কয়র(খুলনা)প্রতিনিধি।।
কয়রায় আত্মসমর্পনকারী ৪৫ জন বনদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিলো র্যাব-৮ বরিশাল। গতকাল ১৭ এপ্রিল বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাব-৮ বরিশালের সহকারি পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের ডিএডি শাহরিয়ার হোসেন,এসআই মোঃ জাকির হোসেন,এস আই আঃ সাত্তার, এএসআই দেবাশীষ, রুস্তম আলী সহ সঙ্গীয় র্যাব সদস্যরা। ঈদ সামগ্রী বিতরনকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য র্যাবের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।
কয়রায় ১২০ কেজি হরিণের মাংস সহ আটক ১
খুলনার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন থেকে ১২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় শ্যমনগর উপজেলার পারশেমারী গ্রামের শাহ আলম নামে এক শিকারিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে মাংস সহ তাকে সুন্দরবনের আন্দারমানিক বন টহল ফাঁড়ীতে হস্তান্তর করা হয়েছে। আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন বলেন, জব্দকৃত হরিণের মাংস ও আসামীকে আমার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলাদায়ের করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
কয়রায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যেগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভপতিত্বে এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেল প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন,মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার,সহকারি পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, শিক্ষার্থী ফরহাদ হোসেন, তাবাসুম সুলতানা প্রমুখ।










































