Home আঞ্চলিক মোংলা বন্দর কর্তৃপক্ষের ১২শ কর্মচারীকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদাণ

মোংলা বন্দর কর্তৃপক্ষের ১২শ কর্মচারীকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদাণ

9

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
ঈদ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদাণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে বন্দরের তৃতীয়-চতুর্থ শ্রেণীর ১২শ কর্মচারীর মাঝে এবারই প্রথম ঈদ শুভেচ্ছা উপহার প্রদাণ করা হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী কর্মচারীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। উপহার স্বরুপ প্রত্যেককে দেয়া হয়েছে ৩কেজি মিনিকেট চাল, ১কেজি পোলাও চাল, ১কেজি মসুর ডাল, ১কেজি চিনি, ৩ লিটার তেল (ফ্রেশ), ১প্যাকেট লাচ্ছা সেমাই (১কেজি) ও ৫শ গ্রাম গুড়ো দুধ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান ও সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হলো। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, কর্মচারীরা হচ্ছে বন্দরের
প্রাণশক্তি। এককভাবে কাজ করলে সফল হওয়া কঠিন, তাই বন্দরের উন্নয়নের জন্য সকলকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে।