Home আঞ্চলিক রূপসায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা তিনজন আহত ৩

রূপসায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা তিনজন আহত ৩

15

রূপসা প্রতিনিধি||
রূপসায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় তিনজন আহত হয়েছে। ৩১ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার বাগমারা গ্রামের কদমতলা মাঠের সন্নিকটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবেদ আলী পাইকের ছেলে রসুল পাইক (৪৫), রসুল পাইকের স্ত্রী মনিরা বেগম (৩৫) ও ভাগ্নে আব্দুস সালাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত রসুল পাইক জানায়, ঘটনার দিন সকালে তিনি তার পুকুরে মাছ ধরতে গেলে পুকুর সংলগ্ন বাসিন্দা স্বামী পরিত্যাক্তা শিউলি বেগম ও তার ছেলে মেয়েরা অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় তারা মাছ ধরার কাজে নিয়োজিতদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। এতে রসুল পাইক, তার স্ত্রী মনিরা বেগম ও ভাগ্নে আব্দুস সালাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগীরা জানায়, রসুলের ভোগদখলীয় রেলের ওই পুকুরের আংশিক অংশ দাবি করে শিউলি বেগম ২০১৮ সালে আদালতে মামলা দায়ের করেন। গত বছর বিজ্ঞ আদালত যে যতটুকু জমি ভোগদখলে আছে তারা সেইটুকুই ভোগ দখল করবে মর্মে রায় প্রদান করেন। আদালতের রায় অমান্য করে শিউলি ওই জমি জবর দখলের চেষ্টা চালাতে থাকে।

স্থানীয়রা জানায়, উক্ত শিউলি একজন চিহ্নিত মামলাবাজ। প্রতিবেশীদের সাথে সামন্য কোন কথা কাটাকাটি হলেই সে তার বিরুদ্ধে মামলা করে দেয়। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।