স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর বিএনপি’র সদস্য গাজী আফসার উদ্দিন এর ছেলে আবিদ হাসান ফয়সাল রাজিব (৩৩) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টায় নগরীর লবনচরা থানার হঠাৎ বাজার এলাকায় জনৈক দুলালের নেতৃত্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।
হাসপাতালের চিকিৎসকরা জানান, রাজিবের মাথায়, পাজরে ও পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে সে সম্পুর্ণ আশংকামুক্ত।
লবনচরা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, ঘটনা আমরা শুনেছি। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। ভুক্তভোগীরা থানার এসে অভিযোগ দাখিল করলে মামলা রেকর্ড করা হবে।
খবর পেয়ে হাসপাতালে যান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময়ে তার সাথে ছিলেন, বিএনপি নেতা বদরুল আনাম খান, সাজ্জাদ আহসান পরাগ, এড. তৌহিদুর রহমান তুষার, মিজানুর রহমান মিলটন, শেখ ফারুক হোসেনসহ মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নগর বিএনপির সদস্য সচিব আহত রাজিবের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।











































