Home খেলাধুলা পাইকগাছার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণে সংসদ সদস্য বাবু

পাইকগাছার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণে সংসদ সদস্য বাবু

9

খবর বিজ্ঞপ্তি||
পাইকগাছার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, অধ্যক্ষ রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা এসএম শাহবুদ্দীন শাহীন ও ছাত্রলীগ ননেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।