Home আঞ্চলিক পুলিশ কনস্টেবল জসিম সাময়িক বরখাস্ত, কথিত স্ত্রীসহ কারাগারে

পুলিশ কনস্টেবল জসিম সাময়িক বরখাস্ত, কথিত স্ত্রীসহ কারাগারে

11

স্টাফ রিপোর্টার।।

বাগেরহাটে ইয়াবা সেবনের সময় আটক পুলিশ কনস্টেবল মো. জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় আটক কথিত স্ত্রীসহ জসিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন

এর আগে,বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে শহরের মুনিগন্জ এলাকায় ভাড়া বাড়িতে কনস্টবল জসিম ও তার কথিত স্ত্রী নাদিয়া ইয়াসমিনকে ইয়াবা সেবনের সময় এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

আটক কনস্টেবল মো. জসিম উদ্দিন শরণখোলা থানার তাফালবাড়ি ক্যাম্পে কর্মরত। কনস্টেবল জসিম উদ্দিন শহরের মুনিগঞ্জ এলাকায় জনৈক মামুন মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা এ এস এম আশরাফুল আলম জানান, ইয়াবা সেবনের সময় কনস্টেবল মো. জসিম ও তার স্ত্রীকে আটকের পর মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। এরপর তার বিরুদ্ধে অনৈতিক কাজ ও পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।