Home আঞ্চলিক পালিয়ে বিয়ে, বাড়িতে ফিরে জীবন দিলো কলেজছাত্রী

পালিয়ে বিয়ে, বাড়িতে ফিরে জীবন দিলো কলেজছাত্রী

10

সাতক্ষীরা প্রতিনিধি ||
সাতক্ষীরার তালা উপজেলায় জয়া মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। কিছুদিন আগে ওই কলেজছাত্রী প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরে পরিবারের লোকজন বাড়িতে ফিরিয়ে আনেন। রোববার সকালে সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। নিহত জয়া উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের চন্দ্রকান্ত মণ্ডলের মেয়ে।

স্থানীয় জুলফিকার, মতিনসহ অনেকে জানান, জয়া মণ্ডলের সঙ্গে পার্শ্ববর্তী মাদরা গ্রামের সুবল গাইনের ছেলে শাওন মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহখানেক আগে প্রেমিক ও প্রেমিকা পালিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। ওই সময় তারা হিন্দু ধর্মমতে বিয়েও করেন। পরবর্তীতে স্থানীয় মেম্বারদের মাধ্যমে মীমাংসা করে জয়াকে বাড়িতে ফিরিয়ে আনেন তার বাবা।

স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মণ্ডল জানান, জয়ার মাদরা গ্রামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন আগে তারা পালিয়ে যায়। পরে মেয়ের পরিবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। সকালে জানতে পারি সে আত্মহত্যা করেছে।

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।