স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রামনরোধে জনসচেতনতা গড়তে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে ডেমোক্রেসি ইন্ট্যারন্যাশনাল খুলনা শাখার এডভোকেসি টিমের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল আহমেদ-এর নিকট আজ সোমবার স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সারা বিশ্বের পর বাংলাদেশেও করোনা ভাইরাস দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। দিন দিন সাধারণ মানুষের আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুহারও বাড়ছে। আমরা একটি ভয়ংকর অজানা শক্রর বিরুদ্ধে লড়াই করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমনরোধে নানামুখী পদপে গ্রহণ করেছেন। দেশের অর্থনীতি, কৃষি, শিল্পসহ সকল সেক্টরকে বাঁচিয়ে রাখতে একাধিক
অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। নিয়মিতভাবে করোনা সংকটে নিমজ্জিত মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। গণসচেতনতা গড়তেও নানামূখী উদ্যোগ নিয়েছেন। তারপরও মানুষ সচেতন হচ্ছেন না। এই মুহূর্তে সংক্রমনরোধে ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও তা অনেকেই মানছে না। যা আগামীদিনে আমাদের মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এ অবস্থায় আমরা মনে করি, একমাত্র সচেতনতাই পারে আমাদের এ অবস্থা থেকে রা করতে। তাই আপনার কাছে নি¤েœাক্ত পদপেগুলো বাস্তবায়ন দাবি জানাচ্ছি।
দাবিগুলো হলো, জনসচেতনতা গড়তে পাড়া-মহল্লায় পর্যাপ্ত পরিমান মাইকিং করা, হাট-বাজার এলাকায় প্রতিনিয়ত লিফলেট-প্রচারণা অব্যাহত রাখা, ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা, মহানগরী খুলনায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করা, ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনাকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা, একই সময় আগত মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করা, মহানগরীর ব্যবসা প্রতিষ্ঠান-দোকানগুলোকে মনিটরিংয়ের আওতায় রাখা ও তাদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা, স্থানীয় পত্র-পত্রিকা, ক্যাবল নেটওয়ার্কে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি ও করোনা সচেতনতা গড়তে বিজ্ঞাপন প্রচার করা,
গণপরিবহণ বন্ধ থাকলেও করোনা হটস্পট থেকে প্রাইভেট, মাইক্রো, অ্যাম্বুলেন্স, ট্রাক-পিকআপযোগে আসা ব্যক্তিদের দ্রুত সনাক্ত করা ও তাদের হোম বা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা, মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক হাত ধোয়ার ব্যবস্থা রাখা, মহানগরীর প্রবেশমুখগুলোতে যানবাহন জীবানুমুক্তকরণে পর্যাপ্ত সংখ্যক জীবানুনাশক টানেল নির্মাণ করা।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেসি টিমের মিজানুর রহমান জিয়া, অসীম আনন্দ দাস, রেহানা আখতার, মেহেদী হাসান দীপু, কৌশিক দে প্রমুখ।











































