Home জাতীয় মানুষকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান বিদায়ী রাষ্ট্রপতির

মানুষকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান বিদায়ী রাষ্ট্রপতির

12

ঢাকা অফিস।।
দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আগে এক প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, রাজনীতিবিদদের দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করা উচিত। তাহলেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।

বিদায়ী রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষকে ভালোবেসেই তিনি সারা জীবন রাজনীতি করে গেছেন। মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন।

নিজেকে উপমহাদেশের রেকর্ড সৃষ্টিকারী রাষ্ট্রপতি উল্লেখ করে তিনি বলেন, টানা দুই মেয়াদে ১০ বছর মানুষের ভালোবাসায় দায়িত্ব পালন করেছি।

এছাড়াও ভারপ্রাপ্ত এবং চলতি দায়িত্ব হিসেবে আরো ৪১ দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি আর কোনো রাজনীতিতে যুক্ত হবেন না। আবদুল হামিদ বলেন, দেশের মানুষ আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মানুষের সেই সম্মান অটুট রাখতে চাই।

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বলেন, অবসর জীবন বই পড়ে ও লেখালেখি করে সময় কাটাতে চাই। নতুন করে আর কোনো রাজনীতিতে জড়াতে চাই না।