বর্ণ, রূপার ২ জোড়া নূপুর ও ৪ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন ওই বাড়ির সদস্যরা।
রোববার সন্ধ্যায় মহানগরীর ইকবাল নগরের বকুলতলার ২৪ হাজী মেহের আলী রোডের মুন্সী আমিনুল ইসলামের তিনতলার বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মহানগরীর সাত রাস্তার মোড়স্থ শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক শামীম হোসেন পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী শামীম হোসেন বলেন, ঈদের দ্বিতীয় দিন দুপুরে আমার স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি হরিণটানায় বেড়াতে যায়। রাতে বাসায় এসে দেখে ঘরের জানালার গ্রিল কেটে চোর ঘরে ঢুকে পাঁচটি চেইন, পাঁচটি কানের দুল, স্বর্ণের তিনটি আংটি মিলিয়ে মোট ৪ ভরি স্বর্ণ, রূপার ২ জোড়া নূপুর ও ৪ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। খুলনা সদর থানার এসআই হান্নান বলেন, ধারণা করা হচ্ছে পরিচিত কেউ পূর্ব পরিকল্পনা করে এই চুরি করেছে। তারা জানতো বাসার সদস্যরা কখন বাসায় থাকবে না।