স্টাফ রিপোর্টার:
করোনাকালীন পরিস্থিতিতে খুলনা প্রেসক্লাবকে ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে খুলনা জেলা প্রশাসন।
খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হেলাল হোসেন আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে খুলনা প্রেসক্লাবের সভপতি এস এম নজরুল ইসলাম ও সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টুর নিকট সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরোয়ার আহমেদ সালেহীন ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন।











































