Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

94

খুলনায় বিএনপির ইফতার পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ
দেশের মানুষ কষ্টের কথা বললেও অত্যাচারের শিকার হচ্ছে
খবর বিজ্ঞপ্তি
দেশের মানুষ তার কষ্টের কথা বলার অধিকার হারিয়েছে দাবি করে বিএনপি নেতারা বলেছেন, মানুষ কষ্টের কথা বললেও তাকে এখন ধরে নিয়ে অত্যাচার করা হচ্ছে। মানুষ তার সকল স্বাধীন অধিকার, মতপ্রকাশের অধিকার, কথা বলার স্বাধীনতা, ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পর্যন্ত হুমকির সম্মুখিন। হারানো অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা, আশা ও আকাঙ্খা নিয়ে জনগন বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত বিএনপির একজন নেতাকর্মীও ঘরে ফিরে যাবেনা।
রবিবার (২ এপ্রিল) খুলনায় নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সমাজ ও রাজনৈতিক কর্মীদের সম্মানে মহানগর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানের পূর্বে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন।
নিশিরাতের ভোট ডাকাত সরকারের অত্যাচার, লুটপাট ও অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে দেশের মানুষ সকল বিভাগে অনুষ্ঠিত গণসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সফল করেছে। সরকার অঘোষিত কারফিউ দিয়েও জনস্রোত ঠেকাতে পারেনি। গতকালও খুলনায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে। গ্রেফতার ও মামলা দেয়া হয়েছে। কিন্ত মানুষের অংশগ্রহণ তারা ঠেকাতে পারছেনা।
বিএনপি নেতারা বলেন, দেশ আজ চরম দুঃসময় পার করছে। নওগাঁয় এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নারায়নগঞ্জে হত্যা করা হয়েছে প্রকাশ্যে গুলি করে। মানুষ স্বাধীনতার মূল্য খুঁেজ পাচ্ছেনা। সাংবাদিক মানুষের কথা তুলে ধরেছে। সেই অপরাধে রাতের অন্ধকারে সাংবাদিককে তুলে নেয়া হয়েছে। যে অত্যাচার ১৪ বছর বিএনপির নেতাকর্মীরা ভোগ করতো, সেই অত্যাচার এখন সাধারণ মানুষ পর্যন্ত পৌছেছে।
মেধাবী ছাত্র আবরার হত্যা প্রসঙ্গ উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার কথা বলার অপরাধে হত্যার শিকার হয়েছে। একজন মন্ত্রী প্রতিবেশী দেশে গিয়ে বলে এসেছেন, যে কোন মূল্যে হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি বিশ^াস করে জনগনই সকল ক্ষমতার উৎস। আর তাদের ক্ষমতার উৎস প্রতিবেশি রাষ্ট্রে। তাদের নেত্রী দেশে ফিরে এসে বলেছেন, তাদেরকে যা দিয়ে এসেছি, তা তারা চিন্তাও করতে পারবে না। এ দেশের সম্পদ দেশের জনগনের। উনি এভাবে বলতে পারেননা। উনি সেদেশকে কি দিয়ে এসেছেন, আর দেশের জনগনের জন্য কি নিয়ে এসেছেন, তা তাকে বলতে হবে।
এবারের রোজায় বহু মানুষ স্বস্তিতে ইফতার করতে পারছেননা দাবি করে বিএনপি নেতা বলেন, ইনশাল্লাহ আগামী বছর সবাই একসাথে ইফতার করবো। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
আলোচনার এক পর্যায়ে লন্ডন থেকে সরাসরি স্কাইপে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এ সময় সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। তারা শ্লোগানে ও করতালিতে মুখরিত করেন অনুষ্ঠান প্রাঙ্গন। সেখানে উপস্থিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও দাঁড়িয়ে সালাম জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে সালামের জবাব দেন ও অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য স্বাগত জানান। তিনি দীর্ঘ সময় ধরে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের সামনে এখন লক্ষ্য একটাই। সংসদের বিলুপ্তি ও হাসিনার পতন। এই সরকারের বিরদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দাবি করে তিনি বলেন, দেশনেত্রীকে মুক্ত না করে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে না এনে, জনগনের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না করে একজন নেতাকর্মীও আর ঘরে ফিরে যাবেনা।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নড়াইলে এক স্কুল ছাত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেজেছে বলে তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে। খুলনায় বিনা উস্কানিতে অরাজগতা সৃষ্টি করে ৮০০ নেতাকর্মীকে আসামী করে মামলা দেয়া হয়েছে। সরকারের বিদায় ঘন্টা বাজছে বলেই তারা বেপরোয়া আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
রকিবুল ইসলাম বকুল বলেন, গত বছর এবং এ বছর ইফতারে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভার্চুয়ালি পেয়েছি। আগামী বছরের ইফতারে আমরা তাকে স্বশরীরে চাই। আর এজন্য সবাইকে রাজপথে থেকে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে হবে। তার এ বক্তব্যের সময় অনুষ্ঠানস্থল শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি, দেশ থেকে অপশসান দুঃশাসনের অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, গণতন্ত্রের লড়াইয়ে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করে এবং অর্থনৈতিক চাপের এই সময়ে মানুষের দুঃখ কষ্ট লাঘবে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা জাহিদ হোসেন।

আ’লীগ নেতা আনছার হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বারাকপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনছার শেখ এর হত্যাকান্ডের ঘটনায় নিহত আনছার এর পুত্র তানভির শেখ বাদী হয়ে দায়েরকৃত মামলার ১ নং আসামি বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল গাজী সহ বাকি আসামিদের আটক ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গতকাল ২ এপ্রিল রবিবার বিকাল ৪ টায় বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি চারবাড়ি মোড়ে বারাকপুর ইউনিয়ন বাসির উদ্যোগে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লাখোহাটি বাজারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে, লাখোহাটি চারবাড়ি মোড়ে এসে শেষ হয়। মিছিলে এলাকার শত শত নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে। মিছিলপুর্বক সংক্ষিপ্ত পথসভায় মামলার বাদী ও নিহত আনসার শেখ এর পুত্র তানভির শেখ বলেন, আমার পিতাকে পুর্বপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমার পিতা একজন সামাজিক ও পরউপকারি মানুষ ছিলেন, তার বাইরে কোনো শত্রু নেই। এলাকায়ই তাঁর শত্রু আছে। সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের ভাতিজা বর্তমান চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন (পাভেল গাজী) আমার পিতা হত্যার মুল মাষ্টারমাইন্ড। বারাকপুর বাজার কমিটির নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয় সেই কারণেই এই ঘটনা তাঁরা ঘটিয়েছে। আমার পিতাকে গুলি করে হত্যা করার মাত্র কয়েকদিন আগে আমার পিতা বারাকপুরে গেলে তাঁকে হুমকি ধামকি ও ধাওয়া দিয়েছিল ইউপি চেয়ারম্যান পাভেল গাজী ও তার সন্ত্রাসীবাহিনরা। আমাদের বারাকপুর বাজারে কাপড়ের ব্যবসা ছিল। গাজীরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। আমাদের বাড়িতে বোমা মেরেছে। ইউপি নির্বাচনের সময় আমাদের কর্মীদের ওপর আক্রমণ করেছে। গাজী জাকির হত্যা মামলায় আমার পিতাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ তিনি তাঁর পিতা (মো. আনছার শেখ) এর হত্যার ন্যায় বিচার চান । এজন্য তিনি খুলনা জেলা প্রশাসক, কেএমপি পুলিশ কমিশনার, খুলনা জেলা পুলিশ সুপার , দিঘলিয়া ও খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সাবেক ইউপি সদস্য মোঃ আবজাল শেখ এর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন , শাহিদুল শেখ, মোঃ হেকমত, ইউসুফ শেখ, কুদ্দুস, শেখ, ওসমান, হাকিম , বিল্লাল, রেজাউল প্রমুখ। গত ২৬ মার্চ ২৩ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের নামে আনসার শেখ এর পুত্র , তানভির শেখ বাদি হয়ে মামলা দায়ের করে। যার নং-১৭ । এর মধ্যে খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৪ নং আসামি মৃত তোকাম গাজীর পুত্র ফরহাদ গাজী , ঘোষগাতি এলাকার ডাক্তার ইব্রাহিম এর পুত্র এজাহার নামীয় ১৮ নং আসামি মাহাবুর শেখ (৩২), লাখেহাটি বদিয়ার রহমান মোড়লের পুত্র ইবাদুল ইসলাম মোড়ল কে আটক করেছে । এর মধ্যে ইবাদুল ইসলাম মোড়লকে এজাহার ভুক্ত আসামি না হলেও সন্দেহহীত হওয়ায় তাকে চালান দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। উল্লেখ্য গত ২৪ মার্চ দুপুরে শিরোমনি পুর্বপাড়া মসজিদে আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করে হত্যা করা হয়। এঘটনার পর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে আটক করে আদালতে প্রেরন করে। এদিকে আনসার হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও আসামিদের আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি একটি স্পর্শকাতর হত্যাকান্ড । হত্যাকান্ডের ঘটনার বিষয়ে তিনি বলেন অনেক দুর এগিয়েছি তবে তদন্তের স্বার্থে কিছুই বলা সম্ভব নয় বলে এড়িয়ে যান।

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আলোচনা সভা ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার ২ এপ্রিল (১০শে রমজান) পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি নগর কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. মঈনউদ্দীন- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. মাহাদী হাসান মুন্নার সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর নায়েবে আমীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আসন্ন কেসিসি নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাফেজ মাওঃ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, শেখ মুহা. নাসির উদ্দীন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর জয়েন্ট সেক্রেটারি মুহা. আবু গালিব, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওঃ দ্বীন ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, গাজী ফেরদৌস সুমন, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক মুহ. ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মুফতী আব্দুর রহমান মিয়াজী, মুহ. ইমরান হোসেন মিয়া, মুহা. আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি আবু রায়হান।

অন্যান্যদের মধ্যে নগর সহ-সভাপতি মুহ. আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা আল গালীব, বনি আমিন, আবুল কাসেম, হাবিবুল্লাহ মিসবাহ, আতিক হাসান, শাকিল খলিফা, আলম গাজী, জুবায়ের হোসেন সাব্বির, ইউসুফ গাজী সহ নগরের শূরা সদস্য ও থানা নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

খুলনা মহানগর জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
রবিবার খুলনা মহানগর জাতীয় যুব সংহতির উদ্যোগে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুবসংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও নগর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ এম হাদিউজ্জামান, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অচিন্ত্য কুমার দাস, তৈমুর হোসেন শাহীন, আশরাফুল ইসলাম সেলিম, অধ্যাপক গাউসুল আযম, মাসুম হায়দার, খান আকরামুজ্জামান, মোঃ রাসেল হোসেন, নজরুল ইসলাম আজাদ, রাজ্জাক হাওলাদার, রহমত আলী, গাজী হাসানুর রশিদ রাসেল, কেন্দ্রীয় যুব নেতা প্রিন্স হোসেন কালু, দেলোয়ার হোসেন লালু, মোঃ এজাজ আহমেদ, মোঃ আব্দুস সালাম, বাবলু বিশ^াস, শাকিল আহমেদ লাল, মহসিন রেজা, মোঃ মিলন খান, জি এম মিলন, শেখ মাসুদ রানা, মাসুদ আকঞ্জী, গাজী খোকন, রাসেল মামুন, মোঃ রবি, শহিদুল ইসলাম, ওলামা পার্টির আহ্বায়ক খান আনিসুর রহমান, মোঃ রিপন, যুব নেতা মোঃ বেল্লাল, মোঃ হাবিব, মোঃ সেলিম, কবির হাওলাদার, মোঃ সরোয়ার, মনির শেখ, মোঃ রুস্তম, মোঃ মাসুম, এস কে রনি, আসলাম, বাদল, মোঃ আসলাম, হিমেল রাজা, পলাশ তালুকদার, মোঃ খলিল, নুরুল হক, মোঃ নসির আলী, আব্দুল গফ্ফার মোড়ল, যুব নেতা গাজী মোশারেফ, মোঃ কামাল, মোঃ রাজু, রাকিবুল ইসলাম কচি, খোকন হাওলাদার, মোঃ আক্তার হোসেন, উত্তম চৌধুরী, মোঃ কালিম প্রমুখ।

অভয়নগরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
অভয়নগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত কাকলী (২৩) গোপালগঞ্জ জেলার সুলতান সাঁই গ্ৰামের শাহীন শেখের মেয়ে।
সে নওয়াপাড়া পৌরসভার রাজঘাট রাজার মেয়ের মোড়ের শামীম কাজীর স্ত্রী ও দুই কণ্যা শিশুর মা।
মৃত কাকলীর বাবা শাহীন শেখ বলেন, সকাল সাড়ে সাতটায় খবর দেয় আমার মেয়ে মারা গেছে , আমি খবর পেয়ে নওয়াপাড়া আসি। আমার মেয়ে জামাই শাহীন ও তার পরিবার পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়াতে ঝুলিয়ে রেখে এখন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে কাকলীর স্বামী পক্ষের কেউ কিছু বলতে রাজি হননি।
কাকলীর মৃত্যুর কারণ জানতে চাইলে অভয়নগর থানার তদন্ত ওসি মিলন কুমার মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শিক্ষক প্রতিনিধি ছাড়া কিভাবে কমিটি গঠন সম্ভব?
আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঐতিহ্যবাহী বিল্ব রানী মাধ্যমিক বিদ্যালয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ইং১লা এপ্রিল নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী উক্ত দিনে সকাল ১০ টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত কোন বিশৃঙ্খলা ছাড়াই অভিভাবক পুরুষ সদস্য পদে ৪ টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।অভিভাবক সদস্য পদে সাবেক ইউপি সদস্য নিমাই সানার প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেন।নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ বেসরকারি ভাবে নিমাই সানার প্যানেলকে বিজয়ী হিসাবে ঘোষনা করেন।মহিলা পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় শিখা সরকারককে পূর্বেই নির্বাচিত ঘোষনা করেন।কিন্তু উক্ত ম্যানেজিং কমিটিতে থাকছেনা কোন শিক্ষক প্রতিনিধি।তফসিল অনুযায়ী সকল শ্রেণির সদস্য ফরম গ্রহণ ও জমাদানের সর্বশেষ সময় ছিল ১৩ ই মার্চ ২০২৩ রোজ সোমবার বিকাল ৪ টা পর্যন্ত।কিন্তু ইতেপূর্বে উক্ত বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের সকল কার্য্যক্রম নির্বাচনের দিনে সম্পন্ন হয়েছে এবং এবারও আমরা সেভাবেই করবো বলে শিক্ষকদের অবহিত করেন প্রধান শিক্ষক।কিন্তু অভিভাবকদের অভিযোগের কারণে নিয়ম বর্হিভূত ভাবে শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন করতে রাজী হননি প্রিজাইডিং অফিসার।তিনি বলেন ১৪ ই মার্চ মনোনয়ন যাচাই থবাছাই করতে গিয়ে শিক্ষকদের মনোনয়ন ফরম না দেখতে পেয়ে আমি অবাক হই।প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কাউকেই কিছু বলেনি। শিক্ষকরা সবাই জানেন। এখন জনমনে একটাই প্রশ্ন,শিক্ষক প্রতিনিধি ছাড়া কিভাবে কমিটি গঠন সম্ভব?কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে তাঁরা জানান কোন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়নি বা হওয়ার আর সুযোগ ও নাই।তাছাড়া উক্ত শিক্ষকরা বলেন প্রধান শিক্ষক তাঁর অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য গোপনে উক্ত কমিটিতে শিক্ষক প্রতিনিধি অন্তর্ভূক্ত করার জন্য দৌঁড় ঝাপ শুরু করেছেন।প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি গত ১৪ ই মার্চ প্রধান শিক্ষককে জানিয়ে দিয়েছি কমিটিতে শিক্ষক প্রতিনিধি হওয়ার আর কোন সুযোগ নাই। এলাকার সচেতন মহলের একটাই দাবি কোন অশুভ শক্তির জোরে যেন শিক্ষক প্রতিনিধি বিহীন কমিটি গঠন করতে না পারে তার জন্য কত্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কপিলমুনিতে বন্ধু ৮৩ ’র সহায়তায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে নলকূপ স্থাপন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ||
বন্ধু ৮৩ সংগঠনের অনুদানে এবার যুক্ত হলো হরিঢালী আলেয়া-আফাজ মহিলা মাদ্রাসা। প্রায় ২ শত ছাত্রীদের নিয়ে মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন পানির সমস্যার কারণে ছাত্রীদের কষ্ট করে পায়ে হেটে অনেকটা পথ অতিক্রম করে পানির চাহিদা মেটাতে হতো। কোমলমতি শিক্ষার্থীদের এই কষ্টের কথা বিবেচনা করে কপিলমুনি বন্ধু ৮৩ সংগঠনের পক্ষ থেকে এগিয়ে আসেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ স, ম গোলাম আজম। তাঁর প্রচেষ্টায় মাদ্রাসায় একটি টিউবওয়েল স্থাপন করা হয় এবং ব্যবহারের সুবিধার জন্য সংগে সংগে পাকা করে দেওয়া হয়। তা ছাড়া হরিঢালী সরদার পাড়ায় সদ্য নির্মিত দারুস্ ছালাম জামে মসজিদে মুসল্লিদের ওযুর জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দেন। ইতোপূর্বে হত দরিদ্র বিধবা এবং কর্মক্ষম মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। যে সব পরিবারের পানির জন্য এক থেকে দেড় কিলোমিটার পথ পায়ে হেটে পানির চাহিদা মেটাতে হতো তাদের পানির চাহিদা পূরণে চারটি করে পরিবারের জন্য একটি করে টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়। তা ছাড়া হত দরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতার হাতে তুলে দেন নগদ অর্থ।

রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বিদ্যুৎ,গ্যাসসহ,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ লীগের হামলা ও মিথ্যা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,খুলনা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক,রূপসা উপজেলা বিএনপির সভাপতি খান জুলফিকার আলি জুলু,কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ,জেলা যুবদলের সিনিঃ সহসভাপতি আব্দুল্লাহেল কাফি সখা,মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি,নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি কিমিয়া সাদাত সহ খুলনা জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন মামলা প্রত্যাহার গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে রূপসা উত্তর উপজেলা ছাত্রদল।বিবৃতিদাতারা হলেন রূপসা উত্তর উপজেলা আহবায়ক শেখ হৃদয় আহমেদ রিপন,সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন,সিনিঃযুগ্ম আহবায়ক রনি জমাদ্দার,যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ মল্লিক মিরাজুল ইসলাম শুভ,আশিকুর কবির সাজিদ,শেখ ইমাম হাসান,সাব্বির হোসেন টিটু,মোঃ হোসেন শেখ,রবিউল ইসলাম,রফিকুল ইসলাম,মারুফ মল্লিক,সাইন হোসাইন,সৌরব হোসেন সহ নেতৃবৃন্দ।

ফকিরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ অপরাধের মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। রবিবার (০২রা এপ্রিল) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এই আদেশ প্রদান করেন। সেই সাথে দন্ডাদেশ প্রাপ্তদের ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন বিচারক। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের শের আলীর ছেলে মোঃ মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মোঃ ফিরোজ নিকারি এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে মোঃ ফিরোজ নিকারি পালাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিও কর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক যুবক। পরের দিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ মোঃ মামুন শেখ নামের এক আসামীকে গ্রেফতার করেন। পরে আরও ইব্রাহিম বিশ্বাস নামক আরেক আসামীকে গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য শেষে আসামীদের অপরাধ প্রমানিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পন্যগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাাণিত হওয়ায় আদালত আসামীদেরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। সেই সাথে আসামীদেরকে দশ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারান্ড প্রদান করেছেন।

ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীরের ইফতারি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম রমজানের ১০ম দিন রবিবার ডুমুরিয়া সদর ইউনিয়নের খলশী খানপাড়া জামে মসজিদের মুছাল্লীদের সাথে ইফাতারীতে অংশ নেন। ওই এলাকার বয়জ্যেষ্ঠ, সমবয়সী ও ছোটদের সাথে তিনি ইফতার করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা শেখ ইকবাল হোসেন, আবু জাফর খান, মসজিদের মুয়াজ্জিন আনিস খান, ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রমুখ। ইফতারীর আগে দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম হাফেজ নাজমুল মোড়ল।

দরিদ্র মানুষের সেবা করে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসায়ক ডাঃ কমলেশ সাহা
পি কে অলোক,ফকিরহাট ।
সেবাই ধর্ম। যুগে যুগে সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করেছে অনেক মানুষ। মরেও অমর হয়ে আছেন নিজেদের কাজ ও কর্মের গুণে। সেই আলোকে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালনাায় উৎসাহিত হয়েছেন অনেকে। নিজ নিজ ক্ষেত্র থেকে সেবাকে ধর্ম হিসেবে গ্রহণ করে নিয়েছেন তারা। এমনই একজন মানুষ ডাঃ কমলেশ সাহা। যার কাছে মানুষের সেবাই পরম ধর্ম। আর তাই তিনি মানুষের সেবাই করেই চলেছেন।
জানা গেছে, ডাঃ কমলেশ সাহা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন এবং ব্রেন বিশেষজ্ঞ সার্জন। তিনি প্রতি মাসের প্রথম শুক্রবারে ফকিরহাটের একটি ক্লিনিকে রোগী দেখে যা উপর্জন করেন তা গরিব ও অসহায় মানুষদেরকে সহযোগিতা করে থাকেন। ফকিরহাট সনাতন জাগরণী সংঘ কর্তৃক আয়োজন করা উপজেলার ৬টি কেন্দ্রের গীতা শিক্ষার ৪০৫জন শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার বহন করেই চলেছেন বলে সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত জানিয়েছেন।
পাশা-পাশি ডাঃ কমলেশ সাহা দীর্ঘদিন ধরে ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরে মাসে একদিন বিনামুল্যে দরীদ্র ও অসহায় রোগীদের নানা প্রকার স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছেন। এছাড়া তার নিজ বাড়ি বাগেরহাটের কুরশাইল গ্রামে প্রতি মাসে একদিন এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও দরীদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। তিনি ২০২১ সালে বাবা দিবসে একজন গরীব অসহায় মানুষকে বিনামূল্যে ব্রেন টিউমারের অপারেশন করে এলাকায় ব্যপক দৃষ্টান্ত স্থাপন করেন। তাছাড়া অনেক হতদরিদ্র রোগীদের বিনামুল্যে অপরেশনও করে থাকেন। ফকিরহাট সহ আশপাশ অঞ্চলসমূহের মানুষের কাছে তিনি গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত লাভ করেছেন। এলাকার মানুষ যখনই অসুস্থ্য হয়ে তার কাছে যান তিনি তাদের আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। করোনা যখন ভয়াবহ রুপ ধারন করে তখন ডাঃ কমলেশ সাহা নিজ গ্রাম কুরশাইল ও আড়পাড়া সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে মানুষের পাশে দাঁড়ান। মহতী এই চিকিৎসায়ক ডাঃ কমলেশ সাহা’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, প্রত্যেক মানুষ যদি অসহায় মানুষের পাশে থাকেন, তবে অনেকে উপকৃত হবেন। তিনি এভাবে মানুষের সেবা করে যেতে চান বলেও তিনি জানান।

পাইকগাছায় ঘের জবর দখলের পায়তারার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় জমির মালিকদের নিকট থেকে লীজ ইজারা নিয়ে মালিক সেজে জমি দখলের পায়তারা অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় ওই সংবাদ সম্মেল করেন জমির মালিকের পক্ষে সোলদানা ইউনিয়নের গোলবুনিয়া গ্র্মের উজ্জাল কান্তি সরদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, উপজেলার খাটুয়ামারী গ্রামের রুহুলামীন সরদার, কালাম সরদার, আমাদের নিকট থেকে ঘেরের ইজারা চুক্তি নিয়ে জমির মালিক বনে গেছে। তাদের লীজ চুক্তির মেয়াদ শেষ হলে তারা জমিতে পেশি শক্তি ও ক্ষমতা বলে আমাতের রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন আমরা পৈত্রিক ও ওয়ারেশ সুত্রে মালিক। আমাদের নামে বর্তমান জরিপে গেজেট প্রকাশিত হয়েছে। এ জমি ভিপি জমি তালিকা ভুক্ত হলে সরকারের বিরুদ্ধে মামলা করি। এ মামলায় দেওনী আদালত ভিপি তালিকা অবৈধ ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেন। এ বিষয় বিভিন্ন দপ্তরে একাধিকবার শালিশ বৈঠক হলেও কালাম সরদার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার নিজিস্ব ক্ষমতাবলে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক অবৈধ দখলে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা জমির মালিক স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার বলেন, প্রতিপক্ষ উজ্জ্বল গংরা যে জমি দাবী করছে সে জমি আমার ঘেরর ভিতর না। আমি প্রতিপক্ষের জমিতে ঘের করি না।

পাইকগাছায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছাপ্রতিনিধি।।
পাইকগাছায় মাদকদ্রব্য অভিযানে শেখ আজাদ হোসেন(৫০) নামে এক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে। শনিবার দুপুরে ওই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক তাকবীর হোসেন বলেন, গোপন সংবাদে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রমের ওয়াপদার পাশে মাদক(গাঁজা) কেনা-বেচা হচ্ছে এমন সংবাদ পায়। এ সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ, মঞ্জুরুলকে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় দেবদুয়ার গ্রামের মুত্যু আশরাফ হোসেনের ছেলে শেখ আমজাদ হোসেন(৫০)কে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে৫০ গ্রাম মাদক(গাঁজা) পাওয়া যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মাদক মামলার আসামিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব এনেছেন: সালাম মূশের্দী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব এনেছেন, সব রকমের সহযোগিতা দিয়ে সবসময় কৃষকের পাশে থেকেছেন। তার লক্ষ্য শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, বরং কৃষির উন্নয়নের মাধ্যমে কৃষকের জীবনমানকে উন্নত করা; গ্রামকে শহরে রূপান্তর করা।
সোমবার (২ মার্চ) রূপসা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে পাট বীজ এবং উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, কৃষকরা হলেন এ দেশের প্রাণ। তাদের ঘাম জড়ানো পরিশ্রমে সচল থাকে এদেশের অর্থনীতির চাকা। তাই কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ নিয়েছেন। যার ফলে এক সময়ের খাদ্য ঘাটতির এদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানএর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরহানা আফরোজা মনা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:প্রদীপ মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান। এসময় বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ম বা ফারহা শাবস দিবা, উপ-সহকারী মো: সোহেল রানাসহ অনেকেই।

ডুমুরিয়ায় অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার জমি জবর দখলের অভিযোগ !
ডুমুরিয়া প্রতিনিধি||
ডুমুরিয়ায় অরসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মোকছেদুল হক ও ব্যাংক কর্মকর্তা শেখ হাসানুজ্জামানের শতবর্ষী দখলীয় জমিতে পড়েছে সন্ত্রাসীর হানা। গাছপালা কর্তন ও বাড়ি ঘর নির্মাণ করে চলছে জবর দখলের মহোৎসব। ভয়ে মুখ খুলতে সাহস না পেয়ে থানা পুলিশের দ্বার¯’ হয়েছেন তারা। পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছেন । গত শনিবার উপজেলার মিকশিমিল বাজারের পাশে এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগ, ¯’ানীয় লোকজন ও দু’পক্ষের সাথে এ নিয়ে কথা হয়। ক্ষতিগ্রস্ত ব্যাংক কর্মকর্তা শেখ হাসানুজ্জামান জানান, রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল মৌজায় বিআরএস ১২০৭ খতিয়ানে ৮৯ শতাংশ জমি সিএস, এসএ আমল থেকে পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছি। এরমধ্যে ¯’ানীয় মৃত মান্দার শেখের ছেলে সন্ত্রাসী রুহুল আমিন শেখ ও তার সহযোগীরা ওই জমি জবর দখলের নেশায় মেতে উঠে। তারই জের ধরে ঘটনার দিন শনিবার ভোরে দা, লাঠিসোটা সহ ১০/১২ জনকে সাথে নিয়ে ওই জমিতে প্রবেশ করে গাছপালা কেটে সাবাড় করে যেন তেন ভাবে দুটি কুড়ে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এতে আমরা লক্ষাধিক টাকার ক্ষতিগ্র¯’ হয়েছি। ভয়ে নাম প্রকাশে অনি”ছুক একাধিক ব্যক্তি জানান, ৭টি হত্যা সহ একাধিক মামলায় রুহুল আমিন দীর্ঘদিন কারাভোগের পর এলাকায় বসবাস করে আসছে। সম্প্রতি মাথা চাড়া দিয়ে জমি জবর দখলের নেশায় মেতে উঠেছেন তিনি। তারা আরও বলেন, জমি কে পাবে কি পাবে না এটা বড় কথা নয় ? চেয়ারম্যান মেম্বার ও ¯’ানীয়দের সাথে কথা না বলে জবর দখল করে এলাকার শান্তি বিনষ্ট করা তার ঠিক হয়নি। এ প্রসঙ্গে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান বলেন, লোক মুখে শুনেছি রুহুল আমিন জবর দখল করছে কিš‘ আমার কাছে কখনো আসে নাই এবং এ বিষয়ে আমি অবগত নই। এ নিয়ে কথা হয় প্রতিপক্ষের রুহুল আমিনের সাথে। তার নামে থাকা সকল মামলা নিষ্পত্তি হয়েছে এমনটি দাবি করে তিনি বলেন, ওই দুই কর্মকর্তা তার জমি দখল করে আছে। দখল বুঝে পেতে তাদের দ্বার¯’ হলে ব্যাংক কর্মকর্তা হাসানুজ্জামান নিষেধাজ্ঞা চেয়ে আদালতের আশ্রয় নেয়। দীর্ঘদিন পর গত ১০ ফেব্রুয়ারি আদালত তার দায়েরকৃত আবেদনটি খারিজ করেন। ফলে ভোগদখলে কোন বাঁধা নেই বলে আমরা মনে করি।
এ প্রসঙ্গে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়া মাত্রই ঘটনা¯’ল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষা ও আদালতের দ্বার¯’ হতে বলা হয়েছে।

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
“এমপি বাবু”
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান। তিনি এমন সরকার প্রধান যিনি কাউকে পেছনে ফেলে রাখেন না। তিনি দুস্থ অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায়, বীরমুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনও জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুকন্যার মমত্বের সহযোগিতা পৌঁছাচ্ছে না। সর্বত্র সকলকে নিয়ে সামনে এগোতে চান তিনি।
রবিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সব শ্রেনী -পেশার মানুষের জন্য রাষ্ট্রনৈতিক দায়িত্বের জায়গা থেকে সকল চেষ্টা অব্যহত রাখবে। তিনি বিপন্ন, অসহায়, দুস্থ, অনাথসহ সকল শ্রেনীর মানুষের অধিকার নিশ্চিত করেছেন। আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন। অনুন্নত এলাকার বেদনা তাকে আবৃত করে। তিনি এমন ব্যতিক্রম রাষ্ট্রনায়ক। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা দিতে সক্ষম হয়েছি। চেক বিতরণ অনুষ্ঠানে ২০ জন দরিদ্র রোগিকে চিকিৎসা সহায়তা হিসেবে ৬ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিমের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, কয়রা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি জিয়াদ আলী ও আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রায় চিংড়িতে অপ্রদব্য পুশ করায় জরিমানা আদায়
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় বাগদা চিংড়ি সহ ১ জনকে আটক করে। গতকাল ২ এপ্রিল সকাল ৯ টায় চৌকুনি এলাকা হতে ৪ কেজি পুশকরা বাগদা চিংড়ি সহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন উপজেলার চৌকুনী গ্রামের সাইফল সরদারের পুত্র আবু হুরাইরা। কয়রা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন, আটককৃত মাছ ব্যবসায়ীর নিকট হতে প্রশাসনিক ক্ষমতা বলে ২০ হাজার টাকা জরিমানা আদায় কর হয়েছে। পুশকৃত বাগদা চিংড়ি মাটিতে পুতে বিনিষ্ট করা হয়েছে।

উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ ও ভর্তির সুযোগ বিষয়ে খুবিতে শিক্ষার্থীদের কর্মশালা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ ও ভর্তির সুযোগ বিষয়ে এক কর্মশালা আজ ০৩ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ড. অরুণ বোস, যুক্তরাষ্ট্রের বোইস স্টেট ইউনিভার্সিটির ড. সালেহ আহমেদ, ইউটোকিও স্টাডি ইন জাপান প্রজেক্ট’র পরিচালক ড. সৈয়দ এমদাদুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. তানজিল সওগাত, একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আহসানুল কবীর। ফিডব্যাক গ্রহণ করবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।
এ কর্মশালায় আন্ডারগ্রাজুয়েট শেষ বর্ষ এবং মাস্টার্সের দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। কর্মশালায় সশরীরে ছাড়াও যঃঃঢ়ং://নফৎবহ.ুড়ড়স.ঁং/ল/৬৫১৭৯৪৪৫৫২৯ লিঙ্কের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করা যাবে। কর্মশালাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এ সরাসরি সম্প্রচার করা হবে।

রূপসায় পঞ্চম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
২০২২ সালে অনুষ্ঠিত ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ১ এপ্রিল বেলা সাড়ে ১১টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিকুর রহমান বাবলু।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সভাপতি সাইফুল ইসলাম বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিকুর রহমান বাবলু এ অনুষ্ঠানের আয়োজন করেন।
যুবলীগ নেতা বাদশা মিয়া’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার পাল, প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সসম্পাদক হামিদুল হক, সাবেক কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সদস্য এম এ আজিম, আবু হারুনার রশিদ, মো. গোলাম মোস্তফা, মো. বেনজির হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচার্য্য, চিত্তরঞ্জন সেন, হাসানুজ্জামান মনি, বি এম শহিদুল ইসলাম, নিউ হলি চাইল্ড কিন্ডার গার্টেনের পরিচালক মো. মাজাহারুল ইসলাম, সানমুন কিন্ডার গার্টেনের পরিচালক মো. হায়দার আলী দারা, আয়োজক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. নূর উদ্দিন শেখ, কবি আবু আহম্মেদ শিকদার, অভিভাবক মো. মারুফ হোসেন খান, মুরারী মজুমদার, মনোরঞ্জন কুমার পাল, মহুয়া সরকার, তপতী মন্ডল, আনিকা পারভীন, মো. আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানে নৈহাটি ইউনিয়নের ১৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। এরা হলো,রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুস্মিতা দাস রায় ও উজান মন্ডল, নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল জাইমা, সুপ্রভা পাল, সৈয়দ মামনুল হক, নিউ হোলি চাইল্ড কিন্ডার গার্টেনের সিফাতুল ইসলাম, ইমাম খাঁন, মিথিলা পাল, নাজমিন শিমলা, মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিতা মজুমদার, ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহাদাত হোসেন. নবীনগর কিন্ডার গার্টেনের আয়েশা সিদ্দিকা, ফাতেমা ইসলাম, সানমুন কিন্ডার গার্টেনের মিমিয়া আফরিন, তাসমিয়া, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সিয়াম হোসাইন।

বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে রূপসায় বাস শ্রমিককে মারপিট
রূপসা প্রতিনিধি
বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে রূপসায় সংঘবদ্ধ দলের হামলায় মোঃ মুরাদ শেখ (৩৭) নামে এক মটর শ্রমিক আহত হয়েছে। ১ এপ্রিল বেলা সাড়ে ০৩টার দিকে উপজেলার ইলাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত মুরাদ রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার কিসমত খুলনা গ্রামের মৃত সাইদ শেখ এর ছেলে।
মোংলা-সোনাডাঙ্গা সরাসরি রুটের খুলনা-জ ০৫-০০১৬ নং বাসের সুপারভাইজার মোঃ মুরাদ শেখ জানায়, ০১ এপ্রিল বেলা আড়াইটার দিকে মোংলা প্রান্তে বাসে যাত্র উঠানামাকে কেন্দ্র করে রূপসা-মোংলা লোকাল রুটের ঢাকা চ-৩০২২ নং বাসের হেলপার চাঁন মিয়ার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায় চাঁন মিয়া মুরাদকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাস নিয়ে রূপসা অভিমূখে রওনা হয়। পরপর মুরাদও বাস নিয়ে সোনাডাঙ্গা অভিমূখে ছেড়ে যায়। মুরাদ খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী বাস থেকে নেমে অন্য একটি বাসে করে রূপসা রওনা হয়ে বেলা সাড়ে তটার দিকে ইলাইপুর মোড় অতিক্রম করার সাথে সাথে মোটর সাইকেল ও ভ্যান যোগে জামাল, মিজান, বাবুল, আবুল, লতিফ, আসমাইল ড্রাইভার, শহিদুল ও চানমিয়াসহ ২০/২৫ জন যুবক ওই গাড়ি বেরিকেট দিয়ে মুরাদকে নামিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। তাকে মারপিট করতে করতে পাশর্^বর্তী সিএন্ড ক্যানেলে ফেলে দেয়। এসময় হামলাকারীরা তার কাছে থাকা ২৮ হাজার টাকা ও ৬আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে মুরাদ জানায়। সেখান থেকে মুরাদকে তুলে ভ্যানে করে পূর্ব রূপসার নিয়ে আসতে থাকে। এদিকে মুরাদের নিকটাত্মীয় ও পরিবারের লোকজন খবর পেয়ে তাকে জয়পুর খ্রিন্টান কলোণীর সামনে থেকে মুরাদকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে রূপসা বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়ে পূর্ব পুলিশ ফাড়ির অদুরে পৌছালে হামলাকারীরা আবারো তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় স্থানীয় বাস শ্রমিকদের প্রতিরোধ ও ফাঁড়ি পুলিশের তৎপরতায় তারা ব্যর্থ হয়। মুরাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে রাখার পর রাতে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ কমপেলক্সে ভর্তি করা হয়।

দর্শনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা বাতিল করে তাকে নিঃশর্ত মুক্তি,সম্পাদক মতিউর রহমান ও দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মোঃ অসীমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।
রবিবার দুপুর ২টায় দর্শনা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সাংবাদিক সমাবেশ থেকে এ দাবী তোলা হয়।সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী,সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি,সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল,হানিফ মন্ডল,সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম,এফ,এ আলমগীর,মনিরুজ্জামন সুমন, আহসান হাবিব মামুন,চঞ্চল মেহমুদ,মোস্তাফিজুর রহমান কচি,হাসমত আলী,কামরুজামান যুদ্ধ, আব্দুল হাননান,আব্দুল আলীম,ইমতিয়াজ রয়েল,রাজিব, বাধন,ইয়াসিন, ফরহাদপ্রমুখ।
চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা ও হুইল চেয়ার বিতরন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায়
“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” প্রতিপাদ্যে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন,জেলা সমাজকণ্যাণ কমিটির সভাপতি মুন্সি আলমগীর হান্নান। এসময় জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ১৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

আলুকদিয়ায় মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
মসজিদের টাকার হিসাব নিয়ে নড়াইলের আলুকদিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ এপ্রিল) তারাবির নামাজের পর সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আলোকদিয়া ঈদগাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। সংঘর্ষে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আমিনুর সিকদার, মসজিদ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা, লিয়াকত মোল্যা ও মাবিবর হোসেন। আহতরা হলো, মসজিদ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা সমর্থিত আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেন, ছিরু মোল্যা, ও রিয়াদ মোল্যা এবং মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আমিনুর সিকদার সমর্থিত বোড়ামারা গ্রামের শরিফুল সিকদার, তরিকুল মোল্যা, ও ভুট্টো সিকদার। স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদরের শাহাবাদ ও মাইজপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের স্থানীয় মুসল্লিরা আলোকদিয়া ঈদগাহ জামে মসজিদে নামাজ পড়েন। মসজিদ কমিটির অনুমতি ব্যতিত কোষাধ্যক্ষ আমিনুর সিকদার মসজিদের ২টি পুরাতন সিলিং ফ্যান ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন। শনিবার (১ এপ্রিল) রাতে তারাবির নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা, কমিটির অনুমতি ব্যতিত কার নির্দেশে কেন সিলিং ফ্যান বিক্রি করা হয়েছে কোষাধ্যক্ষ আমিনুরের কাছে জানতে চান এবং সেই টাকার হিসাব দিতে বলেন। আমিনুর তেমন কোনো সন্তুষ্টজনক উত্তর দিতে না পারায় সভাপতির সাথে বাকবিতন্ডাতা শুরু হয় একপর্যায়ে মসজিদের সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুল হক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদ্দাম হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

প্রথম আলো সাংবাদিকের মামলার প্রতিবাদে কেশবপুর বন্ধু সবার উদ্যোগে মানববন্ধন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রথম আলো নিজস্ব প্রতিবেদককে শামসুজ্জামান কে গ্রেপ্তার ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে কেশবপুর বন্ধু সভার উদ্যোগে শনিবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধু সভার সভাপতি এস এম শরিফুল ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কেশবপুর নাগরিক সমাজের আহ্বায়ক আইনজীবী আবু বক্কর সিদ্দিকী, খেলাঘর আসরের উপজেলা সভাপতি আবদুল মজিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, সাংবাদিক মশিয়ার রহমান, সিদ্দিকুর রহমান, আবদুল মোমিন ও প্রথম আলো প্রতিনিধি দিলীপ মোদক।
আইনজীবী আবু বক্কর সিদ্দিকী বলেন, কলম যদি অবরুদ্ধ হয় তাহলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তাই সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তাইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা এবং প্রথম আলো সম্পাদককে মামলা দিয়ে হয়রানি করা চরম অন্যায়। আবদুল মজিদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি কালো আইন এই কালো আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের গ্রেপ্তার এবং মামলা দিয়ে এদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে সকলকে একযোগে রাস্তায় নামতে হবে প্রতিবাদ জানাতে হবে।

কেশবপুরের জিল্লুর হত্যার রহস্য উদঘাটন বাদী স্ত্রী ছকিনা খাতুন নিজেই আসামি
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার চা বিক্রেতা জিল্লুর হত্যার রহস্য উদঘাটন করলেন ডিবি পুলিশ ,আড়ুয়া গ্রামের চা বিক্রেতা মনিরুজ্জামান জিল্লুকে হত্যা করেছেন তার স্ত্রী নিজেই। এ হত্যা মামলার বাদী নিহতের স্ত্রী সখিনা খাতুন (৩৫) হত্যার কথা স্বীকার করে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় শনিবার বিকেলে তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ হত্যার রহস্য উদঘাটন করেছে যশোরের ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিল্লুর ভাল্ব নষ্ট ছিল। ঠিকমত হাঁটাচলা করতে পারতেন না। এছাড়া স্ত্রী সখিনা তার খালাতো ভাই বিল্লালের সাথে পরকীয়া করতেন। তার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাটক সাজায় সখিনা। তিনি আত্মহত্যা করার কথা বলে পাশের একটি বাগানে যান। তাকে ফিরিয়ে আনতে জিল্লুও সেই বাগানে যান। সখিনা জিল্লুকে বাগানের পাশের ডোবার মধ্যে ধাক্কা মেরে ফেলে দেন। পরে জিল্লুর গায়ের গেঞ্জিদিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এসআই মফিজুল ইসলাম আরও জানান, আটকের পর সখিনাকে কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ বিকেলে ওই এলকার একটি বাঁশবাগান থেকে জিল্লুর মরদেহ উদ্ধার করা হয়। জিল্লু উপজেলার আড়ুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে। তিনি কাটাখালি বাজারের চা দোকানি ছিলেন। ২১ মার্চ রাতে বাজার থেকে নিখোঁজ হন তিনি। পরের দিন বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করেন স্ত্রী সখিনা খাতুন। মামলাটি নিয়ে ছায়া তদন্ত করে ডিবি পুলিশ। ডিবির তদন্তে উঠে আসে পূর্ব পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করে হত্যার নাটক সাজায় স্ত্রী সখিনা।

সুন্দরবন রক্ষীদের অরক্ষিত জীবন, নেই নৌযান ও সরঞ্জাম
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
বন রক্ষায় বন বিভাগের যেসব রক্ষী দায়িত্ব পালন করেন, তাদের জীবন অরক্ষিত চারদিকে পানি, এর ভেতরে বন। এর নাম সুন্দরবন। প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় দুই-তৃতীয়াংশ বাংলাদেশে। যার আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার। বিশাল ও দুর্গম এই বন রক্ষায় বন বিভাগের যেসব রক্ষী দায়িত্ব পালন করেন, তাদের জীবন অরক্ষিত। তাদের নেই আধুনিক নৌযান ও সরঞ্জাম। ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা। বনরক্ষীরা বলছেন, সুন্দরবনের একাংশ থেকে অন্য অংশে যেতে জলপথই একমাত্র ভরসা। কিন্তু সুন্দর এই বন ঘিরে অনেক অপরাধ সংঘটিত হয়। আবার সুন্দরবনে আশ্রয় নেয় অনেক অপরাধী। বনের কাঠ চুরি করে নিয়ে যায় দস্যুরা। হরিণ শিকার করে কেউ কেউ। কিন্তু বন বিভাগের জলযান তেমন নেই। যা রয়েছে তাও তেলের অভাবে চালানো যায় না। এ অবস্থায় যেসব বনরক্ষী গভীর বনে দায়িত্ব পালন করেন, তারা সেখানে অসুস্থ হয়ে পড়লে লোকালয়ে এনে চিকিৎসা করাটা দুঃসাধ্য হয়ে পড়ে। জেলেদের মাছ ধরা ট্রলারের অপেক্ষায় থাকতে হয় লোকালয়ে এসে চিকিৎসা নেওয়ার জন্য। আবার কখনও কখনও তাদের খাবারও শেষ হয়ে যায়। তখন জেলেদের কাছে থেকে খাবার নিয়ে তাদের বেঁচে থাকতে হয়। রয়েছে বিশুদ্ধ পানির সংকট। আবার রেশন ও অন্যান্য সুবিধাও পান না তারা। নেই আধুনিক নৌযান ও সরঞ্জাম। ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা। খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবনের সম্পদ রক্ষায় প্রশাসনিক দায়িত্বে রয়েছেন একজন বন সংরক্ষক। দুটি বিভাগীয় অফিসের দায়িত্বে আছেন দুজন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)। এই দুটি বিভাগের (পূর্ব ও পশ্চিম) চারটি রেঞ্জের আওতায় ১৬টি স্টেশন ও ৬৩টি টহল ফাঁড়ি রয়েছে। সেগুলো বন্যা ও ঝড়-জলোচ্ছ্বাসে বনরক্ষীদের জন্য নিরাপদ নয়। জ্বালানি তেমন না পাওয়ায় এবং জলযান না থাকায় টহল কার্যক্রম বিঘ্নিত হয়। এই সুযোগে বনে চোরাকারবারি ও অপরাধীরা মাঝে মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে। পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘আধুনিক নৌযান না থাকায় অভিযান চালাতে সমস্যায় পড়তে হয় বনরক্ষীদের। অপরাধীদের দ্রুতগামী নৌযান আছে। আমাদের যেসব নৌযান আছে, সেগুলো অপরাধীদের দ্রুতগামী নৌযানের সঙ্গে পেরে ওঠে না। এজন্য অপরাধীদের ধরতে গিয়ে পিছিয়ে পড়তে হয় রক্ষীদের।’ তিনি আরও বলেন, ‘বনরক্ষীদের আছে বহু পুরনো চাইনিজ রাইফেল এবং এসএলআর। অথচ সুন্দরবনের দস্যুদের রয়েছে আধুনিক অস্ত্র। ফলে এসব অস্ত্র দিয়ে দস্যুদের দমন করা সম্ভব হয় না। এজন্য বনরক্ষীদের শক্তিশালী অস্ত্র দেওয়া প্রয়োজন। কটকা ও কচিখালী টহল ফাঁড়ির বনরক্ষী আব্দুস সবুর, নজরুল ইসলাম এবং শহিদুল ইসলাম জানান, সার্বক্ষণিক দায়িত্ব পালন করেও বাড়তি সুযোগ পান না তারা। কম বেতন পান। নেই রেশনিং ব্যবস্থা ও ঝুঁকি ভাতা। তাদের জীবন অনেকটাই অনিরাপদ। অনেকটা দুঃখে-কষ্টে চলতে হচ্ছে তাদের। তারা আরও জানান, গহীন বনের ফাঁড়িগুলো থেকে লোকালয়ে এসে ওষুধপত্র ও প্রয়োজনীয় বাজার করতে হয়। বন্যা হলে তারা বনের ফাঁড়িগুলোতে থাকতে পারেন না। এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। সুন্দরবন বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এজন্য সুন্দরবন রক্ষা ব্যবস্থা ও রক্ষীদের আধুনিকায়ন করতে চান তারা। সুতারখালী ফরেস্ট স্টেশন পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবন সুরক্ষায় দায়িত্বে থাকা বন বিভাগের লোকবল সংকট আছে। আধুনিক নৌযানের সংকট দীর্ঘদিনের। এজন্য আধুনিক নৌযান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া বনরক্ষীদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। সুন্দরবন রক্ষায় নিয়োজিত বনরক্ষীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার—এমনটি জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, ‘আগের তুলনায় বনরক্ষীদের সুযোগ-সুবিধা বেড়েছে। সুন্দরবন সুরক্ষা ও ইকোট্যুরিজম প্রকল্পের আওতায় সুন্দরবন ও বনরক্ষীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে। ইকোট্যুরিজম প্রকল্পের আওতায় বনরক্ষীদের জন্য পাঁচটি জলযান কেনাসহ ২৫ কোটি টাকার কাজ চলমান আছে বলেও উল্লেখ করেন উপমন্ত্রী। তিনি বলেন, ‘এ ছাড়া সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় চারটি জলযান কেনাসহ তিন কোটি টাকার কাজও চলমান। পাশাপাশি চলতি অর্থবছরে ১৬ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন আছে।’

মাগুরাতে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২২ বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরাতে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২২ বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ এপ্রিল রবিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণে মাগুরা সদর,শালিখা,মুহাম্মদপুর ও শ্রীপুর চার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১২৯ অংশগ্রহণ করছেন।
কর্মসূচীর সূচনা করেন মাগুরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর।

জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ কর্মশালা নতুন প্রবর্তিত কারিকুলাম বাস্তবায়নে ইতিবাচক ভুমিকা রাখবে মনে করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:জিয়াউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের উপপরিদর্শক সেলিম রেজা সহ উপপরিদর্শক গণ। প্রশিক্ষক ছিলেন একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায় সহ চার উপজেলার একাডপমিক সুপার ভাইজার।

রামপালে আধিপত্য বিস্তারের হামলায় আওয়ামী লীগের উভয় পক্ষের আহত ১০ জন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের প্রভাবশালী প্রতিপক্ষের হামলায় বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী রেজাউল কুদরতি রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরে রাতে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য আবু তালেব শেখ ও বর্তমান ইউপি সদস্য কবির হোসেন ফকিরকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ ।

আহতরা হলেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ গ্রামের মৃত মাওলানা খায়রুল বাশারের পুত্র কুদরতি এনামুল বাশার বাচ্চু (৫০), একই গ্রামের মোবারক শেখের পুত্র মহব্বত আলী শেখ (৫৪), মৃত্যু নজরুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম (৩০), আ. রউফের পুত্র কোহিনূর কুদরতি (৩২), মহব্বত আলী শেখের পুত্র হুসাইন শেখ (৩৩) ও আবুল হাসান শেখ (৩৫) এবং আ. রউফের পুত্র মো. রেজাউল কুদরতি। অন্য পক্ষের আহতরা হলেন, আ. রউফের পুত্র পলাশ শেখ (৩৫) ও তার ভাই নাহিদ শেখ (৩০) ও মৃত্যু তাছিন শেখের পুত্র মারুফ শেখ। আহতরা রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এজাহার সূত্রে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৫ টায় ইসলামাবাদ তিন রাস্তার মোড়ে ফরহাদের দোকানের সামনে স্থানীয় রাজনৈতিক বিরোধ, মৎস্যঘের বিরোধ ও ক্ষমতার দাপট দেখাতে পূর্ব পরিকল্পিতভাবে একই দলের প্রতিপক্ষের উপর দা, লাঠি ও রড নিয়ে সাবেক ইউপি সদস্য আবু তালেব, মারুফ শেখ, মাসুম শেখ, মোস্তাফিজ শেখ, হুমায়ুন শেখ, মাসুম বিল্লাহ, বাকী বিল্লাহ, শরাফত কাজী, খোকন শেখ, পলাশ শেখ, নাহিদ শেখ, আসাদ শেখ, আব্দুল্লাহ শেখ, আবু বকার, রবি ও হাসিব সহ অজ্ঞাত ৭/৮ জন হামলা করে। এতে তারা গুরুতর আহত হয়েছেন।

আসামী আল আমীন জানান, হামলার সময় আমি ছিলাম না। আমি কিছু জানি না। জমি নিয়ে বিরোধের জের ধরে আমার নামে মামলা দায়ের করেছেন। আহত মাসুম বলেন, রেজাউলসহ অন্যরা পলাশকে মারপিট করার সময় আমরা বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা করে পলাশসহ তিন জনকে আহত করেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি মারপিটের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে ১নং আসামিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরার জোর চেষ্টা চলছে।

মহেশপুরে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আনওয়ারুল ইসলাম
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সত্যপাঠ এবং দৈনিক টেলিগ্রাম পত্রিকার মহেশপুর প্রতিনিধি আনওয়ারুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে। রবিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্নালিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল,মহেশপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু,মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

রোববার দুপুর ৩টায় কুরিপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ব্যক্তি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

খুলনায় বিশ^ অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ^গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ১৬তম বিশ^ অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজ ও পরিবারের অংশ। তাঁরা সমাজের বোঝা নয়, আমাদের শক্তি। অটিজম নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে এক সময় সচেতনতার অভাব থাকলেও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে তা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ও সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে। অটিজমসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিকে কাউন্সেলিং ও সেবার মাধ্যমে সুস্থ করে তুলতে পারলে দেশের কল্যাণে তাঁরা এগিয়ে আসতে পারেন। প্রতিবন্ধীদের কোন অবস্থাতেই অবহেলা করার সুযোগ নেই। সবাইকে নিয়ে সোনার বাংলা গড়তে হবে, কাউকে পেছনে ফেলে নয়।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অটিজম বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত একশত ১৬ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৫৮ লাখ টাকার চেক বিতরণ করেন। এছাড়া ১০ অটিজমে আক্রান্ত শিশুদের মাঝে হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

সুন্দরবনে নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে আটক ৩

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে নৌকা, জাল, বিষসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঘাগরামারী এলাকা থেকে এ জেলেদের আটকের পর রবিবার দুপুরে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বনবিভাগের পাস পারমিট ছাড়া অবৈধভাবে বনের অভ্যন্তরে প্রবেশ করে নিষিদ্ধ বেহুন্দী জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের ঘাগরামারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি নিষিদ্ধ বেহুন্দী জাল, একটি নৌকা, এক বোতল বিষ (কীটনাশক) ও কিছু পরিমাণ গাঁজা। আটক জেলেরা হলো খুলনা জেলার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের রেখামারী গ্রামের জালাল খাঁনের ছেলে বেল্লাল খাঁন (৩২), একই ইউনিয়নের খেজুরিয়া গ্রামের মৃত রুহুল আমিন গাজীর ছেলে ইস্রাফিল গাজী (৩৪) ও কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে আজিম গাজী (২৫)। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ে বলে জানিয়েছেন বন কর্মকর্তা মাহবুব হাসান।

আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে?
সাতক্ষীরা প্রতিনিধি
আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে? তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। সাতক্ষীরায় দরিদ্রদের মধ্যে শাড়ি বিতরণকালে লাঞ্চিত হওয়া এক বৃদ্ধ নারী এমনই কথা জানান।
সম্প্রতি সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে ঘিরে ওই ভিডিও ভাইরাল হয়। সেটি বিতরণকালে মারধরের শিকার হন ওই নারী। শাড়ি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করা ব্যক্তিটি মীর হাবিবুর রহমান বিটু।

ভাইরাল হওয়া এ ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ঈদ উপলক্ষ্যে শাড়ি বিতরণ করা হচ্ছিল। যেটি বিতরণ করছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু।

আর লাঞ্ছিত হওয়া ওই নারীর নাম মর্জিনা বেগম। তিনি শহরের মুনজিতপুর এলাকার বাবুলের স্ত্রী।

লাঞ্ছিত মর্জিনা বেগম বলেন, প্রতি বছর রমজানে মীর হাবিবুর রহমান বিটু শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। আমি বিগত কয়েক বছর ধরে শাড়ি নিয়ে থাকি।

মর্জিনা বলেন, এ বছর শাড়ি বিতরণকালে আমি শাড়িতে হাত বাড়িয়ে দিলে আচমকাই আমার মাথায় তিনটি বাড়ি মেরে আমাকে লাঞ্ছিত করেন। পরে তিনি আমাকে শাড়িটিও দেন। আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে? তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত মীর হাবিবুর রহমান বিটুর নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধাকে মারধরের ভিডিওটি দেখেছেন, ভিডিওটি অনেক আগের বলে তিনি দাবি করেন। সম্প্রতি পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের কমিটি গঠন কেন্দ্র করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছে।

তিনি জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে হাবিবুর রহমান বিটুর বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ছাত্রীদের উত্ত্যক্ত করা যশোরের সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
যশোর অফিস
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

তার বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত ও অপহরণচেষ্টার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে নূর ইসলাম দাবি করেছেন, তিনি গ্রুপিং ও ষড়যন্ত্রের শিকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এমএম কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সংসদে সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সম্প্রতি কলেজের শেখ হাসিনা হলের ছাত্রীদের উত্ত্যক্ত ও এক শিক্ষার্থীকে অপহরণচেষ্টার ঘটনায় সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনা করে নূর ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশও করেছেন বলে জানান তিনি।

শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের অভিযোগ, নূর ইসলামের নেতৃত্বে বহিরাগত ও অছাত্ররা শহীদ আসাদ হলে থাকেন। তারা হলের মেয়েদের ইভটিজিং করেন। গভীর রাতের ছাত্রীদের নাম ধরে ডাকেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এভাবে উত্ত্যক্তের পাশাপাশি হলের ফটকের সামনে রাতে দাঁড়িয়ে থাকেন ও ধূমপান করেন।

এমনকি আসাদ হলের পাশ দিয়ে মেয়েরা গেলেও কটূ কথা বলে উত্ত্যক্ত করেন। এ বিষয়ে গত ৩১ জানুয়ারি অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। এ ছাড়া গত ২১ জানুয়ারি নূর ইসলামের নেতৃত্বে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়। পরে পুলিশের সহায়তায় তিনি বাড়িতে ফেরেন।

এ বিষয়ে নূর ইসলাম বলেন, জেলা ছাত্রলীগের গ্রুপিংয়ের বলি করে তাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি নিজেকে স্থানীয় এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী উল্লেখ করে বলেন, যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী।

 

খুলনায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার
খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ৫৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ সহ ৮০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালে খুলনা সদর থানায় এসআই অজিত কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১ এপ্রিল) রাতে এসআই অজিত কুমার দাস বাদি হয়ে এ মামলাটি করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৮০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

এজাহারে নাম উল্লেখ ৫৯ জন আসামি হলেন, মো. ইসতিয়াক আহম্মেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, মো. রাজু শেখ, আব্দুল হাই রুমি, ইশারাত ইসলাম, শেখ কামাল উদ্দিন, মো. জালাল হোসেন, দেলোয়ার হোসেন জসিম, মিজানুর রহমান, আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, তরিকুল ইসলাম জহির, মাহাবুব হাসান পিয়ারু, আব্দুল মান্নান মিস্ত্রী, মো. মাসুদ পারভেজ বাব, হেলাল আহম্মেদ সুমন, একরামুল হক হেলাল, মো. নাজমুল হুদা চৌধুরী সাগর, ইবাদুল হক রুবায়েত, মো. মতিউর রহমান বুলেট, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কিমিয়া সাদাত, শেখ সাদী, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. ফরিদ মোল্যা, নাইম, গাউসুল গাউস, মো. রবি, মো. জামাল, খান জুলফিক্কার আলী জুলু, মো. নাছিম, আমিন, আসাদ মৃধা, টুকু, কবির ফরাজী, সেলিম হোসেন মন্টু, গাজী আফসার, শহীদ খান, বাদশা ইসলাম, সৈয়দ সাজ্জাদ হোসেন পরাগ, শেখ খায়রুল ইসলাম হিরু, শেখ জামাল উদ্দিন, নুর আলম নুরু, রিয়াজুল কবির, সোহেল, সৈয়দ মো. জুয়েল জুলু, রফিকুল ইসলাম শান্ত, মিজানুর রহমান বাবু, মো. দেলোয়ার হোসেন খান, শেখ মির্জা মাহামুদ, কাজী মো. মিজানুর রহমান, মো. আলামিন শেখ, মফিজুল সরদার (২), মাফিজুল ও শেখ মো. আব্দুল্লাহেল কাফি শখা, হুমায়ুন কবির পলাশ ও মো. সাহিদুল ইসলাম।

জানা গেছে, শনিবার (১ এপ্রিল) বিকেলে বরিশাল মহানগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে এসআই অজিত জানান, শনিবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে এ মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।